ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

এনসিপির অনুষ্ঠানে বাস নিয়ে সরকারের কোনো হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক
১ মার্চ, ২০২৫ ১৮:৪১
নিজস্ব প্রতিবেদক
এনসিপির অনুষ্ঠানে বাস নিয়ে সরকারের কোনো হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

ডেস্ক রিপোর্ট: নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে পিরোজপুরে জেলা প্রশাসকের সহায়তায় সরকারি বাস নিয়ে আসার বিষয়ে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, মিডিয়ার যেসব খবর আসছে তা অতিরঞ্জিত।

শনিবার (১ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন প্রেস সচিব।

শফিকুল আলম বলেন, ছাত্রদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে লোক আনতে সরকারিভাবে বাস রিকুইজিশনের ঘটনাকে কেন্দ্র করে যেটি ঘটেছে তা অতিরঞ্জিত। পিরোজপুর থেকে বাসযোগে সমাবেশে যোগ দেওয়ার ঘটনায় সরকারের কোনো ভূমিকা নেই। পিরোজপুরের ডিসি এ বিষয়ে জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি কয়েকটি বাস রিকুইজিশনের জন্য ডিসিকে চিঠি দিয়েছে। সেখানে তারা জুলাই বিপ্লবে যারা আহত ও নিহত হয়েছেন এমন দুটি পরিবারকে আনতে সহযোগিতা চান। তারা অনুরোধ করেছিল ৫টি বাস দিয়ে হেল্প করতে। সেই প্রেক্ষাপটে হয়তো বাসের ব্যাপারে হেল্প করেছেন ডিসি। এ ব্যাপারে ডিসি অফিস থেকে কোনো জ্বালানি তেল বা অন্যান্য কোনো খরচ দেওয়া হয়নি বলেও ডিসি জানিয়েছেন।

প্রেস সচিব বলেন, মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে এ বিষয়ে আমার কথা হয়েছে। দেশে এ ধরনের আরো কোনো ঘটনা ঘটেছে কি-না, সে ব্যাপারে তিনি খোঁজ খবর নিচ্ছেন। তবে মিডিয়ায় যেসব খরচ আসছে তার বেশিরভাগই অতিরঞ্জিত।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার মনে করে সব রাজনৈতিক দলের জন্য এই সরকার লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করছে, যাতে একটি অবাধ, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনে সব দল অংশ্রগ্রহণ করতে পারে। এটা হচ্ছে আমাদের মূল দায়িত্ব। সব রাজনৈতিক দলের কাছে আমরা সমান।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    দুই ছাত্র উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান নুরের

    নিজস্ব প্রতিবেদক
    ১ মার্চ, ২০২৫ ১৮:২৮
    নিজস্ব প্রতিবেদক
    দুই ছাত্র উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান নুরের

    ডেস্ক রিপোর্ট: গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে যে ঐক্য তৈরি হয়েছিল আজ তাতে ফাটল সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

    শনিবার (১ মার্চ) বিকেলে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

    এ সময় ‘গুটি কয়েক ছাত্রনেতা সরকারকে নিয়ন্ত্রণ ও মন্ত্রণালয়ের নানা কাজে অযাচিত হস্তক্ষেপ’ করছে বলে অভিযোগও তোলেন তিনি। পাশাপাশি উপদেষ্টা পরিষদে থেকে দল গঠনে কাজ না করে দুই ছাত্র উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান জানান ডাকসুর সাবেক এই ভিপি।

    নুরুল হক নুর আরও অভিযোগ করেন, নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারি গাড়ি ব্যবহার করে ঢাকায় এসেছে ছাত্র-জনতা, যা কাম্য না। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে শহীদ আবু সাঈদের পরিবারকে আমন্ত্রণ না জানানোর সমালোচনাও করেন তিনি।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      রমজানে মেট্রোরেলে বহন করা যাবে ২৫০ মিলি পানি

      নিজস্ব প্রতিবেদক
      ১ মার্চ, ২০২৫ ১৭:১৯
      নিজস্ব প্রতিবেদক
      রমজানে মেট্রোরেলে বহন করা যাবে ২৫০ মিলি পানি

      ডেস্ক রিপোর্ট: রমজান মাসে মেট্রোরেলে চলাচলে যাত্রীদের জন্য কিছু নিয়ম নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট লিমিটেড (ডিএমটিসিএল)। নির্দেশনা অনুযায়ী, ইফতারের জন্য সন্ধ্যায় মেট্রোরেল স্টেশনের প্লাটফর্ম ও ট্রেনে ২৫০ মিলিলিটার পরিমাণ পানি পরিবহন করা যাবে।

      ডিএমটিসিএলের এমআরটি লাইন-৬ এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উলাহ শরিফীর গত ২৭ ফেব্রুয়ারি স্বাক্ষরিত পবিত্র রমজান মাস উপলক্ষ্যে মেট্রোরেল চলাচলের সময়সূচিতে এ তথ্য জানানো হয়।

      এতে বলা হয়, পবিত্র রমজানের সময় ইফতারে পানি পান করার জন্য প্রত্যেক যাত্রী মেট্রোট্রেন ও স্টেশন এলাকায় শুধুমাত্র ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। তবে পানি যেন পড়ে না যায় সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যবহৃত পানির বোতল অবশ্যই প্ল্যাটফর্ম/কনকোর্স/প্রবেশ ও বাহির হওয়ার গেটে থাকা ডাস্টবিনে ফেলতে হবে।

      আরও বলা হয়, কোনও অবস্থাতেই প্ল্যাটফর্ম, কনকোর্স ও মেট্রোট্রেনের ভেতর অন্য কোনও খাবার গ্রহণ করা যাবে না। শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনের এবং শুক্রবারের সময়সূচি অপরিবর্তিত থাকবে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        জাককানইবিতে শেখ পরিবারের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন

        নিজস্ব প্রতিবেদক
        ১ মার্চ, ২০২৫ ১৬:৫২
        নিজস্ব প্রতিবেদক
        জাককানইবিতে শেখ পরিবারের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন

        শাকিল বাবু, জাককানইবি প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামে থাকা দুই আবাসিক হল ও বঙ্গবন্ধু স্কয়ারের নাম পরিবর্তন করা হয়েছে।

        শনিবার (১লা মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান সূত্রে জানা যায়, ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৮৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

        সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, পুরুষ শিক্ষার্থীদের জন্য ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ হলের নাম পরিবর্তন করে ‘বিদ্রোহী’ হল এবং নারী শিক্ষার্থীদের জন্য ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব’ হলের নাম পরিবর্তন করে ‘শিউলিমালা’ হল রাখা হয়েছে। এছাড়া বঙ্গবন্ধু স্কয়ারের নতুন নামকরণ করা হয়েছে ‘জুলাই-২৪ স্কয়ার’।

        এদিকে এখনো শেখ রাসেলের নামে কেন্দ্রীয় খেলার মাঠ, একটি শিশু পার্ক এবং কেন্দ্রীয় লাইব্রেরীর বঙ্গবন্ধু স্কয়ারের নাম অপরিবর্তিত থাকায় অনেক শিক্ষার্থীর মাঝে অসন্তোষ দেখা যায়।

        উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু স্কয়ারে থাকা শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও শেখ মুজিব হলের নেমপ্লেট ভেঙে ফেলে আন্দোলনকারীরা। গত ৫ ফেব্রুয়ারি ভেঙে ফেলা হয় বেগম ফজিলতুন্নেসা মুজিব হলের নামফলক ও ম্যুরাল। তখন থেকেই শিক্ষার্থীরা শেখ পরিবারের নামে থাকা আবাসিক হল ও বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলেন।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          মার্চের মধ্যে নির্বাচনী রোডম্যাপ না এলে পরবর্তী সিদ্ধান্ত: সালাউদ্দিন আহমেদ

          নিজস্ব প্রতিবেদক
          ১ মার্চ, ২০২৫ ১৬:৪৭
          নিজস্ব প্রতিবেদক
          মার্চের মধ্যে নির্বাচনী রোডম্যাপ না এলে পরবর্তী সিদ্ধান্ত: সালাউদ্দিন আহমেদ

          ডেস্ক রিপোর্ট: অতিদ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। উল্লিখিত সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষিত না হলে গণতান্ত্রিক শক্তিগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করা হবে বলেও জানান এ বিএনপি নেতা।

          শনিবার (১ মার্চ) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশনে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।

          এসময় নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানানোর পাশাপাশি দলটির ‘সেকেন্ড রিপাবলিক’ তত্ত্ব নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন, তাদের ঘোষণাপত্রে বলেছে- সেকেন্ড রিপাবলিক করবে। আমাদের প্রশ্ন বর্তমান রিপাবলিক কি অসুস্থ হয়ে গেছে? বর্তমান রিপাবলিক কি নেই? আপনারা তো সংস্কার কমিশনে সংশোধনী দিয়েছেন। গণপরিষদ নাম কেন হবে?

          তিনি বলেন, বাংলাদেশ নতুন করে স্বাধীন হওয়া দেশ নয়, বরং ফ্যাসিবাদ জমানা থেকে ফেরাতে সংশোধন জরুরি।

          সালাউদ্দিন আহমেদ বলেন, রাজপথে বেড়ে ওঠা ঐক্য বিনষ্ট হলে লাভবান হবে পতিত স্বৈরাচার। এসময় স্থানীয় সরকার নির্বাচনের নামে গণতান্ত্রিক প্রক্রিয়া দীর্ঘায়িত করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

          অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। তিনি বলেন, জাতীয় নাগরিক কমিটি থেকে কোনও রাজনৈতিক দর্শন পাওয়া যাচ্ছে না।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত