ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

ইবিতে গাজীপুর জেলা কল্যাণের সভাপতি সালাহউদ্দিন, সম্পাদক হামিম

নিজস্ব প্রতিবেদক
৩০ জুলাই, ২০২৩ ২১:১৮
নিজস্ব প্রতিবেদক
ইবিতে গাজীপুর জেলা কল্যাণের সভাপতি সালাহউদ্দিন, সম্পাদক হামিম

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের ( ইবি) গাজীপুরে জেলা ছাত্র কল্যাণের ২০২৩-২৪ অর্থবছরের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে গণিত বিভাগের (২০১৬-১৭) শিক্ষার্থী সালাহ উদ্দিন মাহমুদ এবং সাধারণ সম্পাদক পদে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের (২০১৯-২০) শিক্ষার্থী হামীম প্রধান-কে আগামী এক বছরের জন্য দায়িত্ব দেয়া হয়।

রবিবার (৩০ জুলাই) ইংরেজী বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আজগর হোসেন নতুন এই কমিটিকে দায়িত্ব অর্পন করেন।

এছাড়া কমিটিতে সহ-সভাপতি পদে হাসান শাহরিয়ার, আল-আমিন, নুর বায়েজিদ, আহসান হাবিব রিহাদ, মো: মুস্তাকিম মুসল্লী পিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো: মেহেদী হাসান সিকদার, হামিদা আকন্দ, সাংগঠনিক সম্পাদক পদে ফুয়াদ হাসান ফাহিম, আশরাফুল ইসলাম অপু, কোষাধ্যক্ষ পদে রেদওয়ানুল আলম, দপ্তর সম্পাদক পদে শহিদুল ইসলাম দীপ্ত, সহ-দপ্তর সম্পাদক পদে কবির হাসান, প্রচার সম্পাদক পদে আশিকুর রহমান মৃধ্যা, সহ-প্রচার সম্পাদক পদে মাসুদা জাহান, নারী বিষয়ক সম্পাদক পদে হাফসা মেহেদীন শ্রাবণী, সহ-নারী বিষয়ক সম্পাদক পদে শামসুন নাহার সুমী, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে নাফিজ রহমান সায়েম সহ- তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে পূজা রানী দত্ত, শিক্ষা বিষয়ক সম্পাদক পদে রাহাদুল ইসলাম শিপন, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক পদে জেসমিন জিয়াত জ্যোতি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ইশতিয়াক ফেরদৌস ইমন, সহ- সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে শারমিন আক্তার লিমা, ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে আসাদুজ্জামান আসাদ দায়িত্ব পান। এবং কার্য নির্বাহী সদস্য হিসেবে ইউসুফ, তাসমিমা কলি, মাসুদা রহমান রনি, রাইসাতুল জান্নাত, স্বপ্না চৌধুরী যুক্ত হয়।

এর আগে, দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল অনুষদ ভবনের দ্বিতীয় তলায় জেলা কল্যাণের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়। এসময় নবীনদের ফুল ও উপহার দিয়ে বরণ এবং প্রবীণদের ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা করা হয়।

এ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ইলিয়াস সৈকতের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আজগর হোসেন, বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক ও সহকারী প্রক্টর মো. ইয়ামিন মাসুম।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ইবিতে তরুণ লেখকদের সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক
    ৩০ জুলাই, ২০২৩ ১৮:৪৫
    নিজস্ব প্রতিবেদক
    ইবিতে তরুণ লেখকদের সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠিত

    ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তরুণ কলাম লেখক ফোরাম আয়োজিত লেখক সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (৩০ জুলাই) 'সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়' এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেলা ১১ টার দিকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

    বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইবি শাখার সভাপতি এস. এ. এইচ ওয়ালিউল্লাহ'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোঃ আমজাদ হোসেন, কমিউনিকেশন এ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের প্রভাষক তন্ময় সাহা জয়। এছাড়াও উপস্থিত ছিলেন তরুণ লেখক ও সঙ্গীতশিল্পী তবীব মাহমুদ, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের প্রতিষ্ঠাতা জাহানুর ইসলাম, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি নেজাম উদ্দিন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সজীব প্রধান এবং সাধারণ সম্পাদক জোবায়ের মোস্তফা এবং ইবি শাখা বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের প্রতিষ্ঠাকালীন সভাপতি আখতার হোসেন আজাদ প্রমূখ উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে অতিথিদেরকে ক্রেস্ট দিয়ে সম্মাননা এবং মাসিক ও বর্ষসেরা কলাম লেখকদের পুরস্কৃত করা হয়।

    প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, যারা লেখক, কবি, সাহিত্যিক তারা হচ্ছেন মননের নির্মাতা। তারা আমাদের আত্মাকে নির্মাণ করে এবং একটি জাতিকে সেদিকেই ধাবিত করে। এই নির্মাতাদের হাতে বড় শক্তি হচ্ছে তাদের কলম ও তাদের চিন্তাধারা।

    তিনি আরও বলেন, আমি জেনে খুশি হয়েছি যে আমার বিশ্ববিদ্যালয়ের ৩১২ জন তরুণ শিক্ষার্থী এর সাথে সম্পৃক্ত। এখন আমরা যারা প্রৌঢ় আমরা যারা আগামীতে মিলিয়ে যাবো তাদের জন্য সুখানুভূতি এই যে ৩১২ জন যোদ্ধা তারা দেশের সমাজ, সাহিত্য, শিল্প, সংস্কৃতিগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      নানা আয়োজনে যবিপ্রবিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

      নিজস্ব প্রতিবেদক
      ৩০ জুলাই, ২০২৩ ১৮:৩৮
      নিজস্ব প্রতিবেদক
      নানা আয়োজনে যবিপ্রবিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

      যবিপ্রবি প্রতিনিধি: গবেষণা পুকুরে পোনা অবমুক্তকরণ, শোভাযাত্রা, সংক্ষিপ্ত আলোচনা সভাসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপন করা হয়েছে। এ বছর জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনের প্রতিপাদ্য হচ্ছে ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ।’

      আজ রোববার যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগ আয়োজিত নানা কর্মসূচির উদ্বোধন করেন।

      যবিপ্রবির জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত কর্মসূচি শুরু হয় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন হয়ে গবেষণা পুকুর সংলগ্ন রাস্তায় গিয়ে শেষ হয়। পরে গবেষণা পুকুরে বিভিন্ন জাতের পোনা অবমুক্ত করা হয়। শিক্ষার্থীরা রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে শোভাযাত্রায় ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ স্লোগান ছাড়াও ‘মাছ, চিংড়ী চাষ করুন, অধিক টাকা আয় করুন; নলা মাছ মারে যারা, দেশের ক্ষতি করে তারা; খাদ্য অর্থ কর্ম মিলে, মাছের চাষে যোগ দিলে; করলে সবে মাছের চাষ, থাকবে সুখে বারো মাস; দারিদ্রের অভিশাপ ঘুচাতে পারে মাছের চাষ; মাছের পোনা, দেশের সোনা ও মাছ চাষে অংশ নিন, রূপালী বিপ্লবে যোগ দিন’সহ বিভিন্ন স্লোগান দেন। এ ছাড়া জনসচেনতা বৃদ্ধির জন্য এফএমবি বিভাগের উদ্যোগে যবিপ্রবির বিভিন্ন স্থানে ব্যানারও টাঙানো হয়।

      শোভাযাত্রা ও পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, এ বিশ্ববিদ্যালয়ে মাছের পোনা উৎপাদন, বাজারজাতকরণ থেকে শুরু করে সকল পর্যায়ে শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা প্রদান করা হচ্ছে, যেন শিক্ষার্থীরা চাকরির পেছনে না ছুটে উদ্যোগতা হতে পারেন। একজন সফল উদ্যোগতা শুধু নিজের বেকারত্বই ঘুচাতে পারেন তা নয়, বরং অন্যেরও কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে পারেন। তিনি জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।

      ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুব্রত মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, ফিশারীজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, অধ্যাপক ড. মো. আমিনুর রহমান, অধ্যাপক ড. মঞ্জুরুল হক, অধ্যাপক ড. মীর মোশাররফ হোসেন, সহকারী অধ্যাপক পূজা বৈদ্য, মো. আল মামুন ফরিদ, অনুশ্রী বিশ্বাস, ড. শারমিন সুরাইয়া, প্রভাষক শারমিন নাহার, টেকিনিক্যাল অফিসার আবু তালেব, যবিপ্রবি শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকরামুল কবীর দ্বীপসহ বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা প্রমুখ উপস্থিত ছিলেন।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        রাবি ফোকলোর বিভাগে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

        নিজস্ব প্রতিবেদক
        ৩০ জুলাই, ২০২৩ ১৬:২৩
        নিজস্ব প্রতিবেদক
        রাবি ফোকলোর বিভাগে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

        রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ফোকলোর বিভাগে বিশিষ্ট ফোকলোরবিদ অধ্যাপক মুহম্মদ আবদুল খালেক ও অধ্যাপক মুহম্মদ আবদুল জলিলেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে ।

        রবিবার, (৩০ জুলাই) সকাল ৯ টা ৩০ মিনিটে রাবি ফোকলোর বিভাগের মজহারুল ইসলাম ফোকলোর গ্যালারিতে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

        সংবর্ধিত অধ্যাপক আবদুল খালেক রাবি বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও প্রাক্তন উপাচার্য এবং অধ্যাপক মুহম্মদ আবদুল জলিল রাবি বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও ফোকলোর বিভাগের প্রথম সভাপতি ও অধ্যাপক। তাঁরা দুজনেই ২০২২ সালের বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছেন।

        অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, অধ্যাপক আবদুল খালেক ও অধ্যাপক আবদুল জলিল শুধু শিক্ষক হিসেবে নয়, ফোকলোরবিদ হিসেবেও দেশ-বিদেশে পরিচিত। তাঁরা শিক্ষা ও গবেষণার মাধ্যমে আমাদের লোক সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশে ফোকলোর বিষয়ে উচ্চশিক্ষা বিস্তারে তাঁরা নিরলসভাবে কাজ করে গেছেন। এই দুই গুণীজনকে সম্মানিত করতে পেরে রাজশাহী বিশ্ববিদ্যালয় গর্বিত।

        ফোকলোর বিভাগের শিক্ষক ড. মো. হাবিবুর রহমান ও ড. ফারজানা রহমানের সঞ্চালনায় এবং বিভাগের সভাপতি অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক আবুল হাসান চৌধুরী। এছাড়াও বিভাগের অধ্যাপকবৃন্দের মধ্যে মোবাররা সিদ্দিকা, আকতার হোসেন, সুষ্মিতা চক্রবর্তী, অনুপম হীরা মন্ডল প্রমুখ বক্তৃতা করেন।

        অনুষ্ঠানে সংবর্ধিত ফোকলোরবিদদ্বয়কে উত্তরীয় পরিয়ে ও সম্মাননা স্মারক উপহার দেওয়া হয়। পরে সংবর্ধিত অধ্যাপক মুহম্মদ আবদুল জলিলের ‘লোকসংস্কৃতির বিচিত্র ভূবনে’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভাবনগর’ প্রদর্শনও করা হয়।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনে পদ পাওয়ায় মাভাবিপ্রবি’র তিন কর্মকর্তাকে সংবর্ধনা

          নিজস্ব প্রতিবেদক
          ৩০ জুলাই, ২০২৩ ১৬:২১
          নিজস্ব প্রতিবেদক
          আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনে পদ পাওয়ায় মাভাবিপ্রবি’র তিন কর্মকর্তাকে সংবর্ধনা

          মাভাবিপ্রবি প্রতিনিধিঃ বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনে দুই উপদেষ্টা ও সহ-সভাপতি ৩টি গুরুত্বপূর্ণ পদ পাওয়ায় তিন কর্মকর্তাকে সংবর্ধনা দিয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন।

          রবিবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এ সংবর্ধনা দেয়া হয়।

          বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সাবেক সভাপতি ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি উপ-রেজিস্ট্রার মোহাম্মদ মফিজুল ইসলাম মজনু ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক উপ-পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান এবং সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক উপ-রেজিস্ট্রার ড. ইকবাল বাহার বিদ্যুৎ। সংবর্ধনা অনুষ্ঠানে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের অন্যান্য নেতা- কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

          উল্লেখ্য, গত শনিবার ২৯ জুলাই ২০২৩ তারিখে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নতুন কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের সদ্য সাবেক সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম মজনু। অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম দু'বছরের (২০১৩-২৪) জন্য বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সাবেক মহাসচিব মীর মোঃ মোর্শেদুর রহমানকে সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম হিরাকে মহাসচিব হিসেবে নতুন কমিটি ঘোষণা করেন।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত