ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ২৭ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

ববির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক
৪ মার্চ, ২০২৪ ১৯:২৫
নিজস্ব প্রতিবেদক
ববির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার অধ্যাপক ড. মো বদরুজ্জামান ভূঁইয়া।

এ বিষয়ে সোমবার (৪ মার্চ) একটি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০ (১) ধারা অনুসারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়-কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদ হতে অব্যাহতি প্রদানপূর্বক উক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ করা হলো।

অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন এর স্থলাভিষিক্ত হচ্ছেন। অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিনের মেয়াদ শেষ হয়েছে গত বছরের ৬ই নভেম্বর। এর প্রায় চারমাস পরে বিশ্ববিদ্যালয়টিতে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়।

শিক্ষা মন্ত্রনালয়ের প্রজ্ঞাপনে আরো বলা হয়, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষের দায়িত্বে ছিলেন। তাছাড়া অধ্যাপক ড. বদরুজ্জামান ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি জনপ্রিয় কলামিস্ট এবং টকশো ব্যক্তিত্ব হিসেবে সারাদেশে পরিচিত।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    বাকৃবির খামারে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটি গঠন

    নিজস্ব প্রতিবেদক
    ৪ মার্চ, ২০২৪ ১৯:২৩
    নিজস্ব প্রতিবেদক
    বাকৃবির খামারে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটি গঠন

    বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) খামার ব্যবস্থাপনা শাখার সামনে থাকা খড়ের গাদায় আগুন লেগে পুড়ে যাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়েছে।

    সোমবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের খামারে আগুন লাগার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠিত হয়। কমিটিকে আগামী ৫ কর্মদিবসের মধ্য তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে।

    খামার ব্যবস্থাপনা শাখার উপ প্রধান খামার তত্ত্বাবধায়ক মো. জিয়াউর রহমান জানান, এঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে। কমিটিতে খামার ব্যবস্থাপনা শাখার এডিশনাল রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীনকে আহ্বায়ক করা হয়েছে।

    এছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহকারী রেজিস্ট্রার মো. আব্দুর রাজ্জাক, উপ-প্রধান খামার তত্ত্বাবধায়ক মো জিয়াউর রহমান এবং মো. আসাদুল হক।

    তিনি আরও জানান, পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্যে বলা হয়েছে। আগামিকাল কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে।

    উল্লেখ্য, গত ৩ মার্চ রোববার বিকাল সাড়ে ৪ টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে বিকাল ৫ টার দিকে আগুন সমস্ত গাদায় ছড়িয়ে পড়ে পরতে থাকে। পরে এক ঘন্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানান ফায়ার সার্ভিস লিডার জাকারিয়া।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      শহীদ মনসুর আলী মেডিকেলে শিক্ষকের গুলিতে শিক্ষার্থী আহত

      নিজস্ব প্রতিবেদক
      ৪ মার্চ, ২০২৪ ১৭:৩১
      নিজস্ব প্রতিবেদক
      শহীদ মনসুর আলী মেডিকেলে শিক্ষকের গুলিতে শিক্ষার্থী আহত

      সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজে শিক্ষক রায়হান শরীফের গুলিতে এক শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনার পর ওই শিক্ষককে হেফাজতে নিয়েছে পুলিশ। সোমবার (৪ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে ওই মেডিকেল কলেজের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে।

      অভিযুক্ত রায়হান শরীফ কমিউনিটি মেডিসিন লেকচারার। গুলিবিদ্ধ শিক্ষার্থীর নাম আরাফাত আমিন। তাকে উদ্ধার করে সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

      গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলহাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

      শিক্ষার্থীদের বরাত দিয়ে তিনি বলেন, শিক্ষক মনসুর আলী রোজ ক্লাসে পিস্তল নিয়ে আসতেন। বিকেল ৫টার দিকে তুচ্ছ বিষয় নিয়ে তার সঙ্গে শিক্ষার্থী আরাফাত আমিনের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে ওই শিক্ষক রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে গুলি ছোড়ে। এ সময় গুলিতে আহত হন আরাফাত আমিন।

      এ ঘটনার পর ওই শিক্ষককে হেফাজতে নেয়া হয়েছেন বলে জানান ওসি।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ইবি বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের নেতৃত্বে ড. মাহবুবর ও ড. শেলিনা

        নিজস্ব প্রতিবেদক
        ৪ মার্চ, ২০২৪ ১৬:৩৯
        নিজস্ব প্রতিবেদক
        ইবি বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের নেতৃত্বে ড. মাহবুবর ও ড. শেলিনা

        ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ চর্চা ও গবেষণা ভিত্তিক সংগঠন 'বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট'র সভাপতি নির্বাচিত হয়েছেন ইইই বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শেলিনা নাসরীন। আগামী ২ বছর তারা এই দায়িত্ব পালন করবেন।

        সোমবার (৪ মার্চ) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সভাপতি ও সেক্রেটারি পদের জন্য প্রার্থীতা গ্রহণ করেছিলেন শুধু দুইজন। যার ফলে বিনা প্রতিদ্বন্দিতায় তাদেরকে সভাপতি এবং সেক্রেটারি হিসেবে ঘোষণা করা হয়। এখন তারা বসে পূর্নাঙ্গ কমিটি গঠন করবেন।

        এ বিষয়ে নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, বঙ্গবন্ধুর আদর্শ চর্চার উর্বর পরিবেশ সৃষ্টি, গবেষণা ও নতুন প্রজন্মকে উজ্জীবিত করার প্রত্যয় নিয়ে আমরা কাজ করবো। আগামী ৬ মার্চ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

        নবনির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শেলিনা নাসরীন বলেন, কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় নিজেকে সৌভাগ্যের অংশীজন বলে মনে করছি। উক্ত পরিষদের উদ্দেশ্য বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করছি।

        এর আগে, আগামী ৬ মার্চ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী প্রচারণা চালানোর নির্দেশ

          নিজস্ব প্রতিবেদক
          ৪ মার্চ, ২০২৪ ১৫:২১
          নিজস্ব প্রতিবেদক
          সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী প্রচারণা চালানোর নির্দেশ

          মাদকমুক্ত সমাজ ও দেশ গড়ার লক্ষ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় সংগীত শেষে নিয়মিত মাদকবিরোধী প্রচারণা চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

          সোমবার (৪ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক তপন কুমার দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

          বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় সংগীত শেষে নিয়মিত মাদকবিরোধী সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার নির্দেশনা অনুযায়ী অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হলো।

          এব আগে, গত ১৪ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে এক নির্দেশনা দেওয়া হয়।

          ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, স্কুল-কলেজসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী প্রচারণা জোরদার করার লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান বা দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি জাতীয় সংগীত শেষে নিয়মিত মাদকবিরোধী সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার উদ্যোগ গ্রহণ করবেন। এ নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত