ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

সব বেসরকারি কলেজে অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ স্থগিতের ঘোষণা

অনলাইন ডেস্ক
২২ জুন, ২০২৫ ২২:০
অনলাইন ডেস্ক
সব বেসরকারি কলেজে অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ স্থগিতের ঘোষণা

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত দেশের সব বেসরকারি কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

রোববার (২২ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আবদুল হাই সিদ্দিক সরকারের সই করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের বর্তমান প্রেক্ষাপট এবং এর পূর্ববর্তী ও পরবর্তী সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব বেসরকারি কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ এবং এ-সংক্রান্ত সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হলো।

তবে এই স্থগিতাদেশ শুধুমাত্র অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে। শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য সব কার্যক্রম যথারীতি চলবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এছাড়া, প্রজ্ঞাপনে দেশের সব কলেজের প্রধানদের চলমান করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সতর্ক ও প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পরিস্থিতি পর্যালোচনার পর উপযুক্ত সময়ে নতুন করে সিদ্ধান্ত জানানো হবে। 

প্রাসঙ্গিক
    মন্তব্য

    বাকৃবির ২৩ জন শিক্ষার্থীর পিএইচডি ডিগ্রী অনুমোদন

    ক্যাম্পাস প্রতিনিধি
    ২২ জুন, ২০২৫ ২১:২৮
    ক্যাম্পাস প্রতিনিধি
    বাকৃবির ২৩ জন শিক্ষার্থীর পিএইচডি ডিগ্রী অনুমোদন

    বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি২৩ জন ছাত্রছাত্রীকে ডক্টর অব ফিলোসফি (পিএইচডিডিগ্রি প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে  ফলাফল ঘোষণা করা হয়।

    রবিবার (২২ জুনবিষয়টি নিশ্চিত করেন বাকৃবির জনসংযোগ  প্রকাশনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম।

    এর আগে গত ১৮ মে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৩২৮তম সিন্ডিকেট সভার  নম্বর সিদ্ধান্ত অনুযায়ীপিএইচ.ডিডিগ্রি প্রদানের অনুমোদন দেওয়া হয়। পরে ২৮ মে ২০২৫ তারিখে ২৩ জন ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীর লাইব্রেরি ছাড়পত্র সম্পন্ন হওয়ায় তাদের পিএইচ.ডিডিগ্রি আনুষ্ঠানিকভাবে অনুমোদন  ফলাফল প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক।

    ডিগ্রিপ্রাপ্ত পিএইচডি শিক্ষার্থীরা বিভিন্ন অনুষদ  বিভাগে গবেষণায় যুক্ত ছিলেন। এদের মধ্যে রয়েছেন-

    মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগ থেকে মোহাম্মদ হাবিবুর রহমান,কৃষিতত্ত্ব বিভাগ থেকে মোআফজাল হোসেনমোসালাহউদ্দিন কায়সারমোহাম্মদ আশিকুর রহমানসুবর্না কুন্ডুমোহাম্মদ নাসিরমৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে শাহ্ শানজিদা নাসরীনমোইলিয়াস হোসেনমোসফিনুর রহমানকীটতত্ত্ব বিভাগ থেকে মুহাম্মদ মোস্তফা কামালউদ্যানতত্ত্ব বিভাগ থেকে মোফারুক বিন হোসেনরূম্পা সরকারফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগ থেকে মোখায়রুল ইসলামকৌলিতত্ত্ব  উদ্ভিদ প্রজনন বিভাগ থেকে মোশহীদুল ইসলামমোহাম্মদ শামছুর রহমান খান

    কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগ থেকে লাকী পারভীনএনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ থেকে শেখ মোফজলে রাব্বিপশু পুষ্টি বিভাগ থেকে মাশরুফা তানজীনফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগ থেকে মোমনিরুজ্জামানএকোয়াকালচার বিভাগ থেকে মোমোশাররফ হোসেনফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগ থেকে জান্নাতুল ফেরদৌসফিজিওলজি বিভাগ থেকে সজীবুল হাসানকৃষি অর্থনীতি বিভাগ থেকে গাজী মোস্তফা কবির উদ্দীন।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      বাকৃবি ফুড ইঞ্জিনিয়ারিং ক্লাবের সভাপতি ড. আনিসুর, সম্পাদক ওয়াশিম

      ক্যাম্পাস প্রতিনিধি
      ২২ জুন, ২০২৫ ২১:২৬
      ক্যাম্পাস প্রতিনিধি
      বাকৃবি ফুড ইঞ্জিনিয়ারিং ক্লাবের সভাপতি ড. আনিসুর, সম্পাদক ওয়াশিম

      বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফুড ইঞ্জিনিয়ারিং ক্লাবের ২০২৫-২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান মজুমদার (টিটু) এবং সাধারণ সম্পাদক হিসেবে চতুর্থ বর্ষের শিক্ষার্থী কে. জে. ওয়াশিম ইকবাল চৌধুরী মনোনীত হয়েছেন । 

      রবিবার (২২ জুনসংগঠনটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল  প্রযুক্তি অনুষদের গ্যালারিতে 'দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান-২০২৫অনুষ্ঠিত হয়।

      কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি আসমাউল হুসনা নূপুর  মুনসুন ফারজানা মোমীসহ-সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন জিমসাংগঠনিক সম্পাদক কাজী শাকিলকোষাধ্যক্ষ মো মোবারক হোসেনদপ্তর সম্পাদক মেহবুবা আক্তার সায়মাব্যবস্থাপনা সম্পাদক সুমাইয়া নূরমূদ্রণ  প্রকাশনা সম্পাদকযোগাযোগ সম্পাদক সানজানা জেবিনক্রীড়া সম্পাদক মো হাফিজুর রহমানসাংস্কৃতিক সম্পাদক মুন্না দেসাহিত্য সম্পাদক আফিয়া সাইয়ারা অর্ণিতথ্যপ্রযুক্তি  নথিপত্র বিষয়ক সম্পাদক দিগন্ত দত্তজনসংযোগ সম্পাদক জুবাইরিয়া বিনতে হোসাইনগবেষণা  উন্নয়ন সম্পাদক খালিদ মাহমুদ।

      এছাড়াও সকল পদের সহকারী হিসেবে ১১ জনসহ মোট ২৯ জন  কমিটিতে মনোনীত হয়েছেন।

          নজরুল বিশ্ববিদ্যালয়ে নকশার আলোকে সৌন্দর্যবর্ধন প্রকল্পের কাজ করতে কমিটি গঠন

          ক্যাম্পাস প্রতিনিধি
          ২২ জুন, ২০২৫ ২১:২১
          ক্যাম্পাস প্রতিনিধি
          নজরুল বিশ্ববিদ্যালয়ে নকশার আলোকে সৌন্দর্যবর্ধন প্রকল্পের কাজ করতে কমিটি গঠন

          জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় জলাশয়ের চারপাশে রিটেইনিং স্ট্রাকচার নির্মাণসহ সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। এ কাজ যথাযথভাবে সম্পন্ন করতে পরামর্শক প্রতিষ্ঠানের প্রণীত এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমোদিত মূল নকশা ও ডিটেইল ড্রইং পর্যালোচনা করে সংস্কারের বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

          রবিবার (২২ জুন) উপাচার্যের কার্যালয়সংলগ্ন কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এলপিআইসি (লোকাল প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি)–এর সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

          কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকীকে এবং সদস্যসচিব উপ-প্রধান প্রকৌশলী মো. মাহবুবুল ইসলাম। ১৪ সদস্যবিশিষ্ট এই কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়, সংস্কারকাজ ডিপিপিতে বরাদ্দকৃত অর্থের মধ্যেই সম্পন্ন করা হবে। কমিটির সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে।

          সভায় উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ. এইচ. এম. কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মিজানুর রহমান, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, অধ্যাপক ড. তপন কুমার সরকার, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক মো. হাফিজুর রহমান, হলের প্রভোস্ট, প্রকৌশলীবৃন্দ ও অন্যান্য শিক্ষক-কর্মকর্তারা।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত