ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের খোঁজ নিলেন জাবির উপ-উপাচার্য

নিজস্ব প্রতিবেদক
২৫ অক্টোবর, ২০২৪ ১৯:৫৯
নিজস্ব প্রতিবেদক
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের খোঁজ নিলেন জাবির উপ-উপাচার্য

জাবি প্রতিনিধি: সাভার-আশুলিয়ায় ফ্যাসিবাদ বিরোধী গণঅভ্যুত্থানে নিহতদের কবর জিয়ারত এবং আহতদের খোঁজখবর নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এম মাহফুজুর রহমান‌।

শুক্রবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় সাভারের সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজ্‌ড (সিআরপি) হাসপাতালে গুরুতর আহতদের খোঁজখবর নেন তিনি। এছাড়া সাভারে আন্দোলনে অংশ নিয়ে নিহত শিক্ষার্থীদের কবর জিয়ারত করেন ।

খোঁজ নিয়ে জানা যায়, সাভারের সিআরপিতে ছাত্র-জনতার আন্দোলনে গুরুতর আহত প্রায় ৭০জনের বিনামূল্যে চিকিৎসা চলছে। এদের মধ্যে শিক্ষার্থী, রিক্সা-ভ্যান চালক, ব্যবসায়ী, শ্রমিকসহ সমাজের বিভিন্ন পেশার মানুষ রয়েছেন। তাদের সকলকে বিনামূল্যে চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। সেখানে বিদেশী রোগীদের থাকার জায়গায় আহত শিক্ষার্থীদের রাখা হয়েছে। আহতদের মধ্যে অনেকেই তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তাদের পরিবার নিয়ে তারা খুব চিন্তিত রয়েছেন।

এ সময় আহতরা জানান, আমরা দেশের জন্য এবং দেশের স্বাধীনতার জন্য কাজ করেছি। আমরা যথাসম্ভব ভালো চিকিৎসা পাচ্ছি, কিন্তু সারা বাংলাদেশে এখনো অনেকেই রয়েছেন যারা সঠিক চিকিৎসা পাচ্ছে না। তাদের সঠিক চিকিৎসা নিশ্চিত না হলে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আহতদের মধ্যে একটি বড় অংশ উপার্জন ক্ষমতা হারিয়েছে। তাই যারা নিহত হয়েছে তাদের পাশাপাশি আহতদেরও যাতে পুনর্বাসন করা হয় সেদিকে খেয়াল রাখাও এখন সরকারের দায়িত্ব।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এম মাহফুজুর রহমান‌ বলেন, আমাদেরকে সবার আগে আন্দোলনে আহতদের জন্য সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। সাভারে সিআরপিতে অনেকই বিনামূল্য চিকিৎসা নিচ্ছে কিন্তু দেশে এখনো অনেক আহত রয়েছে যাদের সঠিক চিকিৎসা হচ্ছে না বা তারা আর্থিক সচ্ছলতার অভাবে চিকিৎসা নিতে পারছে না। আন্দোলনে আহতরা রাষ্ট্রীয় সৈনিক, স্বাধীনতার সৈনিক। তাই রাষ্ট্রেরও উচিত সবার আগে তাদেরকে সুস্থ করে তোলা। এদের মধ্যে যারা খুবই দরিদ্র তাদেরকে পুনর্বাসনের জন্য উপযুক্ত কর্মক্ষেত্রের ব্যবস্থা করতে হবে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    রাষ্ট্রপতি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছেন, ওনাকে সুযোগ দেয়া যাবে না : নুর

    নিজস্ব প্রতিবেদক
    ২৫ অক্টোবর, ২০২৪ ১৯:৪৭
    নিজস্ব প্রতিবেদক
    রাষ্ট্রপতি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছেন, ওনাকে সুযোগ দেয়া যাবে না : নুর

    ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, রাষ্ট্র চালানো ছেলেমানুষি নয়। অন্তর্বর্তী সরকার তামাশা করছে। তাই এই সরকারকে তল্পিতল্পা গোছানোর প্রস্তুতি নিতে বললেন তিনি।

    শুক্রবার (২৫ অক্টোবর) রাজধানীর উত্তরার আজমপুরে এক দোয়া ও স্মরণসভায় তিনি এ কথা বলেন।

    অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে নুর বলেন, আপনাদের নেতা বানানোর জন্য ছাত্র-জনতা জীবন দেয়নি। গেল দেড় দশকে বিরোধী নেতাদের জেলে পুরে দেশে ভারতীয় তাঁবেদারি কায়েম করা হয়েছিল। এরপর অন্তর্বর্তী সরকারকে আমরা ক্ষমতায় বসালাম, কিন্তু তারা আমাদের সঙ্গে তামাশা করছে। জাতীয় সরকার গঠন না করে পদে পদে বাধান সম্মুখীন হচ্ছেন। রাষ্ট্র চালানো ছেলেমানুষি না। তাই ৬ মাসের মধ্যে তল্পিতল্পা গোছানোর প্রস্তুতি নেন। এক মাস সময় দিলাম, শহীদদের এক কোটি টাকা দেবেন আর আহতদের ৫০ লাখ টাকা করে দিতে হবে। ভংচং বাদ দেন, এক মাসের মধ্যে সবার পাওনা দিয়ে দেবেন।

    নুর বলেন, শেখ হাসিনা পদত্যাগ করল কি করল না সেটা ব্যাপার না। রাষ্ট্রপতি পদত্যাগের বিষয় নিয়ে ভিন্ন মত দেখা যাচ্ছে। যিনি মিথ্যাচার করেন তার সেই পদে থাকার অধিকার নেই। রাষ্ট্রপতি আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছেন। ওনাকে সুযোগ দেয়া যাবে না।

    আওয়ামী লীগ সুযোগ পেলে আবারও ফনা তুলে আঘাত করবে মন্তব্য করে তিনি বলেন, গুহা থেকে আওয়ামী লীগের নেতারা যতই আস্ফালন দেখান না কেন, এ দেশে আওয়ামী লীগের জায়গা হবে না। মানুষকে আহত নিহত করে শেখ হাসিনা এ দেশে রাজনীতি করবে তা হতে দেয়া যাবে না।

    গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, কয়েকজনকে দেখে মনে হয় সব আন্দোলন তারাই করেছেন। কিন্তু ২০১৮ ভুলে যাবেন না। গণ অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের ভূমিকা এ দেশের মানুষ জানে।

    তিনি বলেন, শেখ হাসিনার বিদায় হলেও সরকারের সব শাখায় ফ্যাসিবাদের দোসর রয়ে গেছে। ফ্যাসিবাদ মুক্ত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবেই। পুলিশের নামে মামলা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ভারতে পালানোর সময় এস আলম গ্রুপের কর্মকর্তা গ্রেপ্তার

      নিজস্ব প্রতিবেদক
      ২৫ অক্টোবর, ২০২৪ ১৯:৩৬
      নিজস্ব প্রতিবেদক
      ভারতে পালানোর সময় এস আলম গ্রুপের কর্মকর্তা গ্রেপ্তার

      ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর হয়ে ভারত পালানোর সময় এস আলম গ্রুপের কর্মকর্তা সুজন কান্তি দে’কে (৪৪) গ্রেপ্তার করেছে আখাউড়া ইমিগ্রেশন পুলিশ।

      শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে স্থলবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সুজন কান্তি দে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মালঘর এলাকার সনজিত কান্তি দে’র ছেলে।

      আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ খায়রুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সুজন কান্তি দে ২৩ বছর যাবত এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের সিনিয়র ডেলিভারি অফিসার পদে চাকরি করে আসছেন। তার বিরুদ্ধে চট্টগ্রামের আনোয়ারা থানায় নিয়মিত মামলাসহ এস আলম গ্রুপের কর্ণধারকে অর্থপাচারে সহায়তা করার অভিযোগ রয়েছে। আনোয়ারা থানার রিকুইজিশন মূলে বহির্গমন রোধপূর্বক গ্রেপ্তার করে তাকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        এবার সারদায় অর্ধশতাধিক এসআইকে শোকজ

        নিজস্ব প্রতিবেদক
        ২৫ অক্টোবর, ২০২৪ ১৯:১১
        নিজস্ব প্রতিবেদক
        এবার সারদায় অর্ধশতাধিক এসআইকে শোকজ

        শৃঙ্খলার সঙ্গে না বসার কারণে এবার রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে ৪০তম ক্যাডেট–২০২৩ ব্যাচে প্রশিক্ষণরত অর্ধশতাধিক ক্যাডেট উপপরিদর্শকে (এসআই) কাছে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। গত সোমবার ও বৃহস্পতিবার তাদের নোটিশ দেওয়া হয়।

        প্রশিক্ষণ মাঠে নাশতা নিয়ে হইচই করার কারণে সম্প্রতি একই ব্যাচের ৭০৪ জন প্রশিক্ষণার্থীর মধ্যে ২৫২ জনকে শোকজ করা হয়েছিল। জবাব সন্তোষজনক না হওয়ায় তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

        একাডেমি সূত্র জানায়, গত সোমবার ওই ব্যাচের ১০ জন এসআইকে দ্বিতীয় দফায় শোকজ করা হয়। এরপর ২৪ অক্টোবর তৃতীয় দফায় আরও ৪৯ জনকে শোকজ করা হয়। তিন দিনের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে।

        ২৪ অক্টোবর প্রশিক্ষণরত এক এসআইকে দেওয়া শোকজ নোটিশে বলা হয়, গত ২১ আগস্ট সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চেমনি মেমোরিয়াল হলে আইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ধারার ওপর প্রশিক্ষণরত ক্যাডেট এসআইদের ক্লাস ছিল। প্রশিক্ষণ চলাকালে পরিদর্শক পদমর্যাদার চারজন প্রশিক্ষক দেখতে পান, সিটে বসার সময় ওই এসআই শৃঙ্খলার সঙ্গে না বসে এলোমেলোভাবে বসে হইচই করে বিশৃঙ্খলার সৃষ্টি করেছেন। একজন প্রশিক্ষক বারবার শৃঙ্খলার সঙ্গে বসতে বললেও তিনি নির্দেশ অমান্য ও কর্ণপাত না করে বসা নিয়ে হইচই করতে থাকেন।

        নোটিশে আরও বলা হয়, পাঠদান চলাকালে এই এসআইয়ের ক্লাসে কোনো মনোযোগ ছিল না এবং পাশাপাশি বসে কথা বলছিলেন। এ জন্য একজন প্রশিক্ষক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে একাডেমির অধ্যক্ষের কাছে লিখিত প্রতিবেদন দাখিল করেছেন। তাই বিধি অনুযায়ী কেন তাকে চলমান মৌলিক প্রশিক্ষণ হতে অব্যাহতি দেওয়া হবে না, তা কৈফিয়ত তলবনামা প্রাপ্তির পরবর্তী তিন দিনের মধ্যে ওই এসআইকে দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়।

        এ বিষয়ে কথা বলতে চাইলেও পুলিশ একাডেমির পক্ষ থেকে কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ‘পুষ্পা টু’ মুক্তির নতুন তারিখ ঘোষণা

          নিজস্ব প্রতিবেদক
          ২৫ অক্টোবর, ২০২৪ ১৯:২
          নিজস্ব প্রতিবেদক
          ‘পুষ্পা টু’ মুক্তির নতুন তারিখ ঘোষণা

          ডেস্ক রিপোর্ট: দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানাকে নিয়ে নির্মিত ‘পুষ্পা’ ব্যাপক সাড়া ফেলে। এটি পরিচালনা করেছিলেন সুকুমার। ২০২১ সালের ১৭ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পায়। এর গল্প, অ্যাকশন দৃশ্য ও আইটেম দর্শকদের মুগ্ধ করে। প্রথম কিস্তি মুক্তির পর থেকেই দর্শকরা দ্বিতীয় কিস্তির অপেক্ষায় ছিল।

          ‘পুষ্পা টু’ সিনেমাতেও আল্লু-রাশমিকাকে দেখা যাবে। প্রথম কিস্তিতে এসপি ভানুয়ার সিং শেখওয়াত চরিত্রে ছিলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফাহাদ ফাসিল। ন্যাড়া মাথার এই আইপিএস অফিসারের অভিনয় দারুণ প্রশংসিত হয়। এবারেও তাকে একই চরিত্রে দেখা যাবে।

          ‘পুষ্পা টু’ মুক্তির তারিখ নিয়েও কম জলঘোলা হয়নি। সবশেষ ঘোষণা অনুযায়ী, ৬ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল। এবার তারিখ পরিবর্তন করলেন নির্মাতা। পুষ্পার ফ্যানদের জন্য সুখবর হলো- এই একদিন এগিয়ে ৫ ডিসেম্বর মুক্তি দেওয়া হচ্ছে এটি। একই সঙ্গে ‘পুষ্পা থ্রি’ নির্মাণের ঘোষণা দিলেন সিনেমাটির প্রযোজক রবি শঙ্কর। খবর ইন্ডিয়া টুডের।

          বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আয়োজিত সংবাদ সম্মেলনে রবি শঙ্কর বলেন, ‘পুষ্পা টু’ সিনেমা সফল হলে ‘পুষ্পা থ্রি’ সিনেমা নির্মিত হবে। ‘পুষ্পা থ্রি’ সিনেমার জন্য বড় লিড রয়েছে। অবশ্যই এটি নির্মিত হবে।

          এ সময় প্রযোজকের পাশেই ছিলেন নায়ক আল্লু অর্জুন। ফ্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির কাজ কবে শুরু হবে তা জানাননি রবি শঙ্কর।

          এদিকে ভারতীয় গণমাধ্যমের খবর, ‘পুষ্পা টু’ সিনেমা মুক্তির আগেই ৯০০ কোটি রুপি আয় করেছে। ওটিটি ও স্যাটেলাইট সত্ত বিক্রি করে এ অর্থ আয় হয়েছে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত