ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

বৃদ্ধাশ্রমে মারা গেলেন বাবাঃ জানাজায় আসেনি সন্তানরা

নিজস্ব প্রতিবেদক
১ নভেম্বর, ২০২২ ৮:৫৩
নিজস্ব প্রতিবেদক
বৃদ্ধাশ্রমে মারা গেলেন বাবাঃ জানাজায় আসেনি সন্তানরা

বৃদ্ধাশ্রমে মারা যাওয়া এক ব্যক্তির শেষ বিদায় বেলাতে আসেনি তার ছেলে-মেয়ে কিংবা কোন স্বজন। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলায়।

গৌরনদী উপজেলার দক্ষিণ চাঁদশী গ্রাম বাসিন্দা এস এম মনছুর (৭৫) রোববার বিকেলে অসুস্থতা জানিত কারনে বৃদ্ধাশ্রমে মারা যান। পরে তার লাশ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।

গতকাল সোমবার (৩১ অক্টোবর) দুপুরে মরহুমের জানাজা শেষে স্থানীয়রা পারিবারিক কবরস্থানে তাকে দাফন করেন। এ সময় মৃতের কোন সন্তান ও স্বজন সেখানে ছিলেন না বলে জানা গেছে।

দক্ষিণ চাঁদশী গ্রামের বাসিন্দারা জানান, এস এম মনছুর টিএন্ডটি বোর্ডের অবসরপ্রাপ্ত সিনিয়র এ্যাসিন্ট্যান্ট ইঞ্জিনিয়ার (প্রকৌশলী) ছিলেন।

প্রায় ছয় মাস আগে রংপুরের হারাগাছ থানার বকসা বৃদ্ধাশ্রমে ঠাঁই হয় বৃদ্ধ মনছুরের। জানা গেছে, ওই বৃদ্ধের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তারমধ্যে বড় ছেলে মহিন সরদার ঢাকায় চাকরি করেন, ছোট ছেলে রাজু সরদার কাতার প্রবাসী।

নাম প্রকাশ না করার শর্তে মৃত মনছুরের এক ঘনিষ্ঠ আত্মীয় বলেন, ঢাকায় প্রায় কোটি টাকার সম্পত্তি আত্মসাতের জন্য মনছুরের দুই ছেলে ও বোন সেলিনা বেগম ১০ বছর আগে তাকে (মনছুর) মৃত দেখিয়ে বাসা থেকে বের করে দেয়। এরপর থেকে মনছুর ওই বাসায় ফিরতে পারেনি।

অভিযোগের ব্যাপারে মৃত মনছুরের ছেলে মহিন সরদারের ব্যবহৃত মোবাইল নাম্বরে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন রিসিভ না করায় কোন বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

রংপুরের হারাগাছ থানার বকসা বৃদ্ধাশ্রমের সদস্য সচিব নাহিদ নুসরাত জানান, চলতি বছরের ২১ জুন রাত সাড়ে এগারোটার দিকে অসুস্থ অবস্থায় মনছুর সাহেব আমাদের বৃদ্ধাশ্রমে আসেন। এরপর থেকে তিনি আমাদের বৃদ্ধাশ্রমেই ছিলেন।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ২০২৩ সালে সরকারি ছুটি থাকবে ২২ দিন

    নিজস্ব প্রতিবেদক
    ৩১ অক্টোবর, ২০২২ ২১:১৭
    নিজস্ব প্রতিবেদক
    ২০২৩ সালে সরকারি ছুটি থাকবে ২২ দিন

    আগামী ২০২৩ সালে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২২ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে আট দিনই পড়েছে শুক্র ও শনিবারে।

    আজ সোমবার (৩১ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৩ সালের ছুটির এ তালিকা অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ খবর জানান।

    মন্ত্রিপরিষদ সচিব বলেন; ছুটি গতবারের মতোই আছে। গতবার ৬ দিন ছিল শুক্র-শনিবার, এবার সেখানে আছে ৮ দিন।

    তিনি আরো বলেন, জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে ১৪ দিনের সাধারণ ছুটি থাকবে।

    সাধারণ ছুটির মধ্যে রয়েছে- শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা ও জাতীয় দিবস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস,  মে দিবস, ঈদুল ফিতর, জাতীয় শোক দিবস, জন্মাষ্টমী, বুদ্ধ পূর্ণিমা, ঈদুল আজহা, দুর্গাপূজা, ঈদে মিলাদুন্নবী (সা.), বিজয় দিবস এবং যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন)।

    অন্যদিকে বাংলা নববর্ষ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবস উপলক্ষে নির্বাহী আদেশে আরো ৮ দিন ছুটি থাকবে।

    বাংলা নববর্ষ, শবে বরাত,  শবে কদর, ঈদুল ফিতরের আগে ও পরবর্তী দুই দিন, ঈদুল আজহার আগে ও পরবর্তী ২ দিন এবং আশুরার দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে বলে জানানো হয়েছে।

        সিত্রাংয়ে সৃষ্ট জোয়ারে ভেসে এলো শতাধিক মহিষ

        নিজস্ব প্রতিবেদক
        ২৬ অক্টোবর, ২০২২ ১২:৪

        ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে প্রবল জোয়ারের পানিতে সীতাকুণ্ডের বিভিন্ন ইউনিয়নের সমুদ্র উপকূলীয় এলাকায় শতাধিক মহিষ ভেসে এসেছে বলে খোজ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকাল থেকেই মহিষগুলো ভেসে আসার খবর পাওয়া গেছে।

        প্রাথমিকভাবে স্থানীয়রা মনে করছেন, মহিষগুলো পাশের উপজেলা সন্দ্বীপের বিভিন্ন এলাকা থেকে ভেসে এসেছে। শোনা গেছে ভেসে আসা মহিষগুলো ধরে স্থানীয়রা যে যার মতো বাড়িতে নিয়ে গেছেন। খবর পেয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার স্থানীয় চেয়ারম্যানকে মহিষগুলো হেফাজতে রাখার জন্য নির্দেশ দেন। পাশাপাশি কেউ চুরি বা জবাই করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারিও পদ্রান করেন।

        আরো পড়ুন: সিত্রাংয়ে স্থগিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সময়সূচী প্রকাশ।

        স্থানীয় সূত্রে আরোও জানা যায়, সোমবার রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে প্রবল জোয়ারের পানিতে সন্দ্বীপ উপজেলার বিভিন্ন এলাকা থেকে মহিষগুলো ভেসে চলে আসে। সকাল থেকে উপজেলার বাঁশবাড়িয়া ও কুমিরা ইউনিয়নের আকিলপুর, সোনাইছড়ী ইউনিয়নের বার আউলিয়া, জোড়আমতল, ঘোড়ামরা (পাক্কা মসজিদ), মদনহাট (সাইনবোর্ড), ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এবং ভাটিয়ারীর সাগর উপকূলে মহিষগুলোকে দেখা যায়। মালিকবিহীন মহিষগুলো দেখে স্থানীয় লোকজন যে যার মতো করে বাড়িতে নিয়ে যান।

        ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, সীতাকুণ্ডের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে মহিষগুলো উদ্ধার করে হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পরে প্রমাণ সাপেক্ষে প্রকৃত মালিকের কাছে মহিষগুলো ফেরত দেওয়া হবে।

        পড়ুন: খেলাধুলার খবর।

            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত