শিরোনাম
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান হলেন ইয়াতসিংহ শুভ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন উক্ত বিভাগের শিক্ষক ইয়াতসিংহ শুভ।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সংগীত বিভাগ সংগীত বিষয়ে যুগোপযোগী গবেষণামূলক ও উচ্চ শিক্ষায় শিক্ষার্থীদের শিক্ষিত করতে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। ইতোমধ্যেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সংগীত নিয়ে গবেষণার মাধ্যমে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
নবনিযুক্ত চেয়ারম্যান ইয়াতসিংহ শুভ জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ সংগীত বিষয়ে যুগোপযোগী, গবেষণামূলক ও আধুনিক উচ্চশিক্ষার ধারা অব্যাহত রাখার নিমিত্তে কাজ করে যাচ্ছে এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ ও শিক্ষাকে ভিত্তি হিসেবে ধারণ করছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম তথা তাঁর রচিত গানের চর্চা এবং তাঁর দেখানো পথকে অনুসরণ করা এই বিভাগের অন্যতম লক্ষ্য। নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে আমি আমার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শাহ আজম স্যারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় উপাচার্য স্যার সর্বদা সংগীত বিভাগের প্রতি তাঁর সদয় দৃষ্টি বজায় রেখেছেন এবং এই বিভাগের কল্যাণে নানা রকম সহায়তা ও দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন। একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি প্রাক্তন চেয়ারম্যান জনাব দেবশ্রী দোলনকে খুব সুন্দরভাবে গত দুই বছর ধরে নেতৃত্ব দিয়ে সংগীত বিভাগকে এগিয়ে নিয়ে যাবার জন্য।
উল্লেখ্য যে,ইয়াতসিংহ শুভ সংগীত বিভাগের তৃতীয় চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। এর আগে প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ছিলেন উক্ত বিভাগের শিক্ষক রওশন আলম এবং দ্বিতীয় চেয়ারম্যান ছিলেন দেবশ্রী দোলন।
ইবির ফার্মেসি বিভাগের আয়োজনে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত
ইবি প্রতিনিধি: 'Pharmacy strengthening health systems' প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফার্মেসি বিভাগের আয়োজনে পালিত হয়েছে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৩।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে উৎসবমুখর পরিবেশে দিবসটির আয়োজন করা হয়। শুরুতে ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের সামনে থেকে বিভাগের শিক্ষার্থীদের উপস্থিতিতে র্যালি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী ম্যুরালের পাদদেশে গিয়ে শেষ হয়ে। র্যালিতে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক অর্ঘ্য প্রসূন সরকার, প্রভাষক রেহনুমা তানজিন ও রসূল করিম।
র্যালিশেষে বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ননীফল, শ্বেতচন্দন, অ্যাভোক্যাডো সহ ১০ টি ঔষধি বৃক্ষ রোপন করা হয় এবং কেক কাঁটা হয়।
দিবসটি উপলক্ষে বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক অর্ঘ্য প্রসূন সরকার বলেন, আগে মনে করা হতো ফার্মাসিস্টরা শুধু ঔষুধ তৈরী করে তবে এখন তাদের হেলথ সিস্টেমের ভেইনগার্ড বলা হয়। তাই ফার্মাসিস্টরা বর্তমানে সরাসরি পেশেন্টদের সাথে জড়িত। ঔষধের সংরক্ষণ, রোগীদের কাউন্সিলিং এর মতো গুরুত্বপূর্ণ কাজে ফার্মাসিস্টরা অবদান রাখছেন।
যুক্তরাষ্ট্রে সাংবাদিকতার ফেলোশিপ, লাগবে ৫ বছরের কাজের অভিজ্ঞতা
ওয়ার্ল্ড প্রেস ইনস্টিটিউট (ডব্লিউপিআই) সাংবাদিকদের ফেলোশিপ প্রদান করছে। এই ফেলোশিপের আওতায় যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্বের সব দেশের সাংবাদিকেরা আবেদন করতে পারবেন।
ওয়াল্ড প্রেস ইনস্টিটিউটে প্রতিবছর সাংবাদিকেরা ১০টি স্লট ফেলোশিপের জন্য আবেদন করতে পারেন। আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিক এবং করপোরেট কমিউনিকেশন বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিটি ফেলোশিপ প্রত্যাশীদের মধ্য থেকে সেরাদের বেছে নেয়। এই ফেলোশিপের জন্য মনোনিত হলে আপনাকে গবেষণা করতে হবে যুক্তরাষ্ট্রে।
ফেলোশিপে আবেদন করতে মানতে হবে নিন্মের শর্ত-
>> প্রিন্ট, সম্প্রচার বা অনলাইন সাংবাদিকতায় কমপক্ষে পাঁচ বছরের পূর্ণকালীন চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
>> আলোকচিত্রী, সম্পাদকীয় কার্টুনিস্ট, কলামিস্ট, সম্প্রচার সাংবাদিকরা আবেদন করতে পারবে;
>> যাঁরা সাংবাদিকদের তত্ত্বাবধান করেন, তাঁরা যদি কর্মরত সাংবাদিক হিসেবে কমপক্ষে পাঁচ বছর থাকেন, তবে তাঁরাও যোগ্য বলে বিবেচিত হবেন;
>> বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাংবাদিকতা-সম্পর্কিত কাজ এ ক্ষেত্রে অভিজ্ঞতা হিসেবে গণ্য হবে না;
>> যাঁরা জনসংযোগ বা এমন কোনো প্রতিষ্ঠানে কাজ করেন, যাঁদের প্রাথমিক কাজ মিডিয়া-সম্পর্কিত নয়, তাঁরাও এই ফেলোশিপের যোগ্য হবেন না;
>> আগ্রহী প্রর্থীকে অবশ্যই বর্তমানে যুক্তরাষ্ট্রের বাইরে কাজ করা অমার্কিন সাংবাদিক হতে হবে;
>> ইংরেজিতে লেখা ও বলায় পারদর্শী হতে হবে;
>> এছাড়া আপনার নেতৃত্বের গুণাবলি থাকতে হবে।
ফেলোশিপের সুযোগ-সুবিধা
>> যাতায়াতের জন্য বিমানভাড়া;
>> বাসস্থানের ব্যবস্থা;
>> খাবারের জন্য ফেলোশিপের আওতায় দৈনিক ভাতার ব্যবস্থা।
আবেদনের সময়সীমা
ওয়ার্ল্ড প্রেস ইনস্টিটিউট ফেলোশিপের ২০২৪-এর জন্য দেওয়া হবে। এ বছরের ১ ডিসেম্বর থেকে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। একই বছরের মে মাসে নির্বাচিত প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে।
র্যাগিয়ের বিরুদ্ধে রাবি প্রশাসনের জিরো টলারেন্স ঘোষণা
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু আজ। এদিকে র্যাগিয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসময় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষার্থীদেরকে র্যাগিং থেকে সতর্ক থাকতে আহবান করা হয়।
রোববার (২৪ সেপ্টেম্বর) রাতে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে এক শুভেচ্ছা বার্তায় র্যাগিং নিয়ে সতর্ক হতে আহবান জানিয়ে জিরো টলারেন্স ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম সাউদ।
এসময় প্রক্টর বলেন, বিশ্ববিদ্যালয়ের যে সকল সিনিয়র শিক্ষার্থী রয়েছে তাদের কাছে আমাদের অনুরোধ নবীন শিক্ষার্থীদেরকে যেন ভালোভাবে গ্রহণ করে সার্বিকভাবে সহযোগিতা করে। র্যাগিং/বুলিং একটি সামাজিক শাস্তিযোগ্য অপরাধ। এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট হয়। রাবির আইন অনুযায়ী র্যাগিং সম্পূরূপে নিষিদ্ধ।
তিনি আরও বলেন, যদি কোনো শিক্ষার্থী র্যাগিংয়ের শিকার তাহলে প্রাথমিকভাবে বিভাগীয় প্রধান অবহিত করবে। পাশাপাশি আমাদের প্রক্টর অফিসে যোগাযোগ করবে। র্যাগিয়ের বিষয়ে যদি সত্যাতা বা র্যাগিং প্রমাণিত হলে সংশ্লিষ্টকে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তির মুখোমুখি হতে হবে।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম সাউদ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের র্যাগিংয়ের কালচার নেই বল্লেই চলে। র্যাগিয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা আছে। যদি কোনো শিক্ষার্থী র্যাগিংয়ের শিকার তাহলে নির্দিধায় ছাত্র উপদেষ্টা দপ্তরে যোগাযোগ করবে। কোনো সিনিয়র শিক্ষার্থী এই প্রক্রিয়ার সাথে জড়িত থাকলে সর্বচ্ছো শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা
টিআরসি রিপোর্টঃ নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।
রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৩টা ৪০ মিনিটে কেন্দ্রীয় ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে কমিটি বিলুপ্তের ঘোষণা দেওয়া হয়।
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
তবে কমিটি কেন বিলুপ্ত করা হলো, সংবাদ বিজ্ঞপ্তিতে তা জানানো হয়নি।
তবে এর আগে বেলা সাড়ে ১১টার দিকে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা দৈনিক প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোশাররফ শাহকে ক্যাম্পাসের দ্বিতীয় কলা ও মানববিদ্যা অনুষদের সামনে মারধর করা হয়। মারধরকারীরা চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও বগিভিত্তিক গ্রুপ চুজ ফ্রেন্ডস উইথ কেয়ারের (সিএফসি) অনুসারী বলে জানা গেছে। তাছাড়া গত চার বছরে বিভিন্ন সময়ে গ্রুপিং, সংঘর্ষ, চাঁদাবাজি, অপহরণ, শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলাসহ নানা ঘটনায় সমালোচিত হয়েছে এই কমিটি।
প্রসঙ্গত, ২০১৯ সালের ১৪ জুলাই শাখা ছাত্রলীগের দুই সদস্যের কমিটি গঠন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটিতে পরিসংখ্যান বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের রেজাউল হক রুবেলকে সভাপতি ও মার্কেটিং বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের ইকবাল হোসেন টিপুকে সাধারণ সম্পাদক করা হয়। ২০২০ সালে এই কমিটির মেয়াদোত্তীর্ণ হয়। এর আড়াই বছর পর বিলুপ্ত ঘোষণা করা হলো।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য