ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ২৭ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

চবিতে ৪র্থ মুট কোর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
১ নভেম্বর, ২০২৪ ২২:০
নিজস্ব প্রতিবেদক
চবিতে ৪র্থ মুট কোর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দ্যা নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল স্টুডেন্টস চিটাগং ইউনিভার্সিটি চ্যাপ্টার এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ৪র্থ মুটকোর্ট প্রতিযোগিতা।

শুক্রবার (১নভেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।

আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জান্নাতুল আনান ও রাকিবুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, বিশেষ অতিথি ছিলেন চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক এ.বি.এম আবু নোমান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইব্রাহিম খলিল, অ্যাসিস্টেন্ট জজ কাউসার মাহমুদ, সুপ্রিম কোর্টের আইনজীবী বদরুল হুদা মামুন-সহ আইন অঙ্গনের আরো অনেকেই উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় মোট অংশগ্রহণ করে এগারোটি দল। প্রত্যেক দলে আটজন করে সদস্য ছিলেন। প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন “টিম লিগ্যাল লিবরিপ্যান” এবং রানারস্ আপ হয়েছেন “টিম লেক্স লিজিয়ন”।

অনুষ্ঠানের অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, সিদ্ধান্ত গ্রহণে আমাদেরকে সর্বোচ্চ সর্তক হতে হবে,কারণ একটি সিদ্ধান্তই একটি সমাজ,একই রাষ্ট্রের চিত্র বদলে দিতে পারে। এই ধরনের অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সহায়তা করবে। তিনি এমন প্রতিযোগিতা আরো আয়োজন করার জন্য উৎসাহিত করেছেন যেহেতু এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের এডভোকেসি স্কিল ও স্পিকিং স্কিলের উন্নয়নে সাহায্য করে।

অধ্যাপক এ.বি.এম আবু নোমান বলেন, প্রথম বর্ষের শিক্ষার্থী হিসেবে তারা যে ধরনের পার্ফ্রম করেছে তা আমাকে অভিভূত করেছে। তাদের এই ধরনের মুট ভবিষ্যতে কাজ করবে। নিলস যে পথ দেখাতে শুরু করেছে তা যেন শেষ না হয়। পরিবার, সমাজ, রাষ্ট্রে যেন তার প্রভাব পড়ে।

নিলস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চ্যাপ্টার-এর সভাপতি রাব্বি তাওহিদ বলেন, এমনভাবে কাজ করতে হবে যেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশ্ব রেংকিং- এ সর্বোচ্চ পর্যায়ে আসতে পারে।

সাধারণ সম্পাদক ইতমিনান মনির বাসিলিস বলেন 'নিলস সিইউ মুটকোর্ট কম্পিটিশন আমাদের হৃদয়ের কাছের একটি ইভেন্ট। আমরা চাই প্রত্যেক বছর এরকম সুন্দর এবং প্রাণবন্ত আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকুক।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    বেরোবিতে আন্তঃবিভাগ ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাংবাদিকতা বিভাগ

    নিজস্ব প্রতিবেদক
    ১ নভেম্বর, ২০২৪ ২১:৫৫
    নিজস্ব প্রতিবেদক
    বেরোবিতে আন্তঃবিভাগ ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাংবাদিকতা বিভাগ

    বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় স্পোর্টস এসোসিয়েশন (ব্রুসা) কর্তৃক আয়োজিত ফুটসাল টুর্নামেন্ট ২০২৪ এ চ্যাম্পিয়ন হয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগকে হারিয়ে এ গৌরব অর্জন করে সাংবাদিকতা বিভাগ।

    শুক্রবার (১ নভেম্বর, ২০২৪) বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্বারক মাঠে বিকাল সাড়ে ৪ ঘটিকায় ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। পেনাল্টির মাধ্যমে ১-০ গোলে জিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। মূলত খেলার প্রথমার্ধে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আরমান প্রতিপক্ষের গোলপোস্টে গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। প্রথমার্ধের শেষ মূহুর্তে প্যালান্টির মাধ্যমে গোল দিয়ে সমতায় ফিরে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। খেলার দ্বিতীয়ার্ধে গোল শূন্য থেকে নির্ধারিত সময়ের খেলা শেষ হয়। পরবর্তীতে পেনাল্টিতে গড়ায় খেলা। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার হিসেবে চ্যাম্পিয়নস ট্রফি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমান।

    এসময় কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদ রানা বলেন, ” এমন একটি সুন্দর আয়োজন করার জন্যে ব্রুসা-কে ধন্যবাদ। দুইদল-কে সমান অভিনন্দন জানাই। আমি ব্রুসা কর্তৃপক্ষকে প্রতিটি ডিপার্টমেন্ট থেকে ভালো খেলোয়ারদের নিয়ে ক্যাম্পেইন করার অনুরোধ রাখছি। যাতে আমাদের বিশ্ববিদ্যালয় আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় আমাদের বিশ্ববিদ্যালয়কে চ্যাম্পিয়ন করতে পারে। ”

    শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক সিদ্দিকুর রহমান জানান, “বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার চর্চা অব্যাহত থাকবে। আমরা উপাচার্য স্যারের কাছে আমরা আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে অনুরোধ জানিয়েছি। আশা করি সামনের সামনে আমরা এ টুর্নামেন্টের অনুমোদন পাবো।”

    বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমান বলেন, ” এমন সুন্দর আয়োজনে জন্যে তোমাদের ধন্যবাদ। আমাদের মাদক ছেড়ে মাঠে আসতে হবে। খেলাধুলা করলে শরীর সুস্থ থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। আজকে এ অনুষ্ঠানে ভিসি স্যারের উপস্থিত থাকার কথা ছিলো কিন্তু জরুরি কাজের জন্যে স্যার উপস্থিত থাকতে পারেননি। স্যার আমার মাধ্যমে আপনাদের অভিনন্দন জানিয়েছেন।”

    এ টুর্নামেন্টে সেরা গোলরক্ষকের খেতাব অর্জন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের গোলরক্ষক পারভেজ হাসান এবং প্লেয়ার অব দ্যা টুর্নামেন্টের খেতাব অর্জন করেন একই বিভাগের আরমান হোসেন।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      বেরোবিতে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা পুড়িয়ে বয়কটের ডাক

      নিজস্ব প্রতিবেদক
      ১ নভেম্বর, ২০২৪ ২১:৪৯
      নিজস্ব প্রতিবেদক
      বেরোবিতে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা পুড়িয়ে বয়কটের ডাক

      বেরোবি প্রতিনিধিঃ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রথম আলো ও ডেইলি স্টার পুড়িয়ে পত্রিকা ‍দুটি বয়কটের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা।

      আজ শুক্রবার (১ লা নভেম্বর) রাত সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পত্রিকা দুটি পুড়িয়ে মানববন্ধন করেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা । এ সময় তারা প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

      আন্দোলনকারী শিক্ষার্থী আব্দুল আল ফাহিম বলেন, " তারা মানুষের সাথে দালালী করেছে। তারা ছাত্রলীগকে এখনো নিষিদ্ধ সংগঠন বলে মনে করে না এটা তারা কোথাও উল্লেখ করে নাই। তারা কখনো বলে নাই ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন। আমরা বলে দিতে চাই প্রথম আলো ও ডেইলি স্টারের অফিস যদি বন্ধ করা না হয় তীব্র প্রতিবাদ গড়ে তুলবো। এবং বাংলাদেশ থেকে উৎখাত করব।

      শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা দীর্ঘদিন ধরে স্পর্শকাতর ইস্যুতে মিথ্যা, বিভ্রান্তিকর এবং উস্কানিমূলক সংবাদ প্রচার করে আসছে। তারা ভারতের দালাল হয়ে কাজ করেছে। তারা দীর্ঘদিন জাতিকে বোকা বানানোর চেষ্টা করছে । আওয়ামী লীগের দোষর হয়ে কাজ করছে। কোন হত্যাকাণ্ড কোথায় চালাতে হবে কাদেরকে গুম করতে হবে কাদেরকে দমিয়ে রাখতে হবে। আওয়ামী লীগ টিকিয়ে রাখতে হবে দীর্ঘদিন যাবত এই জন্য কাজ করছে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ‘নতুন প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আইইইই স্পিক্সকন সম্মেলন’

        নিজস্ব প্রতিবেদক
        ১ নভেম্বর, ২০২৪ ২০:২
        নিজস্ব প্রতিবেদক
        ‘নতুন প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আইইইই স্পিক্সকন সম্মেলন’

        খুবি প্রতিনিধি : খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিনে ইনস্টিটিউট অব ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (আইইইই) বাংলাদেশ সেকশন এবং আইইইই সিগন্যাল প্রসেসিং সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার এর যৌথ আয়োজনে সিগন্যাল প্রসেসিং, ইনফরমেশন, কমিউনিকেশন অ্যান্ড সিস্টেমস ২০২৪ (স্পিক্সকন ২০২৪) শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।

        আজ (শুক্রবার) বিশ্ববিদ্যালেয়র ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি লেকচার থিয়েটারে এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মেলনের চিফ প্যাট্রন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।

        তিনি বলেন, গত দুই দশকে ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইন্ডাস্ট্রি ও একাডেমিয়া অনেক দূর এগিয়েছে। ফলে আমরাও প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছি। ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন বিষয়ে গবেষণার ক্ষেত্রটি এতটাই বহুমুখী হয়ে উঠেছে যে, এখন চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দিচ্ছে। তিনি বলেন, আমি একজন নগর পরিকল্পনাবিদ হলেও কর্মজীবনের শুরুতে আইসিটিতে আগ্রহী ছিলাম। আমি জিআইএস বিষয়ে খুব উৎসাহী ছিলাম ও ২০ মেগাবাইটের হার্ড ড্রাইভসহ একটি এক্সটি কম্পিউটারের সাথে কাজ শুরু করেছিলাম। এখন আমার ছাত্ররা স্নাতক থিসিসে মেশিন লার্নিং নিয়ে কাজ করছে। এটা সত্যিই একটি অভূতপূর্ব যাত্রা। এই যাত্রা সম্ভব হয়েছে আইসিটি সেক্টরের কিছু গবেষক এবং উদ্যোক্তাদের মাধ্যমে।

        আমি মনে করি, এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার একটি মেলবন্ধন যা বাংলাদেশের ইন্ডাস্ট্রিগুলোর রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে ভূমিকা রাখবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের ইসিই ডিসিপ্লিন ও আইইইই’র দায়িত্বশীল ব্যক্তিদের এই সম্মেলনের মাধ্যমে অর্জিত যে অভিজ্ঞতা তাকে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া কোলাবরেশনের জন্য প্রাতিষ্ঠানিক রূপ দিতে সংশ্লিষ্টদের আহ্বান জানাই। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে এই রকম উদ্যোগের অংশীদার হতে পারলে আমি গর্ববোধ করবো। বিশ্বের বিভিন্ন প্রান্তের গবেষকদের একত্রিত করে এই মর্যাদাপূর্ণ আইইইই’র এই সম্মেলন আয়োজনের জন্য আমি ইসিই ডিসিপ্লিনকে আন্তরিক ধন্যবাদ জানাই। একই সাথে স্পিক্সকন ২০২৪ এ অংশগ্রহণকারী অতিথি, মূল বক্তা, লেখক, পৃষ্ঠপোষকসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

        উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশিদ খান। তিনি বলেন, গবেষণায় জড়িত হওয়া ও ধারাবাহিক হওয়া সহজ কাজ নয়। গবেষকদের কাজের লক্ষ্য ও ফলাফল অর্জনের জন্য প্রচুর প্রচেষ্টা করতে হবে। বিশেষ করে আমাদের দেশে ফলপ্রসূ মানের গবেষণার জন্য তহবিলের সমস্যাগুলো গুরুত্বপূর্ণ। আমি আশা করি, এই সম্মেলনের মাধ্যমে বিভিন্ন ইন্টার-ডিসিপ্লিনারি গবেষণা ক্ষেত্রজুড়ে বৈজ্ঞানিক উৎকর্ষতা ও উদ্ভাবন, জাতীয় সমস্যা ও চতুর্থ শিল্প বিপ্লবের বৈশ্বিক চ্যালেঞ্জ প্রশমনে অসামান্য অবদান রাখতে সক্ষম হবে।

        আইইইই বাংলাদেশ সেকশনের কনফারেন্স কো-অর্ডিনেটর ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ইসিই ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. মনিরুজ্জামান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন আইইইই’র উইমেন ইন ইঞ্জিনিয়ারিং কমিটির চেয়ার ও বুয়েটের ইইই বিভাগের প্রফেসর ড. সেলিয়া শাহনাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইইইই সিগন্যাল প্রসেসিং সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার এর চেয়ার ও বুয়েটের ইইই বিভাগের প্রফেসর ড. শেখ আ. ফাত্তাহ ও অনলাইনে যুক্ত থেকে বক্তব্য রাখেন আইইইই বাংলাদেশ সেকশনের চেয়ার ও চুয়েটের সিএসই বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মশিউল হক। আরও বক্তব্য রাখেন সম্মেলনের টেকনিক্যাল প্রোগ্রাম চেয়ার ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ইসিই ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. শামীম আহসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্মেলন আয়োজন কমিটির সেক্রেটারি ও ইসিই ডিসিপ্লিনের প্রফেসর ড. সেহরীশ খান। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। এ আন্তর্জাতিক সম্মেলনে ২০০ জন দেশি-বিদেশি শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক সরাসরি/ভার্চ্যুয়ালি অংশ নিচ্ছেন।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          কৃবিতে বাঁধনের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

          নিজস্ব প্রতিবেদক
          ১ নভেম্বর, ২০২৪ ২০:০
          নিজস্ব প্রতিবেদক
          কৃবিতে বাঁধনের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

          বাকৃবি প্রতিনিধি: `রক্তদানে সাতাশে বাঁধন, স্বপ্ন জয় করবে সাধন' স্লোগানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রক্তদাতা সংগঠন বাঁধনের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

          শুক্রবার (১ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টায় দিবসটি উদযাপন করেছে বাঁধন বাকৃবি জোনাল পরিষদ।

          দিবসটি উপলক্ষে সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষের সাম‌নে থে‌কে একটি আনন্দ র‍্যালী শুরু করে। র‍্যালিটি উপাচার্যের বাসভবনের সামনে দিয়ে কেআর মার্কেট হয়ে বাঁধনের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

          এরপর সংগঠনটির ২৭ বছর পূর্তি উদযাপন উপলক্ষে তাদের কার্যালয়ে কেক কাটা হয় এবং একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

          আলোচনা সভায় সংগঠনটির সভাপতি সোয়েব মীমের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক শাহরিয়ার ফেরদাউস রিফাতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো শহীদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুল প্রতীক সিদ্দিকী । এছাড়াও সংগঠনটির প্রায় শতাধিক সদস্য এ সময় উপস্থিত ছিলেন।

          আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো শহীদুল হক বলেন, বাঁধন একটি অনন্য প্রতিষ্ঠান। এ সংগঠ‌নের সদ‌্যসবৃন্দরা মানুষের কল্যাণ এবং জীবন রক্ষার্থে কাজ করে। নিজেরা রক্ত দান এবং রক্ত সংগ্রহ করে মুমূর্ষু ব্যক্তির জীবন বাঁচায়, যা নিঃসন্দেহে পুণ্যের কাজ। এছাড়াও এই সংগঠন শিক্ষার্থীদের দলবদ্ধ কাজ এবং প্রতিকূল পরিবেশে সমস্যা সমাধান করতে শেখায়।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত