ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

৫ বিলিয়ন ডলার লোপাট : শেখ পরিবারের দুর্নীতি অনুসন্ধানে রুল জারি

নিজস্ব প্রতিবেদক
১৫ ডিসেম্বর, ২০২৪ ১৯:১৬
নিজস্ব প্রতিবেদক
৫ বিলিয়ন ডলার লোপাট : শেখ পরিবারের দুর্নীতি অনুসন্ধানে রুল জারি

ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ৫ বিলিয়ন ডলারের (৫০০ কোটি ডলার) দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (১৫ ডিসেম্বর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সাহেদুল আজম তমাল।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের লেকচারার ববি হাজ্জাজ গত ৩ সেপ্টেম্বর এ রিট করেন। রিটে গণমাধ্যমে এ সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদন যুক্ত করা হয়েছে।

রিট আবেদনের পক্ষের আইনজীবী ওমর শরীফ জানান, অভিযোগ অনুসন্ধানের জন্য দুদকে আগস্টে আবেদন করা হয়েছিল। কিন্তু দুদক কোনো পদক্ষেপ না নেওয়ায় হাইকোর্টে রিট করা হয়।

রিট আবেদনে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি সচিব, স্বরাষ্ট্র সচিব, পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের এমডি, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের প্রজেক্ট ডিরেক্টর, শেখ হাসিনা ওয়াজেদ, সজিব ওয়াজেদ জয়, টিউলিপ সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

অভিযোগ ওঠা ৫ বিলিয়ন ডলারের দুর্নীতি প্রতিরোধে বিবাদীদের নিষ্ক্রিয়তা বা ব্যর্থতা কেন অবৈধ হবে না, অভিযোগ তদন্তের পদক্ষেপ নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা বা ব্যর্থতা কেন অবৈধ হবে না, এ মর্মে রুল জারির আবেদন জানানো হয়েছে রিটে। পাশাপাশি অভিযোগের তদন্তের জন্য দুদকের চেয়ারম্যানের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। এ ছাড়া তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের আগস্ট মাসের মাঝামাঝিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৫০০ কোটি ডলার আত্মসাৎ করেছেন বলে তথ্য প্রকাশ করে গ্লোবাল ডিফেন্স কর্প নামের একটি ওয়েবসাইট।

ওই ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়, এ আত্মসাতের কাজে তাকে সহায়তা করেছেন ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা রাশিয়ান কোম্পানি রোসাটমের কাছ থেকে একটি পারমাণবিক চুল্লি কেনার নামে এই বিশাল অর্থের লেনদেন করেন।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    বিজয় দিবস উপলক্ষ্যে ছাত্রশিবিরের তিন দিনের কর্মসূচি

    নিজস্ব প্রতিবেদক
    ১৫ ডিসেম্বর, ২০২৪ ১৮:৫১
    নিজস্ব প্রতিবেদক
    বিজয় দিবস উপলক্ষ্যে ছাত্রশিবিরের তিন দিনের কর্মসূচি

    ডেস্ক রিপোর্ট: ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

    দলটির কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম রোববার (১৫ ডিসেম্বর) তিন দিনব্যাপী (১৬-১৮ ডিসেম্বর) এ কর্মসূচি ঘোষণা করেন।

    ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- র‌্যালি ও আলোচনা সভার আয়োজন, শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল, রচনা, কুইজ ও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে খাবার গ্রহণ, মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র উপহার দেওয়া, মেডিক্যাল ক্যাম্প ও ব্লাড ডোনেশন প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠের আসর ও দেয়ালিকা প্রকাশ, শহীদী গান ও ভিডিও ডকুমেন্টারি প্রচার, জাতীয় ও স্থানীয় পত্রিকা, সোশ্যাল মিডিয়া প্রভৃতি প্ল্যাটফর্মে বিজয় দিবস সম্পর্কিত লেখালেখি করা।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      জনগণের রাস্তা আটকানোর আপনারা কেউ না : ঢাবি শিক্ষক সামিনা লুৎফা

      নিজস্ব প্রতিবেদক
      ১৫ ডিসেম্বর, ২০২৪ ১৮:৪৪
      নিজস্ব প্রতিবেদক
      জনগণের রাস্তা আটকানোর আপনারা কেউ না : ঢাবি শিক্ষক সামিনা লুৎফা

      ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তায় প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য যান চলাচল নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেওয়া সিদ্ধান্তের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা। আজ রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

      ফেসবুকে দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস একটি জনপরিসর। এর ভেতর দিয়ে সিটি কর্পোরেশনের রাস্তা আছে। প্রশাসন কেন বার বার ক্যাম্পাসকে আটকে ফেলার চেষ্টায় আছেন, আমি জানি না। এই ক্যাম্পাসের দুই পাশে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসতে হয় হাজার হাজার সাধারণ মানুষকে। তাদের যে দুর্ভোগ আপনারা গত দুই দিনে দিয়েছেন, তার বিনিময় মূল্য পরিশোধ করতে পারবেন?’

      ‘এই রাস্তাগুলো হচ্ছে পুরনো আর নতুন ঢাকার যোগাযোগের মাধ্যম, আরো বেশ কতগুলো কলেজ বিশ্ববিদ্যালয় আছে আশেপাশে। সকলের যাতায়াতের অধিকার আপনারা হরণ করেন কোন যুক্তিতে? পাবলিক বাস বন্ধ করেন, টিএসসি স্টেশনের সামনে উলটো পথে যাওয়া রিকশা বন্ধ করেন, তাদের শৃংখলায় আনেন।’

      যাতায়াত কেন বন্ধ করবেন–এমন প্রশ্ন ছুঁড়ে দিয়ে তিনি লেখেন, ‘যাতায়াত কেন বন্ধ করবেন? আর শিক্ষার্থীদেরো বলিহারি! ঢাবির শিক্ষার্থীদের ডাবল ডেকারগুলো সব আমলে উল্টো রাস্তায় যায় যুক্তিহীন মগজহীন ব্যাডাগিরি দেখিয়ে, সেই যুক্তিতে আপনারা সর্বজনের রাস্তা আটকাচ্ছেন? আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা উল্টো পথে চলেছেন-এটুকু প্রতিদিন ধরিয়ে দেওয়া শিক্ষক হিসেবে আমার কর্তব্য। এরপর "দ্যাখেন যা ভালো মনে করেন!"

      বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিরব থাকার সমালোচনা করে তিনি ওই পোস্টে লেখেন, ‘ও হ্যাঁ, আরেকটা কথা: আজকে যারা এসব তাফালিং এ নেতৃত্ব দিচ্ছেন, বা চুপ করে শিক্ষার্থীদের দাবি মেনে নিচ্ছেন এমন ভাব ধরে আছেন, সেই বর্তমান প্রশাসনের কাউকে মেট্রোরেল ক্যাম্পাসের ভেতর দিয়ে যাবার সময় বা টিএসসিতে স্টেশন করার সময় এসবের বিরুদ্ধে টু শব্দ করতে শুনেছি এমন মনে পড়ছে না। খুঁজলে অনেকের ছবি পাওয়া যাবে মেট্রো করে হাসিনার অগ্রযাত্রা সেলিব্রেশনের সেই ৫০০ জনের মধ্যেও! নো মেট্রো আন্দোলনের সময় আমরা যে দুই তিনজন শিক্ষক শিক্ষার্থীদের সাথে রাস্তায় ছিলাম তাদেরকে যখন হাসিনা সংসদে দাঁড়িয়ে বকা দিল তখন আমাদেরকে সতর্ক করেছিলেন কতজন, মনে আছে আমাদের! আপনারাই তখন নিজেদের সুবিধার কথা ভেবেছেন কেবল। এখনো তাই ভাবছেন। নাগরিকদের ক্যাম্পাসে ডেকে আনার ব্যবস্থা করে তাদের বের হতে না দেওয়ার মতো লজিক্যাল হচ্ছে আয়োজনটা।’

      ওই পোস্টে সামিনা লুৎফা আরও লেখেন, ‘আর ২টা কথা: যারা এইসব কর্মকাণ্ডে আছেন, মানে এই ক্যাম্পাসে আজকে যারা তাফালিং করে বেড়াচ্ছেন তারা দুইদিন পর সাধারণ শিক্ষার্থীদের বেঁধে পিটাতে বা ধরেন, রগ কাটতে শুরু করলে আর কেউ তো আসবে না রাজুতে, বাবারা! এই ক্যাম্পাসকে আলাদা করলে কার লাভ হয় এসব ভাবনা না ভেবে খালি স্বার্থপরের মতো দরজা বন্ধ কইরেন না।’

      ‘অন্য দেশের অন্য বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা দিয়েন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক দায়-দায়িত্ব। বাংলাদেশের অন্য কোনও বিশ্ববিদ্যালয়ের এইসব দায় থাকতেও পারে, নাও থাকতে পারে -আমাদের আছে। যখন এখানে পড়তে আসেন, এইসব দায় আপনাদের হয়ে যায়। ভুলে যেয়েন না! জনগণের ট্যাক্সের টাকায় আপনার পড়ালেখার অধিকার নিশ্চিত হয়, তাদের রাস্তা আটকানোর এবং উল্টা রাস্তায় বাস চালায় আগায় যাওয়ার আপনারা কেউ না!’

      উল্লেখ্য, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য যান চলাচল নিয়ন্ত্রিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশাসন। শনিবার জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার, শনিবার এবং সরকারি ছুটির দিনগুলোতে বিকেল ৩টা থেকে রাত ১০টা এবং সাধারণ কর্মদিবসে বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রবেশপথ দিয়ে সাধারণ যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি এবং জরুরি সেবা (যেমন: অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিক ও অন্যান্য সরকারি গাড়ি) প্রবেশ করতে পারবে। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        জবি পাবর্ত্য ছাত্র সংসদের নেতৃত্বে নাবিল-জহিরুল

        নিজস্ব প্রতিবেদক
        ১৫ ডিসেম্বর, ২০২৪ ১৭:২১
        নিজস্ব প্রতিবেদক
        জবি পাবর্ত্য ছাত্র সংসদের নেতৃত্বে নাবিল-জহিরুল

        জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় পাবর্ত্য ছাত্র সংসদের নতুন কার্যনিবাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আইন বিভাগের ২০১৯-২০ সেশনের মোহাম্মদ নাবিল সাদিক এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ সেশনের মোঃ জহিরুল ইসলাম।

        রবিবার (১৫ ডিসেম্বর) পাবর্ত্য ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক জাকির হোসেন শাহিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি প্রকাশ করা হয়।

        পাবর্ত্য তিন জেলা রাঙ্গামাটি,খাগড়াছড়ি,বান্দরবান থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন-

        সহ-সভাপতি আইন বিভাগের ২০১৯-২০ সেশনের নাবিলা ইজমা এবং একই বিভাগের ২০১৯-২০ সেশনের মাইন উদ্দিন কে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়াও আইন বিভাগের ২০২০-২১ সেশনের বিজয়া মজুমদার কে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

        নয় সদস্য বিশিষ্ট এই কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের ২০২২-২৩ সেশনের এফ এইচ ফাহিম, দপ্তর সম্পাদক দর্শন বিভাগের ২০২২-২৩ সেশনের ফারুক হোসেন জিসান, প্রচার- প্রকাশনা ও মিড়িয়া বিষয়ক সম্পাদক ইতিহাস বিভাগের ২০২২-২৩ সেশনের নাদিম, এসডিজি ও স্কিল ডেভলপমেন্ট বিষয়ক সম্পাদক থিয়েটার বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মহিউদ্দিন বন্ধু।

        জগন্নাথ বিশ্ববিদ্যালয় পার্বত্য ছাত্র সংসদের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ নাবিল সাদিক বলেন, “আমরা পার্বত্য ছাত্র সংসদ পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া সকল ধর্ম-বর্ণের শিক্ষার্থীদের উন্নয়নের মাধ্যমে একটি আলোকিত পাহাড় গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছি। আমি সকলের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ও ভারসাম্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

        আমি বিশ্বাস করি, নির্দিষ্ট অঞ্চলের ভিত্তিতে কোনো বৈষম্য না করে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের প্রতিটি শিক্ষার্থীর প্রতি সমানভাবে যত্নবান হওয়া প্রয়োজন। এ লক্ষ্যে তাদের শিক্ষা ও সামগ্রিক উন্নয়নে সর্বোচ্চ সহায়তা প্রদানের জন্য আমি ও আমার টিম সর্বদা প্রস্তুত।”

        নবনির্বাচিত কমিটি সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম বলেন," আমরা পাবর্ত্য অঞ্চলে বসবাসকারী শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার তুলনামূলক ভাবে অনেক বেশি পিছিয়ে আছি। আমাদের পাবর্ত্য ছাত্র সংসদ পাহাড়ে উচ্চ শিক্ষার প্রসার সহ পাহাড়ের শিক্ষার উন্নয়নে কাজ কারছে। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাবর্ত্য ছাত্র সংসদ পাহাড়ের পাহাড়ের শিক্ষা সচেতনতা ও উচ্চ শিক্ষা প্রসারে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পাবর্ত্য অঞ্চলের শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় কাজ করছি এবং ভবিষ্যতেও করে যাব ইনশাআল্লাহ"।

        উল্লেখ্য পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান থেকে উচ্চশিক্ষায় পড়তে আসা শিক্ষার্থীদের শিক্ষা, সংস্কৃতি, নেতৃত্ব বিকাশ এবং শিক্ষার্থীদের উন্নয়নসহ সামগ্রিক কল্যাণে কাজ করে। এছাড়াও সামাজিক সহযোগিতামূলক কর্মকাণ্ডে কার্যকর ভূমিকা রাখার জন্য সুপারিচিত একটি ছাত্র সংগঠন।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন

          নিজস্ব প্রতিবেদক
          ১৫ ডিসেম্বর, ২০২৪ ১৭:১৮
          নিজস্ব প্রতিবেদক
          জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন

          জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) ২০২৪-২৫ বর্ষের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন দৈনিক সমকালের ইমরান হুসাইন ও সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা পোষ্টের মাহতাব লিমন।

          আজ রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

          এ ছাড়া কমিটিতে সহ-সভাপতি হয়েছেন দ্যা পিপলস টাইমের আসাদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক আলোকিত বাংলাদেশের সাজেদুর রহমান। সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক কালের কণ্ঠের জুনায়েত শেখ, দপ্তর সম্পাদক পদে দৈনিক যুগান্তরের সাকেরুল ইসলাম, অর্থ সম্পাদক দৈনিক নয়া দিগন্তের নূর আলম। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক সময়ের আলোর মোশফিকুর রহমান ইমন ও দৈনিক আমার সংবাদের আব্দুল্লাহ আল মামুন।

          এর আগে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় গত বৃহস্পতিবার ইমরান হোসাইনকে সভাপতি, মাহতাব লিমনকে সাধারণ সম্পাদক, সাজেদুর রহমান যুগ্ম-সাধারণ সম্পাদক, নূর আলম অর্থ সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হন সাকেরুল ইসলাম।

          নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দ্য নিউ এইজের সিনিয়র স্টাফ রিপোর্টার ও এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশন বাংলাদেশ (ইরাব)এর সাধারণ সম্পাদক ও জবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি সোলাইমান সালমান। এ ছাড়া নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার ও জবি সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাশিম মোল্লা ও দৈনিক ভোরের দর্পনের বার্তা সম্পাদক জবি সাংবাদিক সমিতির সাবেক সহ-সভাপতি যুবাঈর হুসাইন সামী।

          এদিন নির্বাচন শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ করেন নবিনির্বাচিত কমিটির সদস্যরা। এসময় উপাচার্য ড. মো. রেজাউল করিম নির্বাচিতদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সাংবাদিকরা তাদের কলমের মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে। সেই সাথে আরো বেশি দ্বায়িত্বশীলতার সাথে ক্যাম্পাসকে এগিয়ে নিবে সেই প্রত্যাশা।

          এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন,প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, জনসংযোগ দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক আনোয়ারুস সালাম সহ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, সাংবাদিক সমিতির সদ্য সাবেক সভাপতি মাহমুদুল হাসান তানভীর, সাধারণ সম্পাদক মো. মামুন শেখ ও সাংবাদিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত