ঢাকা, শনিবার, ৭ মার্চ ২০২৬ ২৪ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে বিজয়-জাহিদ

নিজস্ব প্রতিবেদক
৯ নভেম্বর, ২০২৪ ১৪:৪৬
নিজস্ব প্রতিবেদক
মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে বিজয়-জাহিদ

মাভাবিপ্রবি প্রতিনিধি: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (মাভাবিপ্রবিসাস) আগামী এক বছরের জন্য ২০২৪-২৫ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের বার্তা এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বিজয় সরকার এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দ্যা রাইজিং ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. জাহিদ হোসেন।

আজ সাংবাদিক সমিতির কার্যালয়ে নির্বাচিত ১৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। ১৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে মো. হৃদয় হোসাইন ও অনিক ইসলাম অপু, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাসেল চৌধুরী ও মো. এরশাদ, সাংগঠনিক সম্পাদক পদে মো. আতিকুর ইসলাম, দপ্তর সম্পাদক পদে রায়হান আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. নাজমুল ইসলাম ভুইঁয়া, কোষাধ্যক্ষ পদে  সাগর ঘোষ, কার্যকরী সদস্য পদে হৃদয় হাসান, সায়মন ও মিতু আক্তার চাঁদনী।

সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহন করে বিজয় সরকার বলেন, সাংবাদিক সমিতির বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করে বিশ্ববিদ্যালয়ের যথাযথ ভাবমূর্তি উপস্থাপন করবে। সাংবাদিক সমিতির সদস্যরা সত্যের একনিষ্ঠ সাধনা ও মিথ্যার দূর্গে আঘাত হানবে বলে আমি বিশ্বাস করি।

সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন বলেন, সাংবাদিক সমিতির মূলমন্ত্রই হলো সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অঙ্গীকারবদ্ধ থাকতে হবে। সাংবাদিক সমিতির সদস্যরা গনমাধ্যমের স্বাধীনতা রক্ষা, দায়িত্বপালনে সাংবাদিকদের নিরাপত্তা ও নিশ্চয়তা বিধানের জন্য সম্মিলিত প্রচেষ্টা চালাবে।

উল্লেখ্য, আগামী এক বছর এই কমিটি দায়িত্ব পালন করবেন।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    এগিয়ে আনা হয়েছে এমবিবিএস ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ

    নিজস্ব প্রতিবেদক
    ৮ নভেম্বর, ২০২৪ ১৯:৫৪
    নিজস্ব প্রতিবেদক
    এগিয়ে আনা হয়েছে এমবিবিএস ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ

    ডেস্ক রিপোর্ট: শবে বরাত ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন কারণ বিবেচনায় নিয়ে এগিয়ে আনা হয়েছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মেডিকেলের এমবিবিএস ভর্তি পরীক্ষা। আগামী ১৭ জানুয়ারি ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হতে পারে। স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তর পবিত্র শবে বরাত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন কারণ বিবেচনায় এই সময়ে পরীক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে।

    জানা গেছে, এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা আগামী ১৪ ফেব্রুয়ারি আয়োজনের ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত ছিল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের। তবে ওইদিন পবিত্র শবে বরাত হতে পারে। ফলে পরীক্ষা আয়োজনের তারিখ এগিয়ে আনা হয়েছে।

    স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, গত ২৯ অক্টোবর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অভ্যন্তরীণ সভায় মেডিকেলের এমবিবিএস ভর্তি পরীক্ষা এগিয়ে আনার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।

    তিনি আরও জানান, আগামী ১৭ জানুয়ারি এ পরীক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এটি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নয়। পরীক্ষার তারিখ চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে সেটি বিজ্ঞপ্তিতে জানানো হবে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      কুরআন দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো রাবি ছাত্রশিবির

      নিজস্ব প্রতিবেদক
      ৮ নভেম্বর, ২০২৪ ১৮:১৮
      নিজস্ব প্রতিবেদক
      কুরআন দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো রাবি ছাত্রশিবির

      রাবি প্রতিনিধি: কুরআন শরীফ, ফুল, শিবিরের নাম সংবলিত চাবির রিং, কলমসহ বিভিন্ন ইসলামিক বই দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রথম বর্ষের (২০২৩-২৪ সেশন) শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। শুক্রবার (৮ নভেম্বর) সকাল ৮টায় রাজশাহী মহানগরীর বিনোদপুরে তাদের নিজস্ব ওয়েলফেয়ারে এ নবীন-বরণ অনুষ্ঠান করেন তাঁরা।

      শাখা ছাত্রশিবির সভাপতি আব্দুল মোহাইমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. নিজাম উদ্দিন বলেন, বাংলাদেশ ছাত্রশিবির কাজ করে ভালো ভবিষ্যৎ নিয়ে। তিনি আরও বলেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাধারণত দুই দিকে যেতে পারে প্রথমটি সরকারি চাকরি বা বিসিএস এবং অন্যটি রিসার্চ। অনেকেই মনে করে রিসার্চ করে একমাত্র উপায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া কিন্তু তা নয় তারা দেশের বাইরেও সিভিল সার্ভিস এর ২-৩ গুন বতনে চাকরির সুযোগ ও রয়েছে । তিনি আরও বলেন রিসার্চের জন্য নিয়োমিত পড়াশুনার পাশাপাশি বিভিন্ন কো-কারিকুলাম একটিভিটিতে যুক্ত হতে হবে যা বিভিন্ন জায়গায় কাজে লাগে।

      এ সময় আইন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. এম আব্দুল হান্নান বলেন, শুধুমাত্র সমাজ পরিচালনা নয় রাষ্ট্র পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ে আসা। এজন্য প্রথমবর্ষ থেকে জীবনের লক্ষ্য স্থির করে সেই অনুযায়ী আগাতে হবে। প্রতিযোগিতা মুলক অনুষ্ঠানে অংশগ্রহন করে দেশকে নেতৃত্ব দিতে হবে। তবে সিভিল সার্জন মানেই ক্ষমতার অপব্যবহার নয়। সিভিল সার্জন মানে সরকারের চাকর নয় জনগণের চাকর। জীবনে উন্নয়নে ভালো সঙ্গের জন্য ভালো বড়ভাইদের সাহায্য নিতে হবে স্যারদের সাহায্য নিতে হবে। বিশ্ববিদ্যালয়ে ভালো খারাপ বুঝে সঙ্গ বিচার করতে হবে।

      সভাপতির বক্তব্যে এমাজউদ্দীন মন্ডল বলেন, মৃত্যু না থাকলে পৃথিবীতে কেউ ভালো কাজ করতো না, যেহেতু মৃত্যু আছে তাই আমাদের ভালো কাজ করতে হবে। ভালো কাজ করতে হলে ভালো সঙ্গ প্রয়োজন মানুষের ভিতরে দুটি সত্তা থাকে একটি নৈতিক সত্তা ও অপরটি পাশবিক সত্তা। মানুষ নৈতিক সত্তা দিয়ে ভালো কাজ করে। অপরদিকে পাশবিক সত্তা মানুষকে খারাপ দিকে নিয়ে যায়। দুনিয়ার জীবনে পাশবিক সত্তাকে যারা দমিয়ে রাখতে হবে। এবং নৈতিক সত্তাকে খোরাক জোগাতে হবে। নৈতিক সত্তাকে খোরাক জোগাতে প্রতিদিন কোরআন পড়তে হবে। ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, রাতে আল্লাহর কাছে চাইতে হবে।

      অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের বর্তমান ডিন অধ্যাপক ড. বেলাল হোসেন বলেন, ১৫ বছর এমন অনুষ্ঠানে আসতে পেরে আনন্দিত। বিগত বছরগুলোতে ক্ষমতাধরেরা এমন অনুষ্ঠান করতেই দেয়নি। জীবনের সফলতা পাওয়ার মূল পথ হলো নিজেকে নিয়মানুবর্তিতার মধ্যে চলা। নিয়মানুবর্তিতা আসে আল্লাহর পথে চলার মাধ্যমে। কোরআনই একমাত্র পথ যা মানুষকে উন্নয়ন করতে পারে। আর এই উপকরণ এই পথ তোমাকে দেখারে বাংলাদেশ ছাত্র শিবির। শুধু দেশ নয় বরং দেশের বাইরেও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রশংসায় পঞ্চমুখ।

      অনুষ্ঠান শেষে ছাত্রদের উপহার বিতরণ এবং ইসলামি সংগীত পরিবেশন করা হয়। শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুস্তাকুর রহমান জাহিদের সঞ্চালনায় এসময় বিভিন্ন বিভাগের পাঁচ শতাধিক নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করলো মেরিটাইম ইউনিভার্সিটি

        নিজস্ব প্রতিবেদক
        ৮ নভেম্বর, ২০২৪ ১৩:৫৬
        নিজস্ব প্রতিবেদক
        ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করলো মেরিটাইম ইউনিভার্সিটি

        মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিনিধি: বাংলাদেশের একমাত্র মেরিটাইম বিষয়ক বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তি পরিক্ষার পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজ ৭ই নভেম্বর ‍বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষার জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী ২০ ও ২১ ডিসেম্বর চারটি অনুষদের অধিনে পাঁচটি বিভাগের ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হবে।

        এতে আরও বলা হয়েছে, ২০২১ অথবা ২০২২ সালে মাধ্যমিক/সমমানের পরীক্ষায় এবং ২০২৩ অথবা ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কেবল সে সকল শিক্ষার্থী নির্ধারিত ফরমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আবেদন করতে পারবেন এবং আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। গতবারের মতো এবারও পরিক্ষা অনুষ্ঠিত হবে নৈর্ব্যত্তিক পদ্ধতিতে। পাশাপাশি এবারেও সেকেন্ড টাইম এবং নেগেটিভ মার্কিং রাখা হয়েছে।

        আবেদন সংশ্লিষ্ট বিষয়সমূহঃ আবেদনের সময়সীমা: ১০ নভেম্বর, ২০২৪ – ০১ ডিসেম্বর, ২০২৪ যোগ্য শিক্ষার্থীদের তালিকা প্রকাশ: ০৯ ডিসেম্বর, ২০২৪ প্রবেশপত্র ডাউনলোড: ১৫-১৯ ডিসেম্বর, ২০২৪ ভর্তি পরীক্ষা: ২০-২১ ডিসেম্বর ২০২৪ পরীক্ষার কেন্দ্র: ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, রাজশাহী ক্লাস আরম্ভ: এপ্রিল,২০২৫

        আবেদনের যোগ্যতা ও পরীক্ষার বিষয়:

        ১. ফ্যাকাল্টি অব আর্থ এন্ড ওশান সায়েন্স

        —বিএসসি (অনার্স) ইন ওশানোগ্রাফি —বিএসসি (অনার্স) ইন মেরিন ফিশারিজ

        (ক) বিজ্ঞান শাখা হতে উচ্চ মাধ্যমিক/সমমানের এবং মাধ্যমিক/সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.০০ সহ উত্তীর্ণ হতে হবে।

        (খ) উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষার গণিত, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান এ পাঁচ (০৫) টি বিষয়ের মধ্যে যেকোনো দুটি বিষয়ে ‘এ’ গ্রেড এবং অন্যান্য সকল বিষয়ে ‘বি’ গ্রেড থাকতে হবে।

        (গ) ইংরেজি মাধ্যম এর শিক্ষার্থীদের ক্ষেত্রে-O-Level এ গণিতসহ ন্যূনতম পাঁচ (০৫) টি বিষয়ে কৃতকার্য হতে হবে। দুই (০২) এর অধিক বিষয়ে "সি" গ্রেড আবেদনকারীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে। A-Level এ গণিত, জীববিজ্ঞান এবং পদার্থবিজ্ঞানসহ ন্যূনতম তিন (০৩) টি বিষয়ে কৃতকার্য হতে হবে। একের অধিক "সি" গ্রেড আবেদনকারীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

        গণিত, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান এই ৫ বিষয়ে যথাক্রমে ২০ নম্বর করে মোট ১০০ নম্বরে নৈর্ব্যত্তিক পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। এসএসসি জিপিএ ৫০ এবং এইচএসসি জিপিএ ৫০। সময় ১ ঘণ্টা ৩০ মিনিট। উল্লেখ্য,শুধুমাত্র Non Programmable ক্যালকুলেটর ব্যবহার করা যাবে ( তালিকা পরবর্তীতে ওয়েবসাইটে প্রকাশ করা হবে)।

        ২. ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি

        —বিএসসি ইন নেভাল আর্কিটেকচার এন্ড অফশোর ইঞ্জিনিয়ারিং।

        (ক) বিজ্ঞান শাখা হতে উচ্চ মাধ্যমিক/সমমানের এবং মাধ্যমিক/সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.০০ সহ উত্তীর্ণ হতে হবে।

        (খ) উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষার ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিত এ চারটি বিষয়ের মধ্যে যেকোন ২টিতে "এ" গ্রেড থাকতে হবে। হবে। অন্যান্য সকল বিষয়ে ন্যূনতম "বি" গ্রেড থাকতে হবে।

        (গ) ইংরেজি মাধ্যম এর শিক্ষার্থীদের ক্ষেত্রে-O-Level এ গণিত, পদার্থ, রসায়নসহ ন্যূনতম পাঁচ (০৫) টি বিষয়ে কৃতকার্য হতে হবে। দুই (০২) এর অধিক বিষয়ে "সি" গ্রেড আবেদনকারীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।

        (ঘ) A-Level এ গণিত, রসায়ন ও পদার্থবিজ্ঞানসহ ন্যূনতম তিন (০৩) টি বিষয়ে কৃতকার্য হতে হবে। একের অধিক "সি" গ্রেড আবেদনকারীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।

        গণিত, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং আইসিটি এই ৫ বিষয়ে যথাক্রমে ২০ নম্বর করে মোট ১০০ নম্বরে নৈর্ব্যত্তিক পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। এসএসসি জিপিএ ৫০ এবং এইচএসসি জিপিএ ৫০। সময় ১ ঘণ্টা ৩০ মিনিট। উল্লেখ্য,শুধুমাত্র Non Programmable ক্যালকুলেটর ব্যবহার করা যাবে ( তালিকা পরবর্তীতে ওয়েবসাইটে প্রকাশ করা হবে)।

        ৩. ফ্যাকাল্টি অব মেরিটাইম গভর্ন্যান্স এন্ড পলিসি

        —এলএলবি (অনার্স) ইন মেরিটাইম ল'

        (ক) যেকোন শাখা হতে উচ্চ মাধ্যমিক/সমমানের এবং পরীক্ষায় ন্যূনতম জিপিএ- ৩.৫০ সহ উত্তীর্ণ হতে হবে এবং সকল বিষয়ে ন্যূনতম "বি" গ্রেড থাকতে হবে।

        (খ) ইংরেজি মাধ্যম এর শিক্ষার্থীদের ক্ষেত্রে O-Level এ নূন্যতম পাঁচটি বিষয়ে বিষয়ে উত্তীর্ণ হতে হবে। দুই এর অধিক ‘সি’ গ্রেড গ্রহণযোগ্য নয়।

        (গ) A-Level এ ন্যূনতম দুই (০২) টি বিষয়ে কৃতকার্য হতে হবে। একের অধিক "সি" গ্রেড আবেদনকারীর আবেদন গ্রহণযোগ্য নয়।

        ইংরেজি, আইসিটি, এনালাইটিক্যাল এবিলিটি এই ৩ টি বিষয়ে যথাক্রমে ২৫ নম্বর করে মোট ৭৫ নম্বর এবং গণিত/হিসাববিজ্ঞান/সাধারন জ্ঞান এই ৩ টি বিষয় থেকে যেকোনো একটিতে ২৫ নম্বর, মোট ১০০ নম্বরে নৈর্ব্যত্তিক পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। এসএসসি জিপিএ ৫০ এবং এইচএসসি জিপিএ ৫০। সময় ১ ঘণ্টা ৩০ মিনিট। উল্লেখ্য, যেকোনো বিভাগের পরীক্ষার্থীরা গণিত/হিসাববিজ্ঞান/সাধারন জ্ঞান থেকে ইচ্ছামতো একটি উত্তর করতে পারবে এবং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।

        ৪. ফ্যাকাল্টি অব শিপিং এ্যাডমিনিস্ট্রেশন

        —বিবিএ ইন পোর্ট ম্যানেজমেন্ট এন্ড লজিসটিকস্

        ক) যেকোন শাখা হতে উচ্চ মাধ্যমিক/সমমানের এবং পরীক্ষায় ন্যূনতম জিপিএ- ৩.৫০ সহ উত্তীর্ণ হতে হবে এবং সকল বিষয়ে ন্যূনতম "বি" গ্রেড থাকতে হবে।

        (খ) ইংরেজি মাধ্যম এর শিক্ষার্থীদের ক্ষেত্রে O-Level এ নূন্যতম পাঁচটি বিষয়ে বিষয়ে উত্তীর্ণ হতে হবে। দুই এর অধিক ‘সি’ গ্রেড গ্রহণযোগ্য নয়।

        (গ) A-Level এ ন্যূনতম দুই (০২) টি বিষয়ে কৃতকার্য হতে হবে। একের অধিক "সি" গ্রেড আবেদনকারীর আবেদন গ্রহণযোগ্য নয়।

        ইংরেজি, আইসিটি, এনালাইটিক্যাল এবিলিটি এই ৩ টি বিষয়ে যথাক্রমে ২৫ নম্বর করে মোট ৭৫ নম্বর এবং গণিত/হিসাববিজ্ঞান/সাধারন জ্ঞান এই ৩ টি বিষয় থেকে যেকোনো একটিতে ২৫ নম্বর, মোট ১০০ নম্বরে নৈর্ব্যত্তিক পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। এসএসসি জিপিএ ৫০ এবং এইচএসসি জিপিএ ৫০। সময় ১ ঘণ্টা ৩০ মিনিট। উল্লেখ্য, যেকোনো বিভাগের পরীক্ষার্থীরা গণিত/হিসাববিজ্ঞান/সাধারন জ্ঞান থেকে ইচ্ছামতো একটি উত্তর করতে পারবে এবং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।

        আসন সংখ্যাঃ বিজ্ঞপ্তি অনুযায়ী মেরিটাইম ইউনিভার্সিটিতে চারটি অনুষদের অধিনে ৫টি ডিপার্টমেন্টে মোট ২০০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পেয়ে থাকে।

        এর মধ্যে ফ্যাকাল্টি অব আর্থ এন্ড ওশান  সাইন্স অনুষদে সর্বোচ্চ দু’টি বিভাগ বিএসসি ইন ওশানোগ্রাফি এবং বিএসসি ইন মেরিন ফিশারিজ রয়েছে।এই অনুষদের প্রত্যেক বিভাগে ৪০টি করে মোট ৮০টি আসন রয়েছে।

        এছাড়াও ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের বিএসসি ইন নেভাল আর্কিটেকচার এন্ড অফসর ইন্জিনিয়ারিং বিভাগে ৪০টি,ফ্যাকাল্টি অব মেরিটাইম গভর্ন্যান্স এন্ড পলিসি অনুষদের এলএলবি(অনার্স)ইন মেরিটাইম ল বিভাগে ৪০টি এবং ফ্যাকাল্টি অব শিপিং অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের বিবিএ ইন পোর্ট ম্যানেজমেন্ট এন্ড লজিস্টিক বিভাগে ৪০ টি আসন রয়েছে

        আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://www.bsmrmu.edu.bd/ তে ভিজিট করে নির্দিষ্ট ফরমেটে আবেদন করতে পারবেন এবং বিস্তারিত জানতে পারবেন।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ঢাকা কলেজের নবনিযুক্ত উপাধ্যক্ষ জাহানারা বেগম

          নিজস্ব প্রতিবেদক
          ৮ নভেম্বর, ২০২৪ ১২:২৪
          নিজস্ব প্রতিবেদক
          ঢাকা কলেজের নবনিযুক্ত উপাধ্যক্ষ জাহানারা বেগম

          মেহেদী হাসান, ঢাকা কলেজ: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ঢাকা কলেজের নতুন উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ইডেন কলেজের অধ্যাপক জাহানারা বেগম।

          বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

          প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১৩ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন উল্লেখ করে আবশ্যিকভাবে তার পিডিএস-এ লগইন করে অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।

          নবনিযুক্ত উপাধ্যক্ষ অধ্যাপক জাহানারা বেগম দা রাইজিং ক্যাম্পাস কে বলেন, আমার হাতে সময় খুবই কম। বর্তমানে কলেজ কি অবস্থায় চলছে সেগুলো বিবেচনা করে আমি পরিকল্পনা অনুযায়ী কাজ করবো। বিভিন্ন ডেভেলপমেন্ট কাজ, শিক্ষার্থীদের সমস্যাগুলো যেগুলোর সমাধান করা খুবই দরকার সেগুলো করতে চাই। স্বল্প সময়ের মধ্যে শেষ করা যাবে এমন কাজ সম্পন্ন করে দেয়ার চেষ্টা থাকবে।

          জানা গেছে,অধ্যাপক জাহানারা বেগমের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ কর্ম কমিশনের শিক্ষা ক্যাডারে যোগদান করেন। ২০১৮ সাল থেকে ইডেন মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

          এ সময় নবনিযুক্ত উপাধ্যক্ষ কে ফুল দিয়ে বরণ করেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ .কে.এম ইলিয়াস ও শিক্ষক পরিষদের অন্যান্য শিক্ষক মন্ডলীরা।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত