ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ২৯ অগ্রহায়ণ ১৪৩২
 
শিরোনাম

গণভবন পরিদর্শন করে যা বললেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
২৮ অক্টোবর, ২০২৪ ১৬:৪২
নিজস্ব প্রতিবেদক
গণভবন পরিদর্শন করে যা বললেন প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: গণভবন পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি গণভবনকে দ্রুত জাদুঘরে পরিণত করার আহ্বান জানিয়েছেন। আজ সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূস জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের জন্য গণভবনকে জাদুঘর হিসেবে দ্রুত নির্মাণের জন্য উপদেষ্টাদের আহবান জানিয়েছেন।

প্রধান উপদেষ্টা ঢাকার সেই ভবন পরিদর্শন করার সময় সেখানে নির্দেশ দেন, যেখানে ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনা গত ১৫ বছর ধরে বসবাস করেছিলেন।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস ধ্বংসাবশেষ পরিদর্শন করার সময় বলেন, যে জাদুঘর তৈরি হবে, সেখানে দুঃশাসনের স্মৃতি সংরক্ষণ করা হবে এবং তাকে ক্ষমতা থেকে উৎখাত করার সময় লোকেরা যে ক্ষোভ প্রকাশ করেছিল তগার চিহ্ন থাকবে।

 

প্রাসঙ্গিক
    মন্তব্য

    বাংলাদেশ থেকে মানুষ এখনও অবৈধভাবে ভারতে আসছে: আসামের মুখ্যমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক
    ২৮ অক্টোবর, ২০২৪ ১৬:৩৫
    নিজস্ব প্রতিবেদক
    বাংলাদেশ থেকে মানুষ এখনও অবৈধভাবে ভারতে আসছে: আসামের মুখ্যমন্ত্রী

    ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ থেকে এখনো মানুষ অবৈধভাবে ভারতে আসছে। এসব অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তবর্তী রাজ্যগুলোকে অবশ্যই সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

    তিনি বলেছেন, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বাংলাদেশের হিন্দুরা ভারতে প্রবেশের চেষ্টা করবে, এমন আশঙ্কা করা হলেও যাদেরকে অনুপ্রবেশকারী হিসেবে শনাক্ত করা হচ্ছে, তাদের বেশিরভাগই রোহিঙ্গা মুসলমান।

    রোববার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

    বিশ্ব শর্মা বলেছেন, বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ বন্ধে আসাম এবং ত্রিপুরা একসঙ্গে কাজ করছে। এ বিষয়ে তিনি পশ্চিমবঙ্গকেও কঠোর অবস্থানে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

    তিনি আরও বলেছেন, দুই মাস ধরে প্রতিদিনই আমরা আমাদের রাজ্যে একজন অথবা একদল বিদেশি আটকের ঘটনা ঘটছে। আমার কথা হলো- ভারত-বাংলাদেশের মধ্যে ত্রুটিপূর্ণ সীমানার কারণে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও, কিছু লোক এখনো আমাদের দেশে আসছেন।

    তিনি জানান, গত দুই মাসে আসাম ও ত্রিপুরায় বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করা ১৩৮ জনের সন্ধান পাওয়া গেছে। এই ধরনের অনুপ্রবেশ এড়াতে সীমান্তবর্তী রাজ্যগুলোকে অবশ্যই সতর্ক থাকার আহ্বান জানান আসামের মুখ্যমন্ত্রী।

    হিমন্ত শর্মা বলেন, বাংলাদেশ থেকে আমাদের দেশে অবৈধ অভিবাসন ঠেকাতে রাজ্যগুলোকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আসাম ও ত্রিপুরা এই বিষয়ে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছে। আমি আশা করি, পশ্চিমবঙ্গ সরকারকেও এ বিষয়ে বিএসএফকে সহযোগিতা করার ও অনুপ্রবেশকারীদের শনাক্ত করার কাজ শুরু করবে।

    আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্য, ত্রিপুরা ও আসাম কর্তৃপক্ষ কয়েকজন বিদেশিকে শনাক্ত করছে। আমরা বিএসএফের সঙ্গে সমন্বয় করে অনুপ্রবেশ রোধে কাজ করছি। কখনো কখনো যৌথ অভিযানের মাধ্যমে, কখনো বিএসএফ, আবার কখনো রাজ্য পুলিশের মাধ্যমে অনুপ্রবেশকারীদের শনাক্ত করা হচ্ছে।

    ‘প্রতিটি রাজ্য সরকারকে অবশ্যই সজাগ থাকতে হবে ও অবশ্যই বিএসএফের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে। ত্রিপুরা ও আসামের মতো যদি পশ্চিমবঙ্গ সরকারও অনুপ্রবেশকারীদের শনাক্ত করা শুরু করে, তাহলে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসবে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সকল রাজনীতি নিষিদ্ধ

      নিজস্ব প্রতিবেদক
      ২৮ অক্টোবর, ২০২৪ ১৬:২০
      নিজস্ব প্রতিবেদক
      বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সকল রাজনীতি নিষিদ্ধ

      বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সবধরনের দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

      সোমবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়। দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এক সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফ করেন।

      এছাড়া আবু সাঈদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং ওই মামলার এজহারনামীয় আসামি হওয়ায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক মশিউর রহমান, লোক প্রশাসন বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদ মন্ডলসহ সাত কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

      উপাচার্য বলেন, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী দুই শিক্ষক ও সাত কর্মকর্তা কর্মচারী ও ৭২ শিক্ষার্থীর নামে থানায় মামলা করা হবে। এ ছাড়াও শতাধিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী যারা পলাতক রয়েছেন তাদের ছুটি বাতিল করা হবে এবং সাময়িক বরখাস্ত করা হবে।

      সভায় সিন্ডিকেট সদস্য রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হুমায়ুন কবীর চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মতিউর রহমান উপস্থিত ছিলেন।

      এদিকে দলীয় লেজুরবৃত্তির রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করায় খুশি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। খুশিতে তারা মিষ্টি বিতরণ করেছেন।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        আবু সাঈদ হত্যা : বেরোবি’র ২ শিক্ষক ও ৭ কর্মকর্তা-কর্মচারী বহিষ্কার

        নিজস্ব প্রতিবেদক
        ২৮ অক্টোবর, ২০২৪ ১৫:২৮
        নিজস্ব প্রতিবেদক
        আবু সাঈদ হত্যা : বেরোবি’র ২ শিক্ষক ও ৭ কর্মকর্তা-কর্মচারী বহিষ্কার

        ডেস্ক রিপোর্ট: আবু সাঈদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং ওই মামলার এজহারনামীয় আসামি হওয়ায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক মশিউর রহমান, লোক প্রশাসন বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদ মন্ডলসহ ৭ কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

        আজ সোমবার (২৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১০৮ তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে।

        এর আগে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিতকরণ ও শান্তির ধরণ নির্ধারণের জন্য গত ২২ সেপ্টেম্বর তিন সদস্যের একটি তথ্যানুন্ধান কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

        কমিটিতে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন মজানুর রহমানকে আহ্বায়ক করে সদস্যসচিব করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমান এবং সদস্য করা হয়েছে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক মো. আমির শরীফকে।

        উপাচার্য শওকাত বলেন, ‘সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী দুই শিক্ষক ও সাত কর্মকর্তা কর্মচারী ও ৭২ শিক্ষার্থীর নামে থানায় মামলা করা হবে। এ ছাড়াও শতাধিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী যারা পলাতক রয়েছে তাদের ছুটি বাতিল করা হবে এবং সাময়িক বরখাস্ত করা হবে।

        সিন্ডিকেট সদস্য রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হুমায়ুন কবীর চৌধুরী, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মডিউর রহমান উপস্থিত ছিলেন।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          আরাভ খানসহ ৮ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক ২১ নভেম্বর

          নিজস্ব প্রতিবেদক
          ২৮ অক্টোবর, ২০২৪ ১৫:১৫
          নিজস্ব প্রতিবেদক
          আরাভ খানসহ ৮ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক ২১ নভেম্বর

          ডেস্ক রিপোর্ট: পুলিশ পরিদর্শক মামুন হত্যা মামলায় আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানসহ ৮ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২১ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

          সোমবার (২৮ অক্টোবর) ঢাকা প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ইব্রাহিম মিয়া এ দিন ধার্য করেছেন।

          এ মামলার অন্য আসামিরা হলেন- সুরাইয়া আক্তার কেয়া, রহমত উল্লাহ, স্বপন সরকার, মিজান শেখ, আতিক হাসান, সারোয়ার হাসান ও দিদার পাঠান।

          ২০১৮ সালের ৭ জুলাই বনানীতে খুন হন পুলিশ পরিদর্শক মামুন। ঘটনার তিন দিন পরে তার ভাই বাদী হয়ে হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১৯ সালের ৩১ মার্চ এ মামলায় রহমত উল্লাহ, রবিউল ইসলাম ওরফে আপন ওরফে সোহাগ ওরফে হৃদয় ওরফে হৃদিসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ। ২০২১ সালের ২৫ নভেম্বর আদালত এ মামলার অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। এ মামলার বিচার চলাকালীন ২৬ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন।

           

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত