শিরোনাম
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে মাভাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) সমাবেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী-ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (১৬ই জুলাই) রাত এগারোটায় বিশ্ববিদ্যালয়ের জননেতা আব্দুল মান্নান হলের সামনে থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক হয়ে আবার মান্নান হলের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
এসময় শিক্ষার্থীরা "মুজিববাদ, মুজিববাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ", "ইনকিলাব জিন্দাবাদ," "ছাত্রলীগের আস্তানা ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও," "গোপালগঞ্জে হামলা কেন প্রশাসন জবাব চাই," সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলে ইসলামী ছাত্রশিবির, ছাত্রদল, ইসলামী ছাত্র আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বাঙলা কলেজ শাখা ছাত্রশিবিরের নেতৃত্বে আবির - সাকিব
সরকারি বাঙলা কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের বাকি সময়ের (ষান্মাসিক) জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (১৫ জুলাই) এক অভ্যন্তরীণ সভার মাধ্যমে এই কমিটি প্রকাশ করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আবির মাহমুদ সোহাগ। সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের ছাত্র সাইফুর রহমান সাকিব।
আবির মাহমুদ সোহাগ দীর্ঘদিন ধরে ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। অপরদিকে, সাইফুর রহমান সাকিব কলেজ শাখার বিভিন্ন সাংগঠনিক পর্যায়ে নেতৃত্ব দিয়ে নিজের দক্ষতা ও আস্থার প্রমাণ দিয়েছেন। ইতোপূর্বে তিনি একাধিকবার কলেজ শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নতুন সভাপতি ও সেক্রেটারি দায়িত্ব গ্রহণের পর এক যৌথ বিবৃতিতে বলেন, “আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যকে সামনে রেখে আদর্শিক ছাত্ররাজনীতি চর্চা, শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা এবং মানবিক মূল্যবোধে সমৃদ্ধ নেতৃত্ব তৈরি করাই আমাদের মূল অঙ্গীকার। সকলের সহযোগিতা নিয়ে আমরা এ লক্ষ্য বাস্তবায়নে কাজ করতে চাই।”
সভায় উপস্থিত কলেজ শাখার সাবেক ও বর্তমান দায়িত্বশীল নেতৃবৃন্দ নতুন নেতৃত্বের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একইসঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী, সুশৃঙ্খল এবং প্রাসঙ্গিক করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
কুবিতে ভাইস-চ্যান্সেলর ও ইউজিসি বৃত্তি বিতরণ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ভাইস-চ্যান্সেলর স্কলারশিপ-২০২৫’ এবং ইউজিসি মেধাবৃত্তি ২০২৩-২৪ এর বৃত্তি বিতরণ অনুষ্ঠান।
আগামী ২০ জুলাই (শনিবার) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর কক্ষে দিনব্যাপী এই বৃত্তি বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হবে।
জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়, ভাইস-চ্যান্সেলর স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রত্যেককে ৮ হাজার ৫'শ টাকা এবং ইউজিসি মেধাবৃত্তিপ্রাপ্তদের ২৬ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হবে।
অনুষ্ঠানের দিন বিভিন্ন অনুষদের শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সকাল ১১টা থেকে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষার্থীদের দিয়ে বৃত্তি বিতরণ শুরু হবে। দুপুর ২ টা ৩০ মিনিটে বৃত্তি বিতরণ করা হবে কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদের শিক্ষার্থীদের মধ্যে। এরপর বিকেল ৪টা থেকে বৃত্তি বিতরণ কার্যক্রমে অংশ নেবে ব্যাবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা বিশ্বিবদ্যালয়ের উপ-উপচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।
উল্লেখ্য, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৭ম ডিবেটর সার্চ প্রোগ্রামে চ্যাম্পিয়ন আইন বিভাগ
কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিওইউডিএস) উদ্যোগে ৭ম ডিবেটর সার্চ প্রোগ্রামে গনিত বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আইন বিভাগ। এতে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছেন আইন বিভাগের ১৭তম আবর্তণের শিক্ষার্থী কানিজ ফাতেমা রিমি।
মঙ্গলবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে এ প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি পরিচালনা ও স্বাগত বক্তব্য রাখেন ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মুহসিন জামিল।

নাজমুস সাকিব ও ফাহিমা সুলতানা রাতুয়ার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও পরিচালনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহবুব, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মতিউর রহমান, ডিবেটিং সোসাইটির সভাপতি সাদিয়া আফরিন, সাধারণ সম্পাদক মুহসিন জামিল ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
এবারের ডিবেটর অব দ্যা ফাইনালে সেরা ০৫ উদীয়মান বিতার্কিক হলেন মিশকাত ওয়াহিদ চৌধুরী, তৌহিদুর রহমান সাকিব, মোঃ মাঈনুল ইসলাম, কাজী আসমাতুল জান্নাত ও রায়হানুল বারী রাসেল।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সাধারন সম্পাদক মুহসিন জামিল বলেন, "নতুন বিতার্কিক তৈরির উদ্দেশ্যে ৭ম ডিবেটর সার্চ ২০২৫ আয়োজন করা হয়েছে। এই ডিবেটর অব দ্যা ফাইনালের মাধ্যমে বেশ কিছু পটেনশিয়াল বিতার্কিক আমরা পেয়েছি। ভবিষ্যতে গ্রুমিং সেশনের মাধ্যমে তাদের কে শানিত করা হবে। ডিবেটর অব দ্যা ফাইনালে অংশগ্রহণকারী ৬৪ জন বিতার্কিক প্রত্যেকের জন্যই শুভ কামনা থাকবে।"
ওয়াসিমের স্মরণে পথশিশুদের নিয়ে চবি ছাত্রদল নেতার দোয়া মাহফিল
জুলাই আন্দোলনে বীর চট্টলার শহীদ ওয়াসিম আকরামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মামুন উর রশিদ মামুনের উদ্যোগে অর্ধশতাধিক পথশিশুকে নিয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেলওয়ে স্টেশনে পথ শিশুদের নিয়ে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শহীদ ওয়াসিমসহ দেশের গণতান্ত্রিক আন্দোলনে নিহত সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে নেতাকর্মীরা । এছাড়া দেশের চলমান রাজনৈতিক সংকট, শিক্ষার্থীদের নিরাপত্তা ও ন্যায়ের পক্ষে চলমান আন্দোলনের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল শেষে পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
চবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মামুন উর রশিদ মামুন বলেন, “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামসহ সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। একইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। যে উদ্দেশ্য নিয়ে ছাত্র-জনতা জীবন বাজি রেখে আন্দোলনে নেমেছিল—সামাজিক ন্যায়বিচার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, এবং ভোটাধিকারের অধিকার—সেই লক্ষ্য আজও পূর্ণতা পায়নি। তাই আজও আমাদের রাজপথে থেকে সেই অধিকার আদায়ের জন্য সংগ্রাম চালিয়ে যেতে হচ্ছে। আমরা চাই, ওয়াসিমদের আত্মত্যাগ ফলে সৈরাচারমুক্ত দেশে সামাজিক ন্যায়বিচার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, এবং ভোটাধিকারের অধিকার ফিরে আসুক।”
অনুষ্ঠানে চবি ছাত্রদল নেতা আজহারুল ইসলাম বিপ্লব বলেন, “বীর চট্টলার শহীদ ওয়াসিমের নাম বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ওয়াসিমের আত্মত্যাগ সকল প্রতিবাদীর অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। কোনো একদিন আবার কোনো প্রতিবাদীর মাঝে বাংলার মানুষ খুঁজে নেবে সেই সাহসী তরুণ ওয়াসিমকে। অমর হয়ে থাকবে তার সেই বজ্রকণ্ঠের ডাক—‘চলে আসুন ষোলশহর।’”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. আব্দুর রহিম, সাঈদ মো. রেদোয়ান, মাসরুল আল ফাহিম, মেহেদী, সুজাত, সাদাফ, তাসিন, ইস্তফাসহ চবি ছাত্রদলের একাধিক নেতাকর্মী।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য