শিরোনাম
২১ মের মধ্যে জাকসু নির্বাচন হবে
ডেস্ক রিপোর্ট: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন আয়োজনের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২১ মে’র মধ্যে নির্বাচনের আয়োজন করতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কেন্দ্রীয় ছাত্র সংসদের সভাপতি অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাকসু নির্বাচন ২০২৫ সালের মে মাসের তৃতীয় সপ্তাহে (২১ মে’র মধ্যে) অনুষ্ঠিত হবে। এ উদ্দেশ্যে ইতিমধ্যে গঠিত নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের ন্যূনতম ২১ দিন আগে অর্থাৎ, ২০২৫ সালের এপ্রিল মাসের শেষ সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করবে।
১৯৯২ সালে সর্বশেষ জাকসু নির্বাচন হয়েছিল । গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সোচ্চার শিক্ষার্থীরা্। এরই ধারাবাহিকতায় গত ৩০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জাকসুর রোডম্যাপ ঘোষণা করে এবং নির্বাচন কমিশন গঠন করে। কমিশন ভোটারতালিকাও প্রস্তুত করে ফেলেছে।
কুবি ছাত্রলীগের সাবেক আহ্বায়ককে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রথম আহ্বায়ক মাহমুদুর রহমান মাসুমকে কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের পাশে একদল ছাত্রজনতা আটক করে মারধর করে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০টায় এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, মাহমুদুর রহমান মাসুম ২৯ জুলাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনসার ক্যাম্প এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত। এছাড়াও, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
কোতোয়ালি থানার পরিদর্শক মহিনুল ইসলাম বলেন, মাসুম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা করেছে। তিনি একাধিক মামলার আসামি। বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। আমরা কার্যক্রম শেষ করে তাকে আদালতে উঠানো হবে।
উল্লেখ, বর্তমানে তিনি কুমিল্লা দক্ষিণ জেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
শিক্ষকদের উপ-উপাচার্যের নোটিশ আমলে না নেওয়ার আহ্বান ববি উপাচার্যের
ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সকল বিভাগের একাডেমিক অগ্রগতি জানতে চেয়ারম্যানদের সাথে একটি সভার আহ্বান করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানি। কিন্তু উপ-উপাচার্যরে নোটিশকে আইন বহির্ভূত উল্লেখ করে সকল বিভাগের চেয়ারম্যানদের বিষয়টি আমলে না নেওয়ার আহ্বান জানিয়ে পাল্টা আরেকটি নোটিশ জারি করেন উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিন।
বৃহস্পতিবার ( ৬ই ফেব্রুয়ারি ) জারিকৃত দুটি নোটিশ মাধ্যমে এবিষয়টি জানা গেছে।
উপ-উপাচার্য অধ্যাপক গোলাম রাব্বানী’র জারিকৃত নোটিশে দেখা যায় , আগামী ০৯ই ফেব্রুয়ারি রবিবার সকাল ১১ টায় উপ-উপাচার্যের অফিসে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অগ্রগতি নিয়ে একটি সভা আহবান করা হয়েছে। সেখানে সকল বিভাগের চেয়ারম্যানদের উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম সাক্ষরিত পাল্টা নোটিশে সকল বিভাগের চেয়ারম্যানদের উদ্দেশ্যে করে আরেকটি নোটিশ জারি করা হয় । যেখানে বলা হয় , উপর্যুক্ত বিষয়ের আলোকে আপনারা অবগত আছেন যে, বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নির্বাহী কর্মকর্তা হলেন মাননীয় উপাচার্য। তাঁর নির্দেশ ও অনুমোদন ছাড়া অন্য কোনো পত্র কোনো দপ্তরপ্রধান, কর্মকর্তা বা অন্য কেউ শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীর উদ্দেশ্যে প্রেরণ করতে পারেন না। যদি কেউ এরকম পত্র প্রেরণ করেন সেটি বিধি বহির্ভূত। সঙ্গত কারণে মাননীয় উপ-উপাচার্যের নির্দেশক্রমে প্রেরিত পত্রটি নিয়ম বহির্ভূত। উক্ত পত্রটি কোনোভাবেই কোনো শিক্ষককে আমলে না নেয়ার জন্য মাননীয় উপাচার্যের নিদের্শক্রমে অনুরোধ করা হলো।
পাল্টা নোটিশের বিষয়ে জানতে চাইলে রেজিস্ট্রার মনিরুল ইসলাম বলেন, মাননীয় উপাচার্যের নির্দেশক্রমে আমি চিঠি দিয়েছি। মাননীয় উপাচার্য যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবেই আমি চিঠি দিয়েছি। আমি উপাচার্যের সচিব। উপাচার্যের আদেশ নির্দেশ শোনাই বিশ্ববিদ্যালয় আমার কাজ
এবিষয়ে জানতে চাইলে উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় আইন এর ১১(ক) এর ২ নং ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক দায়িত্ব পালন করবে প্রো-ভিসি। আমি প্রো-ভিসি পদে যোগদানের পর বিগত তিন মাসের মধ্যে মৌখিক ও লিখিতভাবে দায়িত্ব বুঝিয়ে দেয়ার জন্য উপাচার্য মহোদয়কে বারংবার অনুরোধ করেছি। কিন্তু দু:খজনক হলেও সত্যি যে, উপাচার্য মহোদয় অদ্যাবধি আমাকে একাডেমিক দায়িত্ব বুঝিয়ে দেয়ার পদক্ষেপ গ্রহণ করেননি। এমতাবস্থায়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দেখবাল ও দায়িত্ব পালনের অংশ হিসেবে একাডেমিক কার্যক্রমের অগ্রগতি ও সার্বিক অবস্থা জানার জন্য আমি বিভাগীয় চেয়ারম্যান মহোদয়দের সাথে একটি মতবিনিময় সভার আহবান করেছি। মূলত: বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এক্সিলেন্সি আনয়নই এ সভার উদ্দেশ্য। প্রো-ভিসি হিসাবে এটি আমার দায়িত্ব বলে আমি মনে করি। অতএব, আমার অফিস কর্তৃক চেয়ারম্যান মহোদয়দের নিকট প্রেরিত চিঠির বিপরীতে রেজিস্ট্রার প্রেরিত চিঠি যথাযথ ও বিধিসম্মত হয়নি বলে আমি মনে করি।
তবে এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিনের সাথে মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করার চেষ্ঠা করলে তার ফোন বন্ধ পাওয়া যায় ।
তামিমকে বিদায়ী সম্মাননা দিচ্ছে বিসিবি
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ব্যাটসম্যান তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মাসখানেক আগে। তবে ক্রিকেটকে পুরোপুরি ছেড়ে যাননি তিনি।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিপিএলের ফাইনালে মাঠে নামার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে বিশেষ বিদায়ী সম্মাননা জানাবে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যেতে চান তামিম। তিনি পরের বিপিএলেও খেলতে চান, প্রিমিয়ার লিগেও অংশ নিতে পারেন। এমনকি বিদেশি লিজেন্ডস লিগে খেলতে পারলে আগ্রহী তিনি। তাই ক্রিকেটের প্রতি তার টান এখনো অটুট।
যেহেতু বর্তমানে আন্তর্জাতিক কোনো হোম সিরিজ নেই, তাই বিসিবি আজকের বিপিএল ফাইনালকে তামিমের বিদায়ী সম্মাননার জন্য বেছে নিয়েছে। সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে তাকে বিদায়ী স্মারক তুলে দেওয়া হবে।
তামিমের দল ফরচুন বরিশাল আজ ফাইনালে চিটাগং কিংসের বিপক্ষে লড়বে। শেষ পর্যন্ত তামিম শিরোপা জিততে পারেন কি না, সেটাই এখন দেখার বিষয়!
‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ যোগ দিলেন ফখরুল, খসরু ও জাইমা
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে যোগ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি ব্যারিস্টার জাইমা রহমান।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৭টায় রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে শুরু হয়ে এই অনুষ্ঠান সাত ঘণ্টা ধরে চলে।
শুক্রবার দিনের প্রথম প্রহরে বিএনপির অফিসিয়াল ফেসবুক পোস্টে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ঐতিহ্যবাহী 'ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট' অনুষ্ঠিত হয়। যেখানে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, কূটনীতিক, ব্যবসায়ী এবং সাংস্কৃতিক ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়। এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট' এ আমন্ত্রিত হয়ে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি ব্যারিস্টার জাইমা রহমান।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা ক্ষমতাগ্রহণের ১০০ দিনের মধ্যে বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মানে প্রাতরাশ এবং নৈশভোজের আয়োজন করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ছাড়াও এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন সিনেটর এবং কংগ্রেস সদস্যদের পাশাপাশি আমন্ত্রিত বিশ্ব নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী ও পেশাজীবীগণ।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য