ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ২৭ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

বাকৃবি ছাত্রীকে শ্লীলতাহানিকারী সিএনজি চালক গ্রেফতার, প্রক্টরিয়াল বডির যোগদান

নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি, ২০২৪ ১৯:৪
নিজস্ব প্রতিবেদক
বাকৃবি ছাত্রীকে শ্লীলতাহানিকারী সিএনজি চালক গ্রেফতার, প্রক্টরিয়াল বডির যোগদান

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রশাসনের কার্যকরী তৎপরতায় দুইদিনের মধ্যেই ছাত্রীকে শ্লীলতাহানিকারী সিএনজি চালককে আটক করেছে ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশ। আটককৃত সিএনজি চালকের নাম মো. মোশারফ হোসেন (২৩)। তিনি নেত্রকোনা জেলার পূর্বধলা থানার নাটেরকোনা গ্রামের বাসিন্দা বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম। পাশাপাশি বাকৃবি উপাচার্যের সাথে আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা পুনরায় স্ব স্ব পদে কাজ শুরু করেছেন।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ময়মনসিংহের পাটগুদাম এলাকা থেকে অভিযুক্তকে আটক করে ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশ। পরে শিক্ষার্থীদের মাধ্যমে অভিযুক্তকারীকে শনাক্ত করা হয়।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে বিষয়টি জানানোর সাথে সাথেই আমরা আমাদের সকল বিভাগকে অবহৃত করি। সকলের সহযোগিতায় আমরা দ্রুত সময়ে ময়মনসিংহের পাটগুদাম এলাকা থেকে অভিযুক্তকারীকে আটক করতে সক্ষম হয়েছি। এখন মামলার প্রস্তুতি চলছে। পরে আইনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়টি সম্পর্কে প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম বলেন, আমরা জেলা প্রশাসন এবং পুলিশের সাথে গতকাল থেকেই কাজ করছি। অভিযুক্তকারীকে আটক করা হয়েছে। সঠিক বিচারের ব্যবস্থা করা হবে। আমরা প্রক্টরিয়াল বডি কাজ করছি এবং করবো। একটি ইস্যু তৈরি হয়েছিলো, সেটির সমাধান হয়েছে। যে কোনো বিষয়ে শিক্ষার্থীরা বিনয়ী এবং ধৈর্য্যশীল হবে এমন আশা রাখি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী জানান, দ্রুতই ছাত্রীকে শ্লীলতাহানিকারী সিএনজি চালককে আটক করা হয়েছে। এখন আইনি প্রক্রিয়ায় পুলিশ সঠিক বিচারের ব্যবস্থা গ্রহণ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা এ সকল কাজ করেছেন পুলিশের সহায়তায়। উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের সাথে প্রক্টরিয়াল বডির একটি সমস্যা হয়েছিলো। আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করা হয়েছে।

উল্লেখ্য, শনিবার (৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বারের মোড় হতে শাহজালাল পশুপুষ্টি মাঠ গবেষণাগার সংলগ্ন রাস্তায় শ্লীলতাহানির শিকার হোন পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের এক নারী শিক্ষার্থী। রাস্তা দিয়ে যাওয়ার সময় এক সিএনজি চালক পেছন থেকে এসে আশালীনভাবে ওই নারী শিক্ষার্থীর গায়ে হাত দেয়। সেই সময়, তার সিএনজিতে কোনো যাত্রী ছিলো না। পরবর্তীতে, সেই সিএনজিচালককে ধরতে যাওয়ার চেষ্টা করা হলে তিনি সেখান থেকে পালিয়ে যান। পরের দিন (১০ ফেব্রুয়ারি) শ্লীলতাহানির বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন তালা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় প্রক্টরিয়াল বডির সদস্যরা সেখানে উপস্থিত হলে শিক্ষার্থীরা শিক্ষকদের ব্যক্তিগত আক্রমণ করে গালিগালাজ করে। এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা একযোগে পদত্যাগ পত্র জমা দেয়।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    বাকৃবি উপাচার্যের সাথে সাংবাদিক সমিতির সৌজন্য সাক্ষাৎ

    নিজস্ব প্রতিবেদক
    ১২ ফেব্রুয়ারি, ২০২৪ ১৯:০
    নিজস্ব প্রতিবেদক
    বাকৃবি উপাচার্যের সাথে সাংবাদিক সমিতির সৌজন্য সাক্ষাৎ

    বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরীর সাথে বাকৃবি সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) কার্যনির্বাহী কমিটি ২০২৪ এর সদস্যদের সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১ টায় উপাচার্যের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় শেষে সাংবাদিক সমিতির পক্ষ থেকে উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

    বাকৃবি সাংবাদিক সমিতির সভাপতি মো. রাফী উল্লাহ ফুয়াদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. তানিউল করিম জীমের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

    সভায় শুরুতেই বাকৃবিসাসের কার্যক্রম সম্পর্কে উপাচার্যকে অবহিত করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমসাময়িক সমস্যা, বিশ্ববিদ্যালয়ে বহিরাগতের আনাগোনা, প্রক্টরের অনুমতি ছাড়াই বহিরাগতের পিকনিক,বিশ্ববিদ্যালয়ে রেল স্টেশনের কাজ সম্পন্ন, ছাত্রী হলগুলিতে আবাসন সংকট, বিশ্ববিদ্যালয়ের রাস্তা দিয়ে ট্রাক চলাচল এবং শিক্ষার্থীদের বিভিন্ন দাবিসহ ক্যাম্পাসের নিরাপত্তার বিষয়ক সমস্যা সম্পর্কে উপাচার্যকে অবহিত করেন বাকৃবিসাসের সদস্যরা।

    এসময় বাকৃবি উপাচার্য বলেন, বাকৃবিতে কর্মরত সাংবাদিকেরা প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয়ের সকল অর্জন জাতির সামনে তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করতে সর্বদা কাজ করবে। ।বিশ্ববিদ্যালয়ের অন্যায় ও দুর্নীতির বিভিন্ন বিষয় সম্পর্কে যেকোনো সময় আমাকে অবহিত করলে আমি প্রশাসনিকভাবে ব্যবস্থা নিবো। সর্বোপরি, আমি আমার নীতিতে সর্বদা অটল থেকে বিশ্ববিদ্যালয়ের যেকোনো দুর্নীতিকে রোধ করতে সততা, নিষ্ঠা ও তৎপরতার সাথে কাজ করে যাবো

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ইবিতে আবারও র‍্যাগিং; গভীর রাতে বিবস্ত্র করে নির্যাতন

      নিজস্ব প্রতিবেদক
      ১২ ফেব্রুয়ারি, ২০২৪ ১৭:৪
      নিজস্ব প্রতিবেদক
      ইবিতে আবারও র‍্যাগিং; গভীর রাতে বিবস্ত্র করে নির্যাতন

      নিজস্ব প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ে আবারও নবীন এক শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের ঘটনা ঘটেছে। এতে ভুক্তভোগীকে গভীর রাতে উলঙ্গ করে নির্যাতনসহ রড দিয়ে মারার অভিযোগ উঠেছে ২০২১-২২ শিক্ষাবর্ষের ২ শিক্ষার্থীর বিরুদ্ধে। গত বুধবার (৭ ফেব্রুয়ারী) রাতে বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের ১৩৬ নং কক্ষে (গণরুম) এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ এবং লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

      ভুক্তভোগী সুত্রে জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের ১৩৬ নং কক্ষে কিছু সিনিয়র পরিচয়পর্বের নামে তাকে ডাক দেয়। এসময় তাকে খারাপ ভাষায় গালিগালাজ করতে থাকে সিনিয়ররা। পরে ভুক্তভোগীকে নানা কুরুচিপূর্ণ আচরণ করতে বাধ্য করলে সে অস্বীকৃতি জানালে তাকে বার বার রড দিয়ে আঘাত করতে থাকে। পরে তারা জোরপুর্বক উলঙ্গ করে টেবিলের উপর দাড় করিয়ে রাখে ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে। এছাড়াও এসময় তাকে নাকে খত দেওয়া সহ বিভিন্নভাবে শারীরিক নির্যাতন করে অভিযুক্তরা। ওইদিন রাত সাড়ে ১২ টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত দফায় দফায় নির্যাতন চালায় তার উপর৷ এছাড়াও দেখিয়ে বার বার বেড-পত্র বাইরে ফেলে দেয় বলে জানান ভুক্তভোগী শিক্ষার্থী।

      অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন, শারিরীক শিক্ষা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুদাচ্ছির খান কাফি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মো. সাগর। তারা সকলেই লালন শাহ হলের ১৩৬ নং কক্ষে থাকেন। এছাড়াও অভিযুক্তরা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের অনুসারী বলে জানা গেছে।

      ভুক্তভোগী শিক্ষার্থীর কাছে জানতে চাইলে তিনি বলেন, গত বুধবার আমার সাথে এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তবে পরে হলের ছাত্রলীগের সিনিয়র ভাইয়েরা বিষয়টা মিটমাট করে দেয়। মিটমাটের পর অভিযুক্তদের হলে তেমন একটা দেখা যায়নি।

      অভিযুক্ত শিক্ষার্থী মোহাম্মদ সাগর ঘটনাটি অস্বীকার করে বলেন, এ রকম কোন ঘটনা ঘটেনি। এ বিষয়ে আমি কিছুই জানি না। তাছাড়া আমি ওইদিন হলের বাইরে ছিলাম। ওই রুমে ছিলাম না, পাশের রুমে ছিলাম।

      বিষয়ে লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. আকতার হোসেন বলেন, আমি আন অফিসিয়ালি বিষয়টি জেনেছি। খোজ খবর নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করছি। তবে ভুক্তভোগী এখনো কোন অভিযোগ দেয়নি। যদি অভিযোগ দেয় অভিযুক্তদের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নিব।

      এ বিষয়ে জানার জন্য বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদকে মুঠোফোনে একাধিকবার কল দিয়ে পাওয়া যায়নি।

      উল্লেখ্য, গতবছরের ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে অমানবিক নির্যাতন করা হয় শিক্ষার্থী ফুলপরি খাতুনকে। ওই ঘটনায় বহিষ্কৃত ছাত্রলীগের সহ সভাপতি সানজিদা চৌধুরী অন্তরাসহ ৫ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতির গেট টুগেদার এবং বিদায় সংবর্ধনা

        নিজস্ব প্রতিবেদক
        ১২ ফেব্রুয়ারি, ২০২৪ ১৭:১
        নিজস্ব প্রতিবেদক
        টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতির গেট টুগেদার এবং বিদায় সংবর্ধনা

        ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) টাঙ্গাইল থেকে আগত শিক্ষার্থীদের জেলা ছাত্রকল্যাণ সমিতির গেট টুগেদার এন্ড ফেয়ারওয়েল অনুষ্ঠিত হয়েছে। এতে ক্রেস্ট প্রদানের মাধ্যমে বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের নবীন কৃতী শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

        সোমবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১ টার দিকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ১১৬ নং রুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রুবাইয়া।

        নাছির উদ্দিন আবিরের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো: আবুল কাশেম, চারুকলা বিভাগের প্রভাষক রায়হান উদ্দীন ফকির, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম ও সংগঠনের সাবেক সভাপতি রকিবুল ইসলাম সহ টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতির শতাধিক সদস্য।

        সংগঠনটির বিদায়ী সভাপতি নাছির উদ্দিন আবির বলেন, নবীনদের প্রতি একটা চাওয়া এই জেলা কল্যাণকে আগলে রাখবে। তোমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব দাও, পাওয়ার আশা করো না।

        তিনি আরও বলেন, একটা সময় এই বিশবিদ্যালয়ে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিটি একটি ব্রান্ড ছিলো, তার কারণ ছিলো সকলের মধ্যে ইউনিটি। কিন্তু বর্তমানে এই সংগঠনের কার্যক্রম নেই বললেই চলে। আমি আমার জুনিয়রদের কাছে অনুরোধ করছি তোমরা সবার মাঝে ইউনিটি বজায় রেখে চলো। তোমরা জেলা ছাত্রকল্যাণ সমিতিতে আসো সব অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করো।আমি চাই টাঙ্গাইল জেলা সমিতি তার পূর্বের অবস্থায় ফিরে আসুক।

        অধ্যাপক ড. মো: আবুল কাশেম বলেন, বিশ্ববিদ্যালয় একটা ওপেনিং জায়গা। এখানে তোমাকে সিলেকশন করতে হবে তোমার জন্য কোনটা উপযুক্ত। প্রতিটা পা হিসেব করে রাখতে হবে। নিজেকে সঠিক পন্থায় গড়ে তোলা তোমাদের দায়িত্ব। একজন শিক্ষার্থীকে ধ্বংসের পথে নিয়ে যাওয়ার জন্য সব উন্মুক্ত। তোমার মৌলিকত্বকে বজায় রেখে জ্ঞান আহরণ করাটাই তোমাদের সফল্যের চাবিকাঠি।

        জেলা কল্যাণের উপদেষ্টা অধ্যাপক ড. অরবিন্দ সাহা বলেন, আজকে টাঙ্গাইল জেলার সকলে একসাথে কথা বলতে পারছি, আড্ডা দিতে পারছি, ঘুরতে পারছি এসবকিছুর পিছনে এই সংগঠন জড়িয়ে আছে। আমরা যখন শুরুর দিকে আসছিলাম অবিভাবকশূণ্য ছিলো কিন্তু আজকে সেই শূন্যতা নেই। শুরুর দিকে ৪-৫ জন নিয়ে এর যাত্রা শুরু। তখন থেকেই টাঙ্গাইলের কোনো শিক্ষার্থী কোনো বিপদে পাড়লে সাথে সাথে তার যে-কোনো ব্যবস্থা গ্রহন করা হয়। কোনো শিক্ষার্থী হলে থাকা খাওয়া থেকে সকল সমস্যায় পাশে থাকার জন্য তাদের ধন্যবাদ জানাই। আমি প্রত্যাশা করি এখানে টাঙ্গাইলের ছেলেমেয়েরা ভালোভাবে পড়াশোনা করে ভালো রেজাল্ট করবে এবং টাঙ্গাইলের মুখ উজ্জ্বল করবে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          রমজানে বন্ধ থাকবে সরকারি-বেসরকারি মাদ্রাসা

          নিজস্ব প্রতিবেদক
          ১২ ফেব্রুয়ারি, ২০২৪ ১৬:৫৮
          নিজস্ব প্রতিবেদক
          রমজানে বন্ধ থাকবে সরকারি-বেসরকারি মাদ্রাসা

          রোজার মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেসরকারি মাধ্যমিক-নিম্নমাধ্যমিক বিদ্যালয় ও কলেজে কিছুদিন ক্লাস চলবে। তবে বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি মাদ্রাসা।

          সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি বিভাগের উপসচিব হাসিনা আক্তার স্বাক্ষরিত ২০২৪ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি থেকে এ তথ্য জানা যায়।

          ছুটির তালিকায় ৭ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত ছুটির কথা উল্লেখ রয়েছে। সে অনুযায়ী পুরো রমজান ছুটি পাচ্ছেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।

          চাঁদ দেখা সাপেক্ষে ১১ বা ১২ মার্চ পবিত্র রমজান মাস শুরু হতে পারে।

          এর আগে ১১ থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ১৫ দিন মাধ্যমিক স্তরে এবং ১০ থেকে ২৪ মার্চ পর্যন্ত মোট ১৫ দিন সরকারি ও বেসরকারি কলেজের শ্রেণি কার্যক্রম চালু থাকার কথা জানায় শিক্ষা মন্ত্রণালয়। আর প্রাথমিক বিদ্যালয়ে রমজানের প্রথম ১০ দিন নিয়মিত পাঠদান চলবে বলে জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

          এর আগে ২০২৪ সালে দেশের সরকারি ও বেসরকারি কলেজের ছুটির তালিকা অনুমোদন করে শিক্ষা মন্ত্রণালয়। প্রতিষ্ঠানপ্রধানের তিন দিনের সংরক্ষিত ছুটিসহ বিভিন্ন দিবস উপলক্ষে মোট ৭১ দিন বন্ধ থাকবে এসব প্রতিষ্ঠান।

          ছুটির তালিকা অনুযায়ী, পবিত্র রমজান, ঈদুল ফিতর, গ্রীষ্মকালীন অবকাশ, জাতীয় শিশু দিবস, স্বাধীনতা দিবস, ইস্টার সানডেসহ বেশ কয়েকটি সরকারি ছুটির সমন্বয়ে টানা ৩০ দিন শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি থাকবে। এ ছুটি শুরু হবে ১০ মার্চ। চলবে ১৮ এপ্রিল পর্যন্ত।

           

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত