ঢাকা, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ ২৭ অগ্রহায়ণ ১৪৩২
 
শিরোনাম

বঙ্গবন্ধু ন্যায্যতার ভিত্তিতে কোটা অধিকারের কথা বলেছেন - ড.সাদেকা হালিম

নিজস্ব প্রতিবেদক
১৩ জুলাই, ২০২৪ ২১:৪৭
নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু ন্যায্যতার ভিত্তিতে কোটা অধিকারের কথা বলেছেন - ড.সাদেকা হালিম

জবি প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.সাদেকা হালিম বলেছেন,বঙ্গবন্ধু সমাজতন্ত্রের অন্যতম উপাদান ন্যায্যতায় বিশ্বাস করতেন। সেই প্রেক্ষিতেই কোটা চালু করেন। তিনি ন্যায্যতার ভিত্তিতেই মুক্তিযোদ্ধা কোটার কথা বলেছেন।

কোটা বহাল না থাকায় নারীরা অনেক পিছিয়ে গেছে।

আজ শনিবার দুপুরে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন ও স্কোলারশিপ এ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, আমরা দেখছি রাজপথে শিক্ষার্থীরা আন্দোলন করছে। আদালত একটি সিদ্ধান্ত জানিয়েছে। শিক্ষার্থীরা কোটা বাতিল চায় নাকি সংস্কার এটা পরিষ্কার নয়। ২০১৮ সালে কোটা বন্ধ হয়ে গেলো। তারপর নারী শিক্ষার্থীরা পিছিয়ে গেলো। যখন কোটা ছিলো তখন নারীদের অংশগ্রহণ অনেক বেশি ছিলো। কিন্তু এখন ২৭ টি জেলায় নারীরা সুবিধা বঞ্চিত।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড.আব্দুস সবুর খান বলেন, প্রায় দুইযুগ ধরে আমরা গৌরবের সাথে শিক্ষা-কার্যক্রম পরিচালনা করে আসছি। মেধাবীদের জন্য আমরা স্কলার্সশিপ দিছি নিয়মি। স্কলারশিপে প্রতি বছর ২ লাখ ৫১ হাজার ১০০ টাকা দিচ্ছি।

অরিয়েন্টেশন অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের নবীন শিক্ষার্থী মাইমুনা বিনতে মাহবুব, মানারাত ইউনিভার্সিটির অনেক সুনাম শুনেছি। আজ আমিও সেই বিশ্ববিদ্যালয়ের অংশ। এসময় নবীন শিক্ষার্থী সুমাইয়া কামাল ইশা, জুরাইয়া হকসহ অনেকে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, প্রক্টর, বিভাগীয় শিক্ষকসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    এক হাত নেই, তবুও পতাকা নিয়ে কোটা আন্দোলনে তরুণ

    নিজস্ব প্রতিবেদক
    ১২ জুলাই, ২০২৪ ২২:৩
    নিজস্ব প্রতিবেদক
    এক হাত নেই, তবুও পতাকা নিয়ে কোটা আন্দোলনে তরুণ

    কোটাবৈষম্য নিরসনের এক দফা দাবিসহ সারাদেশের বিভিন্ন স্থানে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে আজও বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

    শুক্রবার (১২ জুলাই) বিকেল ৫টার দিকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে শাহবাগ মোড়ে এসে অবস্থান করে।

    সেখানে হাজার হাজার শিক্ষার্থীদের মাঝে ব্যতিক্রম ছিলেন রিপন মাহমুদ। এক হাত নেই, তবুও বাংলাদেশের পতাকা হাতে সামনের সারিতে তার অবস্থান।

    রিপন মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। আন্দোলনে অনাকাঙ্ক্ষিত অনেক কিছুই হতে পারে এটা জেনেও কোটা আন্দোলনের স্লোগানে গলা ফাটাচ্ছেন তিনি।

    রিপন স্লোগান দিচ্ছেন, সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, কোটা প্রথা, বাতিল চাই বাতিল চাই’।

    রিপন বলেন, ‘আমরা নিজের জীবন দিয়ে হলেও পরবর্তী প্রজন্মকে কোটামুক্ত রাষ্ট্র উপহার দিয়ে যেতে চাই। জীবন দিয়ে দিবো, তবুও আমরা আন্দোলন থেকে পিছু হটবো না।

    তিনি আরও বলেন, ‘আমাদের পরবর্তী প্রজন্মের জন্য হলেও দাবি না মানা পর্যন্ত আন্দোলনে থাকতে চাই।’

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      হামলার প্রতিবাদে জাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল

      নিজস্ব প্রতিবেদক
      ১২ জুলাই, ২০২৪ ২১:৩
      নিজস্ব প্রতিবেদক
      হামলার প্রতিবাদে জাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল

      জাবি প্রতিনিধি :কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে সারা দেশে বিভিন্ন জায়গায় ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে পুলিশের হামলা ও জড়িতদের চিহ্নিত করে বিচারের দাবিতে মশাল মিছিল শুরু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

      শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টায় জাবির কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। পরে সেখান থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে একটি মশাল মিছিল বের করেন তারা। মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা আরিচা সামনে আসে।

      মিছিলে শিক্ষার্থীরা, '৭১ এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই', '১৮ এর হাতিয়ার গর্জে উঠো আরেকবার', 'জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে', লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লোগেছে', ‘সংবিধানের/মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ প্রভৃতি স্লোগান দেন।

      এর আগে গতকাল দেশের বিভিন্ন জায়গায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়। এর প্রতিবাদে আজ বিকেলে সারাদেশে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে আন্দোলনের সমন্বয়কারীরা শাহবাগের অবরোধ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন। এর অংশ হিসেবে জাবিতে মশাল মিছিল করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে খুবিতে বিক্ষোভ

        নিজস্ব প্রতিবেদক
        ১২ জুলাই, ২০২৪ ২০:২৮
        নিজস্ব প্রতিবেদক
        শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে খুবিতে বিক্ষোভ

        খুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা ও কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। শুক্রবার বিকেল ৫টায় খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন তাঁরা।

        এর আগে দুপুর ৪টার দিকে শত শত খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে সমবেত হয়। এসময় তাঁদের হাতে জাতীয় পতাকা, ঢোল, প্ল্যাকার্ডসহ বিভিন্ন ব্যানার ছিল। শিক্ষার্থীদের মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন তাঁরা এবং উপাচার্যের বাসভবনের সামনে যেয়ে বিক্ষোভ করেন। পরে তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক 'বিজয় তোরণ' এর সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

        শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীরা 'কুমিল্লায় হামলা কেন, প্রশাসন জবাব চাই,' 'আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না,' পদ্মা, মেঘনা, যমুনা, কোটাপ্রথা চাই না,' 'খুলনা বিশ্ববিদ্যালয় নেমেছে, রাজপথ কেপেছে,' 'ছাত্রসমাজ নেমেছে, রাজপথ কেপেছে,' 'অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন,' 'ছাত্রসমাজের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন,' 'কোটা না মেধা, মেধা মেধা', 'সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে', এমন নানান স্লোগান দেন।

        বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, 'বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশ হামলা করে কোন সাহসে। আমরা এর বিচার চাই। হামলা করে জোর খাটিয়ে আমাদের দাবায়ে রাখা যাবে না। ২০১৮ সালেও পারেনি ২০২৪ সালেও পারবেনা। এই কোটাপ্রথা বাতিল করেই আমরা রাজপথ থেকে সরবো।'

        সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জহুরুল তানভীর বলেন, 'আমরা পুলিশের ভয় করি না। কোন অপশক্তি আমাদের আটকে রাখতে পারবেনা। কোটা বাতিল না হলে এই আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চলতে থাকবে। দাবি আদায় না হলে আগামীতে এই আন্দোলন আরও বেগবান হবে।'

        উল্লেখ্য, গত ৫ জুন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে, মুক্তিযোদ্ধাসহ অন্য কোটা বাতিল করে ২০১৮ সালে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। এরপরই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবিতে আন্দোলনে নামে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          বৃষ্টিতে ভিজে সারাদেশে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বাকৃবিতে বিক্ষোভ

          নিজস্ব প্রতিবেদক
          ১২ জুলাই, ২০২৪ ২০:২০
          নিজস্ব প্রতিবেদক
          বৃষ্টিতে ভিজে সারাদেশে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বাকৃবিতে বিক্ষোভ

          বাকৃবি প্রতিনিধিঃ বৃষ্টিতে ভিজে সরকারি চাকরিতে কোটা সংস্কার এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর পুলিশী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীরা

          শুক্রবার (১২ জুলাই) বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কে. আর মার্কেট এবং পরে সেখানে থেকে মুক্তমঞ্চ হয়ে আব্দুল জব্বার মোড়ে যায়। এরপর সেখানে শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজে কোটা প্রথার বিরুদ্ধে বিভিন্ন ধরণের স্লোগান দিতে থাকে।

          এসময় ‘আমার ভাইয়ের উপর হামলা কেন, বিচার চাই’ 'মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই', 'সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে', ‘কোটা পদ্ধতি নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, 'জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে', ‘আপোস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম‘ সহ নানা স্লোগান দেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।

          সমাবেশে বক্তারা বলেন, ‘কোটা প্রথা শিক্ষার ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করছে। আমরা মেধার মূল্যায়ন চাই। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পুলিশের বাধায় সাধারণ শিক্ষার্থীরা আহত হয়েছে । আমরা এ ধরণের আচরণের তীব্র নিন্দা জানাই। শিক্ষার্থীদের কণ্ঠরোধ করা যাবে না। আমরা এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এবং কোটা প্রথার অবসান না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত