ঢাকা, শনিবার, ৭ মার্চ ২০২৬ ২৪ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

ঈদের দীর্ঘ ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত হচ্ছে কক্সবাজার

নিজস্ব প্রতিবেদক
১৭ এপ্রিল, ২০২৩ ১৭:৩১
নিজস্ব প্রতিবেদক
ঈদের দীর্ঘ ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত হচ্ছে কক্সবাজার

কক্সবাজার প্রতিনিধিঃ বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের হোটেল-মোটেলগুলো পর্যটক বরণ করতে আবার নতুন করে সাজছে। আসন্ন ঈদুল ফিতরের সময় ভ্রমণে আসা পর্যটকদের বরণের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এসব হোটেল-মোটেলে। ঈদের ছুটি পাঁচ দিন হলেও ঈদে টানা সাত দিন কক্সবাজারে পর্যটকরা ভ্রমণে আসবেন বলে আশা করছেন পর্যটন ব্যবসায়ীরা।

ইতিমধ্যে কক্সবাজারের পাঁচ শতাধিক আবাসিক প্রতিষ্ঠানের মধ্যে বেশির ভাগের রং লাগানো, ধুয়ে-মুছে পরিচ্ছন্নতার কাজ শেষ।

পবিত্র মাহে রমজানের শুরু থেকেই দীর্ঘতম বেলাভূমির সকাল-বিকালের চিত্রই সম্পূর্ণ ভিন্ন। কোথাও পর্যটক নেই। বালুচরের পর্যটন ছাতাগুলো একদম খালি পড়ে রয়েছে। রমজান উপলক্ষে সাগরপারের শতকরা ৯০ ভাগ হোটেল-মোটেল বন্ধ রয়েছে। এসবের কর্মকর্তা-কর্মচারীরাও পুরো রমজান মাস ছুটি কাটাচ্ছেন। রমজানের পর্যটকশূন্য অবস্থায় প্রতিষ্ঠানগুলোতে নতুন করে সাজগোজের মাধ্যমে পর্যটক বরণের সকল প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।

কক্সবাজার হোটেল-মোটেল গেস্টহাউস মালিক সমিতির সভাপতি আবুল কাসেম সিকদার বলেন, ‘ঈদের ছুটি পাঁচ দিন হলেও টানা সাত দিন কক্সবাজারে পর্যটক আসবেন। অনেক পর্যটক ইতিমধ্যে যোগাযোগ শুরু করেছেন। এবার আবাহাওয়া ভালো থাকলে প্রতিদিন গড়ে ৭০-৮০ হাজার পর্যটক কক্সবাজার ভ্রমণে আসবেন বলে আশা করা হচ্ছে।’

তিনি জানান, ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে ফেডারেশনভুক্ত আবাসিক হোটেল-মোটেল ও গেস্টহাউসে ভাড়ায় ৩০-৪০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। এ ক্ষেত্রে টানা সাত দিনের পর্যটন ব্যবসায় সাড়ে ১২ কোটি টাকার বেশি ব্যবসা হতে পারে।

হোটেল দি কক্স টুডের ব্যবস্থাপক আবু তালেব জানান, অন্যান্য বছরের মতো এবারও ঈদকে সামনে রেখে সকল প্রস্তুতি শেষ হয়েছে। পর্যটকরা আসলেই স্বচ্ছ পরিচ্ছন্ন হোটেল দেখবে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার শেহরিন আলম জানান, ঈদের ছুটির পর্যটকের পদভারে আবারও চিরচেনা রূপে ফিরবে সমুদ্রসৈকতসহ পর্যটন এলাকা। এর জন্য সার্বিক প্রস্তুতি নিয়েছেন তারা। নিরাপত্তা জোরদার করে পর্যটকের সেবা দিতে প্রস্তুত তারাও।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    বছর না ঘুরতেই সাতক্ষীরার চেহারা বদলে দিয়েছেন এসপি মনিরুজ্জামান

    নিজস্ব প্রতিবেদক
    ১৭ এপ্রিল, ২০২৩ ১৬:৩৯
    নিজস্ব প্রতিবেদক
    বছর না ঘুরতেই সাতক্ষীরার চেহারা বদলে দিয়েছেন এসপি মনিরুজ্জামান

    গত বছরের আগস্ট মাসের ২৩ তারিখে সাতক্ষীরা জেলা পুলিশের দায়িত্বভার গ্রহণ করেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম। সেই হিসেবে আট মাস আগে পুলিশ সুপার হিসেবে সাতক্ষীরায় যোগদান সম্মন্ন করেন কাজী মনিরুজ্জামান।

    যোগদানের পর থেকেই জনসাধারণের দোরগোড়ায় পুলিশিং সেবা পৌঁছে দিতে তার নেতৃত্বে রাত-দিন নিরলস কাজ করছে জেলা পুলিশ। তার প্রচেষ্টায় জেলা পুলিশের সর্বস্তরে এসেছে ব্যাপক পরিবর্তন। এসেছে স্বচ্ছতা। যার প্রমাণ মেলে চলতি বছর মে মাসের ১৫ তারিখে সাতক্ষীরা জেলা পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় সর্বোচ্চ নিরপেক্ষতায় বিনা টাকায় ৭৬ জনকে কনস্টেবল পদে চাকরি প্রদানের মধ্য দিয়ে।

    পুলিশের সাথে সাধারণ জনগনের দূরত্ব ঘুচিয়েছেন তিনি। ফলে সাধারণ মানুষও নির্দ্বিধায় তার কাছে যেতে পারেন নানান অভিযোগ ও সমস্যা নিয়ে। অল্প কিছু দিনের মধ্যেই পুলিশ নিয়ে মানুষের মনে যে নেতিবাচক ধারণা ছিল তা পাল্টে দিতে পেরেছেন তিনি। সাতক্ষীরাবাসীর মুখে মুখে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের প্রশংসা প্রায়ই শোনা যায়।

    যোগদানের পর থেকে পুলিশের রুটিন ওয়ার্কের বাইরেও জেলাবাসীর কল্যাণে দিন-রাত কাজ করে যাচ্ছেন তিনি। সকল শ্রেণি-পেশার মানুষও তাকে আপন করে নিতে দেরি করেনি।

    পুলিশ সুপারের সঙ্গে যদি কোনো ধনী লোক ও গরিব লোক দেখা করতে যান, তাহলে পুলিশ সুপার সবার আগে সিসিটিভি ক্যামেরায় দেখেন। বৃদ্ধ লুঙ্গি পরা যে লোকটি দাঁড়িয়ে আছেন তাকে আগে দেখা করার সুযোগ দেন। শুধু তাই নয়, পুলিশ সুপার চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে ওই অসহায় মানুষটির সমস্যার কথা শোনেন ধৈর্য্য ধরে। এটা পুলিশ সুপারের নিত্য দিনের কাজ।

    অসহায় মানুষ সব সময়ই কাছে পায় এই মানবিক পুলিশ সুপারকে। আবুল হোসেন নামক এক বৃদ্ধ বিদেশ যাওয়ার নাম করে ৩ লাখ ৬০ হাজার টাকা এক প্রতারককে দিয়ে নিঃস্ব হয়ে পড়েন। সেই টাকা উদ্ধার করে ওই বৃদ্ধকে ফেরত দেন পুলিশ সুপার।

    জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতেও নিরলস কাজ করে যাচ্ছেন কর্মঠ ও নিষ্ঠাবান এই পুলিশ সুপার। তার কার্যালয় সূত্রে জানা যায়, যোগদানের পর বিগত ৮ মাসে জেলার আটটি থানায় পুলিশ সুপারের তদারকিতে ৬৯২টি মামলা হয়েছে। এরমধ্যে নাশকতা মামলা ২০টি, বিস্ফোরক দ্রব্য মামলা ৩টি, অস্ত্র মামলা ১২টি, মাদকদ্রব্য মামলা ৬১৮টি এবং চোরাচালান মামলা ৩৯টি।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নেও সদা তৎপর পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। তার নির্দেশে ও তদারকিতে হওয়া বিভিন্ন অভিযানে মাদকদ্রব্যের মধ্যে ফেন্সিডিল ১৭৮ বোতল, গাঁজা ৭৬ কেজি ৮১৩ গ্রাম, ইয়াবা ট্যাবলেট ৯ হাজার ৩২৭ পিস, ট্যাফেডাল ট্যাবলেট ৯ হাজারব ৩২০ পিচ, ভারতীয় মদ ৮৪ বোতল ও দেশি মদ ৩২ লিটার উদ্ধার করা হয়েছে।

    এছাড়া চোরাচালানের সময় স্বর্ণের বার ২৪ পিস, রূপা ৪৭ কেজি ৪৫ গ্রাম, ফেন্সিডিল ৫৯৯ বোতল, পাতার বিড়ি ৬৮ প্যাকেট, ভারতীয় মদ ৩ বোতল, ভারতীয় শাড়ী ২৫ পিস, ভারতীয় ক্রিম ১৬ পিস, মোবাইল ফোন ৪টি জব্দ করা হয়েছে। তাছাড়া ডাকাতি মামলায় ২১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

    পুলিশ সুপারের যোগদানের পর থেকে জেলার ট্রাফিক বিভাগও আগের চেয়ে বেশি সক্রিয়। পুলিশ সুপারের নির্দেশনায় ট্রাফিক পুলিশ শহরের প্রধান প্রধান সড়কে সিমেন্টের রিং বসিয়ে রাস্তা ক্রসিং চলাচল পথ নির্ধারণ করেছে। এতে করে সড়কে আগের তুলনায় দুর্ঘটনা কম ঘটছে।

    সাতক্ষীরায় পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশেই দিনরাত অক্লান্ত পরিশ্রম করে জেলাবাসিকে সেবা দেওয়ার চেষ্টা করছি। কোনো অপশক্তি যাতে সাতক্ষীরায় মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। এছাড়া মাদক এবং চোরাচালান বন্ধে জেলা পুলিশের নিয়মিত অভিযান চলমান রয়েছে। সবার সহযোগিতা পেলে জেলা পুলিশের কার্যক্রম আরও এগিয়ে যাবে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      বায়তুল মোকাররমের সোনার মার্কেটে আগুন

      নিজস্ব প্রতিবেদক
      ১৭ এপ্রিল, ২০২৩ ১৫:১৮
      নিজস্ব প্রতিবেদক
      বায়তুল মোকাররমের সোনার মার্কেটে আগুন

      বায়তুল মোকাররমের সোনার মার্কেটের দ্বিতীয় তলায় বিদ্যুতের লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফয়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

      সোমবার (১৭ এপ্রিল) দুপুর ২টা ৫৩ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

      ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, আগুনের খবর জানা মাত্রই ঘটনাস্থলের উদ্দেশে তিনটি ইউনিট পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        মোটরসাইকেল পারাপারে মঙ্গলবার থেকে শিমুলিয়া ঘাটে ফেরি চালু

        নিজস্ব প্রতিবেদক
        ১৭ এপ্রিল, ২০২৩ ১১:৭
        নিজস্ব প্রতিবেদক
        মোটরসাইকেল পারাপারে মঙ্গলবার থেকে শিমুলিয়া ঘাটে ফেরি চালু

        মোটরসাইকেল পারাপারের জন্য (মঙ্গলবার) ১৮ এপ্রিল থেকে শিমুলিয়া ঘাটে ফেরি সার্ভিস শুরু করতে যাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

        রোববার (১৬ এপ্রিল) রাতে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খানের সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

        মোটরসাইকেল পারাপারের জন্য ১৮ এপ্রিল থেকে শিমুলিয়া-মঙ্গলমাঝি রুটে প্রতি তিন ঘণ্টা পরপর ফেরি সার্ভিস থাকবে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          প্রয়োজনে ‘তাপমাত্রাজনিত জরুরি অবস্থা’ জারি হতে পারে

          নিজস্ব প্রতিবেদক
          ১৬ এপ্রিল, ২০২৩ ১৬:৫
          নিজস্ব প্রতিবেদক
          প্রয়োজনে ‘তাপমাত্রাজনিত জরুরি অবস্থা’ জারি হতে পারে

          বেশ কয়েকদিন যাবৎ সারাদেশে তাপপ্রবাহ চলছে। ঢাকাসহ বেশিরভাগ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে ৩৫ থেকে ৪২ডিগ্রি সেলসিয়াসের উপরে। এমন পরিস্থিতিতে দেশে ‘তাপমাত্রা জরুরি অবস্থা’ জারি করা হতে পারে বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

          রোববার (১৬ এপ্রিল) দুপুরে  বিষয়টি জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দীপংকর বর।

          পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিনের বারত দিয়ে দীপংকর বর বলেন, মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা হয়েছে। এমন কিছু ভাবা হচ্ছে। আবহাওয়া যদি আরও কিছুদিন এমন থাকে, তখন ‘তাপমাত্রাজনিত জরুরি অবস্থা’ জারি করা হতে পারে। এটি ভবিষ্যতের বিষয়। এখন আপাতত এই বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি।

          এদিকে শুধু ঢাকা নয়— প্রচণ্ড তাপমাত্রায় পুড়ছে ভারতের রাজধানী নয়া দিল্লি ও পাকিস্তানের লাহোর শহর। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকা এবং ভারতের রাজধানী নয়া দিল্লিতে।

           

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত