ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতি চেষ্টা, ডাকাত দলের আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক
১৯ ডিসেম্বর, ২০২৪ ১৮:২৪
নিজস্ব প্রতিবেদক
কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতি চেষ্টা, ডাকাত দলের আত্মসমর্পণ

ডেস্ক রিপোর্ট: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপোল এলাকায় রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাতদের হাতে জিম্মিদের উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজন ডাকাত আত্মসমর্পণ করে বলে জানিয়েছে র‌্যাব।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ডাকাতদল হানা দেয়। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংকটির আশপাশের এলাকা ঘিরে রাখে।

ডাকাত আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করে দায়িত্বপ্রাপ্ত র‌্যাব কর্মকর্তা খালিদ বলেন, ‘ব্যাংকে থাকা তিনজন ডাকাত আত্মসমর্পণ করেছে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।’

এর আগে ব্যাংকের ম্যানেজার শেখর মন্ডল জানান, ঘটনার সময় তিনি ব্যাংকের বাইরে ছিলেন। ডাকাতদের সঙ্গে নেগোসিয়েট করার চেষ্টার কথা জানান তিনি।

ব্যাংকের জিএম ইসমাইল হোসেন শেখ বলেন, ‘ব্যাংকের ভেতরে ৩ জন ডাকাত অস্ত্রসহ ঢুকেছে। তারা আটকা পড়ার পর নিরাপদ প্রস্থান ও ১৫ লাখ টাকা দাবি করছে। আইনশৃঙ্খলা বাহিনী ও আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’

আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে ডাকাত দল ব্যাংকটিতে হানা দেয়। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংকটির আশপাশের এলাকা ঘিরে রাখেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা দুইটার দিকে ব্যাংকের ভেতরে ডাকাত দল হানা দেওয়ার খবর পেয়ে এলাকাবাসী জড়ো হতে থাকেন। একপর্যায়ে ব্যাংকে ডাকাত দলের প্রবেশের বিষয়টি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জানানো হয়। এ সময় এলাকাবাসী ব্যাংকটির চারপাশ ঘেরাও করে প্রবেশের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে প্রথমে পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে যায়। বিকেল চারটার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    নির্বাচন কমিশনে দুদকের অভিযান, আটক ২

    নিজস্ব প্রতিবেদক
    ১৯ ডিসেম্বর, ২০২৪ ১৮:১০
    নিজস্ব প্রতিবেদক
    নির্বাচন কমিশনে দুদকের অভিযান, আটক ২

    ডেস্ক রিপোর্ট: নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। এনআইডি সংক্রান্ত সেবা পেতে ভোগান্তি ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার দুপুরে এই অভিযান চালানো হয়।

    এ সময় কমিশনের বাইরে থেকে এনআইডি সেবা দেওেয়ার বিনিময়ে অর্থ নেওয়ার অভিযোগে দুজনকে আটক করে দুদকের টিম।

    আটক ব্যক্তিরা অনুবিভাগের একটি প্রকল্পের কর্মচারী বলে সাংবাদিকদের জানিয়েছেন এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।

    তিনি বলেন, ‘জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য তিন লাখ ৭৮ হাজার আবেদন জমা পড়ে আছে। এর ফলে সৃষ্ট দীর্ঘসূত্রতাই দুর্নীতির কারণ বলে মনে করি। আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করতে পারলে এ ধরনের দুর্নীতির সুযোগ কমে আসবে।’

     

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      জবি সাংবাদিক সমিতির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত

      নিজস্ব প্রতিবেদক
      ১৯ ডিসেম্বর, ২০২৪ ১৮:০
      নিজস্ব প্রতিবেদক
      জবি সাংবাদিক সমিতির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত

      জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) কার্যনির্বাহী পরিষদ ২০২৪-২৫ এর কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১টায় উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমের উপস্থিতিতে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়।

      প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, সাংবাদিক প্রতিনিধিদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে এগিয়ে আসতে হবে। সংবাদ কোনো পক্ষের পক্ষে বা বিপক্ষে যাবে কিনা তা বিবেচনার বিষয় নয়; বরং এটি সত্য ও স্বচ্ছতার প্রতিফলন হওয়া উচিত। বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

      অনুষ্ঠানে সাংবাদিক সমিতির সদ্যবিদায়ী সভাপতি মাহমুদুল হাসান তানভীরের সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমিন। তিনি বলেন, যারা নতুন দায়িত্ব এসেছে তাদের জন্য শুভ কামনা। সাংবাদিকতাকে পেশা হিসেবে নিতে চাও, একাডেমিকভাবে আরো দক্ষ হবে। অনেকে ভালো লিখে। কিন্তু সাংবাদিকতার নৈতিকতা জানে না। বিভিন্ন কর্মশালার আয়োজনের মাধ্যমে তোমরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা করবে।

      বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রইস উদ্দিন বলেন, আমি যেকোনো মতকে বিশ্বাস করতেই পারি। কিন্তু বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে আমাদের লক্ষ্য থাকবে এক- বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়া। সাংবাদিক সমিতি যে ছাত্র ঐক্য অনুষ্ঠান করেছে, তা করার সাহস অন্য কোনো বিশ্ববিদ্যালয় করতে পারে নি। এটা তো জাতীয় সফলতা। সাংবাদিকদের বলবো, শুধু নেতিবাচক বিষয় নয়, বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক বিষয়ও সামনে নিয়ে আসতে হবে।

      বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মো. ইকবাল হোসেন শিকদার বলেন, সমাজে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা আল্লাহ তায়ালার পক্ষ থেকে ফরজ কাজ। আমরা মনে করি সাংবাদিকগণ সমাজে এ কাজটিই করে থাকেন। আমার প্রত্যাশা সামনের দিনগুলোতে সাংবাদিকগণ সমাজের সত্য সামনে নিয়ে আসবে। মিথ্যা ভেঙে ফেলবে।

      বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, সাংবাদিকগণ সমাজের দর্পণ। আমাদের প্রত্যাশা থাকবে সাংবাদিক সমিতি বিশ্ববিদ্যালয়ে এবং সমাজের বাস্তব তথ্য তুলে সামনে নিয়ে আসে।

      এ সময় সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক মো. মামুন শেখের সঞ্চালনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নেতৃবৃন্দ, ছাত্র অধিকার পরিষদ নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কসহ অন্যান্য সংগঠনের নেতৃত্ববৃন্দ বক্তব্য রাখেন। বক্তব্যে তাঁরা সাংবাদিক প্রতিনিধিদের পেশাগত দায়িত্ব পালনে দৃঢ় প্রতিশ্রুতি প্রদানের আহ্বান জানান।

      প্রসঙ্গত, গত ১৫ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি নির্বাচিত হয়।  কমিটির সভাপতি নির্বাচিত হন দৈনিক সমকালের ইমরান হোসাইন এবং সাধারণ সম্পাদক ঢাকা পোস্টের মাহাতাব লিমন।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        বিজয় দিবস উপলক্ষ্যে চবি ছাত্রশিবিরের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন

        নিজস্ব প্রতিবেদক
        ১৯ ডিসেম্বর, ২০২৪ ১৭:৫১
        নিজস্ব প্রতিবেদক
        বিজয় দিবস উপলক্ষ্যে চবি ছাত্রশিবিরের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন

        চবি প্রতিনিধি: ৫৪তম বিজয় দিবস উপলক্ষে আন্তঃ থানা শাখা শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করেছে ইসলামি ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা।

        বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের মাঠে এই ক্রিকেট টুর্নামেন্টটির উদ্বোধন করেন চবি শাখা ছাত্রশিবিরের সভাপতি নাহিদুল ইসলাম।

        এ সময়ে সভাপতি নাহিদুল ইসলাম বলেন, কেন্দ্রীয় সংগঠনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করেছি। আন্তঃ উপশাখা পর্যায়ের খেলা ইতিমধ্যে শেষ হয়েছে। আজ আন্তঃথানা শাখার টুর্নামেন্ট শুরু হয়েছে। আমরা সবাই খুবই উৎফুল্লভাবে বিজয় দিবস উদযাপন করছি। আমাদের আরও কর্মসূচি রয়েছে, চট্টগ্রাম মহানগরে র‌্যালি ইতিমধ্যে সম্পন্ন করেছি, শীতবস্ত্র বিতরণ, দরিদ্রদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণসহ নানা কর্মসূচি রয়েছে। আমরা ২৪ এবং ৭১ কে ধারণ করেই এই বিজয় দিবসে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছি।

        ইসলামি ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার এই টুর্নামেন্টে সংগঠনটিী ২৮টি সাংগঠনিক থানা শাখা ২৮টি টিম হিসেবে অংশগ্রহন করেছে। এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী রোববার (২২ ডিসেম্বর)।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          আইএমএফ চাইলেও বিদ্যুতের দাম বাড়ানো হবে না: জ্বালানি উপদেষ্টা

          নিজস্ব প্রতিবেদক
          ১৯ ডিসেম্বর, ২০২৪ ১৭:৩২
          নিজস্ব প্রতিবেদক
          আইএমএফ চাইলেও বিদ্যুতের দাম বাড়ানো হবে না: জ্বালানি উপদেষ্টা

          ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) চাইলেও বিদ্যুতের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, এর পরিবর্তে দুর্নীতি বন্ধের মাধ্যমে উৎপাদন খরচ কমিয়ে ভর্তুকি কমানো হবে।

          বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। সরকারের এ কৌশলে আইএমএফ-ও সম্মত বলে জানান উপদেষ্টা।

          এদিকে চলমান ঋণ কর্মসূচির আওতায় বাংলাদেশের জন্য চতুর্থ কিস্তিতে ৬৪ কোটি ৫০ লাখ ডলার ছাড়ের বিষয়টি ৫ ফেব্রুয়ারি আইএমএফের নির্বাহী পর্ষদ বোর্ড সভায় উপস্থাপন করা হবে। বোর্ডে অনুমোদন হলে ১০ ফেব্রুয়ারি তা ছাড় করা হবে বলে জানা গেছে।

          চতুর্থ কিস্তি ছাড়ের আগে শর্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা ও নতুন ঋণের বিষয়ে দর-কষাকষি করতে ৩ ডিসেম্বর থেকে আইএমএফ গবেষণা বিভাগের ডেভেলপমেন্ট ম্যাক্রোইকোনমিকসের প্রধান ক্রিস পাপাজর্জিওর নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা সফরে আসে।

          মিশন শেষে বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে প্রতিনিধি দলের প্রধান ক্রিস পাপাজর্জিও এসব তথ্য জানান।

          ক্রিস পাপাজর্জিও বলেন, বাংলাদেশের অর্থনীতি চিত্র খুব একটা আশাব্যঞ্জক নয়। দীর্ঘদিনেও নিয়ন্ত্রণে আসছে না মূল্যস্ফীতি, যা আইএমএফের ধারণার চেয়েও অনেক বেশি।

          তবে বাংলাদেশকে সহায়তা দেওয়ার বিষয়ে ইতিবাচক আইএমএফ। অভ্যন্তরীণ আয় বৃদ্ধি ও ব্যাংক খাতের সংস্কার চলমান রাখতে হবে বলে মনে করেন তিনি।

          এ সময় বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা ও সুশাসনের প্রতিও জোর দেন আইএমএফের মিশন প্রধান।

          ক্রিস পাপাজর্জিও জানান, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলেও বাংলাদেশের আর্থিক খাতের সংস্কারেই গুরুত্ব দিচ্ছে আইএমএফ। এ সময় সঠিকভাবে খেলাপিঋণ চিহ্নিত করতে হবে। আর্থিক খাত পুনর্গঠনের জন্য রোডম্যাপ তৈরি করতে হবে বলে জানান তিনি।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত