ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ২৯ অগ্রহায়ণ ১৪৩২
 
শিরোনাম

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্বে নূরুন নাহার

নিজস্ব প্রতিবেদক
১১ আগস্ট, ২০২৪ ১৭:১৯
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্বে নূরুন নাহার

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অবর্তমানে দায়িত্ব পালন করবেন ডেপুটি গভর্নর নূরুন নাহার। আজ রবিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফসানা বিলকিসের সই করা এক অফিস আদেশে বাংলাদেশ ব্যাংককে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের পদত্যাগজনিত কারণে ১১ আগস্ট থেকে নতুন গভর্নরের যোগ দেওয়ার আগ পর্যন্ত দৈনন্দিন কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নররা স্ব স্ব ক্ষেত্রে তাদের দৈনন্দিন কার্যক্রম সম্পাদন করবেন।

এতে আরও বলা হয়, ডেপুটি গভর্নর নূরুন নাহার গভর্নরের দৈনিক ডাক দেখবেন এবং সংশ্লিষ্ট বিভাগে পাঠাবেন।

২০২৩ সালের ২ জুলাই তিনি ডেপুটি গভর্নরের দায়িত্ব নেন। ডেপুটি গভর্নর পদে যোগ দেওয়ার আগে নূরুন নাহার বাংলাদেশ ব্যাংকের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    যাত্রাবাড়ী থানায় অভিযোগ নিচ্ছেন শিক্ষার্থীরা, নেই পুলিশ

    নিজস্ব প্রতিবেদক
    ১১ আগস্ট, ২০২৪ ১৬:৩১
    নিজস্ব প্রতিবেদক
    যাত্রাবাড়ী থানায় অভিযোগ নিচ্ছেন শিক্ষার্থীরা, নেই পুলিশ

    যাত্রাবাড়ী থানায় কোনো পুলিশ নেই। ভুক্তভোগী মানুষের বিভিন্ন অভিযোগ নিচ্ছেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানাপুলিশের নির্বিচারে গুলিতে অসংখ্য ছাত্র-জনতা নিহত ও আহত হন। বিক্ষুব্ধ জনতা ৫ আগস্ট যাত্রাবাড়ী থানায় আগুন জ্বালিয়ে দেয়। তার আগে সেনাবাহিনীর সদস্যরা থানায় অবরুদ্ধ থাকা পুলিশ সদস্যদের নিরাপদে সরিয়ে নেয়। ৯/১০ জন পুলিশ গণপিটুনিতে ও আগুনে পুড়ে নিহত হন। এর পর থেকে থানায় কোনো পুলিশ যোগদান করেননি।

    অন্তর্বর্তী সরকার গঠনের পরও থানায় কোনো পুলিশ সদস্য যোগদান করেননি। যার ফলে মানুষ থানায় বিভিন্ন অভিযোগ নিয়ে যাওয়ার পর শিক্ষার্থীরা তাদের অভিযোগ নিচ্ছেন। শনিবার যাত্রাবাড়ী থানায় এমন দৃশ্যই দেখা মেলে।

    যাত্রাবাড়ী থানার সামনে টিনশেডে একাধিক শিক্ষার্থী মানুষের অভিযোগ নিতে দেখা যায়। এসময় তাদের কয়েকটি রেজিস্টার্ড খাতায় অভিযোগকারী ও যার বিরুদ্ধে অভিযোগ তাদের নাম লিখতে দেখা যায়।

    সহকারী ছাত্র সমন্বয়ক আল আমিন বলেন থানায় কোনো পুলিশ যোগদান করেননি। তবে সকালে দুজন ও বিকালে চারজন পুলিশ আসেন। তারা ছাত্রদের রেজিস্টারে নাম স্বাক্ষর দিয়ে চলে গেছেন।

    শিক্ষার্থীরা আরও জানান, থানায় কোনো পুলিশ না থাকায় ভুক্তভোগী মানুষের অভিযোগ আমরাই নিচ্ছি। ছোটখাটো অভিযোগ হলে আমরা শিক্ষার্থীরা টিম গঠন করে তদন্তপূর্বক তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। আর জটিল অভিযোগ হলে সেনাবাহিনীর নিকট পাঠিয়ে দিই। অভিযোগের মধ্যে রয়েছে জমিদখল, চাঁদাবাজি, ছিনতাই, ভাঙচুর ও দোকান লুটপাট।

    শুক্রবার প্রায় শতাধিক এবং শনিবার বিকাল ৩টা পর্যন্ত ৫০টিরও অধিক অভিযোগ করেছেন মানুষ।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      বদলে যাচ্ছে শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম

      নিজস্ব প্রতিবেদক
      ১১ আগস্ট, ২০২৪ ১৬:০
      নিজস্ব প্রতিবেদক
      বদলে যাচ্ছে শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম

      ক্ষমতার পটপরিবর্তনের পর সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন নতুন কিছু নয়। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসে শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউটের নাম পরিবর্তন কথা জানান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

      দায়িত্ব গ্রহণের পর রোববার প্রথমবারের মতো সচিবালয়ে কাজ শুরু করেন তিনি। এ সময় তাকে স্বাগত জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদসহ অন্য কর্তারা। পরে ঊর্ধ্বতন সব কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেন ক্রীড়া উপদেষ্টা।

      পরে সাংবাদিকদের তিনি জানান, ইনস্টিটিউটের নতুন নাম হবে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট। আসিফ মাহমুদ জানান, ‘প্রথম দিনে আমরা তিনটি বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। যার প্রথমটি হলো—যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে, এটার নাম পরিবর্তন করতে চাই।’

      এ সময় তিনি আরও বলেন, ‘যেহেতু বাংলাদেশে সহিংসতার সঙ্গে শেখ হাসিনার নাম জড়িত আছে। অনেক শিক্ষার্থী ও জনতা মারা গেছে। আমরা মনে করি, তিনি এর পেছনে জড়িত। সেই জায়গা থেকে শুধু আমাদের নয় প্রতিটি মন্ত্রণালেয়ে এটা করা হবে। তাই শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে আমরা এটি—বাংলাদেশ জাতীয় যুব ইনস্টিটিউট করছি। দ্রুতই এটা সম্পন্ন করা হবে।’

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        বাজারের অনিয়ম, সিন্ডিকেটের নথিপত্র তুলে দেওয়া হবে ছাত্রদের হাতে

        নিজস্ব প্রতিবেদক
        ১১ আগস্ট, ২০২৪ ১৫:৫১
        নিজস্ব প্রতিবেদক
        বাজারের অনিয়ম, সিন্ডিকেটের নথিপত্র তুলে দেওয়া হবে ছাত্রদের হাতে

        জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান ঘোষণা দিয়েছেন, বাজারব্যবস্থাপনার অনিয়ম ও অবৈধ সিন্ডিকেটের নথিপত্র তুলে দেওয়া হবে ছাত্রদের হাতে।

        রোববার (১১ আগস্ট) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকিসহ সচেতনতামূলক কার্যক্রমে উপস্থিত ছিলেন এএইচএম সফিকুজ্জামান। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের উপস্থিতিতে আয়োজিত মতবিনিময় সভায় শিক্ষার্থীদের সমন্বয়ের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক কথা বলেন ।

        বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদেরা বীর উল্লেখ করে ভোক্তার ডিজি বলেন, আমি হলে তাদের মতো দাঁড়াতে পারতাম না। ৯০-এর পর আমরা যেটা পারিনি সেটা তোমরা করতে পেরেছো। আমরা এখন তোমাদের নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।

        এ ছাড়া করপোরেট গ্রুপকে বাজার সিন্ডিকেটের মূলহোতা বলেন তিনি।

        যেখানে হাত দেওয়া হচ্ছে, সেখানেই অনিয়ম দেখা যাচ্ছে বলে তিনি আরও জানান, অনেকের সামনে মিডিয়া ক্যামেরা নিয়ে যেওয়া হয়েছে। এরপরও অনেক অনিয়ম বন্ধ করা সম্ভব হয়নি। আমরা শিক্ষার্থীদের মাধ্যমে চাপ সৃষ্টি করতে চাই। এ ছাড়া শিক্ষার্থীরা যেখানে হাত দেবে, সেখানে সোনা ফলবে বলে মন্তব্য করেন তিনি। অনিয়মের নথিপত্র শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে বলে ঘোষণা দিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক বলেন, ডকুমেন্টগুলো সংশ্লিষ্ট শিক্ষার্থীরা বিশ্লেষণ করে দেখবে।

        ফেসবুকে বিভিন্ন ভুয়া তথ্য প্রচার হচ্ছে। শিক্ষার্থীদের সেসব ভুয়া জিনিস তদারকি করতে হবে। যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম সেটা নির্মাণ সম্ভব হবে যদি সবাই পাশে দাঁড়ায়। ভোক্তা পরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান আরও বলেন, চাঁদাবাজি কমেছে কিন্তু পণ্যের দাম কমেনি। সেটাও ভালোভাবে দেখতে হবে। শ্যামবাজার থেকে কারওয়ান বাজার পর্যন্ত ৩টি জায়গায় চাঁদাবাজি করা হয়; সেটি দ্রুত বন্ধ করতে হবে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          আমি নিজেকে সরিয়ে নিয়েছি, পদত্যাগ করেছি: শেখ হাসিনা

          নিজস্ব প্রতিবেদক
          ১১ আগস্ট, ২০২৪ ১৫:৩২
          নিজস্ব প্রতিবেদক
          আমি নিজেকে সরিয়ে নিয়েছি, পদত্যাগ করেছি: শেখ হাসিনা

          দেশ ছেড়ে পালানোর প্রায় সাত দিন পর নীরবতা ভেঙেছেন সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার পতনের পেছনে তিনি যুক্তরাষ্ট্রের দিকে অভিযোগ করেছেন।

          আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শনিবার তার দলের নেতা-কর্মীদের উদ্দেশে একটি বার্তা দিয়েছেন। এই বার্তায় তিনি এমন অভিযোগ করেন। বার্তাটি ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট দেখতে পেয়েছে।

          শেখ হাসিনা তার বার্তায় দেশে ফিরে আসার অঙ্গীকার করে বলেন, ‘আমি শিগগিরই ফিরব, ইনশা আল্লাহ। পরাজয় আমার, কিন্তু জয়ী হয়েছে বাংলাদেশের জনগণ। আমি নিজেকে সরিয়ে নিয়েছি। আপনাদের সমর্থন নিয়ে আমি এসেছিলাম, আপনারা ছিলেন আমার শক্তি। আপনারা যখন আমাকে চাননি, তখন আমি নিজে থেকে সরে গেছি, পদত্যাগ করেছি। আমার যেসব কর্মী সেখানে (দেশে) আছেন, তারা কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ বারবারই উঠে দাঁড়িয়েছে।’

          তিনি আরো বলেন, ‘আমি যদি দেশে থাকতাম, তাহলে আরও প্রাণহানি হত, আরও সম্পদ ধ্বংস হয়ে যেত। আমি প্রস্থান করার জন্য অত্যন্ত কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনার নেতা হয়েছি কারণ আপনি আমাকে বেছে নিয়েছেন, আপনি আমার শক্তি ছিলেন’।

          চলমান পরিস্থিতি নিয়ে পদত্যাগী সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক নেতাকে হত্যা করা হয়েছে, কর্মীদের হয়রানি করা হচ্ছে এবং তাদের বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগ করা হচ্ছে এমন খবর পেয়ে আমার হৃদয় কেঁদে উঠছে…আল্লাহর রহমতে আমি শিগগিরই ফিরে আসব। আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে। আমি চিরকাল বাংলাদেশের জন্য প্রার্থনা করব, যে জাতির জন্য আমার মহান পিতা সংগ্রাম করেছিলেন। যে দেশের জন্য আমার বাবা ও পরিবার তাদের জীবন দিয়েছে’।

          কোটা আন্দোলন ও রাজাকার মন্তব্যে হাসিনা বলেন, ‘বাংলাদেশের যুব ছাত্রদের আবারও বলছি, আমি তোমাদের রাজাকার বলিনি। আমার শব্দ বিকৃত করা হয়েছে অশান্তি উসকানোর জন্য। আমি অনুরোধ করছি, সেদিনের পুরো ভিডিও দেখ। তোমাদের সারল্যের সুবিধা নিয়েছে ষড়যন্ত্রকারীরা এবং দেশে অশান্তি সৃষ্টি করতে তোমাদের ব্যবহার করা হয়েছে।’

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত