শিরোনাম
বডিবিল্ডার জাহিদ ইস্যুতে সংবাদ সম্মেলনের ডাকলো ফেডারেশনের
বডি বিল্ডার জাহিদ হাসানের ইস্যুটি এখন ক্রীড়াঙ্গন ছাড়িয়ে নাগরিক সমাজেও আলোচিত বিষয়। কারো কাঠগড়ায় জাহিদ তো কারো কাঠগড়ায় ফেডারেশন।
ঘটনার পর থেকে জাহিদ নানা মাধ্যমে মন্তব্য, বিবৃতি দিলেও ফেডারেশন জাহিদকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো ছাড়া কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। তারই প্রেক্ষিতে আগামী পরশু দিন শনিবার শরীর গঠন ফেডারেশন জাহিদ হাসানের বিষয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ডেকেছে।
আজ বিকেলে শরীর গঠন ফেডারেশন সংবাদ সম্মেলনের জন্য প্রেরিত আমন্ত্রণপত্রে জাহিদের বক্তব্যকে মিথ্যাচার হিসেবে উল্লেখ করা হয়েছে। জাহিদের ইভেন্টে দ্বিতীয় হওয়া, তাকে আজীবন নিষিদ্ধ করার সিদ্ধান্ত এবং এর প্রেক্ষিতে জাহিদের বক্তব্য সামগ্রিক সব কিছু নিয়ে আগামী শনিবার সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন।
শনিবার দুপুরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করলেন চিত্রনায়িকা মাহি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেছেন নৌকার মনোনয়ন প্রত্যাশী ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি।
বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় এসে মাহি তার সঙ্গে সাক্ষাৎ করেন।
এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকসহ সাবেক ছাত্রলীগ নেতারা উপস্থিত ছিলেন। মাহির সঙ্গে ছিলেন তার স্বামী রকিব সরকার।
এর আগে বিকাল ৩টার দিকে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে তিনি নৌকার মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মাহি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে নৌকার মনোনয়ন পেলে বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন মাহি।
তিনি আরও বলেন, ‘কমপক্ষে ৫০ হাজার ভোটের ব্যবধানে আমি জিতবো। এই আসনে নৌকাকে এনে দেব।’
শক্তিশালী জাতি গঠনে শিক্ষকদের দক্ষ করে তুলতে কাজ করছে ব্রিটিশ কাউন্সিল
ব্রিটিশ কাউন্সিল ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় ‘ট্রেইনিং অব মাস্টার ট্রেইনার্স ইন ইংলিশ’(টিএমটিই) প্রকল্পের অধীনে সম্প্রতি দেশের ১২টি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) প্রাথমিক শিক্ষকদের পঞ্চম কোহর্ট-এর গ্র্যাজুয়েশন সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে ঢাকা পিটিআইয়ে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিলীপ কুমার বণিক, অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি৪), প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, এবং ড. উত্তম কুমার দাস, পরিচালক (প্রশিক্ষণ বিভাগ), প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ঢাকার পাশাপাশি গাজীপুর, যশোর, বরিশাল, গোপালগঞ্জ, রংপুর, রাজশাহী, দিনাজপুর, জয়পুরহাট, কুমিল্লা, চট্টগ্রাম এবং মৌলভীবাজার পিটিআই’তে অনুষ্ঠানটি লাইভ স্ট্রিম করে দেখানো হয়।
টিএমটিই প্রকল্পের অধীনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাথে যুক্ত মোট ৫৪৪ জন প্রাথমিক শিক্ষকের একটি দলকে প্রশিক্ষণ দিয়েছে ব্রিটিশ কাউন্সিল, যেন তারা প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের আরও উপভোগ্য ও কার্যকরভাবে ইংরেজি ভাষা শেখানোর ক্ষেত্রে দক্ষতা ও যোগ্যতা অর্জন করতে পারেন। এটি ১৪ সপ্তাহের একটি দীর্ঘ প্রোগ্রাম।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক দিলীপ কুমার বণিক বলেন, “আমাদের শিক্ষার্থীদের সঠিক ও সময়োপযোগী শিক্ষা দিতে হবে যা তাদেরকে এই প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে সাহায্য করবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় (এমওপিএমই) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই)এর সহযোগিতায় ব্রিটিশ কাউন্সিল যে ধরণের প্রশিক্ষণ দিচ্ছে তা আমাদের শিক্ষার্থীদের বিভিন্ন পরিস্থিতিতে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত করবে।”
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ বিভাগ) ড. উত্তম কুমার দাস বলেন, “টিএমটিই-এর মতো এমন চমৎকার একটি প্রশিক্ষণের উদ্যোগ এর আগে কখনও গ্রহণ করা হয়নি। আমরা গত দুই বছরে সারা বাংলাদেশের মোট ১৭৩৩ জন শিক্ষককে এই প্রশিক্ষণ দিয়েছি এবং ভবিষ্যতে সারা বাংলাদেশের ৬৫,৫৬৬টি স্কুলে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা আছে। আমরা যদি এই প্রশিক্ষণ গ্রহণের সুযোগ কমিউনিটি পর্যায়ে নিয়ে যেতে পারি তাহলে আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য নিজেদের প্রস্তুত করতে সক্ষম হবে।”
সরকারের ২০১৮ সালে করা ‘প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম ৪ (পিইডিপি৪) এর অংশ হিসেবে ‘ইংলিশ ফর প্রাইমারি টিচার্স’ (ইপিটি) ট্রেনিং প্রোগ্রামটির দায়িত্ব পায় ব্রিটিশ কাউন্সিল। ইংরেজি শিক্ষায় শিশুদের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ এ প্রকল্পটির দ্রæত অনুমোদন দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পটি ২০৩০ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার চতুর্থটি, অর্থাৎ ‘মানসম্মত শিক্ষা’র সাথে সম্পর্কিত, যে ক্ষেত্রে ব্রিটিশ কাউন্সিল একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে স্বীকৃতি লাভ করেছে। জাতীয় শিক্ষা সংস্কার পরিকল্পনা বাস্তবায়িত করতে পরের বছর টিএমটিই প্রকল্পে ৪৭ কোটি টাকার অনুমোদন দেয় সরকার। কোভিড-১৯ মহামারির কারণে বিলম্বিত হওয়ার পর ২০২১ সালের জানুয়ারিতে শিক্ষামন্ত্রী দীপু মনি টিএমটিই প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
প্রশিক্ষণ প্রকল্প হিসেবে পরিচালিত টিএমটিই’র আওতায় দেশের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেশব্যাপী ছড়িয়ে থাকা প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটগুলোর (পিটিআই) সাথে একহয়ে কাজ করছে। ভবিষ্যতেও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাথে এই অংশীদারিত্ব অটুট রাখতে অত্যন্ত আগ্রহী ব্রিটিশ কাউন্সিল এবং ইতিমধ্যেই প্রতিষ্ঠানটি টিএমটিই’র পরবর্তী ধাপগুলো পরিকল্পনায় উভয়ের সাথে আলোচনা সম্পন্ন করেছে।
প্রথম দিন মেট্রোরেলে চড়লেন ৩ হাজার ৮৫৭ যাত্রী
আজ প্রথম দিনে মেট্রোরেল চলেছে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। চলাচল শুরু হওয়ার প্রথম দিনে ৩ হাজার ৮৫৭ জন যাত্রী এতে ভ্রমণ করেছেন
এ তথ্য জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।
সকাল ৮টা থেকে ট্রেন চলার কথা থাকলেও ভোর থেকেই লাইনে দাঁড়িয়েছিলেন যাত্রীরা। এই যাত্রীদের কেউ ছিলেন অফিসগামী, কেউবা এসেছিলেন পরিবারসহ শুধু মেট্রোরেলে ঘুরতে।
আজ সকাল থেকেই যাত্রীদের অভিযোগ ছিল স্টেশনে যাত্রীদের ঢোকাতে ধীরগতিতে কাজ করছে কর্তৃপক্ষ। তবে কর্তৃপক্ষ বলছিল শৃঙ্খলা বজায় রাখতে এবং যাত্রীদের পুরো ব্যবস্থার সঙ্গে অভ্যস্থ করাতে কিছুটা ধীরে কাজ করা হয়েছে।
দেখা যায় মেট্রো রেলে ওঠার ইচ্ছা অপূর্ণ রেখেই শেষ পর্যন্ত স্টেশন ছাড়তে হয় হাজারো মানুষকে। কারণ পূর্ব ঘোষনা অনুযায়ী দুপুর ১২ টার পরে আর চলেনি মেট্রো।
শীতের সকালে মেট্রোরেলে উঠতে হাজার মানুষের দীর্ঘ লাইন
গতকাল মেট্রোরেলের উদ্বোধনের মাধ্যমে রাজধানীবাসীর দীর্ঘদিনের স্বপ্নপূরণের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। আজ সর্বসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে মেট্রোরেল।
চালু হওয়ার প্রথমদিন সকালেই উত্তরা উত্তর স্টেশনের নিচে হাজার হাজার মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে। শীতের সকালে ভোর থেকেই মানুষ লাইনে দাঁড়িয়েছে প্রথম বারের মতো মেট্রোরেলে চড়তে।
প্রথম দিনেই এতো মানুষের ভিড়ে শৃঙ্খলা বজায় রাখতে ধীর গতিতে স্টেশনে যাত্রী ঢুকিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। ফলে স্টেশনের বাইরে অপেক্ষমান যাত্রীর সংখ্যা এবং লাইন সময়ের সাথে সাথে লম্বা হয়েছে।
রাজধানীর উত্তরার দিয়াবাড়ী থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটার পথে মেট্রোরেল লাইন নির্মাণ করা হচ্ছে। গতকাল উদ্বোধন হয়েছে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশের, যার দৈর্ঘ্য ১১ দশমিক ৭৩ কিলোমিটার। আপাতত মধ্যবর্তী স্টেশনে কোনো স্টপেজ ছাড়াই উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রোরেল।
প্রাথমিকভাবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ছয় বগিবিশিষ্ট ১০ সেট ট্রেন চলাচল করবে। আপাতত এই রুটে ধীরগতিতে ট্রেন চলবে। এ পর্যায়ে ট্রেন চলবে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। পরে চলাচলের সময় বাড়ানো হবে এবং চাহিদা অনুযায়ী ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। সম্পূর্ণভাবে মেট্রোরেল চলাচল শুরু হলে প্রতি সাড়ে তিন মিনিট অন্তর একটি ট্রেন চলবে।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য