ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
 
শিরোনাম

ঢাকা কলেজের নবনিযুক্ত উপাধ্যক্ষ জাহানারা বেগম

নিজস্ব প্রতিবেদক
৮ নভেম্বর, ২০২৪ ১২:২৪
নিজস্ব প্রতিবেদক
ঢাকা কলেজের নবনিযুক্ত উপাধ্যক্ষ জাহানারা বেগম

মেহেদী হাসান, ঢাকা কলেজ: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ঢাকা কলেজের নতুন উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ইডেন কলেজের অধ্যাপক জাহানারা বেগম।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১৩ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন উল্লেখ করে আবশ্যিকভাবে তার পিডিএস-এ লগইন করে অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।

নবনিযুক্ত উপাধ্যক্ষ অধ্যাপক জাহানারা বেগম দা রাইজিং ক্যাম্পাস কে বলেন, আমার হাতে সময় খুবই কম। বর্তমানে কলেজ কি অবস্থায় চলছে সেগুলো বিবেচনা করে আমি পরিকল্পনা অনুযায়ী কাজ করবো। বিভিন্ন ডেভেলপমেন্ট কাজ, শিক্ষার্থীদের সমস্যাগুলো যেগুলোর সমাধান করা খুবই দরকার সেগুলো করতে চাই। স্বল্প সময়ের মধ্যে শেষ করা যাবে এমন কাজ সম্পন্ন করে দেয়ার চেষ্টা থাকবে।

জানা গেছে,অধ্যাপক জাহানারা বেগমের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ কর্ম কমিশনের শিক্ষা ক্যাডারে যোগদান করেন। ২০১৮ সাল থেকে ইডেন মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

এ সময় নবনিযুক্ত উপাধ্যক্ষ কে ফুল দিয়ে বরণ করেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ .কে.এম ইলিয়াস ও শিক্ষক পরিষদের অন্যান্য শিক্ষক মন্ডলীরা।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং তালিকায় নেই নোবিপ্রবি

    নিজস্ব প্রতিবেদক
    ৭ নভেম্বর, ২০২৪ ২৩:২৪
    নিজস্ব প্রতিবেদক
    কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং তালিকায় নেই নোবিপ্রবি

    নোবিপ্রবি প্রতিনিধি: কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস: এশিয়া ২০২৫ এ বাংলাদেশ থেকে তালিকায় স্থান পাওয়া ২৯ বিশ্ববিদ্যালয়ের তালিকায় পাওয়া যায়নি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নাম।

    ৬ নভেম্বর (বুধবার) যুক্তরাজ্য ভিত্তিক উচ্চশিক্ষা ভিত্তিক সংস্থা কিউএস তাদের ওয়েবসাইটে এশিয়া র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। এতে বাংলাদেশের ২৯টি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে। বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

    প্রতিবছর বিশ্বব্যাপি যে কয়েকটি প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং প্রকাশ করে থাকে তার মধ্যে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং অন্যতম। এই র‍্যাঙ্কিং কয়েকটি মূল সূচকের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলো মূল্যায়ন করা হয়েছে, যার মধ্যে রয়েছে একাডেমিক সুনাম, গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, প্রতি গবেষণাপত্রে উদ্ধৃতির হার এবং আন্তর্জাতিক সম্পৃক্ততা।

    এদিকে তালিকায় র‍্যাঙ্কিং এ নোবিপ্রবি না থাকায় বিষয়টি নিয়ে নোবিপ্রবি শিক্ষার্থীরা অসন্তোষ প্রকাশ করেছেন। অনেকে বলছেন বিশ্ববিদ্যালয়ে ভালো মানের গবেষক রয়েছেন, আছে গবেষণাও। এছাড়া শিক্ষার পরিবেশও দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে স্থিতিশীল। তারপরও প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের জন্য কোন পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায় না।

    অসন্তোষ প্রকাশ করে নোবিপ্রবি শিক্ষার্থী ও তরুণ গবেষক মোহাম্মদ শাহেদুল ইসলাম বলেন, ‘দেশের মেধাবী শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নোবিপ্রবির মতো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে। কিন্তু তাদের মেধাকে শাণিত করতে বিশ্ববিদ্যালয়ের যে পদক্ষেপ নেওয়া উচিত তা যথাযথভাবে নিতে দেখা যায় না। কিছুদিন আগে পত্রিকায় দেখলাম আমাদের নোবিপ্রবিতে ১৮টি বিভাগে অধ্যাপকই নেই। নামে বিজ্ঞান ও প্রযুক্তি হলেও এর বাইরেও বিভাগ রয়েছে। নতুন বিভাগ গুলোতে রিসার্চ শব্দটাই অপরিচিত। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে যেভাবে কঠোরভাবে নীতিমালা অনুসরণ করা হয় সেভাবে আমাদের এখানে দেখা যায় না। তাই দেখা যায় প্রভাষক হয়ে যোগদানের দুই বছর পর অনেকে বাইরে ডিগ্রি নিতে চলে যায়, অনেকে পিএইচডি করতে গিয়ে ফিরে আসেন না। ফলে শিক্ষার্থীরা গবেষণার সুযোগ ও গাইডলাইন থেকে বঞ্চিত হচ্ছে প্রতিনিয়ত। ৫০% শিক্ষার্থী ও গবেষণা করতে পারতো তাহলে সেরা দশে থাকতো। হয় ফান্ড নাই, নাহয় গাইডলাইনের অভাব ইত্যাদি নানা সমস্যা কারণে আমরা পিছিয়ে পড়ছি।’

    এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেল এর পরিচালক ও দেশসেরা গবেষক ড. মো. শফিকুল ইসলাম বলেন, ‘র‍্যাঙ্কিং এর ক্ষেত্রে আসলে অনেকগুলো প্যারামিটার কাজ করে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইট ভালোভাবে ডেভেলপ না হওয়ায় গবেষণার তথ্যগুলো আমরা হালনাগাদ করতে পারি না। গত উপাচার্যের আমলে এটি হয়ে উঠেনি ফলে আমাদের অনেক কাজ হওয়া স্বত্তেও র‍্যাঙ্কিং এ নাম আসছে না। এছাড়া ছাত্র-শিক্ষক অনুপাত, বিদেশী শিক্ষার্থী সংখ্যা, গবেষণার মান সবকিছু যখন আমরা ওয়েবসাইটে নিয়ে আসতে পারবো তখন আশা করা যায় আমাদের র‍্যাঙ্কিং মান উন্নতি হবে।’

    তিনি আরও বলেন, ‘নতুন উপাচার্য স্যার আসার পর আমরা ওয়েবসাইটটি ফাংশনাল করতে বলেছি। বর্তমানে ৫ জন শিক্ষার্থী পিএইচডি করছেন। সামনে এই সংখ্যা আরও বাড়বে। এছাড়া আমরা প্রতিবছর রিসার্চ এওয়ার্ড ও পাবলিকেশন এওয়ার্ড পুুনরায় চালু করেছি। শিক্ষকদের মধ্যেও গবেষণা বৃদ্ধিতে অনুষদ ভিত্তিক এওয়ার্ড দেওয়ার পরিকল্পনাও রয়েছে।’

    নবনিযুক্ত নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. রেজুয়ানুল হক জানান, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছি। বর্তমান ওয়েবসাইটে বলতে গেলে অনেক কিছু আপডেটেড নেই। আমরা ইতিমধ্যে এটা নিয়ে রিসার্চ সেল, আইকিউসি সেলে ও আইটি সেলের সাথে মিটিং এর পরিকল্পনা নিয়েছি। সেখান থেকে কমিটি করে দেওয়া হবে। আশা করি খুব শীঘ্রই আমরা ভালো একটি ফলাফল পাবো এবং আগামীবার থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম র‍্যাঙ্কিং এ থাকবে।’

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      জাবিতে নবীন শিক্ষার্থীদের রাতভর র‍্যাগিংয়ের অভিযোগ

      নিজস্ব প্রতিবেদক
      ৭ নভেম্বর, ২০২৪ ২১:৫
      নিজস্ব প্রতিবেদক
      জাবিতে নবীন শিক্ষার্থীদের রাতভর র‍্যাগিংয়ের অভিযোগ

      জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) চারুকলা বিভাগের ২০২২-২৩ সেশনের (৫২ তম) ব্যাচের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে একই বিভাগের ২০২৩-২৪ সেশনের (৫৩ ব্যাচের) একজন শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিয়ের অভিযোগ উঠেছে। গত বুধবার (৬ নভেম্বর ) রাত ১ টার দিকে কাজী নজরুল ইসলাম হলের ৫১৬ নাম্বার কক্ষে র‍্যাগিয়ের এ ঘটনা ঘটে।

      এ ঘটনায় বৃহস্পতিবার (৭ নভেম্বর ) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট ও বিভাগের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

      ওই ভুক্তভোগী শিক্ষার্থীর নাম এম শামিমুল হাসান। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ ও কাজী নজরুল ইসলাম হলের ৫৩ তম আবর্তনের শিক্ষার্থী।

      অভিযুক্তরা হলেন- অ্যালফা কবির, পিয়াস, জিম, হাবিব এবং বিপ্লব। এরা সবাই চারুকলা বিভাগের ৫২ তম আবর্তনের শিক্ষার্থী এছাড়াও তাদের সাথে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫২ ব্যাচের অপূর্ব নামের এক শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে।

      অভিযোগপত্রে বলা হয়, ৬ নভেম্বর রাত ১ টার দিকে আমি এবং আমার বন্ধু সাইফুল কাদির হিজলকে ৫২ ব্যাচের সিনিয়র ভাইয়েরা কাজী নজরুল ইসলাম হলের ৫১৬ নাম্বার কক্ষে ডেকে নিয়ে যান,এবং আমাদের সাথে ঐ রুমে আরো উপস্থিত ছিল চারুকলা ৫৩ ব্যাচের শিবনাথ,রুপম,লিংকন,সুমি,আরিফ, সাজিদ ও রকি আমরা রুমে ঢুকার সাথে সাথেই আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং আমাকে মুরগী বানায়, তারপর একটি পর্ণগ্রাফি জরিপ উচ্চস্বরে পাঠ করায়, এবং বিভিন্ন অশ্লীল আচরণ শুরু করে, সাজিদ ও রকিকে জানালার গ্রিলে ঝুলিয়ে রাখে। হিজল অসুস্থ থাকার পরও তাকে অবস্থান করানো হয়। এটিই প্রথমবার নয়।

      এছাড়াও অক্টোবর মাসের ২৭ তারিখ রাত ২ টা থেকে ৫ টা পর্যন্ত আমাকে ৫১৬ নাম্বার কক্ষে ডেকে নিয়ে বিভিন্ন শারীরিক নির্যাতন ও জোরপূর্বক গাঁজা সেবন করানো হয়, এমনকি সংশপ্তক ভাস্কর্যের মত এক পায়ের উপর দাড় করিয়ে নির্যাতন করা হয়।

      এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একে এম রাশিদুল আলম বলেন, "আমি এখনো অভিযোগপত্র পাই নি। অভিযোগপত্র পাওয়ার সাথে সাথে ব্যবস্থা নিবো। র‍্যাগিং এর বিরুদ্ধে আমাদের নীতি সবসময়ই এক। র‍্যাগিং এর অভিযোগ পেলেই আমরা যথাযথ ব্যবস্থা নিতে সবসময়ই প্রস্তুত।

      এ বিষয়ে চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক মো শামীম রেজা বলেন, "আমি মাত্র অভিযোগপত্র হাতে পেয়েছি। আমি বিভাগের ছাত্র উপদেষ্টাকে জানিয়েছি। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।"

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        বাউবির প্রো-ভিসি হলেন জাবি অধ্যাপক সাঈদ ফেরদৌস

        নিজস্ব প্রতিবেদক
        ৭ নভেম্বর, ২০২৪ ২১:১
        নিজস্ব প্রতিবেদক
        বাউবির প্রো-ভিসি হলেন জাবি অধ্যাপক সাঈদ ফেরদৌস

        জাবি প্রতিনিধি : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) প্রো-ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ( জাবি) নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস।

        বৃহস্পতিবার (৭ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

        প্রজ্ঞাপনে বলা হয়, ‘মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ এর ১৪ (১) ধারা অনুসারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌসকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ করা হলো’

        নিয়োগের শর্ত হিসেবে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর, উপর্যুক্ত পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন, তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          পবিপ্রবিতে আইটি কার্নিভাল-২০২৪ অনুষ্ঠিত

          নিজস্ব প্রতিবেদক
          ৭ নভেম্বর, ২০২৪ ২০:৫৪
          নিজস্ব প্রতিবেদক
          পবিপ্রবিতে আইটি কার্নিভাল-২০২৪ অনুষ্ঠিত

          পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আয়োজনে পবিপ্রবি আইটি কার্নিভাল-২০২৪ উপলক্ষে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের মূল বিষয় ছিলো "মেটাহিউরিস্টিক কি করতে পারে।"

          বৃহস্পতিবার (৭ নভেম্বর, ২০২৪) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স রুমে উক্ত সেমিনারে অনুষ্ঠিত হয়েছে।

          কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং অনুষদের অধ্যাপক ড. মোঃ আব্দুল মাসুদ এর সঞ্চালনায় ও একই অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ বেলাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিপিসিএস) সদস্য ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এম. সোহেল রহমান। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক পবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন এলএলএ অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন সহ পবিপ্রবির শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।

          অনুষ্ঠানে মেটাহিউরিস্টিক বিষয়ে বক্তারা বিভিন্ন দিক আলোচনা করেন এবং এটি কিভাবে প্রযুক্তি ও গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে সে সম্পর্কে আলোকপাত করেন।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত