ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ১ বৈশাখ ১৪৩৩
 
শিরোনাম

বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ১৫ শতাংশ ট্যাক্স দিতে হবে

নিজস্ব প্রতিবেদক
২৭ ফেব্রুয়ারি, ২০২৪ ১৫:৫৪
নিজস্ব প্রতিবেদক
বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ১৫ শতাংশ ট্যাক্স দিতে হবে

দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ১৫ শতাংশ ট্যাক্স দিতে হবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সরকারের ১৫ শতাংশ হারে আয়কর আদায় সংক্রান্ত আপিল নিষ্পত্তি করে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি বোরহান উদ্দিনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ।

রায়ের পরে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আমরা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) ফাইল করি। ৪৪টি মামলা ছিল। এগুলোর শুনানি শেষে আপিল বিভাগ লিভ মঞ্জুর (আপিলের অনুমতি দেন) করেন। সে সব আপিলের শুনানি শেষে আজকে রায় হয়। রাষ্ট্র চালানোর জন্য ট্যাক্স আহরণ দৈনন্দিন কাজ। অর্ডিন্যান্স অনুসারে সবার জন্য ট্যাক্স ধার্য করা আছে। ব্যক্তিবর্গের জন্য ২৫ শতাংশ। সেখানে তাদের (প্রাইভেট বিশ্ববিদ্যালয়) কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে।

তিনি আরও বলেন, এটার সঙ্গে ছাত্রদের সম্পর্ক নেই। ভ্যাট হলে ছাত্রদের সঙ্গে সম্পর্ক থাকতো। এখন ট্যাক্স ওনাদের (প্রাইভেট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে), মালিকদের দিতে হবে। আয়ের ওপরে ১৫ শতাংশ ট্যাক্স দিতে হবে।

উল্লেখ্য, ২০১০ সালের ১ জুলাই এনবিআরের আরেক প্রজ্ঞাপনে বলা হয়, ‘পাবলিক বিশ্ববিদ্যালয় ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ, বেসরকারি ডেন্টাল কলেজ, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ বা শুধু তথ্যপ্রযুক্তি বিষয়ে শিক্ষাদানে নিয়োজিত বেসরকারি কলেজের উদ্ভূত আয়ের ওপর প্রদেয় আয়করের হার হ্রাস করে ১৫ শতাংশ নির্ধারণ করা হলো।’ এরপর বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৪৬টি রিট করা হয়েছিল।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ভিকারুননিসার শিক্ষক মুরাদের ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    নিজস্ব প্রতিবেদক
    ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:৪১
    নিজস্ব প্রতিবেদক
    ভিকারুননিসার শিক্ষক মুরাদের ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার গণিত শিক্ষক মুরাদ হোসেন সরকারকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ। ছাত্রীদের যৌন হয়রানির মামলায় সোমবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর কলাবাগানের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ আদালতে তার রিমান্ড আবেদন করে পুলিশ।

    এর আগে সোমবার রাতে কলেজের পরিচালনা কমিটির জরুরি সভায় শিক্ষক মুরাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়।

    ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে গত শনিবার রাজধানীর আজিমপুর ক্যাম্পাসের দিবা শাখার জ্যেষ্ঠ শিক্ষক মুরাদ হোসেন সরকারকে প্রত্যাহার করে অধ্যক্ষের কার্যালয়ে সংযুক্ত করে কলেজ কর্তৃপক্ষ। কলেজের একটি সূত্র জানিয়েছে, মুরাদ হোসেন সরকারের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে তদন্ত করে তিন সদস্য বিশিষ্ট কমিটি। এরই মধ্যে এই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।

    এর আগে রোববার সকাল সাড়ে ১১টায় মুরাদ হোসেন সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর ক্যাম্পাসের ফটকে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী দাবি পূরণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা বিকেল ৩টার দিকে আন্দোলন স্থগিত করা দেয়। বিকেলে একই দাবিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন কয়েকজন অভিভাবক।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      বিশ্ব নারী দিবস উপলক্ষে রাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তঃক্লাব নারী বিতর্ক উৎসব

      নিজস্ব প্রতিবেদক
      ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:৩৩
      নিজস্ব প্রতিবেদক
      বিশ্ব নারী দিবস উপলক্ষে রাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তঃক্লাব নারী বিতর্ক উৎসব

      রাবি প্রতিনিধি: ৮ মার্চ বিশ্ব নারী দিবস। দিবসটিকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তঃক্লাব নারী বিতর্ক উৎসব ২০২৪। সেভ ইয়ুথ আরইউ চ্যাপ্টারের উদ্যোগে 'নারীর চোখে আগামীর বিশ্ব' প্রতিপাদ্যকে সামনে রেখে উক্ত উৎসবটি আয়োজিত হচ্ছে।

      নারীর ক্ষমতায়ন, জীবনের প্রতিটি ক্ষেত্রে নারীর সমতা বিধান, নারী সহিংসতা দূরীকরণ এবং নারীর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নারী শিক্ষার্থীদের অংশগ্রহণের ভিত্তিতে আন্তঃক্লাব নারী বিতর্ক উৎসবের আয়োজন করা হয়েছে।

      এশিয়ান সংসদীয় এই বিতর্ক প্রতিযোগিতাটি নক-আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিতর্ক সংগঠন থেকে তিনজন নারী বিতার্কিকের সমন্বয়ে গঠিত একাধিক দল অংশগ্রহণের উদ্দেশ্যে রেজিস্ট্রেশন করতে পারবে। সেক্ষেত্রে আগে রেজিষ্ট্রেশন করা ০৮ টি দল চূড়ান্ত করবে আয়োজক কমিটি। আগামী ১-৭ মার্চ নক-আউট পর্ব এবং ৮ মার্চ সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে।

      উক্ত বিতর্ক উৎসবে কোন রেজিস্ট্রেশন ফি নেই। এশিয়ান সংসদীয় ধারায় বিতর্কটি পরিচালিত হবে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        যশোরের তারুণ্য মেলায় যবিপ্রবির তরুণ বিতার্কিকদের জয়

        নিজস্ব প্রতিবেদক
        ২৬ ফেব্রুয়ারি, ২০২৪ ১৯:৩৫
        নিজস্ব প্রতিবেদক
        যশোরের তারুণ্য মেলায় যবিপ্রবির তরুণ বিতার্কিকদের জয়

        যবিপ্রবি প্রতিনিধি: ডেমোক্রেসি ইন্টারন্যাশনার, ইএসএআইডি ও এমএএফ কর্তৃক 'আমিও জিততে চাই' শীর্ষক নাগরিক প্রত্যাশা বিষয়ে যশোরে অনুষ্ঠিত হয়েছপ তারুণ্যের মেলা। মেলায় আয়োজিত 'আমিও জিততে চাই' অন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় জয় লাভ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তরুণ বিতার্কিক দল 'জাস্টডিসি শব্দকল্প'।

        রোববার (২৫ ফেব্রুয়ারি) দিনব্যাপি অনুষ্ঠিত এ তারুণ্যের মেলায় তরুণরা তাদের নানান অভিমত তুলে ধরেন। এ সময় নাগরিক ইস্যু নিয়ে বিতর্ক, কুইজ ও ভিডিও বার্তা তৈরির প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

        'আমিও জিততে চাই’ অন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এতে বিতার্কিকরা নাগরিক ইস্যুর সমাধান বিষয়ে নানা যুক্তি ও পাল্টা যুক্তি তুলে ধরেন।

        বিতর্ক প্রতিযোগিতায় সেমিফাইনাল পর্যায়ে প্রথম সেমি ফাইনালে আল শাহারিয়া রাফিদ,অয়ন মাহমুদ চৌধুরী ফারহানা ও ইয়াসমিন সুলতানা এর সরকারী দল (জাস্টডিসি জনান্তিক) কে হারিয়ে বিজয়ী হয়ে ফাইনালে পৌঁছায় মো:নাঈমুজ্জামান, মো: শাহরিয়ার কবির ও আয়মান ফাইয়াজ এর বিরোধীদল (জাস্টডিসি অদম্য ৭১)।

        দ্বিতীয় সেমিফাইনালে আবু সাঈদ,পারভেজ নাবিউল ইসলাম,সাব্বির হোসাইন বাপ্পি এর সরকারি দল (জাস্টডিসি বিজয় ৫২) কে হারিয়ে মোতালেব হোসাইন, নওশিন জাহান জেরিন ও শাহরিন আফরিন শিপলা এর বিরোধী দল( জাস্টডিসি শব্দকল্প) ফাইনালে পৌঁছায়।

        ফাইনালে মো:নাঈমুজ্জামান, মো: শাহরিয়ার কবির ও আয়মান ফাইয়াজ এর সরকারি দল (জাস্টডিসি অদম্য ৭১) কে হারিয়ে চেম্পিয়ন হয় মোতালেব হোসাইন, নওশিন জাহান জেরিন ও শাহরিন আফরিন শিপলা এর বিরোধী দল( জাস্টডিসি শব্দকল্প)।

        বিতর্ক প্রতিযোগিতায় টুর্নামেন্ট সেরা বিতার্কিক হয় শাহরিন আফরিন শিপলা। ফাইনাল পর্বের সেরা বিতার্কিক হয় মো:নাঈমুজ্জামান।

        বিতর্ক প্রতিযোগিতায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোর কলেজের অধ্যক্ষ মোস্তাক হোসেন শিম্বা, যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি দীপংকর দাস রতন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস ও কলেজ শিক্ষক সবুজ শামীম আহসান। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রেজিওনাল ম্যানেজার রুবাইয়াত হাসান, রেজিওনাল কো-অরডিনেটর ইয়াসিন আরাফাত ও ইলেকটোরাল প্রোগাম এসিস্ট্যান্ট সিলমী সাদিয়া।

        এ বিষয়ে ডিবেট ক্লাবের সভাপতি মো : শাহরিয়ার কবির বলেন, যুব সমাজকে গনতন্ত্র সম্পর্কে সচেতন এবং প্রত্যক্ষ সম্পৃক্ত করতে USAID, Democracy International এবং MAF কতৃক আয়োজিত "আমিও জিততে চাই" অবশ্যই কার্যকর ভূমিকা রাখবে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেট ক্লাবের সদস্যদের এই প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বিতর্ক প্রতিযোগিতায় তাদের অর্জন সত্যিই অসাধারণ ও প্রত্যাশিত। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেট ক্লাব বিতর্ক চর্চায় উত্তোরত্তর এগিয়ে চলেছে এটিই তার প্রমাণ। যুক্তিশীল স্মার্ট গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে, তরুণদের দক্ষ করে গড়ে তুলতে যবিপ্রবি ডিবেট ক্লাব যে এগিয়ে চলেছে সেটি এই প্রতিযোগিতায় আমাদের সদস্যদের সফলতা দেখলেই সম্পূর্ণ ধারণা পাওয়া যায়।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          বিশ্বজয়ী হাফেজ বশিরকে সংবর্ধনা দিলো বাংলাদেশ ছাত্রলীগ

          নিজস্ব প্রতিবেদক
          ২৬ ফেব্রুয়ারি, ২০২৪ ১৯:৪০
          নিজস্ব প্রতিবেদক
          বিশ্বজয়ী হাফেজ বশিরকে সংবর্ধনা দিলো বাংলাদেশ ছাত্রলীগ

          ইরানে কুরআন প্রতিযোগিতায় প্রথম হওয়া বাংলাদেশের হাফেজ বশির আহমেদকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দিয়েছে ছাত্রলীগ।

          আজ সোমবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণে এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনায় হাফেজ বশিকে উপহার বক্স, বই ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

          অনুভূতি প্রকাশ করে হাফেজ বশির বলেন, আলহামদুলিল্লাহ দেশবাসীর দোয়ায় আমি ইরানে কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে। কিছুদিন আগ আমি আলজেরিয়াতেও তৃতীয় স্থান অর্জন করেছি। হাফেজদেকে সম্মানিত করার উদ্যোগ গ্রহণ করায় ছাত্রলীগকে অনেক ধন্যবাদ।

          ছাত্রলীগের পক্ষ থেকে এমন সম্মাননা পেয়ে আনন্দিত বশির ও তার শিক্ষক মাওলানা হাফেজ নেছার আহমেদ নেছারী।

          শিক্ষক মাওলানা হাফেজ নেছার আহমেদ নেছারী বলেন, বশির মাত্র পাঁচ মাসে হিফজ সম্পন্ন করেছে। সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আগে খুব ভয় পাচ্ছিল। আমি তাকে বলেছি তুমি ১৮ কোটি মানুষের ভার নিয়ে এসেছো। যেকোনো মূল্যে বাংলাদেশের পতাকা সম্মানিত করতেই হবে। তার স্বপ্ন হচ্ছে ইসলামিক স্কলার হওয়া এবং পবিত্র কাবা শরীফের ইমাম হওয়া। সে বাংলাদেশকে সম্মানিত করায় তাকে বিভিন্ন মহল থেকে সম্মানিত করা হচ্ছে। এই ধারা অব্যাহত রাখলে হাফেজরা আরও অনুপ্রাণিত হবে।

          ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, আমরা চাই একটি ইনক্লুসিভ শিক্ষা ব্যবস্থা ও ছাত্ররাজনীতি গড়ে ওঠুক। মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে থাকার জন্য মাদ্রাসা শিক্ষা বিষয়ক কার্যক্রম চালু করেছি আমরা। তারা যেন প্রযুক্তির সুযোগ সুবিধা, কর্মসংস্থানের নিশ্চয়তা, দক্ষতা অর্জন করতে পারে সেজন্য বাংলাদেশ তাদের বিশস্ত বন্ধু হয়ে কাজ করবে।

          সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রলীগের মাদ্রাসা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ও অন্যান্য নেতৃবৃন্দ।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত