ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ২ চৈত্র ১৪৩৩
 
শিরোনাম

রাজধানীর মোহাম্মদপুর থেকে অবৈধ অস্ত্র-গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর, ২০২৪ ১৭:২১
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মোহাম্মদপুর থেকে অবৈধ অস্ত্র-গুলি উদ্ধার

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুর থেকে একটি অবৈধ শটগান ও ৬৩ রাউন্ড লিডবল কার্তুজ উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

শুক্রবার (২৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় মোহাম্মদপুরের উত্তর সুলতানগঞ্জ জাফরাবাদ মসজিদ রোডের একটি বাসা থেকে অবৈধ এ অস্ত্র-গুলি উদ্ধার করে সিটিটিসির একটি আভিযানিক দল।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসির একটি আভিযানিক দল জানতে পারে, মোহাম্মদপুর থানার উত্তর সুলতানগঞ্জ জাফরাবাদ মসজিদ রোডের আবুল কাশেম খান তার লাইসেন্সকৃত ১২ বোর শটগানটি সরকারি নির্দেশনা অনুযায়ী থানায় জমা না দিয়ে অবৈধভাবে নিজ হেফাজতে রেখেছেন। পরে আভিযানিক দল ওই বাসায় অভিযান পরিচালনা করে শটগানটি ও লিডবল কার্তুজ উদ্ধার করে এবং মোহাম্মদপুর থানায় জমা দেয়। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারিকৃত এক প্রজ্ঞাপনে বলা হয়, গত ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বেসামরিক জনগণকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো। নির্দেশনা অনুযায়ী ৩ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত স্থানে আগ্নেয়াস্ত্র জমা না করলে তা অবৈধ অস্ত্র হিসেবে গণ্য হবে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    র‍্যাগিংয়ের অভিযোগে পবিপ্রবির ২০ শিক্ষার্থীকে শাস্তি

    নিজস্ব প্রতিবেদক
    ২৯ নভেম্বর, ২০২৪ ১৬:৪৯
    নিজস্ব প্রতিবেদক
    র‍্যাগিংয়ের অভিযোগে পবিপ্রবির ২০ শিক্ষার্থীকে শাস্তি

    পবিপ্রবি প্রতিনিধি: র‍্যাগিংয়ের অভিযোগে  পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২০ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি  ও অর্থ জরিমানা করা  হয়েছে।

    বৃহস্পতিবার (২৮ নভেম্বর)  পবিপ্রবি রেজিস্টার (অ.দা.) প্রফেসর ড. মামুন অর রশিদ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ২৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ৪০ তম সভা মোতাবেক এ সিদ্ধান্ত নেওয়া হয়।

    গত  ২৩ নভেম্বর  দিবাগত রাত ১ ঘটিকা ৩০ মিনিটে এম কেরামত আলী হলের  নবাগত   ২০২৩-২৪ শিক্ষা বর্ষের (লেভেল-১, সেমিস্টার -১) শিক্ষার্থীদের  শারীরিক ও মানসিক  নির্যাতনের অভিযোগ উঠে  ২০২২-২৩  শিক্ষা বর্ষের (লেভেল-২ সেমিস্টার-২) কয়েকজন শিক্ষার্থীর উপর।

    অভিযুক্তদের মধ্যে ব্যবসায় প্রশাসন অনুষদের তানভিরুল ইসলাম সিয়াম ও প্রিতম কারনকে বিশ্ববিদ্যালয় থেকে তিন সেমিস্টার বহিষ্কার। কৃষি অনুষদের মোঃ ইউনুস খান ইফতি ও ব্যবসায় প্রশাসন অনুষদের জুনায়েদ হোসাইনকে বিশ্ববিদ্যালয় থেকে  দুই সেমিস্টার বহিষ্কার করা হয়।

    আরও আইন অনুষদের এম কেরামত আলী হলের সৌরভ সরকার শাওন, কৃষি অনুষদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের জিহাদ হাসান জিম, আইন অনুষদের এম কেরামত আলী হলের গোলাম রাব্বি, কৃষি অনুষদের এম কেরামত আলী হলের ওমর ফারুক, সিএসসি অনুষদের এম কেরামত আলী হলের খালিদ মাহমুদ রুপক,আইন অনুষদের শের ই বাংলা - ২ হলের খালিদ হাসান, ব্যবসায়  প্রশাসন অনুষদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ইসতিয়াক আহমেদ রিহাব,ব্যবসায় প্রশাসন অনুষদের এম কেরামত আলী হলের মোঃ জুনায়েদ আল হাবিব জিন্নাহ, কৃষি অনুষদের শের ই বাংলা -১ হলের সাহিব আহমেদ চৌধূরীকে ১ বছর হল থেকে বহিষ্কার ও পাঁচ হাজার টাকা জরিমানা।

    আরও কৃষি অনুষদের এম কেরামত আলী হলের এম এ জুবায়ের,  ব্যবসায় প্রশাসন অনুষদের এম কেরামত আলী হলের মোঃ সোহেল ও আইন অনুষদের এম কেরামত আলী হলের  সনাতন চন্দ্র রায়কে হল থেকে ছয় মাস বহিষ্কার ও তিন হাজার টাজা জরিমানা করা হয়।

    ব্যবসায় প্রশাসন অনুষদের এম কেরামত আলী হলের কাচিং মং মারমা, ব্যবসায় প্রশাসন অনুষদের  এম কেরামত আলী হলের মোঃ নুর মোহাম্মদ সরকার,  আইন অনুষদের এম কেরামত আলী হলের মিনহাজুল ইসলাম কে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়। আইন অনুষদের শের-ই বাংলা -২ অনুষদের সুপেল চাকমাকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

    উল্লেখ্য যে, সেমিস্টার বহিস্কৃত শিক্ষার্থীরা  কোন মতে ক্যাম্পাসে ও হল বহিষ্কাররা কোন ভাবে হলে অবস্থান করতে পারবে না। আগামী ১৫ কার্য দিবসের মধ্যে বিশ্ববিদ্যালয় তহবিলের মধ্যে দন্ডিত অর্থ জমা প্রদানের জন্য বলা হয়েছে। দন্ডিত অর্থ প্রদানে ব্যর্থ হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেকোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      আইনজীবী সাইফুল খুনের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা

      নিজস্ব প্রতিবেদক
      ২৯ নভেম্বর, ২০২৪ ১৬:৪৪
      নিজস্ব প্রতিবেদক
      আইনজীবী সাইফুল খুনের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা

      ডেস্ক রিপোর্ট: অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের খুনের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, অ্যাডভোকেট সাইফুলের খুনিদের বিচার নিশ্চিত করবে সরকার। এই হত্যাকাণ্ডে যারা জড়িত, তাদের দ্রুততম সময়ে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। সেটা হোক ব্যক্তি, সংগঠন কিংবা গোষ্ঠী। তদন্ত চলছে, ফুটেজ আছে। ভিডিও ফুটেজের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

      শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় চট্টগ্রামের লোহাগাড়া চুনতি ফারাঙ্গা এলাকায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত ও পরিবারকে আর্থিক সহায়তা প্রদান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

      ধর্ম উপদেষ্টা বলেন, গুজব একটা মারাত্মক জিনিস। আমাদের গুজব থেকে দূরে থাকতে হবে। অভ্যন্তরীণ শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সজাগ থাকতে হবে, সতর্ক দৃষ্টি রাখতে হবে।

      তিনি বলেন, সরকারকে বিব্রত করতে দেশে-বিদেশে একটি গোষ্ঠী তৎপরতা চালাচ্ছে। আমি দেশবাসীকে অনুরোধ করব, ঘটনার পর থেকে আজ পর্যন্ত আপনারা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, আগামীতেও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সব ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যেতে হবে।

      গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার পর প্রাতিষ্ঠানিক সংস্কারের কাজে হাত দিয়েছে। এরপর সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দলের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণের মাধ্যমে কাজ শেষ করবে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        পবিপ্রবি'তে শুরু হলো আইটি কার্নিভাল ২০২৪

        নিজস্ব প্রতিবেদক
        ২৯ নভেম্বর, ২০২৪ ১৬:৭
        নিজস্ব প্রতিবেদক
        পবিপ্রবি'তে শুরু হলো আইটি কার্নিভাল ২০২৪

        পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দেশের ১৫ টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আংশগ্রহনে সিএসই ক্লাবের আয়োজনে দুই দিন ব্যাপি আইটি কার্নিভাল ২০২৪।

        কম্পিউটার বিজ্ঞান অনুষদের সিনিয়র শিক্ষক অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন এর সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি'র উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুল লতিফ, কম্পিউটার বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ বেল্লাল হোসেন, বিডিএপ্পস এর জোনাল অপারেশনাল লিড মোঃ আশিকুর রহমান আশিক আরো উপস্থিত ছিলেন কম্পিউটার বিজ্ঞান অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা।

        আইটি কার্নিভাল দেশের ১৫ টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রোগ্রাম কনটেস্ট, হ্যাকাথোন , বিডি এপ্পস মোবাইল চ্যালেঞ্জে আংশগ্রহন করেন। এছাড়াও লুডু, দাবা সহ ৪ টা খেলায় শিক্ষার্থীরা আংশগ্রহন করেন।

        জুলাই- আগষ্টের ছাত্রজনতার বিপ্লবে আইটি বিশেষজ্ঞদের ভূমিকা স্মরণ করে প্রধান অতিথির বক্তব্যে পবিপ্রবি'র উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, মেধাকে বিকশিত করতে এমন আয়োজনের বিকল্প নাই৷ মেধা ও জ্ঞান দিয়ে মানবতার ও দেশের জন্য কাজ করতে হবে। আইটি বিশেষজ্ঞ এই শিক্ষার্থীরা দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের বুকে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবে।

         

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          টঙ্গীতে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু

          নিজস্ব প্রতিবেদক
          ২৯ নভেম্বর, ২০২৪ ১৫:৫১
          নিজস্ব প্রতিবেদক
          টঙ্গীতে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু

          ডেস্ক রিপোর্ট: টঙ্গীর তুরাগ নদীর তীরে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। আজ শুক্রবার (২৯ নভেম্বর) থেকে শুরু হয়ে চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত।

          প্রথম পর্বের জোড় ইজতেমায় অংশগ্রহণ করবেন মাওলানা জোবায়েরপন্থিরা। এরপর শুক্রবার (২০ ডিসেম্বর) থেকে ২৪ ডিসেম্বর দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করবেন মাওলানা সাদপন্থিরা।

          বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হক্কানে ওলামায়ে কেরামরা জোড় ইজতেমায় অংশ নিতে টঙ্গীর ইজতেমা ময়দানে আসতে শুরু করেন।

          ইজতেমা ময়দানে অবস্থানরত মুসুল্লি আবদুল্লাহ মাওলানা জোবায়েরপন্থি বলেন, হক্কানে ওলামায়ে কেরামদের অংশগ্রহণ প্রথম পর্বের জোড় ইজতেমা শুক্রবার থেকে শুরু হবে, পরবর্তী বিশ্ব ইজতেমা সফল করার লক্ষ্যে দিকনির্দেশনার মাধ্যমে শেষ হবে প্রথম পর্বের জোড় ইজতেমা।

          টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, শুক্রবার থেকে মাওলানা জোবায়ের অনুসারীদের অংশগ্রহণের মাধ্যমে প্রথম পর্বের জোড় ইজতেমা শুরু হয়েছে। আগত মুসল্লিদের নিরাপত্তা দিতে টঙ্গী পশ্চিম থানার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য নিয়োজিত আছেন।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত