শিরোনাম
৩১ ডিসেম্বরের ঘোষণাপত্রটি হবে লিখিত দলিল : সারজিস
ডেস্ক রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ৩১ ডিসেম্বরের ঘোষণাপত্রটি লিখিত দলিল হিসেবে থাকবে।
রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সারজিস বলেন, ‘৩১ তারিখ যে ঘোষণাপত্র পাঠ হবে তা শহীদ পরিবারের স্বপ্ন হিসেবে থাকবে। বিগত যে সিস্টেমগুলো মানুষ আসলে তাদের জায়গা থেকে গ্রহণ করেনি এবং আগামীতে যেই সিস্টেমগুলো মানুষ চাচ্ছে না সেগুলো স্পষ্ট করা হবে।’
তিনি বলেন, ‘২৪ এর বিপ্লব কি হয়েছে কোন বিষয়টির প্রেক্ষাপটে এই ২৪ এর বিপ্লবের পরবর্তী কেমন হওয়া উচিত সেই প্রেক্ষাপটে একটি আকাঙ্ক্ষার যাত্রা হবে। তাঁর আলোকেই হবে আগামীর বাংলাদেশের ঘোষণাপত্র।’
শাঁখারীবাজারে আতশবাজিসহ বিক্রেতা গ্রেপ্তার
জবি প্রতিনিধি: আসন্ন থার্টি ফার্স্ট নাইট উপলক্ষ্যে পুরান ঢাকার শাঁখারিবাজারে আতশবাজি বিক্রির সময় একজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গ্রেপ্তারকৃত বিক্রেতার নাম সঞ্জিত ধর।
আজ রবিবার (২৯ ডিসেম্বর) কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রবিবার রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আতশবাজি বিক্রেতাকে অভিযান চালিে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে বিভিন্ন ধরনের আতশবাজি (পটকা, তারাবাতি, ক্র্যাকারস,ঝরনা বাতি, চকলেট বোম, রকেট বোম, ইত্যাদি) সহ মোট ১৮ কেজি ২০০ গ্রাম বিস্ফোরক উপাদানাবলী উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা রুজু করা হয়েছে। মামলা নং-১৭।
মোহাম্মদ ইয়াসিন শিকদার আরো বলেন, আসন্ন থার্টি ফার্স্ট নাইট পালন উপলক্ষে কমিশনার ডিএমপি ঢাকা মহোদয়ের নির্দেশক্রমে এবং ডিসি লালবাগ স্যারের সার্বিক তত্ববধানে এ অভিযান পরিচালিত হচ্ছে এবং অব্যাহত থাকবে।
টোলপ্লাজায় ৬ জন নি-হতের ঘটনায় বাস মালিক গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাইভেট কার ও মোটরসাইকেলের ৬ আরোহী নিহতের ঘটনায় বাসের মালিক ডাব্লিউ ব্যাপারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে মাদারীপুরের শীবচর থেকে গ্রেপ্তার করা হয়। হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ড. আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাসটি দুর্ঘটনার আগের দিন গ্যারেজ থেকে বের করা হয়। কিন্তু ফিটনেস ছিল না। আর নেশাখোর ও মেয়াদোত্তীর্ণ লাইসেন্সধারী চালক দিয়ে পরিবহনটি চালানো হয়।
এ ছাড়া হাসাড়া হাইওয়ে থানায় শনিবার নিহতের স্বজনের দায়ের করা মামলায় বাস ওই মালিককেও আসামি করা হয়েছে। তাই তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গত ২৭ ডিসেম্বর রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে বাসচালক নুরুন্নবীসহ ২ জনকে গ্রেপ্তার করে র্যাব ও হাইওয়ে পুলিশ।
এর আগে, শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে বাসচালক মোহাম্মদ নুর উদ্দিনকে আটক করা হয়। এদিন বেলা ১১টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়াপাড়া এলাকার টোল প্লাজায় বাসের ধাক্কায় দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল ও মাইক্রোবাসে থাকা ৬ জন নিহত হন।
ভাতা বাড়ানোর দাবিতে শাহবাগে অবরোধে প্রশিক্ষণার্থী চিকিৎসকরা
ডেস্ক রিপোর্ট: ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) এফসিপিএস প্রথম পর্ব পাস করা অবৈতনিক প্রশিক্ষণার্থীরা।
রোববার বেলা ১১টা ৩০ মিনিটে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। এ সময় ‘ঐক্য ঐক্য, চিকিৎসকদের ঐক্য’ ‘চিকিৎসকদের দাবি মানতে হবে, মেনে নাও’, ‘২৪ এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘দাবি মোদের একটাই ৫০ হাজার ভাতা চাই’, ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
এর আগে এফসিপিএস প্রথম পর্ব পাস করা প্রশিক্ষণার্থীদের মাসিক পারিতোষিক ২৫ হাজার থেকে ৩০ হাজার টাকা করা হয়। তবে এতেও নারাজ প্রশিক্ষণার্থীরা।
গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি অনুবিভাগের উপসচিব সৈয়দ আলী বিন হাসান সই এক প্রজ্ঞাপনে ভাতা বাড়ানোর বিষয়টি জানানো হয়।
ওইদিনই শিক্ষানবিশ চিকিৎসকরা তাদের মাসিক ভাতা পাঁচ হাজার টাকা বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রত্যাখ্যান করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রতিবাদ সমাবেশ করেন। এরপর ভাতা ৫০ হাজার টাকায় উন্নীত করার দাবি জানান এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।
‘কোন সাহসে হাসিনার গ্রাফিতি মোছে, প্রক্টরকে পদত্যাগ করতে হবে’
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রোরেলের পিলারে শেখ হাসিনার ব্যঙ্গ গ্রাফিতি গভীর রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় মুছে ফেলার চেষ্টা করেছে সিটি করপোরেশন কর্মীরা। এ ঘটনায় তীব্র সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা।
শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে টিএসসি এলাকায় এ ঘটনার পর তিনি তার ফেসবুক পোস্টে লেখেন, ‘প্রক্টররে পদত্যাগ করতে হবে। এনএসআই এর প্রেসক্রিপশন নাকি র এর প্রেসক্রিপশন এসব আমি চিনি না। কোন সাহসে হাসিনার গ্রাফিতি মুছে?!’
জানা যায়, গভীর রাতে টিএসসি সংলগ্ন মেট্রোরেলের পিলারে শেখ মুজিব ও হাসিনার ব্যঙ্গাত্বক গ্রাফিতি ক্রেন নিয়ে মুছতে আসে সিটি করপোরেশনের কিছু লোক। হাসিনার গ্রাফিতির মাথা পর্যন্ত মুছে ফেললেও মুজিবের পুরোটাই মুছে ফেলা হয়েছে। হাসিনার গ্রাফিতি মুছে ফেলা অবস্থায় শিক্ষার্থীরা এসে বাধা দিলে তারা এটি বন্ধ করতে বাধ্য হয়।
এরপর শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমদ এ ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেন এবং একটি অফিসিয়াল বিবৃতি দিয়ে দুঃখপ্রকাশের কথা জানান। একই সঙ্গে হাসিনার মুছে যাওয়া অংশে শিক্ষার্থীদের শেখ হাসিনার বিকৃত ছবি আঁকতে বলেন এবং ঘৃণা স্তম্ভটিকে অফিসিয়ালি স্বীকৃতি দেবেন বলে উল্লেখ করেন।
পরবর্তী সময় হাসিনার মুছে যাওয়া গ্রাফিতির অংশে বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা হাসিনার আরেকটি ব্যঙ্গাত্মক কার্টুন আঁকেন।
শেখ হাসিনার পতনের আগেই ৩ আগস্ট মেট্রোরেলের পিলারে থাকা হাসিনার এই গ্রাফিতিতে কালি মেখে দেন ছাত্রদলের নেতাকর্মীরা। সেদিন ও পরদিন বিক্ষোভ চলাকালীন প্রায় সারাদিনই এর মধ্যে জুতা নিক্ষেপ করতে থাকে আপামর জনতা।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য