ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি আলিম, সম্পাদক আমীরুল

নিজস্ব প্রতিবেদক
২২ মার্চ, ২০২৪ ১৮:৩৫
নিজস্ব প্রতিবেদক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি আলিম, সম্পাদক আমীরুল

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ১১০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক ও কৃষি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. আব্দুল আলিম এবং ১০৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমীরুল ইসলাম।

বুধবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. নূরুল হক মোল্লা। এদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ২৬টি পদের বিপরীতে দুটি প্যানেল থেকে ৫২ জন প্রার্থী অংশ নিয়েছেন। এবার ২৩৯ জন ভোটারের মধ্যে ২২০ জন শিক্ষক তাঁদের ভোট প্রয়োগ করেছেন।

কমিটির অন্য নির্বাচিত প্রার্থীরা হলেন সহ-সভাপতি ড. মো. মতিয়ার রহমান (প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান) ও সহ-সভাপতি ড. মো. গোলাম ছাদিক (ফার্মেসি), যুগ্ম-সম্পাদক ড. পারভেজ আজহারুল হক প্রিন্স (লোকপ্রশাসন) ও যুগ্ম-সম্পাদক ড. এস. এম. কামরুজ্জামান (ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস), কোষাধক্ষ ড. মো. শেরেজ্জামান (ইতিহাস), সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাজ্জাদুর রহিম সাজিদ (আইসিই), যুগ্ম-সাংগঠনিক সম্পাদক ড. মো. মতিউর রহমান ২ (আরবি), প্রচার সম্পাদক ড. মোহাম্মদ হারুনর রশিদ (গণিত), তথ্য ও গবেষণা সম্পাদক মাহাবুবুর রহমান রঞ্জ (রসায়ন), যুগ্ম-তথ্য ও গবেষণা ড. মো. আল-আমিন সরকার (ফিশারিজ)।

এছাড়াও সদস্য পদে বিজয়ী প্রার্থীরা হলেন ড. মো. কুদরত-ই-জাহান (রসায়ন), ড. ইফতিখারুল আলম মাসউদ (আরবি) ও ড. মো. রেজাউল করিম-২ (প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান), ড. মো. তোফাজ্জল হোসেন (প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান)।

অনুষদ/ইনস্টিটিউট নির্বাচিত প্রার্থীরা হলেন কলা অনুষদে ড. হোসনে আরা আরজু (সংস্কৃত), সামাজিক বিজ্ঞান অনুষদের ড. মোহাম্মদ হাবিবুল ইসলাম (ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট), বিজনেস স্টাডিজ অনুষদে মোহাম্মদ নির্ঝর রহমান (মার্কেটিং), বিজ্ঞান অনুষদে ড. মো. বাইতুল মোকাদ্দেছুর রহমান (ফার্মেসি), জীববিজ্ঞান অনুষদে ড. মো. শাহাদাৎ হোসেন (জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি), কৃষি অনুষদে ড. মো. সাইফুল ইসলাম (ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি), প্রকৌশল অনুষদে ড. মো. মামুন-উর-রশীদ খন্দকার (ইইই), ফিশারিজ অনুষদে ড. মো. আবু সাঈদ জুয়েল (ফিশারিজ), ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদে ড. শাহ মো. আব্দুর রউফ (ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস), ইনস্টিটিউট ড. মোহা. হাছানাত আলী (আইবিএ)।

এছাড়াও চারুকলা অনুষদ/আইন অনুষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ আলী (গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস)।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    অবন্তিকার আত্মহত্যাঃ মায়ের সঙ্গে আড়াই ঘণ্টা বৈঠক জবি তদন্ত কমিটির

    নিজস্ব প্রতিবেদক
    ২২ মার্চ, ২০২৪ ১৫:৫৮
    নিজস্ব প্রতিবেদক
    অবন্তিকার আত্মহত্যাঃ মায়ের সঙ্গে আড়াই ঘণ্টা বৈঠক জবি তদন্ত কমিটির

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় তার মায়ের সঙ্গে আড়াই ঘণ্টা বৈঠক করেছেন বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি।

    শুক্রবার (২২ মার্চ) বেলা ১১টার দিকে কুমিল্লার বাগিচাগাঁও এলাকার অবন্তিকার বাসভবনে আসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটির পাঁচ সদস্য। এ সময় তারা প্রায় আড়াই ঘণ্টা ধরে অবস্থান করেন সেখানে। অবন্তিকার মা তাহমিনা শবনমের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে বেলা দেড়টার দিকে সেখান থেকে বের হয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন।

    গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির আহ্বায়ক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. জাকির হোসেন।

    তদন্ত কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. জাকির হোসেন  বলেন, অবন্তিকার আত্মহত্যার ঘটনার তদন্ত করতে গঠিত তদন্ত কমিটির পাঁচ সদস্য আমরা কুমিল্লায় এসেছি। আড়াই ঘণ্টা ধরে তার মায়ের সঙ্গে কথা বলেছি। তিনি যা জানেন সেগুলো আমাদের বলেছেন। তবে তদন্তের স্বার্থে সেগুলো বলা সম্ভব হচ্ছে না। আমরা অভিযুক্ত সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও রায়হান সিদ্দিকী আম্মানকে জিজ্ঞাসাবাদ করিনি। তদন্তের প্রয়োজনে তাদের সঙ্গে পরবর্তীতে কথা বলা হতে পারে।

    তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন সদস্য সচিব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডেপুটি রেজিস্ট্রার অ্যাডভোকেট রঞ্জন কুমার দাস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল হোসেন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এসএম মাসুম বিল্যাহ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যান ড. ঝুমুর আহমেদ।

    প্রসঙ্গত, গত শুক্রবার (১৫) মার্চ রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মানকে দায়ী করে গলায় ফাঁস নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকা। ঘটনার পর শুক্রবার রাতে তার মা তাহমিনা শবনম বাদী হয়ে সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও আম্মান সিদ্দিকীকে আসামি করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      জাবিতে ২৬ মার্চে থাকবে না বিশেষ খাবার

      নিজস্ব প্রতিবেদক
      ২১ মার্চ, ২০২৪ ২০:৫০
      নিজস্ব প্রতিবেদক
      জাবিতে ২৬ মার্চে থাকবে না বিশেষ খাবার

      জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রতিবছরের ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ ভোজের আয়োজন করা হয়। তবে এ বছর পবিত্র রমজান মাস হওয়ায় শিক্ষার্থীদের স্বার্থে আবাসিক হলগুলোতে ২৫ এপ্রিল এই বিশেষ খাবারের (ফিস্ট) ব্যবস্থা করা হবে।

      বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রাধ্যক্ষ নাজমুল হাসান তালুকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

      এ বিষয়ে তিনি বলেন, রমজান মাসে আবাসিক হল গুলোর কর্মচারী কর্মকতাদের বিভিন্ন কাজ থাকে। আবার এই সময়ে অনেক শিক্ষার্থী ক্লাস -পরীক্ষা না থাকায় বাড়ি চলে গেছেন। তাই বিশ্ববিদ্যালয়ের হল প্রাধ্যক্ষ কমিটির সভাপতির সিদ্ধান্ত মোতাবেক সকল শিক্ষার্থীদের নিয়ে আগামী ২৫ এপ্রিল স্বাধীনতা দিবসের বিশেষ ভোজের আয়োজন করবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো

      এ বিষয়ে প্রাধ্যক্ষ কমিটির সভাপতির সাথে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি।

      উল্লেখ্য, জাবিতে স্বাধীনতা দিবস ও বিজয় দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে এ ধরণের বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়ে থাকে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ডি-নথির যুগে প্রবেশ করল বরিশাল বিশ্ববিদ্যালয়

        নিজস্ব প্রতিবেদক
        ২১ মার্চ, ২০২৪ ১৬:০
        নিজস্ব প্রতিবেদক
        ডি-নথির যুগে প্রবেশ করল বরিশাল বিশ্ববিদ্যালয়

        ববি প্রতিনিধি: ডি-নথি বা ডিজিটাল নথির যুগে প্রবেশ করল বরিশাল বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ১০ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

        প্রাথমিক ভাবে বিশ্ববিদ্যালয়ের ৯ টি দপ্তরে এ ডিজিটাল নথি কার্যক্রম পরিচালিত হবে। ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয়ের সকল দপ্তর ও বিভাগগুলোকে এ কার্যক্রমের আওতাভূক্ত করা হবে।

        এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। কোর্স পরিচালক ছিলেন রেজিস্ট্রার মোঃ মনিরুল ইসলাম। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ডি-নথি বাস্তবায়ন কমিটি আয়োজিত এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের কার্যালয়, ট্রেজারার মহোদয়ের কার্যালয়, রেজিস্ট্রারের কার্যালয়, অর্থ ও হিসাব পরিচালকের কার্যালয়, পরিকল্পনা ও উন্নয়ন অফিস, পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়, প্রকৌশল দপ্তর, নেটওয়ার্কিং এন্ড আইটি দপ্তর এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের ৩০ জন সিনিয়র কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

        উল্লেখ্য যে, দেশের সকল সরকারি প্রতিষ্ঠানগুলোকে ডিজিটালাইজেশন যে উদ্যোগ সরকার গ্রহণ করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে ডি-নথি বা ডিজিটাল নথি ব্যবস্থাপনা। ডি-নথির উদ্দেশ্য হচ্ছে দেশের সরকারি কর্মকর্তাদের বৃহত্তর অংশকে সংযুক্ত করে রিয়েল-টাইম সিদ্ধান্ত গ্রহণ এবং সরকারী অফিসগুলির কার্যক্রম পরিচালনার জন্য ই- গভর্নেন্স এর মাধ্যমে সমাধান প্রদান করা এবং সারা দেশ জুড়ে অফিসসমূহে "কাগজবিহীন" কার্যক্রম পরিচালনা করা।

         

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          বাঙলা কলেজে ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

          নিজস্ব প্রতিবেদক
          ২১ মার্চ, ২০২৪ ১৫:৫৭
          নিজস্ব প্রতিবেদক
          বাঙলা কলেজে ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

          বাঙলা কলেজ প্রতিনিধি: রাজধানীর স্বনামধন্য বিদ্যাপীঠ সরকারি বাঙলা কলেজে ঝিনাইদহ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ সমিতি’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শিক্ষক উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. আহমেদ হাসান আল বাক্বার, সহকারী অধ্যাপক করিমুন্নেসা কচি, সহকারী অধ্যাপক জিহান ফারিয়া এবং ছাত্র উপদেষ্টা মাসুম বিল্লাহ, এম সোহান হোসেন ও মোহাম্মদ শামীম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

          কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মহেশপুর উপজেলার হামিদুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শৈলকুপা উপজেলার রেফাজ রহমান। হামিদুর রহমান সরকারি বাঙলা কলেজের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের এবং রেফাজ রহমান রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

          উক্ত কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আশরাফুল ইসলাম, তারিকুল ইসলাম, সোয়াইব আল গালিব, সিহাব রহমান, দিবস কুমার, দিপু সাহা, ফজলে রাব্বি এবং সজিব মন্ডল।

          যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন লাবিব হাসান, লিখন হোসেন, হাসান কবির, আশিকুর রহমান লিমন, সুজন হোসেন এবং আরোবি সিদ্দিকা।

          সাংগঠনিক সম্পাদক পদে ইমন খান, আলামিন হোসেন জনি, মোঃ তানভীর, আফনান আশিক, তানজিম ওমর, বায়েজিদ মাহমুদ, সুমাইয়া আক্তার উমরা, ফাহিম আহমেদ, মোঃ ফয়জুল্লাহ, ও মোহাম্মদ বাপ্পারাজকে মনোনীত করা হয়েছে।

          কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে সজল, উপ-প্রচার সম্পাদক হিসেবে মাহিন, দপ্তর সম্পাদক হিসেবে নোমান, উপ-দপ্তর সম্পাদক হিসেবে নাইম, ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে ইসমত আরা, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে সুমি, অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে যারিন, উপ-অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে তপু, আপ্যায়ন সম্পাদক হিসেবে আবদুল্লাহ ইশতিয়াক, উপ-আপ্যায়ন সম্পাদক হিসেবে অনিক, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক হিসেবে শুভ, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক হিসেবে কুতুব, সমাজ সেবা সম্পাদক হিসেবে নয়ন রায়, উপ-সমাজ সেবা সম্পাদক হিসেবে তুশার, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক হিসেবে সাব্বির, উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক হিসেবে রিদয় ক্রীড়া সম্পাদক হিসেবে অলি, উপ-ক্রীড়া সম্পাদক হিসেবে আশা, ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে রাজন এবং উপ-সম্পাদক পদে আশিক মনোনীত হয়েছেন।

          এ সম্পর্কে জানতে চাইলে সভাপতি হামিদুর রহমান বলেন, ‘এই সংগঠনটি ঝিনাইদহ জেলা হতে আগত বাঙলা কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের প্রাণের সংগঠন, এটি আমাদের কাছে দ্বিতীয় পরিবারের মতো।’

          সাধারণ সম্পাদক রেফাজ রহমান বলেন, ‘ঝিনাইদহ জেলা হতে সরকারি বাঙলা কলেজে পড়তে আসা শিক্ষার্থীদের নানাবিদ সমস্যা সমাধান যেমন - শিক্ষা, আবাসন, আর্থিক, টিউশন সহ সব ধরনের সহযোগিতা করা এবং পারস্পরিক আন্তঃসম্পর্ক, সামাজিক, সাংস্কৃতিক উন্নয়নই সংগঠনটির মূল লক্ষ্য।’

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত