শিরোনাম
নির্বাচনের আগে সংস্কার করতে অন্তর্বর্তী সরকার দৃঢ়প্রতিজ্ঞ : ড. ইউনূস
ডেস্ক রিপোর্ট: জুলাই বিপ্লবের মূল কথা ছিল সংস্কার। নির্বাচনের আগে সরকার সংস্কার করতে দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (২ ডিসেম্বর) দুপুরে ঢাকার তেজগাঁওয়ে তার কার্যালয়ে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকসের সঙ্গে সাক্ষাৎকালে অধ্যাপক ইউনূস এ মন্তব্য করেন।
সুইডিশ বিনিয়োগের আমন্ত্রণ জানিয়ে ড. ইউনূস বলেন, আমরা বাংলাদেশে আরও সুইডিশ বিনিয়োগকে উৎসাহিত করি। অন্তর্বর্তী সরকার দেশে ব্যবসার পরিবেশ সহজতর করতে গুরুত্বপূর্ণ সংস্কার করছে।
তিনি বলেন, তার সরকার দুর্নীতি দমন করেছে, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বিনিয়োগ সহজ করেছে এবং শ্রম আইনের বিষয়ে আইএলও কনভেনশন অনুমোদনের জন্য অগ্রসর হয়েছে৷ দেশের পরিস্থিতি স্থিতিশীল হয়েছে, যদিও সমাজের বিভিন্ন গোষ্ঠীর কাছ থেকে উচ্চ প্রত্যাশাসহ কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে।
অধ্যাপক ইউনূস বলেন, নির্বাচন আয়োজনের আগে তার সরকার সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, বিপ্লবের মূলমন্ত্রই ছিল ‘সংস্কার’। দেশের পরিস্থিতি স্থিতিশীল হয়েছে, তবে কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে, বিশেষ করে সমাজের বিভিন্ন গোষ্ঠীর উচ্চ প্রত্যাশা পূরণের ক্ষেত্রে। 'দাবিদাওয়া মেটানো একটি বড় কাজ। আমরা চেষ্টা করছি, তবে খুব সতর্কও রয়েছি,' তিনি বলেন।
সুইডেনের রাষ্ট্রদূত বলেন, তার সরকার ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সমর্থন করে এবং পুলিশ, বিচার বিভাগ, নির্বাচন কমিশন এবং বেসামরিক প্রশাসনের সংস্কারের পদক্ষেপকে সমর্থন করে।
বৈঠকে তারা জুলাই-আগস্ট বিপ্লবের দিক, সরকারের সংস্কার উদ্যোগ, বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ এবং গণঅভ্যুত্থানে নারীর ভূমিকা নিয়েও আলোচনা করেন।
বৈঠকে এসডিজি বিষয়ক সিনিয়র সচিব ও মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহনাজ গাজী উপস্থিত ছিলেন।
আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, রাজুতে বিক্ষোভের ডাক হাসনাতের
ডেস্ক রিপোর্ট: ভারতের আগরতলায় বাংলাদেশ উপহাইকমিশনে হামলার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করবে তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে এ কর্মসূচির কথা জানান।
হাসনাত আব্দুল্লাহর পোস্ট থেকে জানা গেছে, ভারতের আগরতলায় বাংলাদেশ উপহাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করবে তারা। সোমবার রাত ৮টায় রাজু ভাস্কর্য থেকে এ বিক্ষোভ শুরু হবে।
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতে একের পর এক বিক্ষোভের মধ্যে আগরতলার ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলা চালিয়েছে ভারতীয়রা। এ সময় বাংলাদেশের পতাকা হেনেহিঁচড়ে ছিঁড়ে ফেলা হয় বলে জানা গেছে।
দেশটির আঞ্চলিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শান্তিপূর্ণ বিক্ষোভটি সার্টিক হাউসের মহাত্মা গান্ধীর ভাস্কের্যের সামনে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়।
এক পর্যায়ে তার পুলিশি ব্যারিকেট ভেঙে বাংলাদেশি সহকারী হাইকমিশনারের অফিসে প্রবেশ করে। ঘটনার পরপরই স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে ঘটনা স্থলে যায়। পশ্চিম ত্রিপুরার এসপি ড. কিরান কুমা এবং ডিজিপি অনুরাগ ধানকার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।
ভারতের সঙ্গে ভুল-বোঝাবুঝি দূর হবে : উপদেষ্টা সাখাওয়াত
ডেস্ক রিপোর্ট: নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘এ দেশের মানুষ ভারতবিরোধী নয়। আমাদের সঙ্গে যতটুকু ভুল-বোঝাবুঝি আছে, এটা দূর করা হবে। আমরা সবসময় ভারতের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করার জন্য তৈরি। তবে দুই দেশের মধ্যে সর্ম্পকটা হবে ওয়ান টু ওয়ান।
সোমবার (২ ডিসেম্বর) দুপুরে বরিশাল মেরিন একাডেমিতে ক্যাডেটদের শিক্ষা সমাপনী প্যারেড অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, ‘এটা দেশের মানুষের সম্পর্ক, একজন নাগরিক হিসেবে আমি মনে করি আমাদের সঙ্গে ভালো রিলেশন থাকার কথা। একটা দেশের সঙ্গে দেশের, মানুষের সঙ্গে মানুষের হয়, কে ক্ষমতায় থাকলো না থাকলো সেটা বড় কথা নয়। আমরা সবসময় ভারতের সঙ্গে বন্ধুত্ব রক্ষার জন্য তৈরি।’
ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার প্রসঙ্গে নৌ উপদেষ্টা বলেন, ‘সম্প্রতি যাকে নিয়ে এত হৈচৈ, তার সঙ্গে ইসকনের সম্পর্ক নেই বলে নিজেরাই বলেছে। আমি মনে করি, আমরা সবাই বাংলাদেশি।
নির্বাচন প্রশ্নে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন গঠিত হয়েছে। নির্বাচন নিয়ে আলোচনা করা তাদের এখতিয়ার। আমাদের এখতিয়ার বলে মনে করি না। এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত যে তারা কখন কিভাবে নির্বাচন দেবে। নতুন নির্বাচন কমিশন হয়েছে, তাদের সংগঠিত হতে দিন। তখন তারাই নিজে থেকে বলবে, তারাই নির্বাচনের রোডম্যাপ দেবেন।’
অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে উপদেষ্টা বলেন, ‘কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে, তবে এর মধ্যে পরিকল্পিত ঘটনাই বেশি। বিশেষ করে গার্মেন্টস সেক্টরে, যেখানে দুই-একটি ক্ষেত্রে মালিক নেই, সেখানে সমস্যা হচ্ছে। তবে সরকার ইতোমধ্যে এর সমাধানে কাজ করছে এবং কিছু জায়গায় সরকারি কোষাগার থেকে শ্রমিকদের বেতন দেওয়া হয়েছে।’
নৌ রুটের নিরাপত্তা ও অবৈধ বাল্কহেড চলাচল রাতে বন্ধ করার বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এই বিষয়ে ডিজি শিপিংকে বলা হয়েছে, তিনিও অবগত। তবে তার হাতে অনেক পরিদর্শক নেই। আমরা আরও পরিদর্শক আনতে যাচ্ছি। অন্যায় এবং আইন-বহির্ভূত কাজগুলো আমরা বন্ধ করবো।’
ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে যাবে নিজেদের স্বার্থ অনুযায়ী: পররাষ্ট্র উপদেষ্টা
ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তোহিদ হোসেন বলেছেন, আমরা ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক চাই। ভারত ও বাংলাদেশ সম্পর্ক এগিয়ে যাবে নিজেদের স্বার্থ অনুযায়ী।
সোমবার (২ ডিসেম্বর) বিকেল ৪টায় রাষ্ট্রীয় অতিথিশালা পদ্মায় বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে গত ৫ আগস্টের আগে ও পরের সম্পর্ক এক নয়। যা কিছু হচ্ছে তা সমাধান করা যায়।
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত হস্তক্ষেপ দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তার এমন বক্তব্যে উপদেষ্টা তোহিদ হোসেন বলেন, ব্যক্তিগতভাবে ওনার (মমতা বন্দ্যোপাধ্যায়) সঙ্গে আমার ভালো সম্পর্ক। ওনার বাসাতেও যাতায়াত ছিল। ওনি কেন এমন বক্তব্য দিলেন তা আমার বোধগম্য নয়। তবে রাজনৈতিকভাবে এ বক্তব্য সুফল বয়ে আনবে না।
তিনি বলেন, দেশের সমসাময়িক বিষয়ে কূটনৈতিকদের জানার বিষয় ছিল, উত্তরে আমি এটা বলার চেষ্টা করিনি যে, কোথাও কোনো সমস্যা নেই। সমসা আছে এবং তা সমাধানের চেষ্টা করছি।
ব্রিফিংয়ে উপদেষ্টা আরও বলেন, অনেক বেশি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা ছিল। সবার সহযোগিতায় তা আমরা মোকাবিলা করতে পেরেছি। প্রতি বছর দুই/একটি ঘটনা দেশে থাকে। তার মধ্যে দু-একটি ঘটনা ঘটতেই পারে। যারা ঘটনা ঘটিয়েছে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসছি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা এ বার্তা দিতে চাই যে, এ সরকার কোনো সাম্প্রদায়িক কার্যক্রম বরদাস্ত করবে না। এই মেসেজটি সবাইকে দিতে হবে। এ ব্যাপারে আইন তার নিজস্ব গতিতে চলবে।
তিনি আরও বলেন, সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে ব্রিটেনের সর্বদলীয় সংসদীয় গ্রুপ যে প্রতিবেদন দিয়েছে, সেটি একপেশে। এ নিয়ে লন্ডনের সঙ্গে কথা বলবে ঢাকা।
কয়েকটি সীমান্ত দিয়ে ভারতীয়দের বাংলাদেশে প্রবেশের চেষ্টাকে উসকানিমূলক বলে আখ্যা দিয়েছেন তৌহিদ হোসেন।
আরো এক মামলায় অব্যাহতি পেলেন তারেক রহমান
ডেস্ক রিপোর্ট: গাজীপুরে ৯ বছর আগে করা একটি বিস্ফোরক আইনে করা মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে গাজীপুরের বিভিন্ন থানায় করা চারটি মামলা থেকে তিনি খালাস পেলেন।
আজ সোমবার দুপুরে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আহমেদ শাহরিয়ার আরিক এ আদেশ দেন। মামলায় তারেক রহমান ছাড়াও গাজীপুরের বিএনপি ও জামায়াতের আরো ৬০ নেতাকর্মী এ মামলা থেকে খালাস পেয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, বাসে পেট্রল বোমা নিক্ষেপে ও নাশকতার অভিযোগ এনে ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে তৎকালীন জয়দেবপুর থানার এসআই সৈয়দ আবুল হোসেন বাদী হয়ে মামলাটি করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পরিদর্শক আহসান উল্যাহ তারেক রহমানের খালাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য