ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

৫ দফা দাবিতে বুধবার জুলাই ঐক্যের কফিন মিছিল

অনলাইন ডেস্ক
১৫ জুলাই, ২০২৫ ১৬:৪৬
অনলাইন ডেস্ক
৫ দফা দাবিতে বুধবার জুলাই ঐক্যের কফিন মিছিল

৫ দফা দাবিতে রাজধানীতে বুধবার প্রতীকী কফিন মিছিল করবে জুলাই ঐক্য। মঙ্গলবার প্লাটফর্মটির সংগঠক ইসরাফিল ফরাজীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জুলাই ঐক্যের ৫ দফা দাবি হলো- জুলাই ঘোষণাপত্র, প্রশাসন, গণমাধ্যম, সাংস্কৃতিক সংস্কার ও রাজনৈতিক দলগুলোর সংস্কৃতির সংস্কার।

বিজ্ঞপ্তিতে এতে হয়, কফিন মিছিলটি বুধবার রাত সাড়ে ৭টায় রাজধানীর সাইন্সল্যাব মোড় থেকে শুরু করে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এসে গণঅভ্যুত্থানের সকল শহিদ ও আহতদের সুস্থতা জন্য দোয়ার মাধ্যমে শেষ হবে।

জুলাই ঐক্য বলেছে, গত রোববার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা হলে ১০৮ সংগঠনের প্রতিনিধি নিয়ে সম্মেলন থেকে ১৫ জুলাই প্রতীকী কফিন মিছিল করার ঘোষণা করা হয়। পরবর্তীতে জুলাই ঐক্যের সংগঠকদের সঙ্গে আলোচনা করে একদিন পিছিয়ে গণঅভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদের হত্যার দিন নির্ধারণ করা হয়।

কফিন মিছিলে দলমত নির্বিশেষে সকলকে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছে জুলাই ঐক্য।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    রাজধানীর বেশ কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

    অনলাইন ডেস্ক
    ১৩ জুলাই, ২০২৫ ২০:২১
    অনলাইন ডেস্ক
    রাজধানীর বেশ কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

    রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আজ রবিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে নতুন করে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

    এর আগেও কয়েক দফায় প্রধান উপদেষ্টার বাসবভন, প্রধান বিচারপতির বাসভবনসহ কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল ডিএমপি। যা এখনো বলবৎ রয়েছে।

    আজকের গণবিজ্ঞপ্তিতে ডিএমপি বলছে, এতদ্দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী সোমবার (১৪ জুলাই) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২-এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিটিউট ভবনের সম্মুখে সব ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

    এ ছাড়া বিভিন্ন দাবিদাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে পুনরায় অনুরোধ করেছে ডিএমপি।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না সিএনজি চালকরা

      অনলাইন ডেস্ক
      ১৩ জুলাই, ২০২৫ ১৮:১৫
      অনলাইন ডেস্ক
      দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না সিএনজি চালকরা

      ঢাকা মহানগরীতে চলাচলের অনুমতি চেয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে রয়েছেন সিএনজি অটোরিকশা চালকেরা। রোববার (১৩ জুলাই) দুপুর গড়িয়ে বিকেল পেরিয়ে গেলেও অবরোধ শেষ হয়নি। ফলে আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে, চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

      এ বিষয়ে বিকেলে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল সারোয়ার বলেন, অটোরিকশা চালকরা এখনো রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন। তারা বলছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে আসবে না। প্রথমে তারা রাস্তার দুই লেনে আন্দোলন করছিল, আমরা এক লেন থেকে সরিয়ে দেওয়ার পর এখন তারা এক লেন দখল করে আন্দোলন করছে। তাদের আমরা অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারা আমাদের কথা শুনছে না।

      প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে চালকদের সরিয়ে দিতে পুলিশ কিছুটা চড়াও হয়। এতে পুলিশের সঙ্গে চালকদের সংঘর্ষ হয়। সংঘর্ষে কয়েকজন চালক আহত হয়েছেন বলেও জানা গেছে।

      এর আগে, বেলা সাড়ে ১২টার দিকে সিএনজি চালকরা সড়কে অবস্থান নিলে দুইপাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। এ বিষয়ে ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. জিয়াউর রহমান বলেন, সকাল সাড়ে ১০টার দিকে সিএনজি অটোরিকশা চালকরা বিআরটিএ কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখান। সাড়ে ১২টার দিকে তারা সড়কে অবস্থান নিলে দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

      আন্দোলনকারীদের সংগঠন ঢাকা-সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক ঐক্যজোট বলছে, তাদের গাড়ি ঢাকা জেলায় নিবন্ধিত হলেও মহানগরীতে চলাচলের সুযোগ পায় না। জেলার অন্যস্থানের মতো নগরে চলাচলের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসা হলেও সরকার কোনো ব্যবস্থা নেয়নি।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় আরও দুই আসামি গ্রেপ্তার

        অনলাইন ডেস্ক
        ১৩ জুলাই, ২০২৫ ১৫:২১
        অনলাইন ডেস্ক
        ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় আরও দুই আসামি গ্রেপ্তার

        রাজধানীর পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) হত্যার ঘটনায় আরও দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

        রোববার (১৩ জুলাই) সকালে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ জসীম উদ্দিন।

        গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, রাজিব ও সজিব। দুজনই এ মামলার এজাহারনামীয় আসামি। ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী এলাকা থেকে আজ তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে সোহাগ হত্যার ঘটনায় মোট ৭ জনকে গ্রেপ্তার করা হলো।

        এর আগে গত ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল লোক লাল চাঁদ ওরফে সোহাগকে কুপিয়ে ও পরে এলোপাতাড়ি পাথর নিক্ষেপ করে নৃশংসভাবে হত্যা করে। মৃতদেহের ওপর নৃত্য করতে করতে দুর্বৃত্তদের স্লোগান দিতেও দেখা যায়।

        ঘটনার সংবাদ পাওয়ার পর কোতয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরদিন ১০ জুলাই এ ঘটনায় নিহত ব্যক্তির বড় বোন বাদী হয়ে কোতয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তী সময়ে পুলিশ নিহত ব্যক্তির মরদেহ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

        গত ১১ জুলাই পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত আসামি মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিনকে (২২) গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তার তারেক রহমান রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে র‍্যাব আলমগীর (২৮) ও মনির ওরফে ছোট মনির (২৫) নামের আরও দুজনকে গ্রেপ্তার করে।

        গতকাল শনিবার (১২ জুলাই) রাতে মো. টিটন গাজী (৩২) নামে আরও এক এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করে কোতয়ালী থানা পুলিশ। এ নিয়ে মোট সাতজনকে এ মামলায় গ্রেপ্তার করা হলো।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          অপরাধী যে দলেরই হোক, কোনো ছাড় নয়: র‍্যাব মহাপরিচালক

          অনলাইন ডেস্ক
          ১২ জুলাই, ২০২৫ ১৪:২৬
          অনলাইন ডেস্ক
          অপরাধী যে দলেরই হোক, কোনো ছাড় নয়: র‍্যাব মহাপরিচালক

          অপরাধী কোন দলের কোন মাপের নেতা, সেটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয় বলে উল্লেখ করেছেন র‍্যাব মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান। বলেছেন, আমাদের কাছে অপরাধীর পরিচয় শুধুই অপরাধী।

          শনিবার (১২ জুলাই) দুপুরে কাওরানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক।

          র‍্যাবপ্রধান বলেন, আমাদের কাছে অপরাধী যে দলেরই হোক, প্রভাবশালীই হোক, কোনো ছাড় নেই। আমরা কঠোর ব্যবস্থা নেব। 

          এ কে এম শহিদুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে দুজনকে র‍্যাব ও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

          মব ভায়োলেন্সে জড়িত না হতে দেশবাসীকে অনুরোধ জানিয়ে র‍্যাব মহাপরিচালক। তিনি বলেন, মিটফোর্ডের ঘটনাটির ছায়া তদন্তের মাধ্যমে ডিএমপিকে সহায়তা করছে র‍্যাব। জড়িত সবাইকে দ্রুতই আইনের আওতায় আনা যাবে। ছিনতাই চাঁদাবাজির মতো অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাব মাঠে আছে বলেও আশ্বাস দেন তিনি।

          তিনি আরও জানান, ৫ আগস্টের পর থেকে টহল, গোয়েন্দা নজরদারি ও অভিযান বাড়ানোর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে। আসন্ন নির্বাচনেও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে র‍্যাব কাজ করছে।

          উল্লেখ্য, রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে গত ৯ জুলাই এক ব্যবসায়ীকে পাথর দিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় বৃহস্পতিবার নিহতের বোন ১৯ জনের নাম উল্লেখ করে এবং ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত