শিরোনাম
যবিপ্রবিতে সীরাত পাঠ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ইসলামিক কালচারাল সোসাইটির উদ্যোগে সিরাতপাঠ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে বর্ণাঢ্য আয়োজনে কুরআন তেলাওয়াত ও ইসলামি সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
সীরাত পাঠ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোঃ আমজাদ হোসেন ড. ইঞ্জ.। এসময় তিনি বলেন, ইসলামিক কালচারাল সোসাইটি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত সিরাতপাঠ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ এ আমি উপস্থিত হতে পেরে অনেক আনন্দ উপভোগ করছি। তোমাদের অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করছি। আমি চাই তোমাদের উদ্দেশ্য ও তোমাদের অনুষ্ঠানটি সুন্দর এবং সাফল্যমন্ডিত হোক।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ আব্দুল মজিদ, বিশেষ অতিথি ছাত্র ও পরামর্শ নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মীর মোশাররফ হোসেন ও প্রক্টর মোঃ আমজাদ হোসেন ড. ইঞ্জ.। বিচার মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের প্রভাষক মোঃ বেলাল হোসেন, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মো: আকরামুল ইসলাম ও ছাত্র হলের ইমাম মোঃ হাফিজ উদ্দিন।
উল্লেখ্য অনুষ্ঠানটিতে সিরাত কুইজ,কোরআন তেলাওয়াত,হামদ ও নাত,কুইজ দৌড়, উপস্থিত বক্তৃতা, আবৃতি প্রতিযোগিতায় মোট ১৪০ জন প্রতিযোগি অংশগ্রহণ করেন।
পবিপ্রবিতে জিএসটি গুচ্ছভুক্ত শিক্ষার্থীদের নবীনবরণ
পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২০২৩-২৪ সেশনের জিএসটি গুচ্ছভুক্ত ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, আইডি কার্ড ও একাডেমিক প্রোফাইল প্রদান করে বরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স কক্ষে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সিএসই অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ বেল্লাল হোসেনের সভাপতিত্বে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো: সুজাহাঙ্গীর কবির সরকারের সঞ্চালনায় কোরআন তিলাওয়াত পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সুজাহাঙ্গির কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য ড. এস.এম. হেমায়েত জাহান, ট্রেজারার অধ্যাপক মোঃ আব্দুল লতিফ,ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জিল্লুর রহমান, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, ডিন কাউন্সিল কনভেনর অধ্যাপক ড. আতিকুর রহমান, প্রভোস্ট কাউন্সিল কনভেনর অধ্যাপক ড. মাসুদুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ,শিক্ষকবৃন্দ এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা তাদের কঠোর পরিশ্রম দিয়ে যেন তাদেরও ছাপিয়ে যায় এবং বিশ্বের দরবারে যেন নিজেদের তুলে ধরতে পারে আরও যোগ্য হিসেবে ।
ছাদখোলা বাসে বাফুফের পথে চ্যাম্পিয়নরা
ছাদখোলা বাসে বাফুফের পথে রওনা হয়েছেন বাংলাদেশ সাফজয়ী নারী ফুটবলাররা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ৩টা ৫০ মিনিটের দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবনের পথে রওনা হয় তাদের বহনকারী বাসটি। এর আগে বিমানবন্দর নামার পরে সাংবাদিকদ সম্মেলনে কথা বলেন সাবিনা ঋতুপর্ণারা।
নেপাল থেকে দুপুরে দেশে ফিরেছেন বাংলাদেশ সাফজয়ী নারী ফুটবলাররা। ২০২২ সালে সাফজয়ী ফুটবলারদের ছাদখোলা বাসে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) নেওয়ার ব্যবস্থা করে মানুষের ভালোবাসা গায়ে মাখার ব্যবস্থা করা হয়েছিল।
এবারও ছাদখোলা বাসে করে মেয়েদের বাফুফেতে নেওয়ার ব্যবস্থা করা হয়। গতকালই জানিয়ে দেওয়া হয়েছিল বিজ-৩৭২ ফ্লাইটযোগে দেশে ফিরছে মেয়েরা। সকাল থেকেই তাই বিমানবন্দরে সমর্থকরা অপেক্ষায় ছিলেন বিজয়ীদের দেখার জন্য। শুধু সমর্থকরাই নন, বিজয়ীদের বরণ করার জন্য অপেক্ষায় ছিলেন বাফুফের কর্মকর্তারা। সঙ্গে চ্যাম্পিয়নদের ফ্রেমবন্দি করতে সংবাদ মাধ্যমের ফটোগ্রাফারসহ সাংবাদিকরা ছিলেনই।
এর আগে ২০২২ সালে সাফ চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেও এমন ছাদখোলা বাসে উদযাপন করেছেন সাবিনা খাতুন-সানজিদা আক্তাররা। সেবার নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার সাফ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।
এবারো সেই নেপালকেই ২-১ ব্যবধানে হারিয়ে ট্রফি উল্লাস করেছে মেয়েরা। মাঠে ট্রফি উদযাপন শেষে এবার ছাদখোলা বাসে উল্লাসের অপেক্ষায় বাংলাদেশের বাঘিনিরা।
এক সপ্তাহে ৭৫২ আইন কর্মকর্তা নিয়োগ
বিগত এক সপ্তাহে দেশের ১১টি জেলার বিভিন্ন আদালতে ৭৫২ জন আইনজীবীকে সরকারি আইন কর্মকর্তা- সরকারি কৌঁসুলি (জিপি), অতিরিক্ত সরকারি কৌঁসুলি, সহকারী সরকারি কৌঁসুলি, পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
এদের মধ্যে ৮৩ জনকে কিশোরগঞ্জ, ৬৩ জনকে কক্সবাজার, ২৫ জনকে রাজবাড়ী, ১২৮ জনকে কুষ্টিয়া, ৩৪ জনকে সাতক্ষীরা, ৯১ জনকে নারায়ণগঞ্জ, ১৪৫ জনকে বরিশাল, ৬৩ জনকে সুনামগঞ্জ, ৪৪ জনকে নেত্রকোনা, ৫৬ জনকে নাটোর ও ২০ জনকে পঞ্চগড় জেলার জেলা ও দায়রা জজ ও এর অধীন আদালত, বিভিন্ন পর্যায়ের ট্রাইব্যুনাল ও বিশেষ জজ আদালতে নিয়োগ দেওয়া হয়েছে।
গত ২৪, ২৯ ও ৩০ অক্টোবর তারিখে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর উইং থেকে এ সম্পর্কিত তিনটি নিয়োগ আদেশ জারি করা হয়।
উপ সলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এসব নিয়োগ আদেশে উল্লিখিত ১১ টি জেলার জেলা ও দায়রা জজ আদালত ও এদের অধীন আদালত, বিভিন্ন পর্যায়ের ট্রাইব্যুনাল এবং বিশেষ জজ আদালতে এর আগে নিয়োগ করা সব আইন কর্মকর্তার নিয়োগ আদেশ বাতিলক্রমে তাদেরকে নিজ নিজ পদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আফগানদের বিপক্ষে খেলবেন না সাকিব
আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে সাকিব আল হাসানের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ আজ নিশ্চিত করেছেন যে সাকিব হয়তো এই সিরিজে অংশ নেবেন না, কারণ সাকিব নিজেই এই সিরিজে খেলতে ইচ্ছুক নন। আগামী ৬, ৯, ও ১১ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। তবে এই সিরিজে সাকিবের খেলা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
ফারুক আহমেদ বলেন, সাকিব দীর্ঘদিন অনুশীলনের বাইরে আছেন এবং মানসিকভাবে প্রস্তুতির জন্য কিছুটা সময় প্রয়োজন তার। সাকিব নিজেই মনে করেন, বর্তমান অবস্থায় খেললে তা দেশের এবং নিজের জন্য ভালো হবে না। বিশ্বকাপের পর থেকে কোনো ওয়ানডে ম্যাচে অংশ নেননি তিনি।
ফারুক আরও জানান, সাকিব আবুধাবিতে একটি টি-টেন টুর্নামেন্টে অংশ নেবেন, যা তাকে কিছুটা প্রস্তুতি নিতে সাহায্য করবে। এরপর তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরবর্তী সিরিজে অংশ নিতে চাইলে বোর্ড তাকে বিবেচনা করবে। ফারুকের মতে, ১৭ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাকিব ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার মাধ্যমে নিজের প্রস্তুতি ধরে রাখতে সক্ষম।
প্রথমে অবশ্য বুধবারের (৩০ অক্টোবরের) বোর্ড সভায় সাকিবের খেলা নিয়ে কিছু আশাবাদ প্রকাশ করেছিলেন ফারুক আহমেদ, তবে আজকের সিদ্ধান্তে এই সিরিজে সাকিবের অংশগ্রহণের সম্ভাবনা একেবারে নাকচ হয়ে গেছে।
সাকিব অবশ্য তার অংশগ্রহণের সিদ্ধান্ত বিসিবির ওপর ছেড়ে দিয়েছিলেন, যেখানে তিনি ক্রিকবাজকে বলেছিলেন, ‘আমি কীভাবে বলব, এটা তো বিসিবির বলা উচিত।’
এদিকে, চলতি দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে সাকিব দেশে ফেরার পরিকল্পনা করলেও নিরাপত্তাজনিত কারণে তা সম্ভব হয়নি। দেশের মাটিতে টেস্ট ক্রিকেটে বিদায় জানানোর ইচ্ছে থাকলেও, এটি বাস্তবায়িত হয়নি। ফারুক আহমেদ এ প্রসঙ্গে জানান যে এ বিষয়ে বিসিবির কোনো দায় নেই; বাহ্যিক কারণে সাকিবের নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় তিনি ফিরতে পারেননি।
উল্লেখ্য, সাকিব আগেই জানিয়েছেন, ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিতে চান। এখন দেখার বিষয় তার সেই স্বপ্ন পূরণ হয় কি না।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য