ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

কঙ্গোতে বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদে আছেন : আইএসপিআর

নিজস্ব প্রতিবেদক
২৭ জানুয়ারি, ২০২৫ ১৫:৪১
নিজস্ব প্রতিবেদক
কঙ্গোতে বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদে আছেন : আইএসপিআর

ডেস্ক রিপোর্ট: আফ্রিকার দেশ ডি আর কঙ্গোতে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী এম২৩ গ্রুপের সঙ্গে সংঘর্ষে জাতিসংঘের ১৩ শান্তিরক্ষী নিহত হয়েছেন।

তবে এ সংঘাতপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশি সব শান্তিরক্ষী নিরাপদে আছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সোমবার সকালে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেন আইএসপিআর সহকারী পরিচালক রাশেদুল আলম খান।

তিনি জানান, চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশি সব শান্তিরক্ষী নিরাপদ রয়েছেন এবং তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে।

 

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ঢাবি ও সাত কলেজের সংঘ’র্ষের ঘটনা অনাকাঙ্ক্ষিত: আসিফ নজরুল

    নিজস্ব প্রতিবেদক
    ২৭ জানুয়ারি, ২০২৫ ১৫:৩১
    নিজস্ব প্রতিবেদক
    ঢাবি ও সাত কলেজের সংঘ’র্ষের ঘটনা অনাকাঙ্ক্ষিত: আসিফ নজরুল

    ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)  ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা অনাকঙিক্ষত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

    সোমবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

    গতকাল যে সংঘর্ষটা ঘটলো এগুলো কীভাবে দেখছেন আপনারা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এগুলোতো অনাকাঙ্ক্ষিত। এগুলো এভয়েড করার জন্য আমাদেরকে আরও বেশি উদ্যোগ নেওয়ার চেষ্টা করব।

    সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, যা করলে এটা রিসল্ভ হবে, সেটা করার চেষ্টা করব।

    অন্যদিকে, শিক্ষার্থীদের মধ্যে চলা সংঘর্ষ ধৈর্যের সঙ্গে সামাল দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

    তিনি জানান, পরিস্থিতি সামলাতে যতটুকু দরকার, সেই অনুযায়ী সাউন্ড গ্রেনেড এবং টিয়ারসেল ব্যবহার করা হয়েছে। না হলে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারতো। আজকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

    এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদকে পদত্যাগ করতে ৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন সাত কলেজ শিক্ষার্থীরা। একইসঙ্গে রোববার দিবাগত রাতে হামলার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিচারের দাবিও জানিয়েছেন তারা।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      জাতীয়করণের দাবিতে শাহবাগে ইবতেদায়ী মাদরাসা শিক্ষকরা

      নিজস্ব প্রতিবেদক
      ২৭ জানুয়ারি, ২০২৫ ১৫:২৫
      নিজস্ব প্রতিবেদক
      জাতীয়করণের দাবিতে শাহবাগে ইবতেদায়ী মাদরাসা শিক্ষকরা

      ডেস্ক রিপোর্ট: স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাকে জাতীয়করণের দাবিতে টানা নবম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে ইবতেদায়ী মাদরাসা শিক্ষকরা।

      সোমবার (২৭ জানুয়ারি) সকাল থেকে শাহবাগের চারুকলা অনুষদের সামনের সড়কে অবস্থান নেন শিক্ষকরা। এসময় তারা, গতকাল পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান তারা।

      ইবতেদায়ী শিক্ষকদের প্রতি চরম বৈষম্য করা হচ্ছে দাবি করে বক্তারা বলেন, এই দেশে বৈষম্যের ঠাঁই হবে না। ৪০ বছর ধরে মাদরাসা শিক্ষকরা বিনা বেতনে শিক্ষকতা পেশায় মানবেতর জীবনযাপন করছে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণের ঘোষণা না দেয়া পর্যন্ত লাগাতার অবস্থান ধর্মঘটসহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণাও দেন আন্দোলনকারীরা।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        আসাদুজ্জামান খান বাংলাদেশের কসাই: প্রেস সচিব

        নিজস্ব প্রতিবেদক
        ২৭ জানুয়ারি, ২০২৫ ১৪:৪৪
        নিজস্ব প্রতিবেদক
        আসাদুজ্জামান খান বাংলাদেশের কসাই: প্রেস সচিব

        ডেস্ক রিপোর্ট: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ‘বাংলাদেশের কসাই’ বলে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি আরও বলেন, ‘দেশের ছোট ছোট বাচ্চা, শিক্ষার্থী, শ্রমিক, কৃষক, রিকশাওয়ালাকে নির্দয়ভাবে খুন করা হয়েছে, তার অন্যতম কসাই ছিলেন তিনি। কামাল বাংলাদেশের কসাই (বুচার অব বাংলাদেশ)। যেসব মিডিয়া তার নিউজ করে তাকে কাভারেজ দিচ্ছে, তাদের মানটা বুঝা যায়।’

        ভারতের একটি মিডিয়ায় আসাদুজ্জামান খান কামালের দেওয়া এক সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে প্রেস সচিব এমন মন্তব্য করেন।

        মিডিয়ায় তার সাক্ষাৎকার প্রচারকে বড় রকমের আন্তর্জাতিক প্রোপাগান্ডা ক্যাম্পেইন বলে উল্লেখ করেন শফিকুল আলম।

        তিনি বলেন, পৃথিবীর কেউ কোনো কসাইকে প্লাটফর্ম (মিডিয়া কাভারেজ) দেয় না।

        রোববার রাজধানীর হেয়ার রোডে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সুইজারল্যান্ডের দাভোস সফরের বিষয়ে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে শফিকুল আলম এ কথা বলেন।

        বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে গত ২১ থেকে ২৪ জানুয়ারি দাভোস সফর করেন প্রধান উপদেষ্টা। গতকাল তিনি দেশে ফিরেছেন।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          পুলিশ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছে: ডিএমপি কমিশনার

          নিজস্ব প্রতিবেদক
          ২৭ জানুয়ারি, ২০২৫ ১৪:২০
          নিজস্ব প্রতিবেদক
          পুলিশ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছে: ডিএমপি কমিশনার

          ডেস্ক রিপোর্ট: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে চলা সংঘর্ষ ধৈর্যের সঙ্গে সামাল দেওয়া হয়েছে।

          সোমবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে দেশের আইন-শৃঙ্খলা বিষয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

          এসময় ডিএমপি কমিশনার বলেন, রোববার (২৬ জানুয়ারি) রাতে ঢাকা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের পরিস্থিতি পুলিশ অত্যন্ত ধৈর্যের সঙ্গে সামাল দিয়েছে।

          তিনি বলেন, পরিস্থিতি সামলাতে যতটুকু দরকার, সেই অনুযায়ী সাউন্ড গ্রেনেড এবং টিয়ারসেল ব্যবহার করা হয়েছে। না হলে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারতো।

          শেখ মো. সাজ্জাত আলী বলেন, আজকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করি। ভালো সমাধান হবে।

          নীলক্ষেত মোড়ে রোববার রাতভর সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।

          সাত কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, সাত কলেজে ভর্তির আসন কমানোসহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা করতে গেলে ঢাবির সহ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ এবং কয়েকজন শিক্ষক অর্ধ-শতাধিক শিক্ষার্থীকে অপমান করেন। কথা না বলেই তাদের বের করে দেন মামুন আহমেদ।

          এ ঘটনায় রোববার সন্ধ্যায় রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা। সেখান থেকে রাত সাড়ে ১০টার দিকে মিছিল নিয়ে যান ঢাবির সহ-উপাচার্যের বাসভবনের দিকে।

          নীলক্ষেত মোড়ে পৌঁছালে মিছিলটি ঢাবি শিক্ষার্থীদের মুখোমুখি হয়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে দুপক্ষের উত্তেজনা। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া, যা এক পর্যায়ে রূপ নেয় সংঘর্ষে। ঘটে ইট-পাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের মতো ঘটনা। দফায় দফায় সংঘর্ষ চলে রাত ৩টা পর্যন্ত। এতে আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত