ঢাকা, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ২২ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

চবির ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু কাল

নিজস্ব প্রতিবেদক
৩ জানুয়ারি, ২০২৪ ১০:৪৬
নিজস্ব প্রতিবেদক
চবির ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু কাল

চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামীকাল দুপুর সাড়ে ১২টা থেকে অনলাইনে শুরু হবে আবেদন চলবে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত। এবং শনিবার (২০ জানুয়ারি) রাত ১১টা ৫৯ পর্যন্ত ফি প্রদান করতে পারবে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও প্রথম বর্ষ ভর্তি কমিটির সচিব আকবর হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে ২০২০ বা ২০২১ সালের মাধ্যমিক বা সমমান এবং ২০২২ বা ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন ইউনিট/উপ-ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে।

ভর্তিচ্ছুদের শিক্ষার্থীদের ভর্তির ওয়েবসাইট: (https://admission.cu.ac.bd) -এ প্রচারিত 'অনলাইনে আবেদন প্রক্রিয়া' অনুসরণ করে আবেদন করতে হবে। ইউনিট/উপ-ইউনিট প্রতি আবেদন ফি ৯০০/- (নয়শত) টাকা মাত্র (প্রসেসিং ফি প্রযোজ্য) নির্ধারিত আবেদন ফি 'রকেট' বা 'বিকাশ' Mobile Financial Service Operator এর মাধ্যমে জমা দেয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিট/উপ-ইউনিটে একশত নম্বরের MCQ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় এবং ব্যবহারিক পরীক্ষায় (প্রযোজ্য ক্ষেত্রে) অংশগ্রহণ করতে হবে। ভর্তি পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বর থেকে প্রতিটি ভুল উত্তরের জন্য ০ দশমিক ২৫ নম্বর কর্তন করা হবে; তবে 'সি' ইউনিট ভর্তি পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বর থেকে প্রতিটি ১ মানের প্রশ্নের ভুল উত্তরের জন্য ০ দশমিক ২৫ এবং প্রতিটি ২ মানের প্রশ্নের ভুল উত্তরের জন্য ০ দশমিক ৫০ কর্তন করা হবে। তাছাড়া ২০২১ সালের মাধ্যমিক বা দাখিল বা সমমান পরীক্ষা এবং ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক বা আলিম বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ব্যতীত অন্য শিক্ষাবর্ষে মাধ্যমিক বা দাখিল বা সমমান এবং উচ্চ মাধ্যমিক বা আলিম বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে তাদের স্ব স্ব সর্বমোট MCQ+SSC & HSC/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ'র গুণিতক+ ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) প্রাপ্ত নম্বর থেকে ৫ (পাঁচ) নম্বর কর্তন করে মেধা তালিকা প্রস্তুত করা হবে।

এবারের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ ঢাকা বিভাগে (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) এবং রাজশাহী বিভাগীয় শহরে (রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) একই সময় ও তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে বি-১ ও ডি-১ উপ-ইউনিটের পরীক্ষা শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। আবেদনকারী শিক্ষার্থী কোন বিভাগীয় শহরে পরীক্ষা দিতে ইচ্ছুক আবেদনের সময় ইউনিট/উপ-ইউনিটে ১ম, ২য় ও ৩য় পছন্দের অপশন অর্থাৎ ৩টি কেন্দ্রের সবগুলো পছন্দ অনুযায়ী সঠিকভাবে নির্বাচন করতে হবে।

তবে আবেদনের ক্ষেত্রে যেকোনো প্রকার সংশোধনী বা ভর্তি পরীক্ষাসংক্রান্ত যেকোনো ডকুমেন্টের ডুপ্লিকেট কপি নেওয়ার জন্য (প্রযোজ্য ক্ষেত্রে) ৩০০ টাকা সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। অর্থাৎ আবেদন সংক্রান্ত সকল সংশোধনী ০৪ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত সংশোধন করা যাবে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    কলাবাগান মাঠে জনসভায় যোগ দিয়েছেন শেখ হাসিনা

    নিজস্ব প্রতিবেদক
    ১ জানুয়ারি, ২০২৪ ১৬:৮
    নিজস্ব প্রতিবেদক
    কলাবাগান মাঠে জনসভায় যোগ দিয়েছেন শেখ হাসিনা

    রাজধানীর কলাবাগান মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেল ৩টা ১৭ মিনিটে মঞ্চে উপস্থিত হন তিনি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি।

    গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্কমকর্তা সাবিরুল ইসলামের সই করা এক চিঠিতে এ জনসভার অনুমতি দেওয়া হয়েছে।

    চিঠিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা প্রতিপালন এবং নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণের শর্তে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে ১ জানুয়ারি দুপুর ২টায় ধানমন্ডির কলাবাগান মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠানের বিষয়ে অনাপত্তি জ্ঞাপন করা হলো।

    প্রসঙ্গত, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-১৩ আসনের প্রার্থী জাহাঙ্গীর কবির নানক গণমাধ্যমকে জানিয়েছিলেন, ১ জানুয়ারি রাজধানীতে নির্বাচনী জনসভা করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এদিন বিকেল ৩টায় মোহাম্মদপুরের শারীরিক চর্চাকেন্দ্র মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে স্থান পরিবর্তন করে কলাবাগানে নেওয়া হয়।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      বশেমুরবিপ্রবিতে প্রথম আলো বন্ধুসভার নেতৃত্বে আলাউল-রাতুল

      নিজস্ব প্রতিবেদক
      ১ জানুয়ারি, ২০২৪ ১৬:৫
      নিজস্ব প্রতিবেদক
      বশেমুরবিপ্রবিতে প্রথম আলো বন্ধুসভার নেতৃত্বে আলাউল-রাতুল

      সিনথিয়া সুমি: প্রথম আলো বন্ধুসভা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শাখার ২৫ সদস্যবিশিষ্ট ২০২৪ সালের কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন এনিমেল সাইন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহম্মদ আলাউল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রাতুল হাসান।

      সোমবার (১লা জানুয়ারী) 'প্রথম আলো বন্ধুসভা' বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

      নতুন কমিটির অন্যান্যরা হলেন সহসভাপতি সিনথিয়া সুমি, অনিক কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুল হক রাকিব, মো. সালমান হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রাসেল, অর্থ-সম্পাদক সম্পা খানম, দপ্তর-সম্পাদক মো. শাফায়েত উল্লাহ, প্রচার-সম্পাদক শামীম আহমেদ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মৌমিতা রহমান, সাংস্কৃতিক সম্পাদক ইনজমামুল হক অপি, জেন্ডার সমতা বিষয়ক সম্পাদক হোসনেআরা খাতুন, প্রশিক্ষণ সম্পাদক মো. মোতালিব হোসেন, দূর্যোগ ও ত্রাণ সম্পাদক মুহাম্মদ সোহেল, স্বাস্থ্য ও ক্রিড়া সম্পাদক এস এম এস শাহেদ মাহবুব পলাশ, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মো. লাভলু মিয়া, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মো. সজীব হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. রুবেল হোসেন, ম্যাগাজিন সম্পাদক শম্পা খানম, বইমেলা সম্পাদক মো. আরিফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য অদিতি ভট্টাচার্য, মো. তুহিন ইসলাম, মো. সিদ্দীক আলম।

      এছাড়া নতুন কমিটিতে উপদেষ্টা মণ্ডলী হিসেবে রয়েছেন, ড.মো. কামরুজ্জামান (প্রক্টর, সহযোগী অধ্যাপক, এসিসিই বিভাগ, বশেমুরবিপ্রবি, গোপালগঞ্জ) মো. মজনুর রশিদ (সহকারী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, বশেমুরবিপ্রবি, গোপালগঞ্জ) ড.মোহাম্মদ আলী খান (সহযোগী অধ্যাপক, ফার্মেসী বিভাগ, বশেমুরবিপ্রবি, গোপালগঞ্জ) ড. মোহাম্মদ আসাদুজ্জামান খান (সহকারী অধ্যাপক, ইইই বিভাগ, বশেমুরবিপ্রবি, গোপালগঞ্জ) ড.নাসিরুদ্দিন (সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, বশেমুরবিপ্রবি, গোপালগঞ্জ) নুসরাত জাহান (সহকারী অধ্যাপক, বিলওয়াবস, বশেমুরবিপ্রবি, গোপালগঞ্জ) মুজাহিদুল ইসলাম (প্রভাষক, ইতিহাস বিভাগ, বশেমুরবিপ্রবি গোপালগঞ্জ), তন্বী সাহা (প্রভাষক, বাংলা বিভাগ, বশেমুরবিপ্রবি, গোপালগঞ্জ) অহনা আরেফিন (প্রভাষক, সিভিল ইন্জিনিয়ারিং বিভগ, বশেমুরবিপ্রবি গোপালগঞ্জ) নূতন শেখ (প্রতিনিধি, প্রথম আলো, গোপালগঞ্জ)।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ফিরে দেখা ২০২৩

        নিজস্ব প্রতিবেদক
        ৩১ ডিসেম্বর, ২০২৩ ২২:৫৬
        নিজস্ব প্রতিবেদক
        বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ফিরে দেখা ২০২৩

        রাসেল হোসেন, বশেমুরবিপ্রবিঃ ২০২৩ শেষ হয়ে ২০২৪ সালের ক্ষণগণনা শুরু হয়েছে। বিগত ২৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ঘটে গেছে নানা ঘটনা। এর মধ্যে কিছু সুখস্মৃতি, কিছু বেদনাদায়ক। সবকিছু মিলিয়ে তুলে ধরা হলো ২০২৩ এর শুরু থেকে শেষ পর্যন্ত।

        জানুয়ারী: বছরের শুরুতে বিশ্ববিদ্যালয়ের ২৯ জন শিক্ষার্থী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে মনোনীত হয়। প্রতিষ্ঠার একযুগ পরে বশেমুরবিপ্রবি পায় প্রথম কোষাধ্যক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড মোবারক হোসেন এই পদে নিয়োগ পান। জানুয়ারী মাসেই বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কোনো বিভাগ মেয়েদের জন্য কমন রুম চালু করে। বাংলা বিভাগের এই উদ্যোগ ভূয়সী প্রশংসা পায়। ক্যাম্পাসে ইতিবাচক সংবাদের পাশাপাশি নেতিবাচক সংবাদও প্রকাশিত হয়, গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষিত হয় শৌচাগারে। ২৪ই জানুয়ারী বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষার্থী হিসেবে ১৫তম সহকারী জজ নিয়োগে উত্তীর্ণ হন আইন বিভাগের আনিচ মুন্সী।

        ফেব্রুয়ারী: মাসের শুরুতে নিয়োগের নামে টাকা আত্মসাতের ঘটনায় খবর প্রকাশিত হয়। মাস্টাররোল কর্মচারীদের নিয়োগের নামে আকাশ শিকদার ও তার সিন্ডিকেট এই বাণিজ্য করেন। ১৩ই ফেব্রুয়ারী বশেমুরবিপ্রবি ও আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। দীর্ঘ প্রতিরক্ষার পরে চালু হয় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া।

        মার্চ: এত এত খবরের মধ্যে মার্চের শুরুতে ঘটে বেদনাদায়ক ঘটনা, ভালোবেসে বিয়ের এক বছরের মাথায় পারিবারিক কলহের জেরে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নোভা ইয়াসমিন। ৪ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মত আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন "বাঁধনের" আয়োজনে ৫ দিনব্যাপী বইমেলা। ৮ই জানুয়ারী বিশ্ব নারী দিবসে ঋতুস্রাবকালীন নারীদের স্বাস্থ্য সুরক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন ভলিন্টিয়ার ফর বাংলাদেশের উদ্যোগে স্থাপিত হয় প্যাড ব্যাংক। প্রকাশিত হয় পরিবহন খাতে অতিরিক্ত বিল দেখিয়ে টাকা ভাগাভাগির খবর। আর্থিক অনিয়মের অভিযোগে ৩ কোটি টাকার অডিট আপত্তি দেখানো হয়। দেশব্যাপী ১২টি আইসিটি পার্ক স্থাপনের লক্ষ্যে বশেমুরবিপ্রবিতে উদ্বোধন করা হয় নলেজ পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন।

        এপ্রিল: বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত কমিটিহীন বাংলাদেশ ছাত্রলীগের বশেমুরবিপ্রবি শাখা, কমিটি গঠনের লক্ষ্যে কেন্দ্র থেকে নোটিশ দিয়ে ছাত্রলীগের পদপ্রার্থীদের সিভি আহ্বান করে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। ছাত্রী হলে মেয়েদের পোষাক পরিহিত চোর আটকের ঘটনা ঘটে মাসের শেষের দিকে।

        মে: মাসের শুরুতে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয় ৪ শিক্ষার্থী, তদন্ত কমিটির দীর্ঘসূত্রিতায় এই পদক থেকে বঞ্চিত হয় কৃষি অনুষদ। মার্ক টেম্পারিং এর অভিযোগ উঠে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৎকালীন সভাপতি ড মোঃ আবু সালেহ ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড মোঃ হাসিবুর রহমানের বিরুদ্ধে। তেল ক্রয় না করেও ভুয়া ভাউচারে টাকা উত্তোলনের অভিযোগ উঠে বাস চালক আতিকুর রহমান ঝন্টুর বিরুদ্ধে, প্রেসক্লাব থেকে অডিও রেকর্ড প্রকাশের পরে গঠন করা হয় তদন্ত কমিটি।

        জুন: নিজ ক্যাম্পাসে বিয়ের গায়ে হলুদ হয় এএসভিম বিভাগের শিক্ষার্থী মিমের।

        জুলাই: তীব্র শিক্ষক সংকটে একাডেমিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। শিক্ষক-কর্মকর্তা হিসেবে নিয়োগ পান বশেমুরবিপ্রবির সাবেক ৩ শিক্ষার্থী। খবর প্রকাশিত হয় বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার জন্য প্রতিষ্ঠিত একমাত্র ইনস্টিটিউট নিয়ে, বঙ্গবন্ধুর নামে গড়া এই প্রতিষ্ঠানটি ধুঁকতে থাকে অবহেলায়। আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের নির্বাচনে মহাসচিব হিসেবে নির্বাচিত হন ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) নজরুল ইসলাম হীরা।

        আগস্ট: শোকের মাসের শুরুতেই ঘটে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি ভয়াবহ ঘটনা, লেকের পানিতে ডুবে প্রাণহানি ঘটে পরিবেশ বিজ্ঞান বিভাগের দুই শিক্ষার্থী হিয়া ও ঋতুর। শিক্ষক নিয়োগের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে আমরণ অনশন করে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীরা, একাত্মতা ঘোষণা করে বশেমুরবিপ্রবি প্রেসক্লাব। প্রথমবারের মত ভেটেরিনারি শিক্ষার্থীদের ইন্টার্নশিপের উদ্বোধন। বিজিই বিভাগ থেকে বৃক্ষরোপণের পুরস্কার হিসেবে বঙ্গবন্ধু কর্ণারের ঘোষণা দেওয়া হয়।

        সেপ্টেম্বর: মাসের মাঝামাঝি সময়ে বঙ্গবন্ধু ম্যুরাল তৈরির জন্য ভেঙে ফেলা প্রধানমন্ত্রীর নামফলক, শেখ হাসিনা চত্বর নামে পরিচিত ফলকটি ভাঙার ঘটনায় তদন্তে গড়িমসি করে প্রশাসন। মার্ক টেম্পারিং ঘটনা ধামাচাপা দিতে তৎপরতা দেখা যায়, কোর্স শিক্ষক পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হালিমা খাতুন ও তৎকালীন ইইই(সি) বিভাগের সভাপতি অধ্যাপক ড মোঃ শাহজাহানের বিরুদ্ধে এই অভিযোগ উঠে। ল্যাব, শ্রেনী সংকটসহ পর্যাপ্ত সুযোগ সুবিধার দাবিতে ৯ দফা কর্মসূচি ঘোষণা করে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন করে ফার্মেসী বিভাগের শিক্ষার্থীরা।

        অক্টোবর: মাসের শুরুতে বিভিন্ন দাবিতে কর্মবিরতির ঘোষণা দেয় বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি, ফার্মেসী বিভাগের আন্দোলনে বন্ধ হয় প্রশাসনিক কার্যক্রম ও। বিশ্বসেরা গবেষকদের তালিকায় জায়গা করে নেয় বশেমুরবিপ্রবির দুই শিক্ষক। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে ১১ জন শিক্ষার্থী মনোনীত হন। প্রতিষ্ঠার একযুগ পরে প্রথমবারের মত উপ-উপাচার্য নিয়োগ পায় বশেমুরবিপ্রবি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড সৈয়দ সামসুল আলমকে এই পদে নিয়োগ দেওয়া হয়।

        নভেম্বর: জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পায় বশেমুরবিপ্রবি শিক্ষার্থী রিয়াজ। বিশ্ববিদ্যালয়ের নবম ব্যাচের (২০১৯-২০ শিক্ষাবর্ষ) শীত বরণ উৎসব "উষ্ণতার খোঁজে নবনীতক" অনুষ্ঠিত। পরীক্ষার হলে অসদুপায় অবলম্বনের কারণে মনোবিজ্ঞান বিভাগের ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার।

        ডিসেম্বর: সাহসী ক্যাম্পাস সাংবাদিকতার পুরস্কার পান বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি কে.এম ইয়ামিনুল হাসান আলিফ, ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরাম (ইউজেএফ) কর্তৃক এই পুরস্কার দেওয়া হয়। দুর্বৃত্তদের হামলায় বশেমুরবিপ্রবি শিক্ষার্থী আহসান উল্লাহ গুরুতর আহত হয়। হাজবেন্ডরি কাউন্সিল বাতিলের দাবিতে প্রাণিসম্পদ সচিবের কুশপুত্তলিকা দাহ করে ভেটেরিনারি বিভাগের শিক্ষার্থীরা, মন্ত্রণালয় ঘেরাওয়ের হুমকি।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ২০২৩: রাবিপ্রবির অনেক অর্জনের বছর

          নিজস্ব প্রতিবেদক
          ৩১ ডিসেম্বর, ২০২৩ ১৯:৪৩
          নিজস্ব প্রতিবেদক
          ২০২৩: রাবিপ্রবির অনেক অর্জনের বছর

          মোঃ আয়নুল ইসলাম, রাবিপ্রবিঃ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য ২০২৩ সাল ছিলো অনেক অর্জন ও ঘটনাবহুল। বিশ্ববিদ্যালয়ে বর্তমানে উপাচার্য হিসেবে নিযুক্ত আছেন প্রফেসর ড. সেলিনা আখতার।

          রাবিপ্রবিতে ১ম শহীদ মিনার উদ্ভোদনঃ ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে স্থাপন করা হয় রাবিপ্রবির ১ম শহীদ মিনার। ২১ শে ফেব্রুয়ারি শহীদ মিনার উদ্ভোদন করা হয়।

          রাবিপ্রবিতে ১ম বইমেলাঃ ২১ শে ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীদের উদ্যোগে রাবিপ্রবি ক্যাম্পাসে বইমেলার আয়োজন করা হয়। বইমেলা উদ্ভোদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সেলিনা আখতার।

          উপাচার্যের রাষ্ট্রপতি সাথে সাক্ষাৎঃ ২০২৩ সালের ১৫ মার্চ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সেলিনা আখতার মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

          নববর্ষ উদযাপনঃ ২০২৩ সালের ৩ এপ্রিল নববর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যগো পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জাতিসত্তার সামাজিক উৎসব বিজু,বিহু, বিষু, বৈসু ও সাংগ্রাই মেলার আয়োজন করা হয়।

          বিশ্ববিদ্যালয়ের অর্জনঃ ইউজিসির বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নে ৪৬ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২২ তম এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৪র্থ অবস্থানে রাবিপ্রবি।

          রাবিপ্রবি শাখা ছাত্রলীগের ১ম কর্মীসভাঃ ৩০ অক্টোবর উৎসবমুখর পরিবেশে রাবিপ্রবি শাখা ছাত্রলীগের ১ম কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

          রাবিপ্রবি ও ইবির মধ্যে সমঝোতা স্মারক চুক্তিঃ ১৫ নভেম্বর রাবিপ্রবি ও ইসলামি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি সাক্ষরিত হয়। সাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় উভয় প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা, প্রকাশনাসহ অন্যান্য একাডেমিক কার্যক্রম এবং দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরি করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

          সিএসই ডে ও ম্যানেজমেন্ট ডে উদযাপনঃ বিশ্ববিদ্যালয়ে যথাক্রমে ১৪ ও ১৯ নভেম্বর জমজমাট আকারে সিএসই ডে ও ম্যানেজমেন্ট ডে উদযাপন করা হয়। দুই দিনই দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান ও সন্ধ্যায় কনসার্টের আয়োজন করা হয়।

          ডি- নথিতে যুক্ত হয়েছে রাবিপ্রবিঃ স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে একটি আধুনিক ও সেবামূলক দক্ষ প্রশাসন গড়ে তুলতে দাপ্তরিক নথি ব্যবস্থাপনা ও রেকর্ড সংরক্ষণে দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে ডি-নথি কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ২য় পর্যায়ে ডি-নথি (ডিজিটাল নথি) ব্যবস্থাপনার সাথে সংযুক্ত হয়েছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

          কেন্দ্রীয় খেলার মাঠ উদ্ভোদনঃ ১৩ ডিসেম্বর শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে একটি ক্রিকেট টূর্ণামেন্ট ও শিক্ষার্থীদের একটি প্রীতি ম্যাচের মাধ্যমে কেন্দ্রীয় খেলার মাঠ উদ্ভোদন করা হয়। তবে ১৬ই ডিসেম্বর আনুষ্ঠানিক উদ্ভোদন করেন উপাচার্য প্রফেসর ড. সেলিনা আখতার। এসময় খেলায় বিজয়ী ও রানার্স আপ দলকে পুরষ্কৃত করা হয়।

          রাবিপ্রবিতে শিক্ষার্থীদের নতুন তিন সংগঠনঃ রাবিপ্রবির শিক্ষার্থীদের উদ্যোগে ২০২৩ সালে রাবিপ্রবি সাংবাদিক সমিতি, রাবিপ্রবি ডিবেটিং সোসাইটি ও প্রজ্বলিত নাট্যদল,রাবিপ্রবি এর আত্মপ্রকাশ হয়েছে।

          শিক্ষার্থীদের সাফল্যঃ আইসিপিসি ২০২৩ এ ২৪০ দলের মধ্যে রাবিপ্রবির দলের (Alpha_Centauri) অবস্থান ছিল ৮১তম। রাবিপ্রবি এখন পর্যন্ত ৫ টি প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। ২০১৪ সাল থেকে ৪৫টি জাতীয় পর্যায়ের প্রোগ্রামিং প্রতিযোগিতার ওপর ভিত্তি করে সিন্যাপ্সের প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং তালিকায় ৫১ তম অবস্থানে এসেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত