ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

আওয়ামী লীগকে নতুন মুখ নিয়ে দল গোছাতে পরামর্শ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
১২ আগস্ট, ২০২৪ ১৭:৪
নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগকে নতুন মুখ নিয়ে দল গোছাতে পরামর্শ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগকে নতুন মুখ নিয়ে দল গোছাতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের সাহায্য করা হবে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার দুপুরে সচিবালয়ে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান উপদেষ্টা।

তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলছি আপনারা আপনাদের এলাকায় এগুলো (সংখ্যালঘুদের ওপর সহিংসতা) ঠিক করেন।

আসনভিত্তিক যদি আমরা হিসাব নিতে থাকি... আপনারা ভালো করে জানেন আমি নতুন লোক না। গত পাঁচ বছর আপনারা আমার সঙ্গে ছিলেন। আই উইল মেক ইউর দ্যাট কন্সটিটেন্সি...একেবারেই কোনো ইলেকশন যাতে না হয়। আমি এখনো ইনফ্লুয়েন্স রাখি ইলেকশন কমিশনে।’

সাখাওয়াত হোসেন বলেন, ‘দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না, ইনক্লুডিং সদ্য বিদায় হওয়া পার্টি (আওয়ামী লীগ)। আপনারা পার্টি গোছান। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাদের সাহায্য করব। আপনারা পার্টি গোছান উইথ নিউ ফেইস (নতুন মুখ নিয়ে), উইথ নিউ অঙ্গীকার এবং আশা করি উইথ থ্রু পলিটিক্যাল পার্টি অ্যাক্ট (রাজনৈতিক আইনের মধ্য দিয়ে)।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গণ চান খুবি শিক্ষকরা

    নিজস্ব প্রতিবেদক
    ১২ আগস্ট, ২০২৪ ১৫:৪৬
    নিজস্ব প্রতিবেদক
    রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গণ চান খুবি শিক্ষকরা

    খুবি প্রতিনিধি : খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষকরা দলীয় রাজনীতি মুক্ত শিক্ষাঙ্গণ, বৈষম্যহীন সমাজ ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার দাবি নিয়ে মানববন্ধন করেছেন। তারা দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতির প্রতি অনাস্থা প্রকাশ করে সোচ্চার হয়ে উঠেছেন।

    আজ (সোমবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে শিক্ষকরা তিনটি দাবি নিয়ে মানববন্ধন ও র‍্যালি করেন। পরে রেজিস্ট্রার বরাবর শিক্ষক রাজনীতি মুক্ত শিক্ষাঙ্গণ চেয়ে সবার স্বাক্ষরিত একটি স্মারকলিপি জমা দেন।

    স্মারকলিপিতে শিক্ষকরা উল্লেখ করেন- স্বাধীনতার জন্য অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে এদেশের মানুষ বার বার সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে। বিদেশি স্বৈরশাসনের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে, এক সাগর রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন করেছে। মানুষ ভেবেছিল তারা শোষণ, বঞ্চনা, দুর্নীতি, লুটপাট থেকে মুক্তি পাবে। কিন্তু তারা মুক্তি পায়নি। এদেশীয় স্বৈরশাসকরা বার বার একই কায়দায় এদেশের মানুষের উপর জুলুম, নির্যাতন, স্বৈরশাসন কায়েম করেছে। মানুষকে দাসে পরিণত করা হয়েছে। সত্য ন্যায়ের কথা বলতে দেওয়া হয়নি। দেশীয় স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের মানুষ বার-বার রক্ত দিয়েছে, একটি শোষণহীন বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য। কিন্তু তাদেরকে বার-বার ঠকানো হয়েছে। তাদের রক্তকে অপমান করা হয়েছে। একই উদ্দেশ্যে সম্প্রতি আবারও এদেশের ছাত্র-জনতা সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে। শত-শত প্রাণের বিনিময়ে আজ দেশে নতুন সূর্য উদয় হয়েছে। এদেশের মানুষ আর ঠকতে চায়না। তারা চায় একটি শোষণহীন, বৈষম্যহীন আলোকিত বাংলাদেশ, সোনার বাংলাদেশ। আলোকিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে এগিয়ে আসতে হবে। যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। দেশের প্রতিটি সেক্টরে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আইনের যথাযথ সংস্কার করতে হবে। আইনের দুর্বলতার সুযোগ নিয়ে আবারও যাতে কোনো মহল দুঃশাসন, স্বৈরাচার কায়েম করতে না পারে তার ব্যবস্থা করতে হবে। যার যার ন্যায্য প্রাপ্য তা দিতে হবে। বৈষম্যহীন সমাজ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। শিক্ষাঙ্গণগুলো দলীয় রাজনীতির কালো থাবা থেকে মুক্ত করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। তবেই এদেশ আলোকিত বাংলাদেশ হবে।

    অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. ইয়াছিন আলী বলেন, আমাদের উঠে দাঁড়ানোর জন্য এটাই হচ্ছে সঠিক সময়। দেশে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। এই পরিবেশে আমি মনে করি সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। আমাদের আশাহত হলে হবে না। আমরা পারবো অবশ্যই। আমরা উন্নত বিশ্বের উদাহরণ দেই। তাদের এই অবস্থা কিন্তু আগে ছিল না। তাদের মধ্যে রিয়েলাইজেশন আসছে রিলেশন আসছে তাই তারা আজকের এই অবস্থানে এসেছে। সুতরাং আমাদেরও রিয়েলাইজ করতে হবে। আমরা যুগ যুগ ধরে এভাবে চলতে দিতে পারি না। আমি পুরো বাংলাদেশ ঠিক করতে পারবো না। সেই ক্ষমতা আমার নাই তবে আমি আমার বিশ্ববিদ্যালয় কাজ করতে পারবো এবং আমার এলাকায় কাজ করতে পারবো। আমরা যদি যার যার এলাকায় যার যার প্রতিষ্ঠানে এই স্বচ্ছ ও ন্যায় কে প্রতিষ্ঠা করতে পারি তাহলেই সুন্দর একটি বাংলাদেশ হবে আলোকিত বাংলাদেশ হবে। আমাদেরকে সেভাবেই কাজ করতে হবে। সুতরাং আমাদেরকে সেই হিম্মত রাখতে হবে। আমি আজকে যদি এই বিশ্ববিদ্যালয়ের ৫০ জন শিক্ষক এক থাকে তাহলে দুর্নীতি বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে স্বজন প্রীতি এই বিশ্ববিদ্যালয় হবে না ইনশাআল্লাহ।

    তিনি আরো বলেন, এই আন্দোলনে শত শত সন্তান প্রাণ দিয়েছে। আমাদের সন্তান আত্মীয়-স্বজন কেউ শহীদ হয়নি, তাই আমরা এই উপলব্ধি বুঝতে পারছি না। যে সন্তান হারিয়েছে, যে ভাই হারিয়েছে যে বোন হারিয়েছে সেই বুঝতেছে এর মর্ম বাণী কতটুকু। আমরা কিন্তু তাদের রক্তের উপর দাঁড়িয়ে আছি। আমাদের মনে রাখতে হবে তারা যেই চেতনা নিয়ে আন্দোলন করেছে তাই সফলতা এসেছে। আমরা যদি সেটা এগিয়ে নিতে না পারি তাহলে আমি মনে করি, তাদের রক্তের প্রতি অপমান করা হবে, বেঈমানি করা হবে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলের ডাক

      নিজস্ব প্রতিবেদক
      ১২ আগস্ট, ২০২৪ ১৫:১৯
      নিজস্ব প্রতিবেদক
      শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলের ডাক

      ক্যাম্পাসে দখলদারিত্বের ছাত্র রাজনীতি নিষিদ্ধ এবং শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

      সোমবার দুপুর ২টার দিকে সারজিস তার ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানিয়েছে।

      আজ সোমবার বিকেল ৪টায় রাজু ভাস্কর্যে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হবে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার প্রসিকিউটরের পদত্যাগ

        নিজস্ব প্রতিবেদক
        ১২ আগস্ট, ২০২৪ ১৫:৪
        নিজস্ব প্রতিবেদক
        আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার প্রসিকিউটরের পদত্যাগ

        আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার জন প্রসিকিউটর পদত্যাগ করেছেন।

        সোমবার (১২ আগস্ট) প্রসিকিউশনের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

        চারজন প্রসিকিউটর হলেন, শাহিদুর রহমান, আবুল কালাম আজাদ, রেজিয়া সুলতানা চমন এবং আলতাফ উদ্দিন আহম্মেদ।

        স্বাধীনতার ৩৯ বছর পর মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০১০ সালের ২৫ মার্চ। পরে ২০১২ সালের ২২ মার্চ ট্রাইব্যুনাল-২ নামে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর দুটিকে একীভূত করে আবার একটি ট্রাইব্যুনাল করা হয়। এখন একটি ট্রাইব্যুনালে (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১) চলছে বিচারকাজ।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          বিনিয়োগ হারানো টেন মিনিট স্কুল নিয়ে যা বললেন নাহিদ

          নিজস্ব প্রতিবেদক
          ১২ আগস্ট, ২০২৪ ১৪:২
          নিজস্ব প্রতিবেদক
          বিনিয়োগ হারানো টেন মিনিট স্কুল নিয়ে যা বললেন নাহিদ

          বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে বিনিয়োগ হারানো টেন মিনিট স্কুলসহ স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোর বিষয়ে পুনর্বিবেচনা করা হবে। সোমবার (১২ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।

          নাহিদ ইসলাম বলেন, টেন মিনিট স্কুলসহ যেসব স্টার্টআপ প্রতিষ্ঠান ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে সরকারি বিনিয়োগ হারিয়েছিল, তাদের বিনিয়োগ অব্যাহত রাখার বিষয়টি পুনর্বিবেচনা করা হবে। এসময় ছাত্র-জনতার আন্দোনের সময় ইন্টারনেট বন্ধ ইস্যুতে রিপোর্ট আজই পাওয়া যাবে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, এ ঘটনায় সাবেক প্রতিমন্ত্রীসহ যারা জড়িত থাকবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

          এর আগে সকাল সাড়ে ৯টার পর রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে যান তথ্য প্রযুক্তি উপদেষ্টা। এসময় তাকে স্বাগত জানান কর্মকর্তারা। পরে বিসিসি সম্মেলন কক্ষে বৈঠকে বসেন নাহিদ ইসলাম। বৈঠকের শুরুতেই হাসিনা সরকারের পতন আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর আইসিটি বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

          এর আগে কোটা সংস্কার আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে টেন মিনিট স্কুলের সহপ্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক একটি পোস্ট করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানান আয়মান সাদিক। তিনি তার ফেসবুকে লিখেন, ‘রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়! আমার ক্যাম্পাসে রক্ত কেন? প্রতিবাদ জানাই।’

          তার এই পোস্টের পরই ‘টেন মিনিট স্কুল’-এর জন্য বিনিয়োগ প্রস্তাব বাতিল করে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের আওতাধীন সরকারি এই কোম্পানি ফেসবুক পেজে লিখে, ‘টেন মিনিট স্কুল-এর জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশের পক্ষ থেকে বাতিল করা হলো।’

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত