ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ৭ চৈত্র ১৪৩৩
 
শিরোনাম

ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত থাকবে : ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক
১ অক্টোবর, ২০২৪ ১৭:৫১
নিজস্ব প্রতিবেদক
ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত থাকবে : ড. ইউনূস

ডেস্ক রিপোর্ট: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে।

মঙ্গলবার (১ অক্টোবর) ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসুফ রামাদান প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তাকে এ কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান।

বৈঠকে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ভাষণের প্রশংসা করেছেন। এ সময় তিনি ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বৈশ্বিক সমর্থন, গাজায় গণহত্যা ও মধ্যপ্রাচ্যের উত্তেজনাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ রামাদান জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণের প্রশংসা করে বলেন, এটি সময়োপযোগী এবং ফিলিস্তিন ইস্যুতে অতি প্রয়োজনীয় বিষয়ে আলোকপাত করেছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তার ভাষণে ফিলিস্তিন ইস্যুতে স্পষ্ট বক্তব্য দিয়েছেন বলেও জানিয়েছেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত। এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ফিলিস্তিন রাষ্ট্র ও এর জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থনের কথা জানান।

ফিলিস্তিনিরা তাদের কাঙ্ক্ষিত স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পাবে এই আশা প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, আমরা ফিলিস্তিনি জনগণের পক্ষে সমর্থন অব্যাহত রাখব।

ফিলিস্তিনের রাষ্ট্রদূত জানান, অন্তত ৬০ জন ফিলিস্তিনি বাংলাদেশের মেডিকেলে পড়াশোনা শেষ করে চিকিৎসক হিসেবে এখন গাজায় রোগীদের সেবা দিচ্ছেন। এছাড়া আরও দুই শতাধিক ফিলিস্তিনি শিক্ষার্থী বাংলাদেশে উচ্চশিক্ষা গ্রহণের অপেক্ষায় রয়েছে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকন আর নেই

    নিজস্ব প্রতিবেদক
    ১ অক্টোবর, ২০২৪ ১৭:৪৪
    নিজস্ব প্রতিবেদক
    এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকন আর নেই

    ডেস্ক নিউজ: বেসরকারি টেলিভিশন এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকন আর নেই। মঙ্গলবার দুপুরে রাজধানীর শান্তিনগর এলাকায় নিজ বাসায় মৃত্যুবরণ করেন।

    তার মৃত্যুর খবর ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক আকতার হোসেন নিশ্চিত করেছেন।

    তিনি জানান, মঙ্গলবার দুপুর ২টার পর শান্তিনগরের বাসায় মারা যান সীমান্ত খোকন।

    সীমান্ত খোকন জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ছিলেন। তিনি কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সাবেক সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করছিলেন। তিনি এনটিভির আগে দীর্ঘদিন দৈনিক মানবজমিনে কাজ করেছেন।

     

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা, ১৪৪ ধারা জারি

      নিজস্ব প্রতিবেদক
      ১ অক্টোবর, ২০২৪ ১৭:৩৪
      নিজস্ব প্রতিবেদক
      খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা, ১৪৪ ধারা জারি

      নিউজ ডেস্ক: খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সিভিল কনস্ট্রাকশন অ্যান্ড সেফটি বিভাগের ইন্সট্রাক্টর আবুল হাসনাত সোহেলকে (৪৮) গণপিটুনি দিয়ে হত্যা করেছে শিক্ষার্থীরা।

      বুধবার দুপুর ১টায় এ ঘটনা ঘটে। পরে তা দুপক্ষের সংঘর্ষ ছড়িয়ে পড়ে শহরজুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

      তিনি জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।

      স্থানীয়রা জানান, খাগড়াছড়ির সদরে দুপুরে সোহেল রানা নামে এক কলেজ শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনার জেরে দুপক্ষের সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা সদরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি, ৪৮ ঘন্টার আল্টিমেটাম

        নিজস্ব প্রতিবেদক
        ১ অক্টোবর, ২০২৪ ১৭:২৪
        নিজস্ব প্রতিবেদক
        মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি, ৪৮ ঘন্টার আল্টিমেটাম

        ঢাবি প্রতিনিধি: সাংবাদিক ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবিতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ।

        রোববার (২৯ সেপ্টেম্বর) বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধনে এ আল্টিমেটাম বেধে দেন ইনকিলাব মঞ্চের সদস্যরা।

        মানববন্ধনে বক্তারা বলেন,বিগত ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন মাহমুদুর রহমান। তিনি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে অনেক লেখালেখি করেছেন। বাংলাদেশের প্রত্যেকটি এলাকা থেকে ফ্যাসিস্ট সরকারের প্রগাপান্ডাদের দূর করতে হবে। প্রধান উপদেষ্টার বিরুদ্ধে ও মামলা ছিল।এরপর তিনি দেশে এসে উপদেষ্টা হয়েছেন। তাহলে মাহমুদুর রহমান কে কেনো জেলে প্রেরণ করা হলো। মাহমুদুর রহমান জেলে থাকা মানে বাংলাদেশ জেলে থাকা।

        আমার দেশ পত্রিকার বার্তা সম্পাদক জায়েদ ইসলাম বলেন, মাহমুদুর রহমান সত্য ও ন্যায়ের পথে ছিলেন। দেশের মানুষ কে আধিপত্যবাদের বিরুদ্ধে দেশের মানুষকে সাহস জুগিয়েছেন। তাকে ২০১৮ সালে কুষ্টিয়ায় হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়।তার বিরুদ্ধে ১২৪ টি মামলা করা হয়েছে। একজন সাহসী সাংবাদিক কে জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করেছে ফ্যাসিস্ট সরকারের দোসররা।

        তিনি আরো বলেন, স্বৈরাচারী সরকারের আইন গণবিপ্লব এর পর চলবে না। যেসব বিচারক অন্যায় ভাবে ফ্যাসিস্ট সরকারের পক্ষে রায় দিয়েছে সেই সকল বিচারকদের শাস্তির আওতায় আনতে হবে। সুপ্রিম কোর্টের

        আইনজীবী মনিরুজ্জামান বলেন, মাহমুদুর রহমানের বিরুদ্ধে আনিত সব অভিযোগ মিথ্যা। তিনি হাসিনা সরকারের অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেছেন এটাই ছিল তার অপরাধ। দেশ স্বাধীনের পর অনেকে মুক্তি পেলো কিন্তু নির্ভিক ও সৎ একজন মানুষকে জেলে আটকে রেখেছে ফ্যাসিস্ট সরকারের দোসররা।

        জাতীয় নাগরিক কমিটির সদস্য আতিক মোজাহিদ বলেন, ডেইলি স্টার, প্রথম আলোরমত পত্রিকা গুলো যখন ফ্যাসিস্ট সরকারের দালালি করছিলো ঠিক সেই সময় মাহমুদুর রহমান কলম যুদ্ধে নেমে পড়েন। আমরা মাহমুদুর রহমানকে উপদেষ্টা হিসেবে চাই।

        উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের অপহরণ ও হত্যাচেষ্টার ষড়যন্ত্রের মামলায় কারাদণ্ডপ্রাপ্ত দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গত রোববার বেলা ১১টার দিকে তিনি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

          নিজস্ব প্রতিবেদক
          ১ অক্টোবর, ২০২৪ ১৭:৮
          নিজস্ব প্রতিবেদক
          প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

          অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সৌজন্যে সাক্ষাৎ করেছেন ।

          মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় তাদের মধ্যে সাক্ষাৎ হয়েছে। এক বার্তায় এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

          বার্তায় জানানো হয়েছে, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

          এর আগে, ২২ সেপ্টেম্বর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত