ঢাকা, সোমবার, ৯ মার্চ ২০২৬ ২৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

যবিপ্রবি উপাচার্য কে তামান্নার সেই বই উপহার

নিজস্ব প্রতিবেদক
২৮ আগস্ট, ২০২৩ ২০:৩৭
নিজস্ব প্রতিবেদক
যবিপ্রবি উপাচার্য কে তামান্নার সেই বই উপহার

যবিপ্রবি প্রতিনিধিঃ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অদম্য মেধাবী শিক্ষার্থী তামান্না আক্তার নূরার লেখা বই 'ইচ্ছের আলো' বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন কে উপহার দিয়েছেন।

সোমবার (২৮ আগস্ট) দুপুর ১২ ঘটিকায় যবিপ্রবি উপাচার্য নিজস্ব কার্যালয়ে এই বই উপাচার্যের হাতে তুলে দেন তিনি।

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করা অদম্য এক মেয়ে তামান্না আক্তার নুরা। জন্ম থেকে দুটি হাত ও ডান পা না থাকা সত্বেও শুধুমাত্র বাঁ পা দিয়ে লিখেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৫ পয়ে উত্তীর্ণ। তার এই সাফল্যে মুঠোফোনে অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে এক পায়ে লিখে গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন। এবার এক পায়ে 'ইচ্ছের আলো' বই লিখে নিজের শারীরিক প্রতিবন্ধকতাকে যেন বৃদ্ধাঙ্গুলি দেখালেন তিনি।

তামান্নার প্রকাশিত বই 'ইচ্ছের আলো' হাতে পেয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, তামান্নার লেখা 'ইচ্ছের আলো' বইটি আজ সে আমাকে উপহার দিয়েছে। তার লেখা প্রথম বইয়ের জন্য অভিনন্দন জানাচ্ছি। বইটি লেখার মাধ্যমে তামান্না দেখিয়ে দিয়েছে শারীরিক অক্ষমতাকে কিভাবে অতিক্রম করে সমাজে জায়গা করে নেওয়া যায়। তার এই সৃষ্টিশীল অদম্য শক্তি দেশের শারীরিকভাবে অক্ষম শিশুসহ সকল বয়সের মানুষদের অনুপ্রেরণা যোগাবে। তাদের জন্য তামান্না এখন একটি অনুপ্রেরণা ও স্বপ্নের নাম।

তিনি আরও বলেন, সফলতা অর্জনের জন্য লক্ষ্য স্থির করে তার উপর অটল থাকলে কাঙ্ক্ষিত সফলতা লাভ করা সম্ভব। দেশের ষোল কোটি মানুষের বত্রিশ কোটি হাতে পরিণত করতে তামান্না একটি রোল মডেল। তামান্নার পা দিয়ে লেখা অনেক সুন্দরই নয়, তার পা দিয়ে আঁকা দৃশ্যগুলো যে কাউকেই বিস্মিত করবে। তামান্না তার সুপ্ত প্রতিভা ও অদম্য শক্তি ব্যবহার করে যে লক্ষ্যে পৌঁছাতে চায়, সেই পথে আমি সর্বাত্মক সহযোগিতা করব। সর্বোপরি তার মঙ্গল ও সফলতা কামনা করছি। শারীরিক অক্ষমতা দূর করে তামান্না এগিয়ে যাক তার চূড়ান্ত লক্ষ্যে।

তামান্না বলেন, আপনারা অনেকেই আমার কথা শুনেছেন বিভিন্ন মাধ্যমে। 'ইচ্ছের আলো' নামক একটি বই লিখেছি। এই বইটিতে তুলে ধরেছি, সফলতা লাভ করতে মানুষের শারীরিক অক্ষমতা কখনো বাধা হতে পারেনা। ইচ্ছা শক্তির দ্বারা অনেক কিছু জয় করা সম্ভব। আমার মতো হাজারো তামান্নারা শারীরিক অক্ষমতাকে জয় করে তাদের লক্ষ্যে পৌঁছাতে হলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে, সমস্যা সমাধানে পরিবার, সমাজ ও রাষ্ট্রের কি কি করণীয় হবে সেগুলোই তোলে ধরেই 'ইচ্ছের আলো' বইয়ে। আমার বিশ্বাস, যে সকল তরুণ-তরুণী নিজেদের নিয়ে হতাশার সাগরে ডুবে আছে তাদের জন্য এই বইটি হবে সঠিক দিকনির্দেশনা। আমার লেখা 'ইচ্ছের আলো' বইটি আজ যবিপ্রবি উপাচার্য মহোদয়কে উপহার দিতে পেরে অনেক আনন্দবোধ করছি। যখন আমি নবম শ্রেণিতে পড়ি উপাচার্য স্যার তখন থেকেই আমার খোঁজখবর নিতেন। আমি অত্যন্ত গর্বিত যে, উপাচার্য স্যাররে একজন ছাত্রী হতে পেরে। স্যার আমার বৃহৎ অনুপ্রেরণার অংশীদার। আমি এখানে থেকেই স্নাতক সম্পন্ন করব। সর্বশেষ আমার লেখা ' ইচ্ছের আলো' বইটি সারাদেশে দ্রুতই ছড়িয়ে পড়বে ও অনেকের জীবন বদলে দেওয়ার অনুপ্রেরণা যোগাবে আশা করছি।

উল্লেখ্য বইটি প্রকাশনায় তামান্না ফাউন্ডেশন, প্রচ্ছদ ধ্রুব এস এবং বইটি এখন ২০% ছাড়ে মাত্র ৩০০ টাকায় পাওয়া যাচ্ছে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    কুবিতে মেডিকেল সামগ্রী উপহার দিলো বেক্সিমকো

    নিজস্ব প্রতিবেদক
    ২৮ আগস্ট, ২০২৩ ২০:৩৪
    নিজস্ব প্রতিবেদক
    কুবিতে মেডিকেল সামগ্রী উপহার দিলো বেক্সিমকো

    কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ( কুবি) মেডিকেল সেন্টারকে চিকিৎসা সামগ্রী উপহার দিয়েছে বেসরকারি ফার্মাসিটিক্যাল কোম্পানি বেক্সিমকো।

    সোমবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হাতে এসব সামগ্রী হস্তান্তর করেন বেক্সিমকোর প্রতিনিধি দল।

    জানা যায়, কোম্পানিটি দুইটি বেড, একটি এক্স-রে ভিউ বক্স, একটি ইসিজি মেশিন, একটি অপারেশন সামগ্রী জীবাণু মুক্ত করার অটোক্লেব মেশিন উপহার দেন।

    এসময় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধি দলের প্রধান এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সামগ্রী প্রদান করতে পেরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস খুব খুশি, এতে শিক্ষার্থীরা উপকৃত হবে। ভবিষ্যতেও বেক্সিমকো বিশ্ববিদ্যালয়ের পাশে দাঁড়ানোর কথা বলেন।

    এসময় উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, 'বেক্সিমকোর সাথে যোগাযোগ করার সাথে সাথেই তারা সাড়া দিয়েছেন এবং আমাদের মেডিকেল সেন্টারের জন্য সামগ্রী সরবরাহ করেছেন। আজকের এই সামগ্রী সরবরাহের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সাথে বেক্সিমকোর যে সম্পর্কের সৃষ্টি হলো, আশাকরি আমাদের এই সম্পর্ক বজায় থাকবে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      পাবিপ্রবিতে ৯ দফা দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

      নিজস্ব প্রতিবেদক
      ২৮ আগস্ট, ২০২৩ ২০:১
      নিজস্ব প্রতিবেদক
      পাবিপ্রবিতে ৯ দফা দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

      পাবিপ্রবি প্রতিনিধিঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) কর্মকর্তা কর্মচারীদের নীতিমালা অনুযায়ী পদোন্নতি ও এডহক ভিত্তিতে স্থায়ী নিয়োগ সহ ৯ দফা দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের একাংশ।

      সোমবার (২৮ আগস্ট) সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে পূর্ণদিবস কর্মবিরতি দিয়ে কর্মসূচি শুরু করেন কর্মকর্তা কর্মচারীরা।

      কর্মকর্তাদের ৯ দফার দাবিগুলো হলোঃ ১/নীতিমালা অনুযায়ী আপগ্রেডেশন/পদোন্নতির মেয়াদ পূর্ণ হওয়ায় কর্মকর্তাদের আপগ্রেডেশন/পদোন্নতির দ্রুত সময়ের মধ্যে প্রদান; ২. এডহক ভিত্তিতে কর্মরত কর্মকর্তাদের স্থায়ী নিয়োগ প্রদান; ৩. কর্মকর্তাদের আপগ্রেডেশন/পদোন্নতি নীতিমালা সংশোধন; ৪. কর্মকর্তাদের নিয়োগবিধি সংশোধন; ৫. কর্মকর্তাদের শিক্ষাছুটি, লিয়েন ছুটিসহ যাবতীয় প্রাপ্য ছুটি (হয়রানি ব্যতিত) প্রদান: ৬. কর্মকর্তাদের সুযোগে-সুবিধা না পাওয়ার ক্ষেত্রে সরকারি বিধিমালা অনুসরণ করা হয়, কিন্তু সুযোগে-সুবিধা পাওয়ার ক্ষেত্রে সরকারি বিধিমালা অনুসরণ করা হয় না, এমন দ্বৈতনীতি পরিহার করা; ৭. প্রয়াত ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. মো. শহিদুল ইসলামের সহধর্মিনীর চাকরির ব্যবস্থা করা; ৮. ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার জন্য গঠিত উপকমিটিতে সকল কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা এবং ৯. ৪% গৃহ নির্মাণ ঋণ দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে।

      বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদের সভাপতি হারুনুর রশিদ ডন বলেন, গত ৭ মে আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর আমাদের ৯ দফা দাবি নিয়ে একটি স্মারক লিপি জমা দেই। উপাচার্য আমাদের আশ্বাস দিয়েছেন সেগুলো বাস্তবায়নের কিন্তু এখন পর্যন্ত সেটি করেননি। অন্যায়ভাবে আমাদের অনেকগুলো পদোন্নতি আটকে রাখা হয়েছে, উপাচার্য বলছেন সেসব পদোন্নতি দেওয়া সম্ভব না। আজকে পদোন্নতির একটা বোর্ড রয়েছে রয়েছে যেখানে তিনজন শিক্ষককে পদোন্নতি দেওয়া হবে। গতকালকে আমরা উপাচার্যকে বলেছি আমাদের পদোন্নতিগুলো দেওয়ার জন্য কিন্তু উনি বলেছেন পারবেন না। যার কারণে আমরা অবস্থান কর্মসূচি পালন করতে মাঠে নেমেছি।

      কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক সোহাগ হোসেন বলেন, অন্যায়ভাবে আমাদের অনেকগুলো পদোন্নতি আটকে রাখা হয়েছে। উপাচার্য পছন্দের মানুষদের পদোন্নতি দিচ্ছিন। সব সুযোগ সুবিধা উপাচার্যের কাছের মানুষজনই পাচ্ছেন। আমরা আমাদের দাবি আদায়ে মাঠে নেমেছি। দাবি আদায় না করে মাঠ ছাড়বোনা।

      এ বিষয়ে উপাচার্যের পক্ষ থেকে ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. নাজমুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমাদের কর্মকর্তা কর্মচারীরা মাননীয় উপাচার্য মহোদয় বরাবর তাদের কতগুলো দাবি দাওয়া দিয়েছন, সেগুলো নিয়ে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। এই অবস্থান কর্মসূচি নিয়ে আমাদের কোন আপত্তি নেই। উপাচার্য মহোদয় তাদের দাবিগুলো নিয়ে কাজ করছেন আশা করি শীঘ্রই বাস্তবায়ন হবে।

      সকালে অবস্থান কর্মসূচির জন্য কর্মকর্তা কর্মচারীরা জড়ো হওয়া শুরু করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রশাসনিক ভবনে প্রবেশ করতে চাইলে তাকে কর্মকর্তা কর্মচারীরা তাকে প্রবেশের বাধা দেয়। এরপর উপাচার্যের নিরাপত্তা দায়িত্বে থাকা লিটনের সাথে কর্মকর্তা পরিষদের সভাপতি হারুনুর রশিদ ডনের সাথে ধস্তাধস্তি করেন বলে অভিযোগ করেছেন কর্মকর্তা কর্মচারীরা। কর্মকর্তাদের অভিযোগ উপাচার্যের নিরাপত্তা রক্ষীরা কর্মকর্তাদের গায়ে হাত তুলেছেন, কলার চেপে সবাইকে সরিয়ে দিয়েছেন। এই ঘটনার পর পরই প্রশাসনিক ভবনের সামনে উত্তাপ ছড়াতে শুরু করে। এ সময় কর্মকর্তা কর্মচারীরা প্রশাসনকে নিয়ে নানান স্লোগান দিতে শুরু করে।

      তবে এ ঘটনা অস্বীকার করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. নাজমুল ইসলাম সাংবাদিকদের বলেন, কর্মকর্তাদের গায়ে হাত তোলার যে অভিযোগটি দেওয়া হয়েছে সেটি সত্য নয়। এ ধরনের কোন ঘটনা সকালে ঘটেনি।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ১২ দফা দাবিতে চবির সোহরাওয়ার্দী হলে তালা ছাত্রলীগের

        নিজস্ব প্রতিবেদক
        ২৮ আগস্ট, ২০২৩ ১৪:২৯
        নিজস্ব প্রতিবেদক
        ১২ দফা দাবিতে চবির সোহরাওয়ার্দী হলে তালা ছাত্রলীগের

        চবি প্রতিনিধিঃ ১২ দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হলে তালা দিয়েছে শাখা ছাত্রলীগের উপগ্রুপ বিজয়ের একাংশের নেতাকর্মীরা।

        সোমবার (২৮ আগস্ট) দুপুর বারোটায় তারা হলের প্রশাসনিক কক্ষে তালা দিয়ে ও হলের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের দাবি পুরণের আশ্বাস দিলে দুপুর একটার দিকে আন্দোলনকারীরা তালা খুলে দেন।

        তাদের দাবিগুলো হলো- হলের অনেক রুমে খাট, টেবিল, চেয়ার ও আলমারির সংকট। (দ্রুত ব্যবস্থা নিতে হবে), দীর্ঘদিন ধরে চলা হলের রাস্তার সংস্কার কর্মকাণ্ডের দ্রুত সমাপ্তি চাই, ডাইনিং এবং ক্যাফেটেরিয়ার খাবারের খুবই বাজে অবস্থা দ্রুত ব্যবস্থা নিয়ে এর মান বৃদ্ধি করতে হবে, হলে পর্যাপ্ত সুপীয় পানির সংকট( দ্রুত এই সংকট দূর করতে হবে), হলের ওয়াফাই ঠিকমতো চলে না, নিরবিচ্ছিন্ন ওয়াইফাই সংযোগের ব্যবস্থা করতে হবে, হলের ওয়াশরুমের সমস্যার দ্রুত সমাধান করতে হবে, সোহরাওয়ার্দী হলের মাঠের সংস্কার এবং দ্রুত খেলাধুলার সরঞ্জামের অপ্রতুলতা নিরসন করতে হবে, শিক্ষার্থীদের চলাচলের নিরাপত্তার জন্য হলের সামনের রাস্তায় স্পীড ব্রেকার চাই, রিডিং রুমে পর্যাপ্ত বই, চেয়ার, টেবিল ও নিরবচ্ছিন্ন আলো ও ফ্যানের ব্যাবস্থা করতে হবে, টিভির রুমের বেঞ্চ ও গেস্ট রুমের সোফার সংকট নিরসন করতে হবে, হলের পানির হাউজ ব্যবহারের উপযোগী করতে হবে এবং পুরাতন ভবনে শিক্ষার্থীদের জীবনের হুমকি রয়েছে। তাই নতুন এক্সটেনশন নির্মাণ করতে হবে।

        আন্দোলনকারী শিক্ষার্থী মুননতাসীর সিয়াম বলেন, আমাদের প্রত্যেকটি দাবি যোক্তিক। হলের সামনের মোড়টা ৩ রাস্তার মোড় কিন্তু এখানে কোনো স্পিড ব্রেকার নাই। এতে করে শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি থাকে সবসময়। হল কর্তৃপক্ষ বারবার আমাদের মৌলিক দাবিগুলো পূরণে ব্যর্থ হচ্ছে। এছাড়া খাবার অত্যন্ত নিম্নমানের। ওয়াশরুম অপরিষ্কার এখানে যাওয়া যায় না। তাই আমাদের উল্লিখিত দাবিগুলো পূরণ করা এখন সময়ের দাবি।

        এসব বিষয়ে চবি প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, আমরা সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থীদের পক্ষ থেকে ১২ টি দাবি পেয়েছি। পানির সমস্যা, রাস্তা সংস্কার, ডাইনিং এ খাবার সমস্যা, ওয়াশরুমের সমস্যা, রিডিং রুম, ইত্যাদি। আমি তাদেরকে আশ্বস্ত করতে চাই যতদ্রুত সম্ভব প্রশাসনের পক্ষ থেকে এই সমস্যা গুলোর সমাধানের ব্যবস্থা করা হবে। আমি তাদেরকে লিখিতভাবে সমস্যাগুলো জানাতে বলেছি। কোথায় লিখে জানাতে হবে সেই দিকনির্দেশনাও আমি তাদের দিয়েছি। আশা করি সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ইবিতে প্রথম বর্ষের ক্লাস ২ সেপ্টেম্বর, র‍্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স

          নিজস্ব প্রতিবেদক
          ২৮ আগস্ট, ২০২৩ ১০:৪৭
          নিজস্ব প্রতিবেদক
          ইবিতে প্রথম বর্ষের ক্লাস ২ সেপ্টেম্বর, র‍্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স

          ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস আগামী ২ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এই লক্ষ্যে শিক্ষার্থীদের যথাসময়ে নিজ নিজ বিভাগে উপস্থিত থাকার জন্য নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

          সোমবার (২৮ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। এ ব্যাপারে তার স্বাক্ষরিত একটি ভর্তি বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে বলে জানান তিনি।

          ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আগামী ২ সেপ্টেম্বর থেকে শুরু হবে। বিভাগসমূহ নিয়মিত ক্লাসের সময়সূচি শিক্ষার্থীদের জানিয়ে দেবে।

          এর আগে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষার্থীদের ২৭ থেকে ২৯ আগষ্টের মধ্যে ভর্তি সংক্রান্ত যাবতীয় বিষয় সম্পন্ন করতে বলা হয়েছে।

          বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, গত বছরের তুলনায় আমরা এবার অনেক আগেই ক্লাস শুরু করতে যাচ্ছি। যার ফলে আমি মনে করি ভবিষ্যতে সেশনজট সমস্যা কাটিয়ে উঠা যাবে।

          উপাচার্য আরও বলেন, র‍্যাগিং এর বিরুদ্ধে আমরা সর্বদা সোচ্চার। আমাদের এন্টি র‍্যাগিং কমিটি সর্বদা কাজ করে যাচ্ছে। এছাড়াও হাইকোর্টেরও নির্দেশনা রয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং শব্দটি রাখতে চাইনা।

          সেন্ট্রাল ওরিয়েন্টেশনের বিষয়ে উপাচার্য বলেন, আমরা অবশ্যই চেষ্টা করব ওরিয়েন্টেশন করার এবং খুব শীঘ্রই বিষয়টি নিয়ে আমরা বসবো।

          সবশেষে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যাপক শেখ আবদুস সালাম বলেন, একজন শিক্ষক হিসেবে আমি সবসময় চাই একজন শিক্ষার্থী মানুষের মতো মানুষ হয়ে বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া শেষ করুক। নবীন শিক্ষার্থীদের জন্য পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব আমাদের তারা শুধু পরিশ্রম করে লেখাপড়া করবে এবং পরিবারের মুখ উজ্জ্বল করবে। ইসলামী বিশ্ববিদ্যালয়কে দেশ বাসীর কাছে পরিচিত করে তুলবে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত