ঢাকা, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ ২৭ অগ্রহায়ণ ১৪৩২
 
শিরোনাম

বাকৃবির খামারে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
৪ মার্চ, ২০২৪ ১৯:২৩
নিজস্ব প্রতিবেদক
বাকৃবির খামারে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটি গঠন

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) খামার ব্যবস্থাপনা শাখার সামনে থাকা খড়ের গাদায় আগুন লেগে পুড়ে যাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়েছে।

সোমবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের খামারে আগুন লাগার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠিত হয়। কমিটিকে আগামী ৫ কর্মদিবসের মধ্য তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে।

খামার ব্যবস্থাপনা শাখার উপ প্রধান খামার তত্ত্বাবধায়ক মো. জিয়াউর রহমান জানান, এঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে। কমিটিতে খামার ব্যবস্থাপনা শাখার এডিশনাল রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীনকে আহ্বায়ক করা হয়েছে।

এছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহকারী রেজিস্ট্রার মো. আব্দুর রাজ্জাক, উপ-প্রধান খামার তত্ত্বাবধায়ক মো জিয়াউর রহমান এবং মো. আসাদুল হক।

তিনি আরও জানান, পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্যে বলা হয়েছে। আগামিকাল কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ৩ মার্চ রোববার বিকাল সাড়ে ৪ টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে বিকাল ৫ টার দিকে আগুন সমস্ত গাদায় ছড়িয়ে পড়ে পরতে থাকে। পরে এক ঘন্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানান ফায়ার সার্ভিস লিডার জাকারিয়া।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    শহীদ মনসুর আলী মেডিকেলে শিক্ষকের গুলিতে শিক্ষার্থী আহত

    নিজস্ব প্রতিবেদক
    ৪ মার্চ, ২০২৪ ১৭:৩১
    নিজস্ব প্রতিবেদক
    শহীদ মনসুর আলী মেডিকেলে শিক্ষকের গুলিতে শিক্ষার্থী আহত

    সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজে শিক্ষক রায়হান শরীফের গুলিতে এক শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনার পর ওই শিক্ষককে হেফাজতে নিয়েছে পুলিশ। সোমবার (৪ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে ওই মেডিকেল কলেজের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে।

    অভিযুক্ত রায়হান শরীফ কমিউনিটি মেডিসিন লেকচারার। গুলিবিদ্ধ শিক্ষার্থীর নাম আরাফাত আমিন। তাকে উদ্ধার করে সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলহাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

    শিক্ষার্থীদের বরাত দিয়ে তিনি বলেন, শিক্ষক মনসুর আলী রোজ ক্লাসে পিস্তল নিয়ে আসতেন। বিকেল ৫টার দিকে তুচ্ছ বিষয় নিয়ে তার সঙ্গে শিক্ষার্থী আরাফাত আমিনের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে ওই শিক্ষক রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে গুলি ছোড়ে। এ সময় গুলিতে আহত হন আরাফাত আমিন।

    এ ঘটনার পর ওই শিক্ষককে হেফাজতে নেয়া হয়েছেন বলে জানান ওসি।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ইবি বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের নেতৃত্বে ড. মাহবুবর ও ড. শেলিনা

      নিজস্ব প্রতিবেদক
      ৪ মার্চ, ২০২৪ ১৬:৩৯
      নিজস্ব প্রতিবেদক
      ইবি বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের নেতৃত্বে ড. মাহবুবর ও ড. শেলিনা

      ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ চর্চা ও গবেষণা ভিত্তিক সংগঠন 'বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট'র সভাপতি নির্বাচিত হয়েছেন ইইই বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শেলিনা নাসরীন। আগামী ২ বছর তারা এই দায়িত্ব পালন করবেন।

      সোমবার (৪ মার্চ) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সভাপতি ও সেক্রেটারি পদের জন্য প্রার্থীতা গ্রহণ করেছিলেন শুধু দুইজন। যার ফলে বিনা প্রতিদ্বন্দিতায় তাদেরকে সভাপতি এবং সেক্রেটারি হিসেবে ঘোষণা করা হয়। এখন তারা বসে পূর্নাঙ্গ কমিটি গঠন করবেন।

      এ বিষয়ে নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, বঙ্গবন্ধুর আদর্শ চর্চার উর্বর পরিবেশ সৃষ্টি, গবেষণা ও নতুন প্রজন্মকে উজ্জীবিত করার প্রত্যয় নিয়ে আমরা কাজ করবো। আগামী ৬ মার্চ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

      নবনির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শেলিনা নাসরীন বলেন, কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় নিজেকে সৌভাগ্যের অংশীজন বলে মনে করছি। উক্ত পরিষদের উদ্দেশ্য বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করছি।

      এর আগে, আগামী ৬ মার্চ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী প্রচারণা চালানোর নির্দেশ

        নিজস্ব প্রতিবেদক
        ৪ মার্চ, ২০২৪ ১৫:২১
        নিজস্ব প্রতিবেদক
        সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী প্রচারণা চালানোর নির্দেশ

        মাদকমুক্ত সমাজ ও দেশ গড়ার লক্ষ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় সংগীত শেষে নিয়মিত মাদকবিরোধী প্রচারণা চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

        সোমবার (৪ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক তপন কুমার দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

        বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় সংগীত শেষে নিয়মিত মাদকবিরোধী সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার নির্দেশনা অনুযায়ী অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হলো।

        এব আগে, গত ১৪ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে এক নির্দেশনা দেওয়া হয়।

        ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, স্কুল-কলেজসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী প্রচারণা জোরদার করার লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান বা দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি জাতীয় সংগীত শেষে নিয়মিত মাদকবিরোধী সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার উদ্যোগ গ্রহণ করবেন। এ নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          বাকৃবির কেন্দ্রীয় খামারের খড়ের গাদায় আগুন

          নিজস্ব প্রতিবেদক
          ৩ মার্চ, ২০২৪ ২০:২৭
          নিজস্ব প্রতিবেদক
          বাকৃবির কেন্দ্রীয় খামারের খড়ের গাদায় আগুন

          বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) খামার ব্যবস্থাপনা শাখার সামনে থাকা খড়ের গাদায় হঠাৎ আগুন লেগে কিছু অংশ পুড়ে গেছে।

          রবিবার (৩ মার্চ) বিকাল সাড়ে ৪ টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে বিকাল ৫ টার দিকে আগুন সমস্ত গাদায় ছড়িয়ে পড়ে পরতে থাকে। পরে এক ঘন্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস লিডার জাকারিয়া।

          প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে আগুনের সুত্রপাত হয়েছে। তবে প্রত্যক্ষদর্শী অনেকের ধারণা কেউ ইচ্ছাকৃত ভাবে খড়ে আগুন দিয়েছে। খড়ের নিচের অংশ অনেক সময় ধরে জ্বলার কারণে খড়ের উপরের অংশে যখন আগুন দেখা গেছে তখন খুব দ্রুততার সাথে চারিদিকে ছড়িয়ে পড়েছিলো।

          ফায়ার সার্ভিস লিডার জাকারিয়া বলেন, আমরা বিকাল ৫ টা ১৫ মিনিটের সময়ে খবর পেয়েছি। খবর পাওয়া মাত্রই আমাদের টিম আগুন নিয়ন্ত্রণের জন্য এসেছি। আগুন নিয়ন্ত্রণে খামারের পাশের পুকুর থেকে পানি ব্যবহার করেছি। এক ঘন্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

          প্রত্যক্ষদর্শীরা জানান , পৌনে ৫ টার দিকে এক জায়গা থেকে আগুনের সূত্রপাত ঘটে। খড়ের সাথে সরিষা থাকার কারণে খুব দ্রুত আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময়ে নিরাপত্তাকর্মী ছিলো না। নিরাপত্তাকর্মী থাকলে হয়তো অনেক আগেই আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হতো।

          এ বিষয়ে বাকৃবির খামার ব্যবস্থাপনা শাখার প্রধান তত্ত্বাবধারক অধ্যাপক ড. রসিদুল ইসলাম বলেন, আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায় নি। ধানের তুষ ও সরিষার তুষ পঁচিয়ে কম্পোস্ট সার তৈরি করা হয়। পরবর্তীতে এই সার বিক্রি করা হয়। তাড়াতাড়ি ফায়ার সার্ভিসকে খবর দেওয়ায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। আগুন লাগার কারণ জনতেে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত