শিরোনাম
মিষ্টি খেতে ইবি উপাচার্যকে দশ লক্ষ টাকার প্রস্তাব
ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামকে চাকরি প্রদানের বিনিময়ে দশ লক্ষ টাকার মিষ্টি খাওয়ার প্রস্তাব পাঠিয়ে হোয়াটসঅ্যাপে রহস্যময় ক্ষুদে বার্তা পাঠিয়েছেন মিথি নামের এক তরুণী৷
মঙ্গলবার (২৬ মার্চ) বেলা ১১ টার দিকে চাকরি প্রদানের অনুরোধ জানিয়ে প্রথমে হোয়াটসঅ্যাপে ফোন এবং পরবর্তীতে ক্ষুদে বার্তা পাঠানো হয়। হোয়াটসঅ্যাপ আইডিতে তার নাম দেখা যায় মিথি। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান ইবি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
জানা যায়, ক্ষুদে বার্তায় ঐ তরুণী লিখেন,
"স্যার,,, ১০ লাখ মিষ্টি খেতে নেন স্যার, এটা আপনি আর আমি ছাড়া কেউ জানবেনা ইনশাআল্লাহ,আমার সত্যিই ওখানে কেউ নেই,প্লিজ স্যার চাকরিটা খুব দরকার"।বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, আনুমানিক বেলা ১১ টার দিকে উপাচার্যকে ফোন দিয়ে একটি অপরিচিত মেয়ে যোগাযোগ করতে চাচ্ছিলো। উপাচার্যের সাড়া না পেয়ে মেয়েটি ম্যাসেজ পাঠায় যে, যদি তাকে চাকরি দেয়া হয় তাহলে ১০ লক্ষ টাকা দিবে। এর পরেই আমরা ইবি থানায় একটি জিডি করি যাতে ভবিষ্যতে সামাজিক যোগাযোগমাধ্যমে এটি প্রকাশ হলেও কোনো সমস্যা না হয়।
এ বিষয়ে ইবি থানার উপ পরিদর্শক মেহেদী হাসান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে রেজিস্ট্রার মহোদয় একটি জিডি করেছেন। জিডি নম্বর ১০২১। আমরা প্রশাসনের সাথে আলোচনা করে এবিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।
বিষয়টি নিয়ে ইবি উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, এক নারী হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে আমার সঙ্গে কথা বলতে চায়, পরিচয় কি? কি বিষয়ে কথা বলতে চান? জানতে চাইলে তিনি বলেন, চাকরির বিষয়ে। তখন আমি বললাম চাকরির বিষয়ে আমি কোনো কথা বলি না। তখন তিনি বলেন, চাকরিটা আমার খুব দরকার। পরে আমি ফোন কেটে দিলে তিনি হোয়াটসঅ্যাপে মেসেজ করে চাকরি প্রদানের বিনিময়ে মিষ্টি খেতে দশ লক্ষ টাকার প্রস্তাব দেন। আমার ধারণা এটা কোনো একটা সংঘবদ্ধ চক্রের কাজ। আমাকে ফাঁদে ফেলার জন্য তারা এটা করতে পারে। তারা উদ্দেশ্য প্রনোদিত ভাবে পূর্বাপর যে তৎপরতা চালিয়েছে এ ফোনকল তারই অংশ হতে পারে। এরা আমার মানক্ষুন্ন করার জন্য এ কাজ করে থাকতে পারে। আমি রেজিস্ট্রারকে তাৎক্ষণিক থানায় জিডি করতে বলেছি। আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে বলেছি।
উপাচার্য আরও বলেন, আবারও বলছি আমি কোনো ধরনের দূর্নীতির সঙ্গে জড়িত না। আমার সময়ে সকল নিয়োগ স্বচ্ছতার সঙ্গে দিয়েছি। যে যোগ্য তাকে নিয়োগ দিয়েছি।
সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের 'মিশন গ্রিন বাংলাদেশ'
শাহরিয়ার সীমান্ত: বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে দেশের এক ঝাঁক তরুণ৷ মঙ্গলবার (২৬ মার্চ, ২০২৪) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণের মাধ্যমে বাংলাদেশ সবুজ বাংলাদেশ গড়ার শপথ নেন তারা। এসময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি), চারুকলা বিভাগ, বেশ কিছু আবাসিক হল ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে বৃক্ষরোপণ করেন।
জানা গেছে, সারাদেশের তরুণদের নিয়ে একটি সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে 'মিশন গ্রিন বাংলাদেশ'-নামের উদ্যোগ নিয়েছে দেশের মানুষের হেলথ ও ওয়েলনেস নিয়ে কাজ করে চলা প্রতিষ্ঠান হেলথি লিভিং বিডি। সহযোগী হিসাবে আছে পরিবেশ নিয়ে দীর্ঘদিন কাজ করে চলা সংগঠন 'হেল্প দ্যা ফিউচার' ও গাছ নিয়ে কাজ করে চলা প্রতিষ্ঠান 'প্লান্ট ইজি'। বৃক্ষরোপণের প্রথম পর্বের এ মিশনটি চলবে আগামী ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত।
আয়োজকরা জানায়, প্রথম পর্বে স্বাধীনতার ৫৩ বছর উপলক্ষে প্রতীকীভাবে দেশের ৫৩টি স্থানে চারাগাছ রোপণ করবেন তারা। তাদের উদ্দেশ্য শুধু চারাগাছ রোপণই নয়, বৃক্ষরোপণের বার্তাটি সারাদেশে ছড়িয়ে দেওয়া যাতে করে সবাই বৃক্ষরোপণে উদ্বুদ্ধ হয়। আর ২০২৪ সালে সারাবছর জুড়েই চলবে তাদের সবুজ বাংলাদেশ গড়ার কার্যক্রম। এই মিশনের অংশ হিসেবে এক লক্ষেরও বেশি গাছ রোপণ করার পরিকল্পনা রয়েছে তাদের। এছাড়াও কার্যক্রমের আওতায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, প্লাস্টিক দূষণ কমানো, ১কোটি মানুষের মাঝে জনসচেতনতা তৈরীসহ নানা উদ্যোগ হাতে নিয়েছেন তারা।
অনন্য এ আয়োজনের বিষয়ে জানতে চাইলে হেলথি লিভিং বিডির প্রতিষ্ঠাতা আহসান রনি বলেন, 'আমরা একটি সুস্থ ও সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, যেখানে প্রতিটি মানুষ সুস্থ জীবনযাপন করবে। সুস্থ জীবনযাপনের এক নম্বর শর্ত হচ্ছে সুস্থ পরিবেশ অর্থাৎ শুদ্ধ বাতাস, শুদ্ধ মাটি, পরিষ্কার পানি; সবকিছুর প্রধান সমাধান হচ্ছে একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা, যেখানে চারিদিকে গাছের সমারোহ। এজন্যই হেলদি লিভিং বিডি ও সহযোগী প্রতিষ্ঠানগুলো থেকে আমরা সারাদেশে লক্ষাধিক গাছ যেমন লাগাতে চাই, তেমনি কোটি মানুষকে সচেতন করতে চাই গাছ লাগানোর জন্য।'
কার্যক্রমের প্রজেক্ট ডিরেক্টার কৃষিবিদ আবুল বাশার মিরাজ বলেন, 'সুস্থভাবে বাঁচতে হলে সবার আগে আমাদের সুস্থ পরিবেশ দরকার। যেভাবে দেশের প্রতিটি পতিত জায়গা, রাস্তা, কিংবা নদীর ধারে প্রতিটি জায়গায় আমরা বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়তে চাই। আমরা আশা করছি সবুজ বাংলাদেশ গড়ে তোলার এই উদ্যোগে প্রতিটি মানুষই আমাদের সাথে থাকবেন।'
২৪ দিনের লম্বা ছুটিতে ঢাকা কলেজ
রাজধানীর ঢাকা কলেজে শুরু হয়েছে ২৪ দিনের লম্বা ছুটি। দোলযাত্রা, স্বাধীনতা ও জাতীয় দিবস, শব-ই-কদর, ঈদুল ফিতরসহ বিভিন্ন উপলক্ষ্যে এই ছুটি শুরু হয়েছে। এর আওতায় ২৫ মার্চ (সোমবার) থেকে আগামী এপ্রিল মাসের ১৮ তারিখ (বৃহস্পতিবার) পর্যন্ত ঢাকা কলেজে বন্ধ থাকবে সবধরনের ক্লাস-পরীক্ষা।
বিষয়টি নিশ্চিত করে অধ্যক্ষের কার্যালয় থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র রমজান, দোলযাত্রা (২৫ মার্চ), স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ), পুণ্য শুক্রবার (২৯ মার্চ), ইস্টার সানডে (৩১ মার্চ), জুমাতুল বিদা (৫ এপ্রিল), শব-ই-কদর (৭ এপ্রিল), ঈদুল ফিতর এবং গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে কলেজের সব ক্লাস ২৫ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।
তবে সরকারি ছুটির দিন ব্যতীত অন্যান্য দিন অফিস ও বিভাগগুলো খোলা থাকবে এবং দাপ্তরিক কার্যক্রম যথারীতি চলবে বলেও জানানো হয়েছে।
শনিবারও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার ইঙ্গিত শিক্ষামন্ত্রীর
রমজানের ছুটি সমন্বয় করতে আগামী বছর থেকে প্রয়োজনে শনিবার স্কুল খোলা থাকতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
মঙ্গলবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন’ বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান।
এর আগে রোজায় প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এতে করে প্রাথমিক বিদ্যালয় ১০ দিন ও মাধ্যমিক রমজানে ১৫ দিন খোলা থাকছে।
অন্যদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্র জানায়, সারাদেশের কলেজগুলো রমজানে ২৪ মার্চ পর্যন্ত খোলা রাখা হবে।
এছাড়া রমজান উপলক্ষে মাদরাসার ছুটির তালিকাও সংশোধন করেছে সরকার। এতে ১৫ দিন ছুটি কমানো হয়েছে। নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী-২১ মার্চ পর্যন্ত মাদরাসায় ক্লাস-পরীক্ষা চলবে।
এদিকে রোজায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম চলছে নতুন সময়সূচিতে।
মাভাবিপ্রবি "বঙ্গবন্ধু পরিষদ" কর্তৃক মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
মাভাবিপ্রবি প্রতিনিধি: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে "বঙ্গবন্ধু পরিষদ" মাভাবিপ্রবি কর্তৃক ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ইং পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ সকাল ৬:০০ ঘটিকায় মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন উদ্দিন ও সাধারণ সম্পাদক ড. মো: নাজমুল ইসলামের নেতৃত্বে ক্যাম্পাস্থ প্রত্যয়' ৭১ এ পুস্পস্তবক অর্পণ করেন "বঙ্গবন্ধু পরিষদ" মাভাবিপ্রবি।
এসময় অধ্যাপক ড. মো. মাহবুবুল হক, অধ্যাপক ড. মো. ইকবাল মাহমুদ, অধ্যাপক ড. মো. নাজমুস সাদেকীন, অধ্যাপক ড. সঞ্জয় কুমার সাহা, অধ্যাপক ড. মনির মোর্শেদ, অধ্যাপক ড. আশরাফ হোসাইন তালুকদার, অধ্যাপক ড. মোহাম্মদ ইদ্রিস আলী, ড. আবু জাফর শিবলী, মো: বাবুল হোসেন, নান্নুর রাহমান, ড. রবিউল ইসলাম লিটন, ড. শিমুল রায়, তুহিন আহমেদ, আশিকুর রহমান, মো: আব্দুল হালিমসহ বঙ্গবন্ধু পরিষদের অন্যান্য নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য