ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

অ্যাকাডেমিক ও প্রশাসনিক সংস্কারসহ ১২৫ দফা দাবি রাবি ছাত্রশিবিরের

ক্যাম্পাস প্রতিনিধি
২২ জুন, ২০২৫ ২১:৭
ক্যাম্পাস প্রতিনিধি
অ্যাকাডেমিক ও প্রশাসনিক সংস্কারসহ ১২৫ দফা দাবি রাবি ছাত্রশিবিরের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অ্যাকাডেমিক, প্রশাসনিক, আবাসন সংকট মোকাবেলায় প্রয়োজনীয় সংস্কারসহ ২০টি সেগমেন্টে মোট ১২৫টি প্রস্তাবনা রাবি প্রশাসনের কাছে উপস্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাবি শাখা।

রবিবার (২২ জুন) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দাবিগুলো উপস্থাপন করে। এর আগে উপাচার্যের কাছে তাদের প্রস্তাবনা জমা দেন।

তাদের দাবির সেগমেন্টগুলো হলো: অ্যাকাডেমিক সংস্কার, প্রশাসনিক সংস্কার, শিক্ষক নিয়োগ পদ্ধতির সংস্কার, আবাসন সংক্রান্ত সংস্কার, খাদ্য ব্যবস্থাপনা সংস্কার, বিশুদ্ধ পানির ব্যবস্থা করা, কেন্দ্রীয় গ্রন্থাগার সংস্কার, চিকিৎসা কেন্দ্র সংস্কার, পরিবহন ব্যবস্থায় সংস্কার, শিক্ষার্থীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার, ধর্মীয় উপাসনালয় সংস্কার, টিএসসিসি সংস্কার, বিভিন্ন সংগঠনগুলোর অবকাঠামো অনুযায়ী রেজিস্ট্রেশনের আওতায় আনা, বিভিন্ন একাডেমিক, আবাসিক ও প্রশাসনিক ভবনগুলোর ওয়াশরুম সংস্কার, ভর্তি ও ফরম ফিলাপে পেমেন্ট সিস্টেম আধুনিকীকরণ, যৌন নিপীড়নবিরোধী সেল কার্যকর করা এবং শিক্ষার্থীদের অন-ক্যাম্পাস চাকরির ব্যবস্থা করা।

এসময় তারা ৩১ জুলাইয়ের মধ্যে রাকসু নির্বাচন সম্পন্ন করা এবং এই সপ্তাহের মধ্যেই তফসিল ঘোষণা দেওয়ার দাবি জানান।

রাবি ছাত্রশিবির সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, দায়িত্ব গ্রহণের ৮ মাস পার হয়ে গেলেও তেমন কোনো পরিবর্তন আনতে পারেনি এই প্রশাসন। আমাদের প্রদত্ত যেসব দাবি স্বল্প সময়ের মধ্যে সংস্কার সম্ভব, সেই দাবিগুলো নিয়ে প্রশাসন কাজ শুরু না করলে আমরা মাঠের আন্দোলনে নামতে বাধ্য হবো।
 

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ঢামেক শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম, ৫ দফা দাবিতে অনড়

    অনলাইন ডেস্ক
    ২২ জুন, ২০২৫ ১৭:২৮
    অনলাইন ডেস্ক
    ঢামেক শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম, ৫ দফা দাবিতে অনড়

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) শিক্ষার্থীরা তাদের পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে আন্দোলনে অনড় রয়েছেন। আন্দোলনের কারণে একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে হল ছাড়ার নির্দেশ দিলেও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেছেন। বরং, সরকারের প্রতি ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন তারা। এ সময়ের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টাকে সরেজমিনে উপস্থিত হয়ে ফজলে রাব্বী হল পরিদর্শনের আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা।

    রোববার (২২ জুন) ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে শিক্ষার্থীরা একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের অবস্থান পরিষ্কার করেন। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষ থেকে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আব্দুল্লাহ আল নোমান ও তৌহিদুল ইসলাম তানভীর।

    তারা বলেন, মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আমাদের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে সেখানে থেকে কোনো ইতিবাচক সমাধান বের হয়ে আসেনি। কর্তৃপক্ষ ৫ দফা দাবির অগ্রগতির বিষয়ে আমাদের কোনো নির্দিষ্ট রূপরেখা বা সময়সূচি দিতে পারেনি। ফলে আমরা চরম অনিশ্চয়তা ও হতাশায় রয়েছি।

    শিক্ষার্থীরা স্পষ্ট করে জানিয়ে দেন, আন্দোলন চলাকালীন তারা হল ত্যাগ করবেন না এবং হলে অবস্থান করেই আন্দোলন চালিয়ে যাবেন।
    আল্টিমেটাম দিয়ে শিক্ষার্থীরা জানান, সোমবার দুপুর ১২টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টাকে একটি প্রতিনিধিদলসহ ফজলে রাব্বী হলে সরেজমিনে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। একইসঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি আলোচনায় বসে ৫ দফা দাবির সমাধানে একটি সুস্পষ্ট ও কার্যকর রূপরেখা তুলে ধরতে হবে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      শার্ট-ক্যাপ পরিয়ে বান্ধবীকে হলে নিয়ে রাবি ছাত্রের রাত্রিযাপন

      ক্যাম্পাস প্রতিনিধি
      ২১ জুন, ২০২৫ ১২:৪৩
      ক্যাম্পাস প্রতিনিধি
      শার্ট-ক্যাপ পরিয়ে বান্ধবীকে হলে নিয়ে রাবি ছাত্রের রাত্রিযাপন

      শার্ট ও ক্যাপ পরিয়ে বান্ধবীকে হলে নিয়ে রাত্রিযাপন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিববুর রহমান হলের এক আবাসিক শিক্ষার্থী। গত (৪ জুন) হলের ১৫৩ নম্বর রুমে এই ঘটনা ঘটে। 

      মেয়ে নিয়ে আসা ও শিক্ষার্থীর নাম মো. নাজমুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী। ছেলেটির বাসা মাদারীপুর। ওই নারী শিক্ষার্থীও একই বিভাগের একই বর্ষের শিক্ষার্থী।

      প্রত্যক্ষদর্শী দুই ছাত্রের ভাষ্যে, ‘আমরা ৪ তারিখ ভোরে বাড়ি ফিরব বলে সবকিছু গুছিয়ে হলের গেটের সামনে দাঁড়িয়ে ছিলাম। ঠিক সেই মুহূর্তে দেখি, একটা ছেলে সাইকেল চালিয়ে আমাদের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে। তার সাইকেলের পেছনে একটি মেয়ে বসা, মেয়েটির গায়ে স্কুলের শার্ট আর মাথায় ক্যাপ ছিল। বিষয়টি আমাদের চোখে অস্বাভাবিক ঠেকায় আমরা তাকে ধরার চেষ্টা করি, কিন্তু সাইকেলের গতি এত বেশি ছিল যে পিছু নিলেও ধরতে পারিনি। এমনকি দারোয়ান মামাও তাকে থামানোর চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যর্থ হন।’

      এবিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষার্থী নাজমুল ইসলাম নারী শিক্ষার্থীকে হলের রাখার বিষয়টি স্বীকার করে বলেন, গত তিন তারিখে আমার জন্মদিন ছিল। সেদিন কেক কেটে রাত হয়ে যায়। এদিকে ওর (সাদিয়া) মেস থেকে তিন তারিখের মধ্যে চলে যেতে বলে। ও মেসে যেতে পারবে না বলে আমাকে অনুরোধ করে রাখার জন্য। পরে আমি ওকে রাতে হলে নিয়ে আসি। মূলত আমি ওকে শেল্টার দেওয়ার জন্য রাখি। পরে সকালে চলে যায়। তখন কেউ হয়তো আমাদের দেখে। এবিষয়ে প্রোভোস্ট স্যার আমাকে ডেকেছিল। আমি তাকে বিষয়টি খুলে বলি। তিনি আমাকে হল থেকে বহিষ্কার করেন। এবং বিষয়টি জানাজানি হবে না বলেও আমাকে জানান। 

      এদিকে হলের আবাসিক শিক্ষার্থীরা জানিয়েছেন, ‘হলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি একটি ভয়াবহ অপরাধ, এত বড় সাহস হয় কীভাবে? আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং ওই ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার দাবি জানাচ্ছি। একই সঙ্গে হল প্রাধ্যক্ষ, গেটম্যান ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সবার চোখ ফাঁকি দিয়ে এমন গর্হিত কাজ কীভাবে ঘটল, তার সঠিক ব্যাখ্যা চাই।’

      এবিষয়ে জানতে চাইলে হবিবুর রহমান হলের প্রোভোস্ট ড. মো. মোতাহার হোসেন বলেন, এবিষয়ে আমি অবগত আছি এবং ঘটনাটিও সত্যি। হল প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তার সিট বাতিল করা হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি তার বিরুদ্ধে বাকি সিদ্ধান্ত নিবে।

      এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, এটা অবশ্যই সাংঘাতিক একটি ঘটনা। এমন ঘটনা যদি সত্যি হয়ে থাকে সেটা অনেক বড় অপরাধ। আমরা খোঁজ নিব, বিষয়টি সত্যি হলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        বাঙলা কলেজ গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতৃত্বে রাব্বি-সৈকত

        ক্যাম্পাস প্রতিনিধি
        ২১ জুন, ২০২৫ ১২:৩৬
        ক্যাম্পাস প্রতিনিধি
        বাঙলা কলেজ গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতৃত্বে রাব্বি-সৈকত

        বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, সরকারি বাঙলা কলেজ সংসদের প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় সংসদের মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাচ্ছির চৌধুরীর সুপারিশে এ কমিটির অনুমোদন প্রদান করেন কেন্দ্রীয় আহ্বায়ক এবং সদস্য সচিব।

        শুক্রবার (২০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নবঘোষিত এ কমিটি প্রকাশ করা হয়।

        কমিটিতে সরকারি বাঙলা কলেজের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের ছাত্র মো. আশরাফুল ইসলাম রাব্বিকে আহ্বায়ক এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের ছাত্র শাওন আহমেদ সৈকতকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

         কমিটির মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান এবং মুখপাত্রের দায়িত্বে রয়েছেন সুশানু ইসলাম দোলা।

        ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে আরও যুক্ত করা হয়েছে একঝাঁক উদ্যমী ও মেধাবী শিক্ষার্থীকে, যারা ছাত্র-অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

        বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, বাঙলা কলেজ সংসদের পক্ষ থেকে জানানে হয়েছে, নবগঠিত কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে। এই মেয়াদে শিক্ষার্থীদের স্বার্থে বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলেও জানান তারা।

        সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে আশাবাদ ব্যক্ত করা হয়, নতুন নেতৃত্ব গণতান্ত্রিক ছাত্র রাজনীতির ধারা বজায় রেখে শিক্ষার্থীদের পাশে থেকে ইতিবাচক পরিবর্তন আনবে।

        এ প্রসঙ্গে নব মনোনীত সদস্য সচিব শাওন আহমেদ সৈকত বলেন, “বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্রসংসদ, বাঙলা কলেজ সংসদের সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করায় কেন্দ্রীয় আহ্বায়ক, সদস্য সচিব এবং মুখ্য সংগঠকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ২৪'র সকল শহীদের স্মরণ করে বলতে চাই জুলাই বিপ্লবের যে আকাঙ্খা গনতন্ত্রের প্রয়োগ এবং সুস্থ রাজনৈতিক চর্চা আমরা এই ক্যাম্পাসে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে যাবো।তারই ধারাবাহিকতায় “ছাত্রদের কল্যাণে ছাত্ররাজনীতি” এই লক্ষ্যে বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্রসংসদ , বাঙলা কলেজ শাখা কাজ করে যাবে এই অঙ্গীকার করছি।”

        এস এম মঈন, ক্যাম্পাস প্রতিনিধি

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          রাজশাহী কলেজে জুলাই অভ্যুত্থানে শহীদ রায়হান আলীর নাম বিকৃতি

          ক্যাম্পাস প্রতিনিধি
          ২০ জুন, ২০২৫ ২১:৩৭
          ক্যাম্পাস প্রতিনিধি
          রাজশাহী কলেজে জুলাই অভ্যুত্থানে শহীদ রায়হান আলীর নাম বিকৃতি

          জুলাই বিপ্লবে রাজশাহী কলেজের একমাত্র শহীদ রায়হান আলীর স্মরণে একটি নতুন ভবনে তার নামে নামকরণের সিদ্ধান্ত নিয়েছে কলেজ প্রশাসন। তবে সেই নামকরণে নাম বিকৃতির অভিযোগ উঠেছে কলেজ প্রশাসনের বিরুদ্ধে। নতুন দশ তলা সেই ভবনের নামফলকে ‘শহীদ রায়হান আলী ভবন’ এর পরিবর্তে লেখা হয়েছে ‘শহীদ রায়হান ব্যবসায় প্রশাসন ভবন’।

          আজ শুক্রবার (২০ জুন) সকালে বিষয়টি জানাজানি হয়। এরপর থেকেই এ নিয়ে শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।

          জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজশাহীতে পুলিশ ও ফ্যাসিস্ট আওয়ামী বাহিনীর সাথে ছাত্র-জনতার গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে আইসিইউয়ে তিনদিন চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট শাহাদাতবরণ করেন ছাত্রনেতা রায়হান আলী। তাঁর আত্মত্যাগকে স্মরণ করে ভবনের নামকরণ হলেও ‘আলী’ শব্দটি বাদ দিয়ে এবং বিভাগীয় নাম জুড়ে দিয়ে শহীদের পূর্ণ পরিচয় বিকৃত করা হয়েছে বলে অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের। 

          শিক্ষার্থীরা শঙ্কা প্রকাশ করে জানান, আওয়ামী দোসরদের প্রত্যক্ষ মদদে পরিকল্পিতভাবে শহীদের নামকে খাটো করতেই এ প্রচেষ্টা চালানো হতে পারে। শাহাদাতের মাত্র এক বছর না পেরোতেই শহীদের নাম নিয়ে এমন ছিনিমিনি খেলা হলে ভবিষ্যতে হয়তো তাঁর অবদান সব জায়গা থেকেও মুছে ফেলা হবে। ছাত্র-জনতার রক্ত পেরিয়ে প্রশাসনের গুরু দায়িত্ব গ্রহণের পর শহীদদের অবমাননা সাধারণ শিক্ষার্থীরা মেনে নিবে না বলেও প্রশাসনকে সতর্ক করেন তারা। 

          এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী কলেজের শিক্ষার্থী রাফিন বলেন, শহীদের ‘আলী’ বাদ দিয়ে শুধু ‘রায়হান’ বলার মানে তাঁর প্রকৃত পরিচয় মুছে ফেলা হয়েছে। এটা কোনো সাধারণ নাম নয়, একজন শহীদের নাম। নাম বিকৃতি মানে ইতিহাস বিকৃতি।

          রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, তৎকালীন অধ্যক্ষ আব্দুল খালেক স্যার এই দশতলা ভবনটির নাম শহীদ রায়হান আলীর নামে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন।  আমরা তখন প্রস্তাব দিয়েছিলাম যে সকল ভবনের নাম স্বৈরাচারদের নামে রয়েছে, সেগুলোর নাম জুলাই বিপ্লবের শহীদদের নামে নামকরণ করতে হবে। সেই ধারাবাহিকতায় এই ভবনের নাম শহীদ রায়হান আলীর নামে নির্ধারণ করা হয়। কিন্তু দুঃখজনকভাবে শহীদের পূর্ণাঙ্গ নাম ব্যবহার না করে সংক্ষিপ্ত ও বিকৃতভাবে নামটি টানানো হয়েছে, যা শহীদের প্রতি অসম্মান। আমরা বিষয়টি সংশ্লিষ্টদের জানিয়েছিলাম যে নামটি ভুল হচ্ছে। এরপরও কেন ভুল নাম টানানো হলো তা আমাদের বোধগম্য নয়।

          রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির বলেন, শহীদদের নাম বিকৃতি করা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। আমরা শুরু থেকেই শহীদ শাকিব আঞ্জুমের পুরো নাম ব্যবহারের দাবি জানিয়েছিলাম। কিন্তু কলেজ প্রশাসন তখন শুধু 'সাকিব' কিংবা 'আঞ্জুম' নামটি ব্যবহারের প্রস্তাব দেন। তখনই আমরা বলেছিলাম, একজন শহীদের পূর্ণ নাম ছাড়া তাঁর পরিচয় অসম্পূর্ণ থেকে যাবে। ঠিক একইভাবে শহীদ রায়হান আলীর ক্ষেত্রেও যদি শুধু 'রায়হান' নাম ব্যবহার করা হয় তাহলে তার ইতিহাস ও পরিচয় বিকৃত হবে। 

          তিনি আরও বলেন, কলেজ প্রশাসন বারবার ভুল সিদ্ধান্ত নিচ্ছে। আমরা বুঝতে পারছি না তারা ইচ্ছাকৃতভাবে কেন শহীদদের নামকে ছোট করার চেষ্টা করছে। এই কলেজ ও ভবন যাদের রক্ত ও ত্যাগের ভিত্তিতে গড়ে উঠেছে সেই শহীদের নাম বিকৃত করা মানে তাদের সম্মানহানি এবং ইতিহাস মুছে ফেলার চেষ্টা। এটি অত্যন্ত কষ্টদায়ক ও নিন্দনীয়।

          বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক মেশকাত চৌধুরী মিশু বলেন, একজন শহীদকে যখন ধারন করবো তখন যেন তার পুরো নামটায় থাকে। শত বছর হাজার বছর পরেও যেন তার এই আত্মত্যাগটা  মানুষ রাখতে পারে। যেহেতু উনার নামটা স্মরণ করার জন্য ওই নামে নামকরণ করা হয়েছে সেখানে পুরো নামটা দিলে ভালো হতো। কলেজ প্রশাসনের উচিত তার পুরো নামটা দেওয়া।

          রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি বলেন, একজন শহীদের নাম যদি দিতে হয় তাহলে পুরো নামটা দিতে হবে, অর্ধেক নাম দিলে তাকে অবমাননা করা হবে। যদি নাম ব্যবহার না করে সেটা আলাদা। তবে যদি নাম দিতে হয় তাহলে পুরো নাম দিতে হবে। কলেজ প্রশাসন মনে হয় নাম দিতে চায় না তবুও দিচ্ছে। কিছুদিন পরে এই নাম তুলে ফেলতেও পারে। 

          রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি মোহা. শামীম উদ্দীন বলেন, একজন শহীদের নামের ফলক দেওয়ার ক্ষেত্রে কলেজ প্রশাসনকে আরও দায়িত্বশীলতার পরিচয় দেওয়া দরকার ছিল। যাদের আত্মত্যাগের মাধ্যমে জুলাই বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে, আমরা নতুন একটি দেশ  পেয়েছি  তাদেরকে যথাযথ মর্যাদা প্রদান করতে হবে। শহীদদের এই ধরনের নামের অবমাননা ছাত্র সমাজ মেনে নিবে না। 

          তিনি আরও বলেন, সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি, কলেজের যে সমস্ত ভবন স্বৈরশাসকদের নামে বা তাদের পরিবারের সদস্যদের নামে নামকরণ করা রয়েছে, সেগুলিকে বাদ দিয়ে দ্রুত সময়ের মধ্যে ওই সমস্ত ভবনগুলো জুলাই বিপ্লবের শহীদদের নামে নামকরণ করা উচিত। তবে তাদের নাম বিকৃতি যেন না হয় সে দিকেও যথাযথ গুরুত্ব দেওয়া উচিত। 

          এদিকে শহীদের নাম বিকৃতির বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী। তিনি বলেন, ‘যাদের দায়িত্ব দেওয়া ছিল তারা হয়তো লেখার সময় ভুলবশত আলী শব্দটি বাদ দিয়েছেন।’ তবে আলী শব্দ বাদ পড়ার বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর পরও ভুল নামফলক লাগানোর প্রসঙ্গে অধ্যক্ষ জানান, ‘এটা সংশ্লিষ্ট বিভাগের দায়িত্ব থাকা স্যাররা বলতে পারবেন। হয়তো পরবর্তীতে এটা সংশোধন হতে পারে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত