শিরোনাম
ইসি গঠনে সার্চ কমিটির প্রজ্ঞাপন জারি
ডেস্ক রিপোর্ট: নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে সার্চ কমিটি বা অনুসন্ধান কমিটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের স্বাক্ষরে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২ এর ধারা ৩ মোতাবেক প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারগণের নিয়োগদানের জন্য আইনে বর্ণিত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিগণের নাম সুপারিশ করার লক্ষ্যে নিম্নলিখিত ব্যক্তিবর্গের সমন্বয়ে অনুসন্ধান কমিটি গঠন করা হলো।
অনুসন্ধান কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, অনুসন্ধান কমিটি সদস্য যথাক্রমে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি এ, কে, এম আসাদুজ্জামান, বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. জিন্নাতুন নেছা তাহমিদা বেগম।
এতে আরও বলা হয়, অনুসন্ধান কমিটি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২ মোতাবেক দায়িত্ব ও কার্যাবলি সম্পন্ন করবে। মন্ত্রিপরিষদ বিভাগ অনুসন্ধান কমিটির কার্য সম্পাদনে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা প্রদান করবে।
বাসের ধাক্কায় প্রাণ গেল ববি শিক্ষার্থী ফৌজিয়ার
ডেস্ক রিপোর্ট: রাস্তা পার হওয়ার সময় নারায়ণগঞ্জ ট্রাভেলস নামের এক বাসের ধাক্কার বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইয়া ফৌজিয়া নিহত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে ১২ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী রিপন জানান, মাইয়া আনুমানিক রাত ৯ টা ১৫ মিনিটের সময় বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলা রোড পার হচ্ছিলেন। তখন নারায়ণগঞ্জ ট্রাভেলস নামের বাসটি তীব্র গতিতে এসে তাকে ধাক্কা দেয়। এসয়ম রোডে ছিটকে পড়লে মাইয়ার মুখ থেতলে যায় এবং মাথা ফেটে প্রচুর রক্তপাত হয়।
পরে আহত শিক্ষার্থীকে বরিশাল শেরে বাংলা মেডিকেলে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরিশাল - পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে এবং ঘাতক বাসটিকে আটক করে ক্যাম্পাসে নিয়ে আসে।
‘নারীদের কথাও যেন অন্য নারীরা শুনতে না পারেন’, আফগানিস্তানে বিরল নিষেধাজ্ঞা
আফগানিস্তানে নারীদের বিরুদ্ধে আরও কড়া বিধিনিষেধ আরোপ করলো তালেবান কর্তৃপক্ষ। এবার আফগান নারীদের অন্য নারীর সামনে শব্দ করে কোরআন বা নামাজ পড়ার উপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) ফক্স নিউজের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
তালেবান সরকারের পাপ ও পূণ্যবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী খালিদ হানাফি এনিয়ে দেশটির মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর পেজে ভয়েস বার্তা পোস্ট করেছিলেন। তবে পরবর্তী সময়ে তিনি মুছে দেন বলে নিশ্চিত করেছে বার্তাসংস্থা এপি।
খালিদ হানাফি বলেছেন, একজন প্রাপ্তবয়স্ক নারী যখন নামাজ বা কোরআন পড়বেন এবং তখন তার পাশ দিয়ে কোনো নারী গেলে তিনি যেন কোনো শব্দ শুনতে না পারেন।
হানাফি জানিয়েছেন, একজন নারীর কণ্ঠস্বরকে ‘আওরাহ’ হিসেবে বিবেচনা করা হয়- যার অর্থ এটি সবসময় গোপন করা উচিত এবং জনসমক্ষে শোনা উচিত নয়। এমনকি কোনো নারীরও অন্য নারীর আওয়াজ শোনা উচিত নয়। আর এই কারণেই এই নিয়ম।
তবে খালিদ হানাফি এই নিষেধাজ্ঞা নিয়ে বিস্তারিত আর কিছু জানাননি।
ফক্স নিউজ বলছে, ইতোমধ্যে তালেবান শাসনের অধীনে আফগানিস্তানের নারীরা প্রকাশ্যে কথা বলতে পারেন না। তাদের মুখসহ পুরো শরীর ঢেকে রাখতে হয়।
গত সোমবার হানাফি বলেন, একজন প্রাপ্তবয়স্ক নারীর জন্য অন্য প্রাপ্তবয়স্ক নারীর সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা নিষিদ্ধ। এমনকি আল্লাহু আকবার উচ্চারণ করাও অনুমোদিত নয়।
এ ছাড়া গত আগস্টে তালেবান সরকারের পাপ ও পূণ্যবিষয়ক মন্ত্রণালয়ের আরোপিত আইনে বলা হয়েছে, জনসমক্ষে বা বাড়ির ভেতরে নারীরা জোরে কথা বলতে পারবেন না। বাড়িতে এমনভাবে কথা বলতে হবে যেন বাইরে তাদের কণ্ঠস্বর কেউ শুনতে না পারে।
আশুলিয়ায় ৪৬ লাশ পোড়ানো : ট্রাইব্যুনালে পুলিশ কর্মকর্তা শহিদুল
বৈষম্যবিরোধী আন্দোলনে আশুলিয়ায় ৪৬ লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ কর্মকর্তা শহীদুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে পুলিশি নিরাপত্তায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির ট্রাইব্যুনালে তাকে উঠানো হবে।
জানা গেছে, গতকাল বুধবার রাতে তাকে ঢাকার বাইরে থেকে গ্রেপ্তার করে শাহবাগ থানায় নিয়ে আসা হয়। শাহবাগ থানা পুলিশ সকালে ট্রাইব্যুনালে নিয়ে আসে।
এর আগে ২৭ অক্টোবর জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ১৭ সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।
রোববার (২৭ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। ট্রাইব্যুনালে তাদের হাজিরের নির্দেশনা চেয়ে আবেদন করেন চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম।
রাইজিং ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর পাবিপ্রবিতে ভেঙ্গু প্রতিরোধে উদ্যোগ
পাবিপ্রবি সংবাদদাতাঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ভেঙ্গু প্রতিরোধে উদ্যোগ গ্রহন করেছেন প্রশাসন। বঙ্গবন্ধু হলে একাধিক শিক্ষার্থীর ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় । কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে উদ্যেগ নেওয়া হয়নি। এতে গত ২৬ অক্টোবর রাইজিং ক্যাম্পাসে “পাবিপ্রবিতে ডেঙ্গু আতঙ্ক, উদ্যেগ নেই প্রশাসনের” এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়।
সংবাদ প্রকাশের পর বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আসে। এতে ৩০ অক্টোবর (বুধবার) বিশ্ববিদ্যালয় প্রশাসন বঙ্গবন্ধু হলের পিছনের ময়লা, আগাছা পরিষ্কার করেন। ফগার মেশিন দিয়ে পুরো ক্যাম্পাসের মশা নিধন করার জন্য ওষুধ ছেটানো হয়।
২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহসান হাবীব বলেন, প্রশাসনের এই উদ্যেগকে সাধুবাদ জানায়। আমাদেরে শিক্ষার্থীদের ও সচেতন হওয়া উচিত। হলের আশে পাশে ময়লা, পলিথিন এসব ফেলা বন্ধ করা উচিত। সকলে ডাস্টবিন ব্যবহার করলে হলের আশেপাশে ময়লা হবে না।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. রাশেদুল হক জানান, শিক্ষার্থীরা ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবর শুনেছি। উপাচার্য স্যারের পরামর্শে আমরা জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করি। ডিসি ও এডিসি মহোদয় সহযোগিতায় ফগার মেশিন পৌরসভা থেকে নিয়ে আসি। ক্যাম্পাসে ১০ লিটার স্প্রে করা হয়েছে। আশা করছি মশার উপদ্রব কমে যাবে। আমরা চাই শিক্ষার্থীরা যাতে সুস্থ থাকে।
এমরান হোসেন তানিম/
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য