ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দিল বিশ্ব‌বিদ্যালয় শিক্ষক নেটওর্য়াক

নিজস্ব প্রতিবেদক
৪ আগস্ট, ২০২৪ ১৭:২৫
নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দিল বিশ্ব‌বিদ্যালয় শিক্ষক নেটওর্য়াক

সারাদেশে চলমান সংঘর্ষ ও সহিংসতার পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব‌বিদ্যালয় শিক্ষক নেটওর্য়াক। তাই এবার নাগরিক ও রাজনৈতিক শক্তির মতামতের ভিত্তিতে শিক্ষক, বিচারপতি, আইনজীবী ও নাগরিক সমাজের অংশীজনদের নিয়ে অন্তর্ভুক্তিমূলক অন্তর্বতীকালীন সরকার গঠন করার আহ্বান জানিয়েছে এ বিশ্ব‌বিদ্যালয় শিক্ষক নেটওর্য়াক।

আজ রোববার দুপু‌রে ঢাকা রিপোর্টার্স ইউনি‌টির সাগর রু‌নি মিলানয়তনে এক সংবাদ স‌ম্মেল‌নে এই রূপরেখা দেয় এ সংগঠনটি।

এ সময় শিক্ষদের লি‌খিত আকা‌রে রূপরেখা‌টি পাঠ ক‌রেন অধ্যাপক আনু মুহাম্মাদ। তি‌নি ব‌লেন, ‘অন্তবর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহ‌ণের পর জুলাই হত্যাকাণ্ড এবং জনগণের ওপর নৃশংস জোর-জুলুমের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের জন্য জাতিসংঘের সহযোগিতায় তদন্ত কমিটি এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হ‌বে।’

আনু মুহাম্মাদ আরও বলেন, ‘সরকার গঠনের ৬ মাসের মধ্যে একটি সংবিধান সভা গঠনের জন্য নির্বাচনের ব্যবস্থা করবে। নির্বাচিত সংবিধান সভা এমন এক গণতান্ত্রিক সংবিধান প্রস্তাব করবে, যে সংবিধানে স্বৈরতান্ত্রিক, সাম্প্রদায়িক, জনবিদ্বেষী, বৈষম্যমূলক কোনো ধারা থাকবে না। সেই সংবিধানের ভিত্তিতে সরকারের পক্ষে অবিলম্বে পরবর্তী সাধারণ নির্বাচন আয়োজন করাসহ পাঁচটি রূপরেখা ঘোষণা করছে বিশ্ব‌বিদ‌্যালয় শিক্ষক নেটওর্য়াক।’

প্রাসঙ্গিক
    মন্তব্য

    পাবনায় গুলিতে ৩ শিক্ষার্থী নিহত

    নিজস্ব প্রতিবেদক
    ৪ আগস্ট, ২০২৪ ১৪:২১
    নিজস্ব প্রতিবেদক
    পাবনায় গুলিতে ৩ শিক্ষার্থী নিহত

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের প্রথম দিনে পাবনায় গুলিতে তিনজন শিক্ষার্থী নিহত হয়েছেন।

    রোববার (০৪ আগস্ট) দুপুরে শহরের এ হামিদ রোডের ট্রাফিক মোড়ে বিক্ষোভ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

    পাবনা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। নিহতরা হলো, মহিবুল (১৬), জাহিদ (১৯) ও ফাহিম।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পাবনা এডওয়ার্ড কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে আন্দোলনকারীরা শহরের ট্রাফিক মোড়ে অবস্থান নেন। এসময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তাদের সদর হাসপাতালে নেওয়া হয়। পরে আন্দোলনকারীরা সদর হাসপাতাল সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন।

    হাসপাতালের সহকারী পরিচালক সহকারী পরিচালক ডা. রফিকুল ইসলাম জানান, গুলিবিদ্ধ তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      এক দফা দাবিতে জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান

      নিজস্ব প্রতিবেদক
      ৪ আগস্ট, ২০২৪ ১২:৩৫
      নিজস্ব প্রতিবেদক
      এক দফা দাবিতে জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান

      জাবি প্রতিনিধি: এক দফা দাবি আদায়ে চলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলন। সেই দাবির অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

      রবিবার (৪ আগস্ট) দুপুর ১১টা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে সমবেত হয়। পরে একটি মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচীতে বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী স্কুল, কলেজ ও অন্যান্য বিশ্ববিদ্যালয়েল শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

      জাবি শাখার অন্যতম সমন্বয়ক আহসান লাবিব বলেন, এক দফা দাবিতে রাস্তায় নেমেছি। স্বৈরাচার পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না। গনভবন জনগনের ভবন, সেখানে স্বৈরাচারির অবস্থান সেখানে হবে না। আমরা জনগনকে মুক্তি দিতে নতুন মুক্তিযুদ্ধ শুরু করেছি। জনগনকে রাস্তায় নামার অনুরোধ জানাচ্ছি।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        কুবির শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করে শিক্ষার্থীদের বিজ্ঞপ্তি

        নিজস্ব প্রতিবেদক
        ৪ আগস্ট, ২০২৪ ১১:২৬
        নিজস্ব প্রতিবেদক
        কুবির শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করে শিক্ষার্থীদের বিজ্ঞপ্তি

        কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেয়েদের হল 'শেখ হাসিনা' হলের নাম পরিবর্তন করার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তারা হলটির নাম পরিবর্তন করে রেখেছে 'সুনীতি-শান্তি হল'। আজ শনিবার 'হলের নাম পরিবর্তন প্রসঙ্গে' শিক্ষার্থীদের দেওয়া একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

        বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 'শেখ হাসিনা' হলের সকল আবাসিক শিক্ষার্থীদের সম্মিলিত মতামতের ভিত্তিতে হলের নাম পরিবর্তন করে 'সুনীতি-শান্তি' রাখা হলো। ৩ আগস্ট, ২০২৪ তারিখ হতে হলের পূর্ব নাম 'শেখ হাসিনা' অকার্যকর বলে বিবেচিত হবে এবং নতুন নাম 'সুনীতি-শান্তি' কার্যকর হবে। এ প্রসঙ্গে হল প্রশাসনকে অনতিবিলম্বে নতুন প্রজ্ঞাপন জারি করার আহ্বান জানানো হলো।

        বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, 'সুনীতি চৌধুরী এবং শান্তি ঘোষ নামের দুই মহীয়সী নারী তৎকালীন ভারতবর্ষে কুমিল্লা অঞ্চল থেকে ব্রিটিশ শাসকের অন্যায়, অবিচার এবং অত্যাচারের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় অংশ নেন। সেই সময়ে কুমিল্লার ফয়জুন্নেসা স্কুলপড়ুয়া এই দুই নারী ব্রিটিশরাজ্যের ভিত নাড়িয়ে দিয়েছিলেন। অথচ তাঁদের সাহসিকতার কথা কখনও সামনে আসেনি। তাঁদের প্রতি সম্মানার্থে হলের নামকরণ 'সুনীতি-শান্তি' হল করা হলো।

        এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৪ তম আবর্তন ও হলের আবাসিক শিক্ষার্থী সাদিয়া আক্তার মোহনা বলেন, 'আন্দোলনের পর থেকেই মনে হচ্ছিলো যার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাচ্ছি তার নামের হলেই আমাদের আবাসিক হল। সর্বশেষ যখন স্বৈরাচার সরকার হাসিনার পতনের দাবি উঠলো তখনো মনে হলো এই নামের হলে থাকতে আমাদের বিবেকে বাধবে। বুটেক্স, চুয়েটের মতো অনেকেই তাদের হল গুলোর নাম পরিবর্তনে উদ্যোগ নিয়েছে। সেই অনুপ্রেরণা থেকেই আমরাও সিদ্ধান্ত নিয়েছি। আমার অস্তিত্বের ঠিকানায় স্বৈরাচারের নামেরও জায়গা নাই।'

        এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মেহের নিগার বলেন, 'আমি আমার হলের আবাসিক শিক্ষার্থীদের বর্তমান মানসিক অবস্থা বুঝতে পারছি। হলের নাম পরিবর্তনের বিষয়টিও চলমান পরিস্থিতির প্রতি তাদের প্রতিক্রিয়ার বহিঃপ্রকাশ। তাদের এই সিদ্ধান্তের প্রতি আমি শ্রদ্ধা জানাই, তবে এই বিষয়টি পুরোপুরি হল কর্তৃপক্ষের ওপর নেই। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে আমাদের যে নির্দেশনা দিবে সে অনুযায়ীই আমরা কাজ করব।'

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          জাবি প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা করলেন নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ

          নিজস্ব প্রতিবেদক
          ৪ আগস্ট, ২০২৪ ০:২৮
          নিজস্ব প্রতিবেদক
          জাবি প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা করলেন নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ

          জাবি প্রতিনিধি : প্রশাসনের উপস্থিতিতে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের নৃশংস হামলার ঘটনায় প্রশাসনের নিরব ভূমিকার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা করেছে নিপীড়ন বিরোধী শিক্ষমসমাজ’। অবাঞ্চিত ঘোষনা করে চার দফা দাবি জানিয়েছেন তারা।

          আজ শনিবার (৩ আগস্ট) বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের শিক্ষক লাউঞ্জে ‘নিপীড়ন বিরোধী শিক্ষমসমাজ’ এর ব্যানারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা করেন তারা।

          চারদফা দাবিগুলো হলো: ২৪ ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল গুলো খুলে দিয়ে শিক্ষার্থীদের নিরাপদ অবস্থান নিশ্চিত করতে হবে এবং হলকে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থী মুক্ত করতে হবে। উপাচার্য, প্রো-উপাচার্যদ্বয়, ট্রেজারার ও প্রক্টরকে পদত্যাগ করতে হবে। ১৫ জুলাই রাতে বহিরাগত সন্ত্রাসী ও ছাত্রলীগ কর্মীদের দ্বারা আন্দোলনরত শিক্ষার্থীদের যারা নৃশংসভাবে আঘাত করেছে তাদের বিচার করতে হবে। অনতিবিলম্বে আরিফ সোহেল ও সাব্বির রহমান লিয়নসহ অন্যায্য ভাবে গ্রেফতারকৃত সকল রাজবন্দীদের মুক্তি দিয়ে সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

          সংবাদ সম্মেলনে ইতিহাস বিভাগের অধ্যাপক আনিছা পারভীন জলি বলেন, আমরা এর আগেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বৈষম্য বিরোধী আন্দোলন করেছি। এবারও শিক্ষার্থীদের ন্যায্য দাবির পক্ষে দাড়িয়েছি। গত ১৫ জুলাই রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের নৃশংস হামলার ঘটনায় প্রশাসনের নিরব ভূমিকার প্রতিবাদে আমরা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা করেছি।

          এসময় বক্তব্য রাখেন দর্শন বিভাগের অধ্যাপক রাইহান রাইন। তিনি বলেন, আমরা এ সরকারকে আর বিন্দুমাত্র বিশ্বাস করি না। প্রধানমন্ত্রী নিজেই ছাত্রদের উপর তার পেটুয়া বাহিনী, পুলিশ বাহিনী লেলিয়ে দিয়েছেন, আবার নিজেই বলছেন ছাত্রদেরকে ধরবেন না। মামলার এজহারে বলা হচ্ছে পুলিশ গুলি করেনি, অন্য কেউ গুলি করেছে, অথচ আমরা স্পষ্ট দেখেছি কারা গুলি করেছে। আমরা আর এসব বিশ্বাস করি না। হল বন্ধ করে দেয়ায় শিক্ষার্থীরা পাশ্বর্বর্তী গ্রামগুলোতে আশ্রয় নিয়েছে। কিন্তু সেখানেও তাদেরকে তাড়া করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে। তাই আমরা অবিলম্বে হল খুলে দেয়ার দাবি জানাচ্ছি।

          এদিকে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের অন্যতম সমন্বয়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফ সোহেলের জামিন হয়েছে বলে জানিয়েছেন তার বড় ভাই আলী জুয়েল। তিনি বলেন, মহামান্য আদালত আরিফের জামিন মঞ্জুর করেছেন। তবে আমরা এখনো তার সাথে দেখা করতে পারিনি। এখন ডিবি কার্যালয় থেকে তাকে মুক্ত করার প্রক্রিয়া চলছে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত