ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

‎আন্তঃক্যাডার বৈষম্য নিরশনে রাজশাহী কলেজ শিক্ষকদের কলম বিরতি

ক্যাম্পাস প্রতিনিধি
২৭ মে, ২০২৫ ১৯:৩৭
ক্যাম্পাস প্রতিনিধি
‎আন্তঃক্যাডার বৈষম্য নিরশনে রাজশাহী কলেজ শিক্ষকদের কলম বিরতি

‎ডিএস পুলে কোটা পদ্ধতি বাতিল চাই, ক্যাডার যার মন্ত্রণালয় তার, সকল ক্যাডারের সমতা চাই স্লোগানকে সামনে রেখে ‎প্রশাসন ক্যাডার কর্তৃক বৈষম্যমূলক ভাবে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলা প্রত্যাহার এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে রাজশাহী কলেজের শিক্ষকরা কলম বিরতি কর্মসূচি পালন করেছে। কর্মসূচি চলাকালে রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনের সামনে কলেজের শিক্ষরা ১ ঘন্টা অস্থান কর্মসূচি পালন করেন এবং নিজেদের দাবিগুলো তুলে ধরেন।

মঙ্গলবার ( ২৭ মে ) সকাল ৯ টায় কলেজের প্রশাসন ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো: ইব্রাহিম আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো: সেরাজ উদ্দীন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড.শাহ মোঃ মাহবুব আলমসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দরা। 

এসময় শিক্ষকরা বলেন, সারাদেশের মতো আজ রাজশাহীতেও বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের কর্মকর্তারা কলম বিরতি কর্মসূচি পালন করেছেন। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের আহ্বানে দেশের বিভিন্ন দপ্তরে সকাল ৯.০০ টা থেকে দুপুর ১২.০০ টা পর্যন্ত পরিষদের অন্তর্ভুক্ত সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের কর্মকর্তাদের এ কর্মসূচি সাথে একাত্মতা প্রকাশ করে আমরা রাজশাহী কলেজেও কলম বিরতী কর্মসূচিতে অবস্থান নিয়েছি।

তারা বলেন, ‎সাম্প্রতিক সময়ে প্রশাসন ক্যাডারের সদস্যরা মন্ত্রণালয়ের অভ্যন্তরে মারামারি, মিছিল ও জনপ্রশাসনে শোডাউন করেন। সংস্কার কমিশনকে আল্টিমেটাম দেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি শুরু হয় এবং প্রশাসন ক্যাডারের সদস্যরা বাকি ২৫টি ক্যাডারের সদস্যদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। এসব লেখালেখির কারণে ২৫ ক্যাডারের ১২ জন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছিলো। সরকারের বিভিন্ন মহল থেকে বিষয়টি সমাধানের জন্য আশ্বস্ত করা হয়েছিল। কিন্তু দীর্ঘদিন ধরে বিষয়টিকে ঝুলিয়ে রাখা হয়েছে। 

এছাড়াও সম্প্রতি কয়েকজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু করেছে। অথচ প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সরকারি বিধি-বিধান বহির্ভূত কার্যকলাপের পরও তাদের বিরুদ্ধে কোন প্রকার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

‎‎ সংস্কার কমিশন উপসচিব পুলে প্রশাসন ক্যাডারের জন্য ৫০% কোটা রেখে অন্যান্য ২৫টি ক্যাডারের জন্য ৫০% পরীক্ষার ভিত্তিতে নিয়োগের সুপারিশ করে, যা জুলাই বিপ্লবের সাথে সাংঘর্ষিক বলে পরিষদ মনে করে। 

‎উল্লেখ্য, জবাবদিহিমূলক জনবান্ধব সিভিল সার্ভিস গঠনের লক্ষ্যে সংস্কার কমিশনকে সহযোগিতা করার জন্য কাজ করে যাচ্ছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। জাতীয় পর্যায়ে সেমিনার, গোলটেবিল বৈঠক, আলোচনা সভার মাধ্যমে সমস্যা চিহ্নিত করে 'কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, ডিএস পুলের কোটা বাতিল ও সকল ক্যাডারের সমতা বিধান' এর প্রস্তাব উত্থাপন করেছে ঐকমত্য কমিশনে। ইতোপূর্বে পরিষদের অন্তর্ভুক্ত ক্যাডার সমূহের নেতৃবৃন্দরা জনপ্রশাসন সংস্কার কমিশনেও একই দাবি উত্থাপন করেছিলো যেগুলো যথাযথভাবে আমলে নেয়নি সংস্কার কমিশন। 

প্রাসঙ্গিক
মন্তব্য

‎বেরোবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত‎

ক্যাম্পাস প্রতিনিধি
২৭ মে, ২০২৫ ১৯:৩৩
ক্যাম্পাস প্রতিনিধি
‎বেরোবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত‎

‎রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

‎আজ মঙ্গলবার (২৭ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ১ নং খেলার মাঠে দুটি খেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। ছাত্রীদের ক্রিকেট খেলায় দুর্যোগ বিজ্ঞান ও  ব্যবস্থাপনা বিভাগকে হারিয়ে অর্থনীতি বিভাগ এবং ছাত্রদের ক্রিকেট খেলায় পদার্থবিজ্ঞান বিভাগকে হারিয়ে বাংলা বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় ক্রীড়া প্রতিযোগিতাটি খুবই চমৎকারভাবে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ক্রীড়া ও সংস্কৃতি চর্চা শিক্ষার্থীদেরকে নেতিবাচক কর্মকান্ড থেকে বিরত রাখে এবং নেতৃত্ব বিকাশে সহায়ক হিসেবে কাজ করে। ক্রীড়া চর্চার মাধ্যমে অর্জিত ইতিবাচক মানসিকতা বিশ্ববিদ্যালয়ের কল্যাণে ও দেশের কল্যাণে কাজে লাগানোর আহবান জানান উপাচার্য।

এসময় জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমদাদুল হক এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া দুপুরে বিজয় ২৪ হলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় বিজয় ২৪ হলের প্রভোস্ট মোঃ আমির শরীফসহ সহকারী প্রভোস্টবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

বেরোবিতে ‘বায়োমেট্রিক হাজিরা করনীয় ও ব্যবহারবিধি’ শীর্ষক সেমিনার

ক্যাম্পাস প্রতিনিধি
২৭ মে, ২০২৫ ১৯:৩০
ক্যাম্পাস প্রতিনিধি
বেরোবিতে ‘বায়োমেট্রিক হাজিরা করনীয় ও ব্যবহারবিধি’ শীর্ষক সেমিনার

‎রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কর্মচারীদের জন্য ‘বায়োমেট্রেকি হাজিরা করনীয় ও ব্যবহারবিধি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ মে) সকালে কাফেটেরিয়ার দ্বিতীয় তলায় ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

‎এ সময় তিনি বলেন, বেরোবিকে মানসম্মত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে হলে সুশৃঙ্খলাবোধ ও পেশাদারিত্বকে গুরুত্ব দিতে হবে। উপাচার্য বলেন, একাডেমিক ও প্রশাসনিক কাজে গতিশীলতা আনতে সময়ানুবর্তিতা চর্চা জরুরি। এজন্য সকল বিভাগ ও দপ্তরে বায়োমেট্রিক হাজিরা সিস্টেম চালু করা হয়েছে।তিনি বলেন, সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে দেশের সেরা বিদ্যাপীঠে পরিণত করা সম্ভব।

‎আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখনে রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ। সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন আইসিটি সেলের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মোঃ বেলাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ ও ড. মোঃ আব্দুর রকিব। সেমিনারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে পাবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

অনলাইন ডেস্ক
২৭ মে, ২০২৫ ১৯:২২
অনলাইন ডেস্ক
স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে পাবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

দেশের সর্বস্তরের শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে মানববন্ধন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সাধারণ শিক্ষকরা।

মঙ্গলবার (২৭ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে শিক্ষকরা বলেন, প্রজাতন্ত্রের সকল বিভাগের সকল কর্মচারীদের জন্য আলাদা বেতন কাঠামো আছে। কিন্তু এদেশের মানুষ গড়ার কারিগর যে শিক্ষকরা তাদের জন্য আলাদা কোন বেতন কাঠামো নেই। এটা একটা স্বাধীন দেশের শিক্ষকদের জন্য দুঃখের বিষয়। এ সময় তারা সরকারের কাছে আগামী বাজেটের আগেই শিক্ষকদের আলাদা বেতন কাঠামোর দাবি জানিয়েছেন।

মানববন্ধনে বাংলা বিভাগের চেয়ারম্যান ড. আরিফ ওবায়দুল্লাহ বলেন, ‘সমাজে আজ শিক্ষকরা বিভিন্ন ভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে। এর আগেও স্বতন্ত্র বেতন কাঠামোর দাবি জানানো হলেও সেটা কার্যকর করা হয়নি।বর্তমান অন্তবর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের আহ্বান থাকবে তিনি যেন আমাদের দাবি গুলো পূরণ করেন।

ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামরুজ্জামান বলেন, ‘বাংলাদেশ ব্যাংক, জুডিশিয়ারিসহ প্রত্যেক স্তরে নিজস্ব বেতন কাঠামো অনুসরণ করে। কিন্তু সাধারণ শিক্ষক সমাজের জন্য এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনো বেতন কাঠামো নেই। ফলে আমরা বারবার অবমূল্যায়িত ও হেয় প্রতিপন্ন হচ্ছি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিজে একজন শিক্ষক। আমরা বিশ্বাস করি, তিনি আমাদের কষ্ট ও বঞ্চনার বিষয়টি তিনি উপলব্ধি করবেন এবং আসন্ন বাজেটে এই সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামরুজ্জামান খান বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন স্তরের শিক্ষক সমাজের দীর্ঘদিনের দাবি নিজেদের একটি স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়ন করা। কিন্তু কোনো সরকারই এ দাবি মেনে নেয়নি। শিক্ষকতা পেশাকে মুখে মুখে সম্মানজনক বলা হলেও, বাস্তবে এই পেশার প্রতি যথাযথ মূল্যায়ন করা হয় না। সামনে বাজেট আমরা আশা করি আমাদের এই দাবিকে সরকার বিবেচনায় নিবেন।’

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ছাত্রদলের সভাপতি হলেন শিবির

    অনলাইন ডেস্ক
    ২৭ মে, ২০২৫ ১৭:২৭
    অনলাইন ডেস্ক
    ছাত্রদলের সভাপতি হলেন শিবির

    বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মৌলভীবাজার জেলা শাখার অধীনে ভুনবির দর্জিপুরত কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

    সদ্যঘোষিত এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন শিবির মিয়া।

    ২৫ মে ২০২৫ তারিখে ছাত্রদলের জেলা শাখার প্যাডে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি খায়রুল মিয়া, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হক নাইম, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিব মিয়া, সাংগঠনিক সম্পাদক শরিফ হোসাইন, প্রচার সম্পাদক আফিক বোধ এবং দপ্তর সম্পাদক আবির হোসেন।

    কমিটি প্রকাশের বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

    নতুন নেতৃত্বে ভুনবির দর্জিপুরত কলেজ ছাত্রদলের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় নেতৃবৃন্দ।

    মন্তব্য
    সর্বশেষ সংবাদ
      সর্বাধিক পঠিত