শিরোনাম
তীব্র গরমে জাবির তিন শিক্ষার্থীর উদ্যোগে ফ্রি শরবত বিতরণ
জাবি প্রতিনিধিঃ সারাদেশে চলমান তীব্র দাবদাহে পিপাসার্ত শিক্ষার্থী ও রিকশা চালকদের মধ্যে সুপেয় শরবত (লেবু, ট্যাং, চিনি মিশ্রিত) বিতরণ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তিন শিক্ষার্থী।
শনিবার (২৭ এপ্রিল) বিকেল ২ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এ বিতরণ আয়োজন করা হয়।
বিতরণকারী শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৪৬ তম আবর্তনের শিক্ষার্থী মির্জা আবু বক্কর ছিদ্দিক, একই আবর্তনের গণিত বিভাগের শিক্ষার্থী রাশেদ রনি ও বঙ্গবন্ধু তূলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৫০ তম আবর্তনের শিক্ষার্থী সাইদুর রহমান সীমান্ত।
এ সময় দেড় শতাধিক রিকশাচালক, সাধারণ শিক্ষার্থী ও পথচারীদের মাঝে শরবত বিতরণ করা হয়।
বিষয়টি নিয়ে জানতে চাইলে মির্জা আবু বক্কর ছিদ্দিক বলেন, সারাদেশ এখন প্রচণ্ড দাবদাহের মধ্যে অবস্থান করছেন। এমন সময় সাধারণ শিক্ষার্থীরা প্রচন্ড পিপাসায় পড়েন তাই আমরা চেষ্টা করেছি তাদের মাঝে এ সামান্য শরবত পৌঁছে দিতে। আমাদের চেষ্টা থাকবে এভাবে মানব কল্যাণমুলক নানান কাজ করার চেষ্টা করা। রাশেদ রনি বলেন, তীব্র তাপদাহ পরিস্থিতিতে আমাদের আশপাশে অবস্থান করা শ্রমজীবী মেহনতি ও রিকশা চালক মানুষদের কথা ভুলে গেলে চলবে না। তাই তাদের উদ্দেশে মূলত এ আমাদের এ উদ্যোগ নেওয়া হয়েছে।
যশোরে গরমে অসুস্থ হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু
যশোরে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে আহসান হাবীব নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
রোববার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
আহসান হাবীব যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ছিলমপুর গ্রামের ইউছুপ আলী মোল্লার ছেলে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাবিবুর রহমান শিক্ষক আহসান হাবীবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এজেডএম পারভেজ মাসুদ জানান, শিক্ষক আহসান হাবীব আজ সকালে মাঠে কাজ করে ৯টার দিকে বিদ্যালয়ে এসে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন-অর-রশিদ গণমাধ্যমকে বলেন, আজ সকালে ওই স্কুলশিক্ষককে (আহসান হাবীব) মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। রোগীর স্বজনরা জানিয়েছেন যে আজ সকালে রোদের মধ্যে তিনি মাঠে কাজ করে স্কুলে গিয়েছেন। স্বজনদের দাবি, তার হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে। তবে আমরা এখনো চূড়ান্ত রিপোর্ট পাইনি। জরুরি বিভাগের চিকিৎসকের ধারণা, তিনি হার্ট অ্যাটাকে মারা যেতে পারেন।
মঙ্গলবার থেকে চবিতে সশরীরে ক্লাস শুরু
চবি প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার (৩০ এপ্রিল) থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সশরীরে ক্লাস শুরুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় সিন্ডিকেট ও ডিন’স কমিটির একটি সভায় এ সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী।
সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে তীব্র গরমে সারাদেশে স্কুল, কলেজ ও মাদ্রাসার বন্ধ ঘোষণার প্রেক্ষিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও ডিন’স কমিটির সিদ্ধান্তে গত রোববার ২১ (এপ্রিল) চবির সকল ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
নানা আয়োজনে শেকৃবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপন
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে জাঁকজমকপূর্ণভাবে বিশ্ব ভেটেরিনারি দিবস -২০২৪ উদযাপন করা হয়েছে। আজ ২৭ এপ্রিল (শনিবার) সকাল ৯.৩০ মিনিটে দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে প্রথমেই অনুষদের সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য, ট্রেজারার, অনুষদের ডিন, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি ও শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের এএসভিএম অনুষদ প্রাঙ্গনে বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বৃক্ষরোপণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপউপাচার্য, ট্রেজারার এবং অনুষদটির ডীন।
পাশাপাশি, অনুষদের ভেটেরিনারি টিচিং হাসপাতালে ফ্রি ভেটেরিনারি ক্যাম্পেইন এর আয়োজন করা হয়। যেখানে ফ্রি ভ্যাকসিনেশন ও ঔষধ প্রদানসহ অন্যান্য চিকিৎসাজনিত সুবিধা প্রদান করা হয়।
এছাড়াও বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে অনুষদের বর্তমান ডিনের দ্বিবার্ষিক কর্মপরিকল্পনার অংশ হিসেবে অনুষদীয় শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী মাল্টিন্যাশনাল কোম্পানি নিউ হোপ এগ্রোটেক বাংলাদেশের সহযোগিতায় অনুষদে সদ্য স্নাতকদের জন্য প্রথমবারের মত জব ফেয়ারের আয়োজন করা হয়েছে যা শিক্ষার্থীদের মাঝে তুমুল সাড়া ফেলেছে এবং বিশ্ববিদ্যালয়ের সকল মহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। উক্ত জব ফেয়ারে তাৎক্ষণিকভাবে ৮-১০ জন শিক্ষার্থীকে কোম্পানিটির টেকনিক্যাল অফিসার নিয়োগ প্রদান করা হবে।
অনুষদের সদ্য স্নাতকদের জন্য জব ফেয়ার আয়োজনের প্রতিক্রিয়ায় অনুষদীয় ছাত্র সমিতির ভিপি রাহাত মোল্লা বলেন, বিষয়টি অকল্পনীয়। পাশ করার পর একজন চাকুরী প্রার্থিকে যেখানে বিভিন্ন প্রতিষ্ঠানে ঘুরে বেড়াতে হয় সেখানে একটি স্বনামধন্য বহুজাতিক কোম্পানী আমাদের ক্যাপাসে এসে একদম ফ্রেশ গ্র্যাজুয়েটদের চাকুরী দিচ্ছে। এটা সম্ভব হয়েছে আমাদের ডিন মহোদয়ের ঐকান্তিক ইচ্ছা ও প্রচেষ্ঠায়। আমি বিশ্বাস করি বহুজাতিক কোম্পানিতে চাকুরী আগ্রহীদের জন্য এটা একটি বিরল সুযোগ। আমি সদ্য স্নাতকদের সফলতা কামনা করি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফসর ড. মো: শহীদুর রশীদ ভূইয়া বলেন, দিনটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যবহ। অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগীতায় তাঁদের ডিনের উদ্যোগে এই দিবস জাঁকজমকের সাথে অনুষদে প্রথমবারের মত পালিত হচ্ছে যা সত্যিই প্রসংশনীয়। এই দিবস থেকে শিক্ষা নিতে হবে এবং ভবিষ্যৎ ভেটেরিনারি সেক্টরকে কীভাবে সমৃদ্ধ করা যায় সেই পরিকল্পনা করতে হবে। আমাদের দেশের ভেটেরিনারি সেক্টরকে গবেষণাখাতে আরো উন্নত করতে হবে। ভেটরিনারিয়ানগণ অবলা প্রাণীর চিকিৎসা করেন যা সত্যিকার অর্থেই অত্যন্ত কষ্টসাধ্য কাজ। তাছাড়া আমাদের দুধ কিংবা মাংস উৎপাদনকারী নিজস্ব কোনো কোনো ব্রিড নেই। এগুলোর দিকেও আমাদের মনোযোগ দিতে হবে।
অনুষদের ডিন প্রফেসর ড. কে, বি, এম, সাইফুল ইসলাম বলেন, দিবসটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রথম বড় পরিসরে আমরা অনুষদভিত্তিক এই দিবস পালন করছি। বর্ণাঢ্য র্যালী, ফ্রি ভেটেরিনারি সেবা, বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ারের আয়োজন উক্ত দিবসকে কেন্দ্র করে করেছি যা সকল শিক্ষক এবং অনুষদীয় শিক্ষার্থীদের সহযোগিতায় সম্ভব হয়েছে। জব ফেয়ার শিক্ষার্থীদের জন্য বিশেষ এক আকর্ষন। অনুষদের অনেক শিক্ষার্থী অনার্স শেষ হওয়ার সঙ্গেই চাকরি পেয়ে যাবে, হয়তো সার্টিফিকেট পাওয়ার পর একদিনও বেকার থাকতে হবে না। এমন উদ্যোগ নিতে পারা অনুষদের ডিন হিসেবে আমার জন্য আনন্দের ও প্রশান্তির।
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব কলেজে ক্লাস শুরু রোববার
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। ফলে রোববার (২৮ এপ্রিল) থেকে সব কলেজে ক্লাস যথারীতি চলবে।
শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ২০ এপ্রিল তীব্র তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সারা দেশের কলেজগুলোতে ক্লাস বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, তীব্র তাপপ্রবাহের কারণে পরবর্তী তারিখ ঘোষণা না করা পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ক্লাস বন্ধ থাকবে।
এদিকে রোববার খুলছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়। তবে সব প্রাক-প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। এ নিয়ে বেশকিছু নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য