ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ ২১ অগ্রহায়ণ ১৪৩২
 
শিরোনাম

থার্টি ফার্স্টে ডিজে পার্টিসহ কোন অনুষ্ঠান করা যাবে না : ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক
৩১ ডিসেম্বর, ২০২২ ১৬:৫৫
নিজস্ব প্রতিবেদক
থার্টি ফার্স্টে ডিজে পার্টিসহ কোন অনুষ্ঠান করা যাবে না : ডিএমপি কমিশনার

ইংরেজি নতুন বছরকে বরণ করতে থার্টি ফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান না করার অনুরোধ জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি বলেন, থার্টি ফার্স্ট উপলক্ষে ডিজে পার্টিসহ কোনো অনুষ্ঠান করা যাবে না।

শনিবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটে ডিএমপি মিডিয়া সেন্টারে থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে ‘কমিশনার’স মিট দ্য প্রেসে’ ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

খন্দকার গোলাম ফারুক বলেন, থার্টি ফার্স্ট উপলক্ষে কোনো আতশবাজি, পটকা কিংবা ফানুস ওড়ানো যাবে না। ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার পর ঢাকা মহানগরীর কোনো বার খোলা রাখা যাবে না। পোশাকে ও সাদা পোশাকে রাজধানীজুড়ে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সোয়াত, বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রস্তুত থাকবে।

তিনি বলেন, হাতিরঝিল এলাকায় গাড়ি চলাচল বন্ধ থাকবে। কোনো গাড়ি রাফ চালানো যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যা ৬টার পরে বহিরাগত কোনো ব্যক্তি বা যানবাহন প্রবেশ করতে পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় বসবাসরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের গাড়ি নির্ধারিত সময়ের পর পরিচয় প্রদান সাপেক্ষে শাহবাগ ক্রসিং দিয়ে প্রবেশ করতে পারবে। পরিচয় প্রদান সাপেক্ষে নীলক্ষেত ক্রসিং দিয়ে হেঁটেও প্রবেশ করতে পারবেন তারা।

খন্দকার গোলাম ফারুক বলেন, আমরা বিভিন্ন সড়কে চেকপোস্ট স্থাপন করে যতটা সম্ভব তল্লাশি করব। যাতে এ উপলক্ষে কোনো জঙ্গি গোষ্ঠী নাশকতা চালাতে না পারে।

তিনি বলেন, শনিবার (৩১ ডিসেম্বর) থেকে রোববার (১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো বার খোলা রাখা যাবে না। ১ জানুয়ারি সকাল ১০টা পর্যন্ত আবাসিক হোটেলে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্রও বহন করা যাবে না।

খন্দকার গোলাম ফারুক বলেন, গুলশান-বনানী-বারিধারা এলাকায় রাত ৮টা থেকে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ। রাত ৮টার পর থেকে ওই এলাকায় প্রবেশ নিয়ন্ত্রণ করা হবে।

তিনি বলেন, থার্টি ফার্স্ট উপলক্ষে নগরের বিভিন্ন পয়েন্টে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে। হাতিরঝিল এলাকায় ডুবুরি মোতায়েন থাকবে। তবে সন্ধ্যার পর হাতিরঝিলে কোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    বডিবিল্ডার জাহিদ ইস্যুতে সংবাদ সম্মেলনে নানা প্রশ্নের মুখে ফেডারেশন

    নিজস্ব প্রতিবেদক
    ৩১ ডিসেম্বর, ২০২২ ১৬:২৭
    নিজস্ব প্রতিবেদক
    বডিবিল্ডার জাহিদ ইস্যুতে সংবাদ সম্মেলনে নানা প্রশ্নের মুখে ফেডারেশন

    বডিবিল্ডার জাহিদ হাসানের লাথি কাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাব। জাহিদ ও ফেডারেশন অনানুষ্ঠানিকভাবে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। ঘটনার এক সপ্তাহ পর আজ শনিবার শরীর গঠন ফেডারেশন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে।

    বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে আয়োজিত ওই সংবাদ সম্মেলন মঞ্চের মাঝেই ছিলেন ফেডারেশন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম । কমিটির কোন কর্মকর্তাকে তার পাশে না দেখা গেলেও তার দুই পাশে ছিলেন তারকা বডিবিল্ডাররা। ফেডারেশনের নির্বাহী কমিটির কর্মকর্তাদের পাশে না রেখে বডিবিল্ডাররা কেন এ নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় সাধারণ সম্পাদককে। সেই প্রশ্নের সদুত্তর তিনি দিতে পারেননি,‘আমি এখানে বডিবিল্ডার রেখেছি আবার চিফ জাজও রয়েছে।

    বিষয়টি এতই আলোচিত হয়েছে যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করেছে। ফেডারেশনের অভিভাবক সংস্থা মন্ত্রণালয় যেখানে বিষয়টি তদন্ত করছে ঠিক সেই মুহূর্তে এই সংবাদ সম্মেলন কেন? এই প্রশ্নের উত্তরে ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন,‘তদন্ত কমিটি এখনো কাজ শুরু করেনি। জাহিদ হাসানের বিষয়টি নিয়ে এখনো আলোচনা চলছে। বিষয়টি পরিষ্কার করতে আমরা এই সম্মেলন আয়োজন করেছি।

    ফেডারেশন সাধারণ সম্পাদক তার লিখিত বক্তব্যে বডিবিল্ডার জাহিদ হাসানের বক্তব্যকে মিথ্যাচার হিসেবে আখ্যায়িত করেন। সেই দিনের ঘটনা এবং পরবর্তীতে তার বক্তব্যের ভিডিও ফুটেজ প্রদর্শন করেন। ফেডারেশন সাধারণ সম্পাদকের দাবি,‘জাজরা নিয়ম মেনে সঠিক সিদ্ধান্তই দিয়েছেন। জাহিদ হাসান সেটি না মানতে পেরে এই আচরণ করছেন। অশোভন আচরণের জন্য তাকে আন্তর্জাতিক শরীর গঠন ফেডারেশনের নিয়ম অনুযায়ী বহিষ্কার করা হয়েছে।’

    দেশের সবচেয়ে বড় ক্রীড়া তারকা ক্রিকেটার সাকিব আল হাসানও স্ট্যাম্পে লাথি দিয়েছেন। সদ্য সমাপ্ত ফিফা বিশ্বকাপের পুরস্কার মঞ্চে আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজও অশোভন আচরণ করেছেন। এই দু’টির সংমিশ্রণ করেছেন বডিবিল্ডার জাহিদ হাসান। সাকিব ও মার্টিনেজ কেউই আজীবন বহিষ্কার হননি। সেক্ষেত্রে জাহিদ হাসানকে কেন আজীবন বহিষ্কার এই প্রশ্নের উত্তরে সাধারণ সম্পাদক বলেন,‘জাহিদ সেদিন অশোভন আচরণ করেছেন। এতে নারী অ্যাথলেটরা বিব্রত ছিলেন। পরের দিন জরুরি সভা করে সর্বসম্মতিতে তাকে বহিষ্কার করা হয়।

    বাংলাদেশের ক্রীড়া ফেডারেশনগুলো সাধারণত শৃঙ্খলা জনিত বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে আগে শোকজ করে। এরপর সেই উত্তরের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়। শরীর গঠন ফেডারেশন জাহিদকে কোনো শোকজ করেনি। এই প্রসঙ্গে নজরুল বলেন,‘আমরা যে সিদ্ধান্ত নিয়েছি তা আন্তর্জাতিক শরীর গঠন ফেডারেশনকে অনুকরণ করে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      উৎসাহ-উদ্দীপনায় চলছে জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন

      নিজস্ব প্রতিবেদক
      ৩১ ডিসেম্বর, ২০২২ ১০:৩০
      নিজস্ব প্রতিবেদক
      উৎসাহ-উদ্দীপনায় চলছে জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন

      সকাল থেকে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটি নির্বাচন ২০২৩-২০২৪।

      শনিবার সকাল ৯টায় জাতীয় প্রেস ক্লাবে এ ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়। এর আগ থেকেই প্রেস ক্লাব প্রাঙ্গণ প্রার্থী ও ভোটারদের সমাগমে জমজমাট হয়ে ওঠে।

      এবারে প্রেসক্লাব নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম প্যানেলের সভাপতি পদে বর্তমান সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক পদে শ্যামল দত্ত অংশ নিয়েছেন।

      বিএনপি সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ এবং সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক ইলিয়াস খান নির্বাচনে অংশ নিয়েছেন।

      এবার জাতীয় প্রেস ক্লাবের নির্বাচনে ১৭টি পদের বিপরীতে দুটি পূর্ণাঙ্গ প্যানেল ছাড়াও বেশ কয়েকটি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কয়েকজন নির্বাচনে অংশ নিচ্ছেন।

      নির্বাচনে একজন প্রার্থী ১৭টি ভোট দিতে পারবেন। সদস্য পদে ১০টি ভোট, সভাপতি, সিনিয়র সহ সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক পদে, কোষাধ্যক্ষ পদে ১টি করে এবং যুগ্ম সম্পাদক পদে দুটি ভোট দিতে পারবেন।

      আজকের নির্বাচনে স্বতন্ত্র থেকে সিনিয়র সহ-সভাপতি ড. কাজী আবদুল হান্নান, সাধারণ সম্পাদক পদে সরদার ফরিদ আহমদ ও মাইনুল আলম নির্বাচনে অংশ নিচ্ছেন। অন্যদিকে, কোষাধ্যক্ষ পদে শাহনেওয়াজ দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ভানুরঞ্জন চক্রবর্তী অংশ নিয়েছেন।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        সৈকতে বছর শেষে থাকছে না কোন আয়োজন, হতাশ পর্যটক

        নিজস্ব প্রতিবেদক
        ৩১ ডিসেম্বর, ২০২২ ১০:১৩
        নিজস্ব প্রতিবেদক
        সৈকতে বছর শেষে থাকছে না কোন আয়োজন, হতাশ পর্যটক

        তাফহীমুল আনাম, কক্সবাজারঃ কক্সবাজারের নাজিরারটেক থেকে টেকনাফের শাহপরীর দ্বীপ পর্যন্ত ১২০ কিলোমিটার সৈকতের কোথাও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে পাবলিক প্লেসে বড় কোন উদযাপনে পুলিশ প্রশাসনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

        এ নিয়ে হতাশার কথা জানিয়েছেন সৈকতে ভ্রমণে আসা পর্যটকেরা। পরিবারের সাত সদস্য নিয়ে সৈকত ভ্রমণে আসেন নিলফামারী সৈয়দপুর কৃষকলীগ নেতা তুহিন চৌধুরী সবুজ বলেন, পাঁচ বছর আগে পরিবারের সদস্যদের নিয়ে সৈকত এলাকার পাঁচতারকা হোটেল লংবীচ এ থেকেছিলেন তিনি। তখন হোটেলের সামনের সৈকতে নেমে বিপুলসংখ্যক পর্যটকের সঙ্গে থার্টি–ফাস্ট নাইট উদযাপন করেন। হোটেলেও ব্যান্ডসংগীতের আয়োজন ছিল। এবারও ছয় দিনের সফরে এসে ওঠেন একই হোটেলে। কিন্তু হোটেল এবং সমুদ্রসৈকতে বর্ষবিদায় এবং বর্ষবরণের কোনো আয়োজন নেই দেখে অবাক হতে হলো।

        হোটেল লংবীচ কক্ষ আছে ১৯৬টি। আজ শুক্রবার সব কটি কক্ষে অতিথি আছেন জানিয়েছেন হোটেলটির প্রধান নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান বলেন, এবারও থার্টি–ফাস্ট নাইটের কোনো আয়োজন হোটেলে রাখা হয়নি।

        আরও কয়েকজন পর্যটক বলেন, ভ্রমণে আসা কমবেশি সবার ইচ্ছে ছিল, সৈকতের বালুচরে দাঁড়িয়ে রাত ১২টা ১ মিনিটে পুরোনো ২০২২ সালকে বিদায় এবং নতুন বছর ২০২৩ সালকে বরণ করার। এ সময় আতশবাজি ঝলকানি এবং ফানুসের আলোয় ঝলমলে হতো অন্ধকার আকাশ। আগেও তিন চার লাখ মানুষের উপস্থিতিতে থার্টি–ফাস্ট নাইটের উৎসব হয়েছে। তখন নাশকতা, বোমা হামলার চিন্তা কারও মাথায় ছিল না।কিন্তু এখন ভাবতে হচ্ছে।

        কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে সৈকতের উন্মুক্ত স্থানে থার্টি–ফাস্ট নাইট উপলক্ষে কনসার্ট, গান বাজনাসহ সব ধরনের আয়োজন বন্ধ রাখা হয়েছে। তবে হোটেল কর্তৃপক্ষ চাইলে তাদের অতিথিদের জন্য নববর্ষ উদযাপনের আয়োজন করতে পারে। সে ক্ষেত্রে সেটি বিবেচনা করা হবে।

        কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ সহকারী চৌধুরী মিজানুর জামান বলেন, কক্সবাজারের নাজিরারটেক থেকে টেকনাফের শাহপরীর দ্বীপ পর্যন্ত ১২০ কিলোমিটার সৈকতের কোথাও আতশবাজি, ফটকা ফোটানোসহ গান-বাজনা, সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা ব্যান্ডসংগীতের আয়োজন করতে পারবে না কেউ। তবে স্বাভাবিক অবস্থায় বালুচরে দাঁড়িয়ে সমুদ্র উপভোগ করা যাবে। বিধিনিষেধ পালনে টুরিস্ট পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          পরিত্যক্ত প্লাস্টিক সিগারেট ফিল্টার সহ সকল কেমিক্যাল রিসাইক্যাল করতে হবে

          নিজস্ব প্রতিবেদক
          ৩০ ডিসেম্বর, ২০২২ ১৯:১
          নিজস্ব প্রতিবেদক
          পরিত্যক্ত প্লাস্টিক সিগারেট ফিল্টার সহ সকল কেমিক্যাল রিসাইক্যাল করতে হবে

          মোঃ ইব্রাহীম মাহমুদঃ শুক্রবার সকাল ১১ টার দিকে রাজধানীর টিএনটি মাঠে বিডি ক্লিন সেচ্ছাসেবী সংগঠন কর্তৃক Save Earth Save Bangladesh সিজন-৩ উদ্বোধন করেন। ঢাকা উত্তরের মেয়র জনাব আতিকুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন - প্লাস্টিক ও সিগারেটের ফিল্টার পরিবেশের জন্য হুমকি স্বরূপ। সময়ে এসেছে আসুন বসুন আমাদের সাথে কিভাবে রিসাইক্যাল করা যায়। সকল প্লাস্টিকের কোম্পানিকে আহবান জানাই। এর একটা সমাধান বের করি। যা আমি আপনি পারেনি কিন্তু বিডি ক্লিনের তারুণ্যেরেরা আমাদেরকে দেখিয়ে দিয়েছে।

          তিনি আরও বলেন সম্প্রতি রাজধানীতে যাত্রা শুরু করা মেট্রোরেলে ময়লা না ফেলার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘যাঁরা মেট্রোরেল ব্যবহার করছেন, তাঁদের উদাত্ত আহ্বান জানাব—মেট্রো স্টেশনকে ভালোবাসুন। মেট্রোরেলকে ভালোবাসুন। মেহেরবানি করে মেট্রোর মধ্যে কোনো ময়লা ফেলবেন না। আমাদের পয়সা দিয়ে মেট্রোরেল হয়েছে।’

          অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিডি ক্লিন ঢাকা বিভাগীয় সমন্বয়ক সাইফুল ইসলাম বিজয় তিনি বলেন সারাদেশ যখন আমরা প্লাস্টিকের বোতল, চিপসের, প্যাকেট, ফিল্টার সংগ্রহ করি।

          পরিত্যক্ত ৩০ টন প্লাস্টিকের বোতল বিডি ক্লিনের সদস্যরা সারা দেশ থেকে সংগ্রহ করেছেন। ৩০ লাখ শহীদের আত্মত্যাগ স্মরণ করে বিজয়ের মাসে তাঁরা এটা করেছেন। এসব বোতল ও পলিথিন পরিবেশের জন্য হুমকিস্বরূপ, একই সঙ্গে জলাবদ্ধতার কারণ। পরিবেশ দূষণকারী এসব উপাদান জীববৈচিত্র্য নষ্ট করে দিচ্ছে। সিগারেটের ফিল্টার মাটির উর্বরতা নষ্ট করে দিচ্ছে। গত এক মাস ধরে শীতের মধ্যে বিডি ক্লিনের সদস্যরা কাজ করছি। অনেকেই অনেক কথা বলছে, তোমরা তো ধান্দাবাজ এমনকি বাস, লঞ্চ, ট্রেনে নিয়ে আসতে চাচ্ছি তখনও অনেক হয়রানি পোহাতে হয়েছে। কিন্তু কোনো বাধাই আটকিয়ে রাখতে পারে নেই। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত