ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
 
শিরোনাম

২৫২ এসআইকে অব্যাহতি: ক্ষোভ ঝাড়লেন শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক
২২ অক্টোবর, ২০২৪ ১৪:২৭
নিজস্ব প্রতিবেদক
২৫২ এসআইকে অব্যাহতি: ক্ষোভ ঝাড়লেন শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব

ডেস্ক রিপোর্ট: শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ জন উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে ১৭ অক্টোবর তাদের ছুটিতে পাঠানো হয়।

এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে একটি পোস্ট করেছেন।

আশরাফুল আলম খোকন লেখেন, ‘বছর মেয়াদী ট্রেনিং শেষে, শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে চূড়ান্তভাবে নিয়োগের ঠিক আগে পুলিশের ২৫২ জন উপপরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে ঠিক একই কায়দায় বিসিএস ক্যাডারের ৬২ জন এএসপিকে অব্যাহতি দেওয়া হয়। নিশ্চিত থাকেন, ২০ বছর পর হলেও ওনারা এতদিনের সকল বেতন-ভাতা এবং পদোন্নতিসহ চাকুরী ফেরত পাবেন। আগের ইতিহাস তাই বলে। কারণ, তাদের সঙ্গে সম্পূর্ণ বৈষম্য এবং প্রতিহিংসামূলক আচরণ করা হয়েছে। এই অমানবিক কাজগুলো করার আগে তাদের এবং তাদের পরিবারের সদস্যদের মানসিক অবস্থা বোঝার চেষ্টা করা উচিত ছিল।’

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে আশরাফুল আলম খোকন লেখেন, ‘যা করছেন, এসব পাপ, পাপের প্রায়শ্চিত্ত অবধারিত। এইসব অমানবিক কাজ না করে চাল, ডাল, তেল, লবন, চিনি, ডিম, কাঁচা মরিচের দাম কমিয়ে যোগ্যতা দেখান।’

প্রাসঙ্গিক
    মন্তব্য

    আন্দোলনে আহত-নিহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে রুল

    নিজস্ব প্রতিবেদক
    ২২ অক্টোবর, ২০২৪ ১৪:৫
    নিজস্ব প্রতিবেদক
    আন্দোলনে আহত-নিহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে রুল

    ডেস্ক রিপোর্ট: জুলাই-আগষ্টে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে জুলাই-আগস্টে সব নিহতদের পরিবার ও আহত ব্যক্তিকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

    মঙ্গলবার (২২ অক্টোবর) বিচারপতি ফাহমিদা কাদের চৌধুরী ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

    স্বরাষ্ট্রসচিব, সমাজ কল্যাণ সচিবসহ সংশ্লিষ্টদের আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

    আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রওশন আলী। এর আগে গত সপ্তাহে পর্যাপ্ত ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করেন আন্দোলনে আহত মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বাসিন্দা মনির মুন্না।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আইনি লড়াইয়ের পথ খুলল

      নিজস্ব প্রতিবেদক
      ২২ অক্টোবর, ২০২৪ ১৩:২৭
      নিজস্ব প্রতিবেদক
      নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আইনি লড়াইয়ের পথ খুলল

      ডেস্ক রিপোর্ট: রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেতে জামায়াতের আইনি লড়াই করার পথ খুলে গেল।

      মঙ্গলবার (২২ অক্টোবর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

      রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে দেওয়া নিবন্ধন অবৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল গত বছরের ১৯ নভেম্বর খারিজ করে আদেশ দেন আপিল বিভাগ। ২০১৩ সালের ১ আগস্ট নিবন্ধন নিবন্ধন বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াত।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        আইনজীবীদের কাছে ক্ষমা চাইলেন ব্যারিস্টার সুমন

        নিজস্ব প্রতিবেদক
        ২২ অক্টোবর, ২০২৪ ১২:৪২
        নিজস্ব প্রতিবেদক
        আইনজীবীদের কাছে ক্ষমা চাইলেন ব্যারিস্টার সুমন

        আদালতে আইনজীবীদের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

        মঙ্গলবার (২২ অক্টোবর) রিমান্ড শুনানি শেষে এ কথা বলেন তিনি। হত্যাচেষ্টা মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুরের আদেশ শেষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রসিকিউটর ওমর ফারুক ফারুকীকে উদ্দেশ করে ব্যারিস্টার সুমন কথা বলতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি। এসময় সুমন বলেন, আপনার সঙ্গে আলাদা করে কিছু বলব না স্যার। আপনার মাধ্যমে সব আইনজীবীর কাছে দুঃখ প্রকাশ করছি। আমি খুব সরি স্যার।

        মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে ব্যারিস্টার সুমনকে আদালতে আনা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল হালিম ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

        এর আগে সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করে পুলিশ।

        মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৯ জুলাই হৃদয় জুমার নামাজ আদায় করে মিরপুর-১০ নম্বরে সমাবেশে যান। সেখানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। ককটেল নিক্ষেপ করে, গুলিও চালায়। এতে গুলিবিদ্ধ হন হৃদয়। তিনি হবিগঞ্জের মাধবপুর ১০ নং হাতিয়াইন ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি।

        এ ঘটনায় তিনি ২৩ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় মামলা করেন। মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি ব্যারিস্টার সুমন।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          সারদায় পুলিশের ২৫০ এসআইকে অব্যাহতি

          নিজস্ব প্রতিবেদক
          ২২ অক্টোবর, ২০২৪ ১১:৩৩
          নিজস্ব প্রতিবেদক
          সারদায় পুলিশের ২৫০ এসআইকে অব্যাহতি

          শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজশাহীর সারদায় পুলিশের আড়াই শতাধিক এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে।

          মঙ্গলবার (২২ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

          তিনি জানান, প্রশিক্ষণ চলাকালে বিভিন্ন পর্যায়ে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সারদায় পুলিশের ২৫০ উপ পরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে।

           

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত