ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

বয়সসীমা ৩২ যৌক্তিক সিদ্ধান্ত : সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক
২৪ অক্টোবর, ২০২৪ ১৭:৫১
নিজস্ব প্রতিবেদক
বয়সসীমা ৩২ যৌক্তিক সিদ্ধান্ত : সারজিস আলম

ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার। বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সদস্যসচিব সারজিস আলম।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এক পোস্ট দিয়ে তিনি এই সাধুবাদ জানান।

ফেসবুক দেওয়া পোস্টে তিনি লিখেন, ‘সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ নির্ধারিত করে প্রজ্ঞাপন জারি। এটাই সবচেয়ে সুন্দর ও যৌক্তিক সিদ্ধান্ত।’ এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করার সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল করপোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিসের সব ক্যাডারের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারিত হবে। বাংলাদেশ সিভিল সার্ভিসের আওতা বহির্ভূত সব সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারিত হবে। স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত সংস্থার ক্ষেত্রে স্ব স্ব নিয়োগ বিধিমালা প্রয়োজনীয় অভিযোজন সাপেক্ষে প্রযোজ্য হবে। প্রতিরক্ষা কর্মবিভাগসমূহ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে স্ব স্ব নিয়োগ বিধিমালা বহাল থাকবে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    পবিপ্রবির এনাটমি মিউজিয়ামে দেশের ‘দ্বিতীয়’ রয়েল বেঙ্গল টাইগারের কঙ্কাল

    নিজস্ব প্রতিবেদক
    ২৪ অক্টোবর, ২০২৪ ১৭:৩৬
    নিজস্ব প্রতিবেদক
    পবিপ্রবির এনাটমি মিউজিয়ামে দেশের ‘দ্বিতীয়’ রয়েল বেঙ্গল টাইগারের কঙ্কাল

    পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের এনাটমি ও হিস্টোলজি বিভাগের ল্যাবরেটরিতে নতুন করে সংযোজন হলো রয়েল বেঙ্গল টাইগারের কঙ্কাল।

    সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম কঙ্কালটি উদ্বোধন করেন।

    প্রফেসর ড. মোঃ সাইদুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী এবং গবেষকদের দীর্ঘ দিনের পরিশ্রমের পর প্রস্তুত হয় বহুল আকাঙ্ক্ষিত কঙ্কাল। বন্যপ্রাণী গবেষণার ক্ষেত্রে বাঘের কঙ্কাল উক্ত অনুষদের শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের আরেকটি নতুন দ্বার উন্মোচন করবে বলে আশা রাখছেন বিভাগের শিক্ষকবৃন্দ। কঙ্কাল প্রস্তুতে সার্বিকভাবে সহায়তা করেছেন এনাটমি এন্ড হিস্টোলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ড. তোফাজ্জল হোসেন এবং তৈরিতে অংশগ্রহণ করেছেন ডাঃ তারিকুর রহমান তারেক, সানজিদ, বাতেন, লোকমান, আশরাফ, পিয়াস, আমিনুল,আঃ রওফ, জামিনসহ আরো শিক্ষার্থীবৃন্দ।

    রয়েল বেঙ্গল টাইগারটি ২০২২ সালে রংপুর চিড়িয়াখানায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করে। পরে প্রাণিসম্পদ অধিদপ্তরের তৎকালীন মহাপরিচালকের অনুমতিক্রমে একই বছরের অক্টোবর মাসে মৃতদেহ উত্তোলনের প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। দীর্ঘদিনের পরিশ্রমে বিভিন্ন প্রক্রিয়া ও কর্মকান্ড অবলম্বনের মাধ্যমে পূর্ণাঙ্গ কঙ্কাল প্রস্তুত হয়। পাশাপাশি বাঘের কঙ্কালটি শিক্ষা ও গবেষণার জন্য উন্মুক্ত করা হয়।

    কংকাল প্রস্তুতকরণ সদস্য ডাঃ মোঃ তারিকুর রহমান তারেক বলেন, "এনাটমি ল্যাব সমৃদ্ধ করার জন্য দুর্লভ বন্য প্রাণি সংগ্রহ ও প্রস্তুতকরণে আমরা বরাবরের মত অংশ নেবো। পবিপ্রবির এনাটমি ল্যাব হবে বন্য প্রাণির কঙ্কাল গবেষণার অন্যতম তীর্থভূমি।"

    কংকাল প্রস্তুতকরণে সার্বিক তত্ত্বাবধায়ক প্রফেসর ড. মো. সাইদুর রহমান বলেন, "আমি খুবই আনন্দিত একটি তারুণ্যদীপ্ত উদ্যমী দল নিয়ে বাঘ এবং জলহস্তীর কংকালের কাজটি শেষ করতে পেরেছি। ভবিষ্যতে নতুন কংকাল সংযোজন করে ল্যাবকে সমৃদ্ধ করার এই ধারা অব্যাহত রাখার চেষ্টা করবো।"

    এনাটমি এন্ড হিস্টোলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ তোফাজ্জল হোসেন বলেন, "বাঘের কংকালটি জ্ঞান অর্জনের অমূল্য ভান্ডার হয়ে থাকবে। এভাবেই পবিপ্রবি শিক্ষা ও গবেষণায় এগিয়ে গিয়ে দক্ষ ভেটেরিনারিয়ান তৈরী করবে।"

    বাঘের এই কঙ্কাল সন্নিবেশন একটি দুর্লভ কাজ বলে আখ্যায়িত করেছেন পবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম । তিনি আরও বলেন, “এধরনের গবেষণামূলক ব্যতিক্রমধর্মী কাজে কঙ্কাল তৈরির সাথে সংশ্লিষ্ট ছাত্র ও শিক্ষক দলটির স্বতঃস্ফূর্ত অবদান বিশ্ববিদ্যালয়ের একটি অনন্য সম্পদ হয়ে থাকবে। যা ভবিষ্যতে শিক্ষার্থী ও গবেষকদের জন্য অনুপ্রেরণা যোগাবে"। এছাড়াও এনাটমি এন্ড হিস্টোলজি ল্যাব সমৃদ্ধ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন অতীতের ন্যায় সর্বোচ্চ সহায়তা করবে বলেও তিনি আশ্বস্ত করেছেন।

    উল্লেখ্য, গত বছর পবিপ্রবির এনাটমি মিউজিয়ামে দেশের একমাত্র জলহস্তির কঙ্কাল উম্মোচিত করা হয়। তবে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম বাঘের কঙ্কাল তৈরী করা হয়।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি

      নিজস্ব প্রতিবেদক
      ২৪ অক্টোবর, ২০২৪ ১৭:৩০
      নিজস্ব প্রতিবেদক
      কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি

      ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি বৃহস্পতিবার জেল থেকে মুক্তি পেয়েছেন বলে তার দল জানিয়েছে। ৯ মাস আগে ইমরান খানের সঙ্গে তাকে জেলে পাঠানো হয়েছিল।

      ফেব্রুয়ারির নির্বাচনের ঠিক আগে বিরোধী নেতা ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে দুর্নীতি ও অবৈধ বিয়ের মামলায় দোষী সাব্যস্ত করা হয়। নির্বাচন থেকে দূরে সরানোর জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব মামলা করা হয়েছিল বলে দাবি করেছেন ইমরান খান।

      ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই চেয়ারম্যান গওহর আলী খান সাংবাদিকদের জানান, ‘ইমরান খানের ওপর চাপ সৃষ্টি করার জন্যই বুশরা বিবিকে জেলে রাখা হয়েছিল। তার মুক্তির জন্য আমি পিটিআইয়ের সব সমর্থককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

      নির্বাচনের পর এ দম্পতির অবৈধ বিয়ের মামলাটি আপিলে বাতিল হয়ে যায় এবং দুর্নীতির মামলায় বিবির শাস্তি স্থগিত করা হয়। আরেকটি বিচারাধীন মামলায় তাকে বুধবার জামিন দেওয়া হয়।

      এরপর তিনি আদিয়ালা জেল থেকে মুক্ত হলেন, যেখানে ইমরান খান এখনো বন্দি আছেন।

      পিটিআই চেয়ারম্যান জানান, মুক্তির পর বুশরা বিবি রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে অভিজাত বানিগালা এলাকায় নিজের বাড়িতে যাবেন।

      বুশরা বিবিকে অনেকে একজন ‘আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী’ মনে করেন, যাকে সাধারণত প্রকাশ্যে খুব কমই দেখা গেছে। ইমরান খান ২০১৮ সালে নির্বাচিত হওয়ার ঠিক আগে তাদের বিয়ে হয়।

      ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী প্রাক্তন ক্রিকেট তারকা ইমরান খান সেনাবাহিনীর সঙ্গে মতবিরোধের কারণে সংসদীয় অনাস্থা ভোটে ক্ষমতা হারিয়েছিলেন। বিশ্লেষকদের মতে, পাকিস্তানে সেনাবাহিনী প্রায়ই গণতান্ত্রিক রাজনীতির গতিপথ নির্ধারণে বিশাল ক্ষমতা প্রয়োগ করে থাকে। সূত্র : এএফপি

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ৩৫ প্রত্যাশীরা

        নিজস্ব প্রতিবেদক
        ২৪ অক্টোবর, ২০২৪ ১৭:১৮
        নিজস্ব প্রতিবেদক
        জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ৩৫ প্রত্যাশীরা

        ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হতাশা ব্যক্ত করেছেন ৩৫ প্রত্যাশীরা। যারা এক যুগ আগে ২০১২ সাল থেকে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর থেকে বাড়িয়ে ৩৫ বছর করার দাবিতে আন্দোলনে ছিলেন। সরকারের এই সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি ভিত্তিতে সংবাদ সম্মেলন ডেকেছেন তারা।

        আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

        ৩৫ প্রত্যাশীরা জানান, শিক্ষার্থীরা দীর্ঘ ১২ বছর যাবৎ চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ চেয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করে আসছে। এ অবস্থায় বর্তমান সরকার দাবিটি আমলে নিয়ে ৩৫ এর প্রজ্ঞাপন জারির মাধ্যমে আজ সেই দীর্ঘদিনের দুঃখ মোছন করবেন বলে আমরা প্রত্যাশা রেখেছিলাম। কিন্তু আজকে সিদ্ধান্ত সাধারণ শিক্ষার্থীদের হতাশ করেছে তুলেছে। তাই জরুরি ভিত্তিতে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।

        জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিসের সকল ক্যাডারের চাকুরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বৎসর নির্ধারিত হবে। বাংলাদেশ সিভিল সার্ভিসের আওতাবহির্ভূত সব সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বৎসর নির্ধারিত হবে। স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ন্তশাসিত সংস্থার ক্ষেত্রে স্ব স্ব নিয়োগ বিধিমালা প্রয়োজনীয় অভিযোজন সাপেক্ষে প্রযোজ্য হবে। প্রতিরক্ষা কর্মবিভাগসমূহ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে স্ব স্ব নিয়োগ বিধিমালা বহাল থাকবে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          সচিবালয়ে নাশকতা মামলায় কারাগারে ২৬ শিক্ষার্থী

          নিজস্ব প্রতিবেদক
          ২৪ অক্টোবর, ২০২৪ ১৭:৭
          নিজস্ব প্রতিবেদক
          সচিবালয়ে নাশকতা মামলায় কারাগারে ২৬ শিক্ষার্থী

          ডেস্ক রিপোর্ট: হত্যাচেষ্টাসহ সচিবালয়ে নাশকতার মামলায় গ্রেপ্তার ২৬ শিক্ষার্থীকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত এ আদেশ দেন।

          কারাগারে যাওয়া শিক্ষার্থীরা হলেন- জহিরুল ইসলাম, ফয়সাল হাসান, রায়হান হোসেন, রুবেল আহম্মেদ, রিয়াদ মাহমুদ, মেজবাউল রহমান মিল্লাদ, মেহেদী হাসান, সোহান, ইমরান হোসেন আরমান, মেহেদী হাসান অন্তর, সাগর, রোহান, শাহরিয়ার হোসেন সোয়াদ, আহাম মোল্লা, সোহান, মাসনুন, নাঈম, ইমাম হাসান, শাকিল, সেলিম, সাকলাইন মুস্তাক, হানজালাল, মশিউর রহমান, প্রান্তিক, তাছিম রহমান ও রবিন মিয়া।

          এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক একরামুল হক আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিদের পক্ষে আইনজীবীরা জামিন আবেদন করেন।

          শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর কিছুক্ষণ পর আইনজীবীরা রোববার জামিন শুনানি করার নিবেদন করেন। আদালত নিবেদনমতে আগামী রোববার জামিন শুনানির জন্য দিন ধার্য করেছেন।

          দুই মাস আগে সচিবালয়ের ভেতরে ঢুকে পরীক্ষার্থীরা বিক্ষোভ করলে স্থগিত এইচএসসি-সমমানের পরীক্ষাগুলো বাতিল করতে বাধ্য হয়েছিল শিক্ষা বিভাগ। ফল প্রকাশের পর এসএসসির সব বিষয় ‘ম্যাপিং’ করে নতুনভাবে ‘বৈষম্যহীন’ এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের দাবিতে গতকাল সচিবালয়ের ভেতরে ঢুকে বিক্ষোভ করে একদল শিক্ষার্থী। সেখান থেকে ৫৪ জনকে আটক করা হয়। পরে ২৮ জনকে ছেড়ে দিয়ে ২৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত