ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

বিশেষ সহকারী থেকে উপদেষ্টা মাহফুজ আলম

নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর, ২০২৪ ১৯:০
নিজস্ব প্রতিবেদক
বিশেষ সহকারী থেকে উপদেষ্টা মাহফুজ আলম

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হতে যাচ্ছেন আর তিনজন। এ ছাড়াও দুইজনকে প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

উপদেষ্টা তিনজন হলেন- ১. সেখ বশিরউদ্দিন, ২. মো. মাহফুজ আলম, ৩. মোস্তফা সরয়ার ফারুকী। এর মধ্যে অন্তর্বর্তী সরকারে দুজন নতুন মুখ হলেও মাহফুজ আলমের মুখ পরিচিত। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন তিনি।

গত ২৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে মাহফুজ আলমকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

মাহফুজ আলমের নিয়োগের পর থেকেই সবার মনে প্রশ্ন, কে এই মাহফুজ আলম? ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সেভাবে আলোচনায় না থাকলেও হঠাৎ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হয়ে যাওয়ায় তাকে নিয়ে সবার মনে প্রশ্ন উঠতে থাকে।

মাহফুজ আলমের বাড়ি লক্ষ্মীপুর উপজেলার রামগঞ্জ উপজেলার ইসাপুর গ্রামে। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিনি। এছাড়া ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তির তাত্ত্বিক নেতা হিসেবে ক্যাম্পাসে পরিচিত তিনি।

মাহফুজ আলমের প্রথম আলোচনায় আসেন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদত্যাগ করে দেশ ছাড়ার পর। এর কিছুদিন পর আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হয়ে একটি বিশেষ সাক্ষাৎকার দেন তিনি। সেখানে নতুন রাজনৈতিক সংগঠন খোলাসহ গণ-অভ্যুত্থানের চেতনা ধরে রাখা, সরকারকে সংহত করা, রাষ্ট্র ও সমাজের নানা অংশীজনের সঙ্গে বলে আগামী বাংলাদেশের রূপরেখা তৈরির কথা জানান। ওই সাক্ষাৎকার আরও বেশি আলোচিত হয়, তার বক্তব্যে ভুলভাবে মিডিয়ায় আসায়। পরে এ নিয়ে হয়েছে অনেক আলোচনা-সমালোচনা।

উল্লেখ্য, চার দফায় শপথগ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের ১৭ উপদেষ্টা। এর মধ্যে ৮ আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় তিন উপদেষ্টা সেদিন শপথ নেননি।

পরদিন শুক্রবার প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। পরে ১১ আগস্ট শপথ নেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায় আর ১৩ আগস্ট শপথ নেন আরেক উপদেষ্টা ফারুক-ই-আজম। এরপর গত ১৬ আগস্ট নতুন করে আরও চার উপদেষ্টা শপথ নেন। তারা হলেন- সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    নতুন উপদেষ্টাদের জন্য প্রস্তুত ৫ গাড়ি

    নিজস্ব প্রতিবেদক
    ১০ নভেম্বর, ২০২৪ ১৮:৫১
    নিজস্ব প্রতিবেদক
    নতুন উপদেষ্টাদের জন্য প্রস্তুত ৫ গাড়ি

    ডেস্ক রিপোর্ট: নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আরও ৫ জন যুক্ত হতে যাচ্ছেন। এরই মধ্যে তাদের জন্য পাঁচটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।

    আজ রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন পাঁচ উপদেষ্টাকে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

    এ বিষয়ে সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর বলেন, নতুন উপদেষ্টাদের গাড়ি প্রস্তুত করার নির্দেশনা আমরা পেয়েছি। পাঁচটি গাড়ি প্রস্তুত রাখছি।

    উপদেষ্টা পরিষদে যুক্ত হওয়া নতুন পাঁচ জনের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন অধ্যাপক মো. সায়েদুর রহমান, ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

     

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      প্রেস ক্লাবের সামনে আ.লীগের বিক্ষোভ মিছিল, ধাওয়া খেয়ে আহত ৫

      নিজস্ব প্রতিবেদক
      ১০ নভেম্বর, ২০২৪ ১৮:৩৩
      নিজস্ব প্রতিবেদক
      প্রেস ক্লাবের সামনে আ.লীগের বিক্ষোভ মিছিল, ধাওয়া খেয়ে আহত ৫

      ডেস্ক রিপোর্ট: শহিদ নূর হোসেন স্মরণে ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী। রবিবার (১০ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর প্রেস ক্লাব থেকে শুরু হয়ে জিরো পয়েন্টে নূর হোসেন চত্ত্বরে যাওয়ার পথে বাধার মুখে পড়ে মিছিলটি।

      জানা যায়, বিভিন্ন গলি থেকে আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী মূল সড়কে উঠে স্লোগান দিতেই মিছিলটিকে ধাওয়া করে পাহারারত ফ্যাসিবাদ প্রতিরোধ বিরোধী মঞ্চ। তারা লাঠিসোটা নিয়ে মারধর করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। ধাওয়া খেয়ে ৫ মিনিটের মধ্যে সবাই আওয়ামী লীগ নেতা-কর্মীরা এদিকওদিক চলে যায়।

      মিছিলে নেতৃত্ব দেন সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোছাইন, মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহসভাপতি এসএম আব্দুর রহিম, সাবেক সহসম্পাদক এনামুল হক প্রিন্স, সাবেক ধর্মবিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম, উপ-মানবসম্পদ বিষয়ক সম্পাদক কপিল হালদার সজল, সাবেক সভাপতি রুহুল আমিন, সাবেক সহসভাপতি শাহরিয়ার কবির বিদ্যুৎ, যুবনেতা গোলাম সাদমানি জনি, যুবনেতা আশরাফুল ইসলাম সোহাগ, ছাত্রনেতা তারিকুল ইসলাম, রাজিব বিশ্বাস।

      এসময় ধাওয়া খেয়ে আনোয়ার, আমির, এনামুল হক প্রিন্স, শাহরিয়ার কবির বিদ্যুৎ, কপিলসহ আরও কয়েকজন আহত হন।

       

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর পরিচয়

        নিজস্ব প্রতিবেদক
        ১০ নভেম্বর, ২০২৪ ১৮:২৪
        নিজস্ব প্রতিবেদক
        উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর পরিচয়

        ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হতে যাচ্ছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। নতুন করে যারা উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন, তাদের মধ্যে মোস্তফা সরয়ার ফারুকীর নাম রয়েছে বলে জানা গেছে।

        রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ হওয়ার কথা রয়েছে। এই চারজনের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিতে আমন্ত্রণ পাওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

        ফারুকী ছাড়া অন্য তিনজনের মধ্যে রয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন ও ড. সাইদুর রহমান।

        এখন প্রশ্ন হলো কে এই ফারুকী-

        বাংলাদেশি সিনেজগতে ফারুকী যেন নতুন এক ফিলোসফার। একাধারে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও নাট্যনির্মাতা তিনি। নিজস্ব ঢঙে নাটক, চলচ্চিত্র নির্মাণের তাগিদে তৈরি করেছেন ‘ছবিয়াল’ নামে একটি সংগঠন। ভিন্ন ধারার সিনেমার সঙ্গে দেশের মানুষকে অভ্যস্ত করে তুলেছেন। দেশের গণ্ডি পেরিয়ে নিজের চিহ্ন রেখেছেন আন্তর্জাতিক অঙ্গনেও।

        ১৯৭৩ সালের ২ মে ঢাকার নাখালপাড়ায় জন্ম মোস্তফা সরয়ার ফারুকীর। তার বাবার নাম আবদুর রব, মা কুলসুম বেগম। ২০১০ সালে বিয়ে করেন দীর্ঘদিনের সহকর্মী ও জনপ্রিয় টিভি অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে। ইলহাম নুসরাত ফারুকী নামে একটি কন্যাসন্তান রয়েছে তাদের।

        ১৯৯৯ সালে মিডিয়ায় পথচলা শুরু করেন ফারুকী। ছোট পর্দায় অসাধারণ কিছু টেলিফিল্ম ও সিরিয়াল নির্মাণ করেছেন তিনি। ‘স্পার্টাকাস ৭১’, ‘চড়ুইভাতি’, ‘কানামাছি’ ও ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’র মতো নন্দিত টেলিফিল্ম তৈরি করেছেন ফারুকী। পাশাপাশি ‘একান্নবর্তী’, ‘সিক্সটিনাইন’ ও ‘৪২০’ তার নির্মিত জনপ্রিয় কিছু সিরিয়াল। আনিসুল হকের ‘আয়েশামঙ্গল’ অবলম্বনে ফারুকী নির্মিত ‘আয়েশা’ নাটকটিও পেয়েছে দর্শকপ্রিয়তা।

        সিনেমায় ফারুকীর সূচনা ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মধ্য দিয়ে। গল্পের গাঁথুনি, নিজের প্রজ্ঞা ও মুনশিয়ানার মিশেলে সামাজিক সম্পর্কগুলোর অসংগতি নিপুণভাবে সেলুলয়েডের ফিতায় ফুটিয়ে তোলেন এই নির্মাতা। তার তৈরি সিনেমার সংলাপ থেকে শুরু করে গান—সবই হয়ে ওঠে তরুণদের ক্রেজ।

        ব্যাপক সাড়া জাগায় তার নির্মিত ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ সিনেমাটিও। ২০০৯ সালে মুক্তি পাওয়া তার এই ছবি ‘পুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’, ‘রোটেরডেম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’, ‘ফ্রাইবুর্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ ও ‘আবুধাবি চলচ্চিত্র উৎসব’-এ অফিসিয়াল সিলেকশনে ছিল।

        এ ছাড়া ২০১০ সালে ‘টিবুরন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’, ‘জোগজা-নেপটেক এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’-এ গোল্ডেন হ্যানোমেন অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয় সিনেমাটি। ২০১৪ সালে ‘কেস উইক চলচ্চিত্র উৎসবে’ প্রদর্শনীর পাশাপাশি ৮৩তম অস্কারে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ফারুকী নির্মিত এই সিনেমা। ২০১২ সালে ‘টেলিভিশন’, ২০১৩ সালে ‘পিঁপড়াবিদ্যা‘ এবং ২০১৭ সালে ‘ডুব’ সিনেমা নির্মাণ করে নিজের জাত চেনান ফারুকী। ২০১৪ সালে ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে’ সমাপনী ছবি হিসেবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় ‘টেলিভিশন‘ সিনেমার।

        বুসানে ‘এশিয়ান সিনেমা ফান্ড ফর স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট অ্যান্ড পোস্ট-প্রোডাকশন’-এর পুরস্কার জিতে নেয় তার নির্মিত সিনেমা টেলিভিশন। এমনকি ৮৬তম অস্কারেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। ‘মেড ইন বাংলাদেশ‘ ছবিতে ফারুকী দেখিয়েছেন দুর্দান্ত পলিটিক্যাল স্যাটায়ার। ২০০৮ সালে ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে‘ সেরা চলচ্চিত্রের পুরস্কার পায় এই সিনেমা।

        নাটক-সিনেমার পাশাপাশি লেখালেখিও করেন ফারুকী। ‘রাফকাট’ নামে একটি বই রয়েছে তার। মাঝেমধ্যে লেখেন কবিতাও।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          আওয়ামী লীগ ট্রাম্পসহ নানা বেশে আসার চেষ্টা করছে : খসরু

          নিজস্ব প্রতিবেদক
          ১০ নভেম্বর, ২০২৪ ১৮:১৩
          নিজস্ব প্রতিবেদক
          আওয়ামী লীগ ট্রাম্পসহ নানা বেশে আসার চেষ্টা করছে : খসরু

          ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ নানা বেশে আসার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

          রোববার (১০ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

          আমীর খসরু বলেন, দেশের মানুষ যখন আপনাকে বিতাড়িত করেন, আপনি একেক সময় একেক মোড়কে আসতে চান। কোন কোন সময় হিন্দু-মুসলিম ইস্যু নিয়ে আসবে। কিছু সময় হিন্দুদের ওপর নির্যাতনের চিত্র নিয়ে আসবে। এখন আবার ট্রাম্পের (যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প) চিত্রে আসছে। আসলে তাদের অস্তিত্ব এখন বিলীন হয়ে গেছে। অন্য কোন বেশে তারা দেশের মধ্যে আসতে চাচ্ছে। এটা হচ্ছে তাদের রাজনৈতিক দৈন্যতা। তারা যে রাজনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে, এটাই প্রমাণ করে।

          বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, কেন ট্রাম্পের বেশে আসতে হবে? কেন হিন্দুদের অত্যাচারের বেশে আসতে হবে? কেন তারা রাজনৈতিক শক্তি হিসেবে এই অবস্থায় পৌঁছালো। এটা তারা নিজেরাই প্রমাণ করছে। আমরা আবারও বলছি, তারা এখন দেউলিয়া হয়ে বিভিন্ন সময় বিভিন্ন মোড়কে আসার চেষ্টা করছে। একটা আবহাওয়া সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তার অস্তিত্ব তার নিজের বেশে ফিরে আসতে হবে। তার যদি সেই সাহস ও সমর্থন থাকে। তবে সেটি নেই, হারিয়ে ফেলেছে আওয়ামী লীগ।

          খসরু বলেন, বৈঠকে দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এরমধ্যে প্রথম দিকে তারা যেটা বিশ্বাস করে অর্থনৈতিক বিনিয়োগ ও কর্মকাণ্ডের ক্ষেত্রে নির্বাচিত সরকার থাকলে সহজ হয়। শ্রমশক্তি নিয়ে আলোচনায় সিঙ্গাপুর মনে করে, দক্ষ শ্রমশক্তি পাঠানো যায়- সেটা নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে শিক্ষিত নার্স পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত