ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
 
শিরোনাম

ঢাবি সিনেটের বার্ষিক অধিবেশন ২৬ জুন

নিজস্ব প্রতিবেদক
২৪ জুন, ২০২৪ ১৪:২০
নিজস্ব প্রতিবেদক
ঢাবি সিনেটের বার্ষিক অধিবেশন ২৬ জুন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিনেটের বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হবে বুধবার (২৬ জুন)।

বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বুধবার বিকেল ৩টায় এ অধিবেশন বসবে।

সোমবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অধিবেশনে সিনেট চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সভাপতিত্ব করবেন এবং অভিভাষণ প্রদান করবেন। সিনেট অধিবেশনে কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বাজেট উপস্থাপন করবেন।

উপাচার্যের অভিভাষণ ও কোষাধ্যক্ষের উপস্থাপিত বাজেটের ওপর সিনেট সদস্যরা আলোচনায় অংশ নেবেন।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    মেরিটাইম ইউনিভার্সিটি এবং ইউজিসির মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত

    নিজস্ব প্রতিবেদক
    ২৩ জুন, ২০২৪ ২১:২৫
    নিজস্ব প্রতিবেদক
    মেরিটাইম ইউনিভার্সিটি এবং ইউজিসির মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত

    মোঃ রাহাদ আলী সরকারঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি এবং ইউজিসি এর মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ২৩ এ জুন রবিবার রাজধানীর ইউজিসি ভবনের অডিটরিয়ামে ২০২৪-২৫ অর্থবছরের জন্য এ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়।

    উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি। ইউজিসির পক্ষে ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান এবং মেরিটাইম ইউনিভার্সিটির পক্ষে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কমোডর মো: মনির উদ্দিন মল্লিক এ চুক্তিতে স্বাক্ষর করেন।

    এ সময় আরো উপস্থিত ছিলেন ইউজিসির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর,ইজজিসির অন্যান্য সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা।

    এই কর্মসম্পাদন চুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয় বার্ষিক কর্মসম্পাদন বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক অগ্রগতি অর্জনে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।

    উল্লেখ্য যে,সরকারি দফতর-সংস্থা ও প্রতিষ্ঠানের দক্ষতা ও দায়বদ্ধতা বাড়ানোর লক্ষ্যে এই বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) করা হয়ে থাকে।এবং অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোও ইউজিসির সাথে পৃথকভাবে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

      নিজস্ব প্রতিবেদক
      ২৩ জুন, ২০২৪ ২১:২৮
      নিজস্ব প্রতিবেদক
      একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

      একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের প্রথম পর্যায়ে নির্বাচিতদের ফল প্রকাশ করেছে ‌আন্তঃশিক্ষাবোর্ড। রোববার‌‌ রাত ৮টার পর ভর্তি প্রক্রিয়ার জন্য তৈরি করা ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।‌

      তিনি বলেন, রাত ৮টার পর ওয়েবসাইটে (xiclassadmission.gov.bd) একাদশ শ্রেণিতে ভর্তির ফল প্রকাশ করা হয়েছে। এর‌পর আবেদনের সময় দেওয়া মোবাইলে ক্ষুদে বার্তার মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হয়েছে।‌

      যেসব আবেদনকারী কাঙ্ক্ষিত কলেজ পায়নি তাদের কী হবে এমন প্রশ্নের জবাবে ঢাকা শিক্ষা বোর্ডের‌ চেয়ারম্যান বলেন, প্রথম পর্যায়ে যারা কলেজ পায়নি তাদের দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদনের সুযোগ আছে। প্রতি বছরের মতো এবারও আমরা দেখেছি অনেক আবেদনকারী শুধুমাত্র পাঁচটি কলেজ চয়েস দিয়েছে। দেখা গেছে আবেদনকারীর স্কোর, অর্ডার অব চয়েস ও তার র‌্যাংকিং আসেনি। এসব শিক্ষার্থীকেই পুনরায় আবেদন করতে হবে।

      এদিকে রোববার একাদশ শ্রেণিতে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, নির্বাচিত শিক্ষার্থীদের সোমবার থেকে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফি ২২৮ টাকা (ওয়েবসাইটে উল্লেখিত অপারেটর-এর মাধ্যমে) জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করতে হবে।

      তবে পরবর্তীতে মাইগ্রেশন হলে শিক্ষার্থীকে নতুন করে ভর্তি নিশ্চায়ন করতে হবে না অর্থাৎ কোনো রেজিস্ট্রেশন ফি দিতে হবে না।

      জানা গেছে, প্রথম ধাপের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে গত ১৩ জুন। বাছাই প্রক্রিয়া শেষে ১০ দিন পর আজ ফল প্রকাশ করা হয়েছে। ভর্তি নীতিমালার সময়সূচি মেনে অন্যান্য সব কার্যক্রম যথাসময়ে শেষ করা হবে।

      ভর্তি নীতিমালা অনুযায়ী, প্রথম ধাপে ফল প্রকাশের পর নির্বাচিতদের নিশ্চায়ন করতে হবে। তাদের নিশ্চায়ন প্রক্রিয়া শেষ হলে শূন্য আসনে ৩০ জুন থেকে দ্বিতীয় ধাপে আবেদন শুরু হবে, যা চলবে ২ জুলাই পর্যন্ত। ৪ জুলাই রাত ৮টায় দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে। এরপর টানা চার দিন চলবে দ্বিতীয় ধাপে নির্বাচিতদের নিশ্চায়ন প্রক্রিয়া।

      ৯ ও ১০ জুলাই তৃতীয় ধাপে আবেদন নেওয়া হবে, যার ফল প্রকাশ করা হবে ১২ জুলাই রাত ৮টায়। তিন ধাপে আবেদনের পর ফল প্রকাশ, নিশ্চায়ন ও মাইগ্রেশন শেষে ১৫ জুলাই থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। চলবে ২৫ জুলাই পর্যন্ত। ভর্তি কার্যক্রম শেষে আগামী ৩০ জুলাই সারাদেশে একযোগে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।

      এর আগে, গত ২৬ মে শুরু হয়ে ১৩ জুন একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে আবেদন প্রক্রিয়া শেষ হয়।

       

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        টানা সাড়ে ৩ মাস পর আগামীকাল খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

        নিজস্ব প্রতিবেদক
        ২৩ জুন, ২০২৪ ২০:৪৭
        নিজস্ব প্রতিবেদক
        টানা সাড়ে ৩ মাস পর আগামীকাল খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

        কুবি প্রতিনিধি: দীর্ঘদিন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাথে প্রশাসনের দ্বন্দ্বে এবং সরকারি-বেসরকারি ছুটি মিলিয়ে, গত ১৩ মার্চ থেকে প্রায় সাড়ে তিন মাস বন্ধ ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শ্রেণির কার্যক্রম।

        শিক্ষক সমিতির সাত দফা দাবি না মানায় প্রথম দফায় ১৩ ও ১৪ মার্চ দুই দিন, দ্বিতীয় দফায় ১৯ থেকে ২৭ মার্চ ৯ দিন, একাডেমিক বন্ধ ২৮ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত ২৪ দিন এবং তৃতীয় দফায় শ্রেণির কার্যক্রম ২১ থেকে ২৩ এপ্রিল বন্ধ ছিল। এরপর প্রশাসনিকভাবে ২রা মার্চ পর্যন্ত মিডটার্ম পরীক্ষা বন্ধ থাকে। ৩০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ৯৩ তম সিন্ডিকেট মিটিং এ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়। তবে গত ১০জুন প্রশাসনের এক সিন্ডিকেট সভার বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ হিসেবে আজ পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে একটানা প্রায় সাড়ে তিন মাস।

        গত বৃহস্পতিবার (২০ জুন) রাতে অনলাইন ফ্লাটফর্ম জুমে শিক্ষক সমিতির সাধারণ সভায় সিদ্ধান্ত অনুযায়ী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চলমান সংকটে সিন্ডিকেট সিদ্ধান্তের পর সশরীরে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। তবে একই সাথে উপাচার্যের অপসারণ দাবিতে ২ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি আদায় না হলে ক্লাস-পরীক্ষার বিষয়ে আবার সিদ্ধান্ত নেওয়া হবে জানা গেছে।

        এসময় শিক্ষক প্রতিনিধিরা জানান, ২৩ জুন (রোববার) থেকে ক্লাসে ফিরবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষার্থীদের সাথে সমন্বয় করে শনিবারে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে উপাচার্যের অপসারণ দাবিতে দুপুর ১২ টা থেকে ২ পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। এছাড়াও দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত নতুন নিয়োগ বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

        দাবি বাস্তবায়ন করার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হবে জানিয়েছে শিক্ষক সমিতি। নির্দিষ্ট সময়ের মধ্যে সেসব দাবি পূরণ না হলে পুনরায় ক্লাস-পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তারা।

        এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবু তাহের বলেন, "শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা ২৩ জুন থেকে ক্লাস ও পরীক্ষায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। উপাচার্যের কথায় আমরা বিশ্বাস রাখতে পারছি না। আমাদের দাবিগুলো পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত প্রতিদিন ২ ঘণ্টা কর্মবিরতি থাকবে। দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত শিক্ষকগণ প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন। দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা এই অবস্থান কর্মসূচি পালন করে যাবো। যে দিন আমাদের দাবিগুলো বাস্তবায়িত হবে সেদিন থেকে আমরা আমাদের অবস্থান কর্মসূচি থেকে সরে আসবো। একটি দাবিও যদি বাস্তবায়নে অপূর্ণ থাকে আমাদের এই কর্মসূচি অব্যাহ থাকবে। আশা করছি যে কমিটিগুলো করা হয়েছে তা আগামী ১৫ জুলাই এর মধ্যেই রিপোর্ট দিয়ে দিবে। যদি রিপোর্ট দেওয়া হয় তাহলে ২০ জুলাই এর মধ্যেই সিন্ডিকেটের মাধ্যমে দাবিগুলো বাস্তবায়ন করা হবে। আমাদের সকল দাবি পূরণ ও হামলার বিচার না হওয়া পর্যন্ত উপাচার্যকে প্রশাসনিক কার্যক্রমে কোন সহযোগিতা করবো না। নতুন নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখার জন্য এর আগেও চিঠি দেওয়া হয়েছিল। এরপরও যদি নিয়োগ পরীক্ষা নিতে চায় তাহলে আমরা সম্মিলিতভাবে প্রতিহত করবো। যেহেতু ২ ঘণ্টা কর্মবিরতি থাকবে এবং আগেও ক্যাম্পাস বন্ধ ছিল তাই শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে আমরা শনিবারে অনলাইন ক্লাস নিবো। তবে উপাচার্য এবং ট্রেজারারের পদত্যাগের দাবিতে আন্দোলন চলমান থাকবে।"

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তীতে মাভাবিপ্রবিতে পুষ্পস্তবক অর্পণ

          নিজস্ব প্রতিবেদক
          ২৩ জুন, ২০২৪ ২০:৪৫
          নিজস্ব প্রতিবেদক
          বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তীতে মাভাবিপ্রবিতে পুষ্পস্তবক অর্পণ

          মাভাবিপ্রবি প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগ এর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী তথা প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

          ২৩ জুন রবিবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

          এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ ইদ্রিস আলী, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্র ফেসর ড. মোহাম্মদ শাহীন উদ্দিন, জননেতা আব্দুল মান্নান হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ আশরাফ হোসেন তালুকদার, জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ আজিজুল হক, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মানিক শীল, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ন কবিরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

          পুস্পস্তবক অর্পণের পর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন বাংলাদেশ আওয়ামীলীগ প্রতিষ্ঠার সোনালী ইতিহাস তুলে ধরেন।

          মো. জাহিদ হোসেন/

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত