শিরোনাম
জাবিতে শেরপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সংবর্ধনা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত শেরপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন 'শেরপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি'র 'সংবর্ধনা ও দায়িত্ব হস্তান্তর' অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯জুন) বিকেল সাড়ে ৫ টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে এই সংবর্ধনা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানে নবীনদের বরণ করে নেয়া হয়, শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয় এবং শেরপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. সাজ্জাদুল ইসলাম জানান, শেরপুরের মানুষের সাথে কিছুক্ষণ কথা বললেই নির্দিষ্ট শব্দ শুনেই বোঝা যায় মানুষটি শেরপুরের। শৈশব-কৈশোরের দুরন্ত সময় কাটিয়ে বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সময় অতিবাহিত করলেও শেরপুরবাসীর সাথে এই আত্মিক সম্পর্ক আজীবন রয়ে যায়।
তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্মৃতিচারণ করে আরো বলেন, আমার পরিবার চিরকুটে একটি ঠিকানা লিখে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পাঠিয়েছিলেন। ঠিকানাটি ছিল আল বেরুনি হলের নির্দিষ্ট একটি কক্ষ আর একজন ব্যক্তির নাম। মানুষটিকে আগে থেকে চিনতামও না। ৯০ এর ঘটনা, রাস্তাঘাট কেবল তৈরি হচ্ছে। সেসময় এসে আল বেরুনি হলের সেই ভাইয়ের সাথে সাক্ষাৎ হল, সেখানেই থাকলাম। তার সর্বাত্মক সহযোগিতায় ভর্তি হয়ে গেলাম বাংলা বিভাগে। সেই ভাইটি ছিল শেরপুরের।
এসময় তিনি শেরপুর জেলার শিক্ষার্থীদের একতাবদ্ধ থাকতে উদ্বুদ্ধ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব মু. মাহমুদ উল্লাহ মারুফ বলেন, আমি কক্সবাজারের ইউএনও থাকা অবস্থায় লক্ষ্য করেছি, শেরপুর জেলার আর্থ-সামাজিক উন্নয়নে দুই একটি প্রতিষ্ঠান ছাড়া কোনো এনজিও তেমনভাবে কার্যক্রম পরিচালনা করছে না, যেমনটা দেশের অন্যান্য জায়গায় হয়ে। আমাদের ছোট্ট জেলাকে এগিয়ে নিয়ে যেতে চাইলে, আমাদেরকে শিক্ষা, সংস্কৃতি এবং সামাজিক নেতৃত্বে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা রাখার অবারিত সুযোগ আছে।
তিনি আরো বলেন, আমরা কয়েকজন মিলে শেরপুরে দুঃস্থ মানুষের সেবার উদ্দেশ্যে 'নৃ ফাউন্ডেশন' গড়েছি। নৃ মানে যে 'মানুষ' এই ধারণাটি এসেছে এই বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে৷ এজন্য বলা যায় শেরপুর এবং জাহাঙ্গীরনগর আমার জীবনে অবিচ্ছেদ্য অংশ।
সংবর্ধনা অনুষ্ঠানে শেরপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আই আইটি) ৪৫ ব্যাচের শিক্ষার্থী মো. তারেকুল ইসলাম তারেক এর সভাপতিত্বে এবং আইন ও বিচার বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী আবির হাসানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জাবি স্কুল এন্ড কলেজের লেকচারার সাইফুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, ছাত্রকল্যাণ সমিতির সাবেক সভাপতি আ.স.ম. ইমাম মেহেদী ও সাবেক সাধারণ সম্পাদক শিহাব ফেরদৌস জয়।
সংবর্ধনা শেষে শেরপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির ১০০ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে প্রাণিবিদ্যা বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী জাহিদ হাসানকে সভাপতি এবং একই ব্যাচের প্রত্নতত্ত্ব বিভাগের মাশুকুর রহমান ফাহিমকে সাধারণ সম্পাদক করা হয়৷
সদ্যবিদায়ী সভাপতি তারেকুল ইসলাম তারেক ও সাধারণ সম্পাদক সুমাইয়া ইসলাম সূচনা আনুষ্ঠানিকভাবে তাদের নিকট দায়িত্ব হস্তান্তর করেন। এসময় অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শেরপুর জেলার শিক্ষার্থীরা।
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিনার আয়োজন
চাঁবিপ্রবি প্রতিনিধিঃ চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(চাঁবিপ্রবি) দুই দিন ব্যাপী সিএসই, আইসিটি এবং ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগেতিনটি পৃথক সেমিনার আয়োজনের উদ্যোগ গ্রহন করা হয়।যার প্রথম দিনে ব্যবসায় প্রশাসন ও সিএইসি বিভাগের আয়োজনেসেমিনার অনুষ্ঠিত হয়। যেটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম আয়োজন।
১০ জুন,২০২৩ ইং বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের কনফারেন্স রুমে দিনের প্রথমভাগে ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে ব্যাংকিং সেক্টরে ব্যবসায় স্নাতকদের জন্য ক্যারিয়ারের সুযোগ এবং চ্যালেঞ্জ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধানঅতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ নাসিম আখতার। মূখ্য আলোচক হিসাবে ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ারসুযোগ এবং চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন ব্রাক ব্যাংক লিমিটেডের সাউথ জোন ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ক্লাস্টার ম্যানেজারমোহাম্মদ বেলাল হোসেন। সঞ্চালনা করেন রেজিস্ট্রার ইঞ্জি. মেজর মোঃ আব্দুল হাই (অবঃ)।
এ ছাড়া সেমিনারে আরো উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক মোঃ বাইজিদ আহম্মেদ রনি এবং খাজিদা খাতুনটুম্পা।
উল্লেখ্য, চাঁদপুর শহরের খলিসাডুলি ওয়াপদা গেট এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে চলমান রয়েছে শিক্ষা কার্যক্রম।সেখানকার চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে সাততলা ভবনে বিশ্ববিদ্যালয়টির অস্থায়ী ক্যাম্পাস।
তিনটি বিভাগে সর্বমোট ৯০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়টি।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে সপ্তম সিজেইএন নেটওয়ার্কিং কনফারেন্স শুরু
মেহরাব হোসেন, ববি প্রতিনিধিঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) "সপ্তমম সিজেইএন বাংলাদেশ নেটওয়ার্কিং কনফারেন্স ২০২৩" এর আয়োজন করা হয়েছে। কনফারেন্সটির বিষয়বস্তু "সোশাল মিডিয়া বিহেভিয়ার, মিডিয়া এডুকেশন এন্ড ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ: ওয়ে ফরওয়ার্ড"।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ও ডিডাব্লিউ অ্যাকাডেমির আয়োজনে ১০ জুন ২০২৩ তারিখ সকাল ৯.০০টা থেকে ৪.৩০টা পর্যন্ত জীবনানন্দ দাশ কনফারেন্স হলে কনফারেন্সটি অনুষ্ঠিত হবে এবং সকাল ৯.৩০টা থেকে ১২.০০ টা পর্যন্ত কীর্তনখোলা হলে শিক্ষার্থীদের জন্য "ডিজিটাল স্টোরিটেলিং" বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে।
কনফারেন্সটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক দিল আফরোজ খানম, ডিডব্লিউ অ্যাকাডেমির বাংলাদেশের রিপ্রেজেনটেটিভ ফাহিম ফেরদৌস। কনফারেন্সটির সভাপতিত্ব করবেন, বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ইমরান হোসেন।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. ইমরান হোসেন বলেন, এই কনফারেন্সটি মূলত একাডেমিক, গবেষক, সাংবাদিক এবং দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সাংবাদিকতা বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের মেলবন্ধন তৈরি করে। অ্যাকাডেমিগুলোতে কী ধরণের পড়াশোনা হয়, কোথায় ঘাটতি রয়েছে, মূলধারার গণমাধ্যমগুলোতে প্রতিনিয়ত নতুন ধরণের যে চ্যালেঞ্জ আসে তা কীভাবে মোকাবিলা করা যায়, সাংবাদিকতা বিভাগ থেকে গ্রাজুয়েট যারা মূলধারার গণমাধ্যমগুলোতে যাচ্ছেন তাদের মান কীভাবে আরো ভালো করা যায় এই সামগ্রিক বিষয়গুলোকে সামনে রেখে আগামীকালের কনফারেন্সটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।"
জাবি প্রেসক্লাবের মৌসুমি ফল উৎসব উদযাপিত
জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রেসক্লাবের উদ্যোগে টানা তৃতীয় বারের মতো মৌসুমি ফল উৎসব উদযাপিত হয়েছে। শুক্রবার (৯ জুন) বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র সংলগ্ন সপ্তম ছায়ামঞ্চে এ ফল উৎসব আয়োজন করা হয়েছে।
শিক্ষার্থীদের দেশীয় ফলের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া ও পুষ্টিগুণ জানাতে এমন আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। আম, জাম, কাঁঠাল, কলা, লটকন, লিচু, পেঁপে, আনারস, আমলকী, সফেদা, পেয়ারাসহ প্রায় ২৫ ধরনের দেশিয় ফলের সমারোহ ঘটে জাবি প্রেসক্লাবের বার্ষিক এ আয়োজনে।
জাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসিব সোহেল এর সঞ্চালনায় উপদেষ্টা অধ্যাপক ড. শফি মুহাম্মদ তারেক বলেন, 'আমাদের দেশ প্রাকৃতিকভাবেই মৌসুমি ফলের এক বিশাল সমারোহ আছে। দেশিয় ফলগুলো পুষ্টি ও গুণগতমাণে অনন্য৷ নিয়মিত পুষ্টিকর ফল আমাদের শারীরিক ব্যধি থেকে হাজারগুণ দূরে রাখে৷ এ পড়ন্ত বিকেলে সবাই মিলে একসাথে মৌসুমি ফল খাওয়া সত্যিই খুব অন্যরকম এক আয়োজন৷'
সংগঠনের সভাপতি শিহাব উদ্দিন বলেন, মধুমাসে প্রতিবারের ন্যায় এবারও আমরা ফল উৎসব আয়োজন করেছি৷ পরিবার-পরিজন ছেড়ে আমরা দূরে থাকলেও বন্ধু-সহকর্মী, শিক্ষকদের সাথে একসাথে ফল খাওয়া ভিন্ন আমেজ তৈরি করেছে৷ এর মাধ্যমে কিছুটা হলেও পারিবারিক আবহ পাওয়া গেছে৷'
সাধারণ সম্পাদক হাসিব সোহেল বলেন, "মধুমাসে দেশের বাজারে এখন নানা প্রকার ফল। পরিবার-পরিজন থেকে দূরে থাকায় পূর্বের ন্যায় ঘটা করে ফল খাওয়া হয়না। জাবি প্রেসক্লাব এখানে কর্তব্যরত সাংবাদিকদের জন্য একটা পরিবার তাই, প্রেসক্লাবের সদস্যদের জন্য তৃতীয়বারের মতো আমাদের এই আয়োজন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাবি প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. কবিরুল বাশার, অধ্যাপক ড. মুহাম্মদ ছায়েদুর রহমান, সাবেক সভাপতি জাহিদ সুলতান লিখন, হাসান তানভীর ও ইমন মাহমুদ এবং সাধারণ সম্পাদক খলিলুর রহমান, নুর হাছান নাঈম প্রমুখ।
প্রসঙ্গত, ২০২১ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব সারাদেশের বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে আনুষ্ঠানিকভাবে মৌসুমি ফল উৎসব আয়োজন করে। তারপর থেকে প্রতিবছর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মৌসুমি এ ফল উৎসব আয়োজন করে আসছে।
পাবিপ্রবিতে অনিরুদ্ধ নাট্যদলের সভাপতি ধ্রুব, সম্পাদক সজিব
পাবিপ্রবি প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সাংস্কৃতিক সংগঠন অনিরুদ্ধ নাট্যদলের চতুর্থ কার্যনির্বাহী পরিষদ ২০২২-২০২৩ সেশনের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ধ্রুব ব্যাপারী এবং সাধারণ সম্পাদক সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী সজিব দাসকে মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার (৮জুন) সভাপতি আবু ইসহাক ও সাধারণ সম্পাদক রাজিব কুমার নয়ন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এক বছরের জন্য নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্য পদগুলোতে আছেন সহ-সভাপতি রিফাত সরকার, তৌহিদ রহমান, অমিত পাল। যুগ্ম সাধারণ সম্পাদক আফসানা ডরিন, প্রান্তর হাসান মিলন, নাবিল মাহমুদ, তাসনিমুল হাসান সাইফ। অর্থ সম্পাদক নাইমুল নাইম, সহ অর্থ-সম্পাদক রাইসা আমিন। সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান। সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দা রামিসা ইসলাম।
প্রচার সম্পাদক অত্রি সাহা, উপ প্রচার সম্পাদক ইমরোজ খান। দপ্তর সম্পাদক রাশেদ স্বস্তি, উপ দপ্তর সম্পাদক সুশান্ত সুপ্তি। জনসংযোগ সম্পাদক মো: ওয়াহিদুজ্জামান অর্ণব, উপ-জনসংযোগ সম্পাদক নুজহাত রেহনুমা। মঞ্চ ব্যবস্থাপনা সম্পাদক রবিউল ইসলাম রবি, উপ-মঞ্চ ব্যবস্থাপনা সম্পাদক অনন্যা ইসলাম জেমি। কর্মশালা বিষয়ক সম্পাদক মুশফিকা হানি। কার্যকরী সদস্য সৌগত মুনির বর্ণ,অন্বেষা অর্পা,ইউসুফ,হৃদয় সরকার, নওসিন নিশাতা।
নবনির্বাচিত সভাপতি ধ্রুব ব্যাপারী বলেন, আমার মূলত বেড়ে ওঠা রাজধানী ঢাকার পুরোনো এক শহরে।ছোটবেলা থেকেই গান, কবিতা, থিয়েটার, জাদু, ছবি আকা সহ নানা শিল্প মাধ্যমে কাজ করে গেছি। সেখানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ এসে 'অনিরুদ্ধ নাট্যদলের' বারান্দা ছিলো আমার মুক্তচর্চার একমাত্র আশ্রয়। আমি শিখেছি সংস্কৃতিকে লালন করে কীভাবে সব বাধা বিপত্তি পেরিয়ে যেতে হয়। তিনি আরো বলেন, আমাদের অনিরুদ্ধ নাট্যদলের প্রতিষ্ঠা কালীন সভাপতি কনক মোহন দাদার হাত ধরে এই সংগঠনে আসা, অতঃপর নানা মঞ্চে নানা ভাবে কাজ করার সুযোগ পেয়েছি। এখানে প্রতিটা কর্মী নিজের পরিবারের মত করে যত্নে রেখেছেন আমাকে। সেই ভালোবাসার ধারাবাহিকতায় আজ আমি সংগঠনের দায়িত্ব পেয়েছি। দায়িত্ব শব্দ টা যদিও অনেক খানি ভারী, কিন্ত আমার বর্তমান কমিটিতে নানা দায়িত্বে যাদের পাশে পেয়েছি, সবাই বেশ প্রানবন্ত এবং গুনী শিল্পী। আশাকরি সবাইকে সাথে নিয়ে অনিরুদ্ধ নাট্যদল কে বিশ্ববিদ্যালয় এবং জাতীয় পর্যায়ে উল্লেখযোগ্য অবস্থানে পৌঁছে দিতে পারবো।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক সজিব দাস বলেন, সাধারণ সম্পাদকের দায়িত্বটা বেশ বড়। আমি ভালোভাবে এই দায়িত্ব পালনের চেষ্টা করবো। বিশ্ববিদ্যালয় জীবনে অনিরুদ্ধ নাট্যদল থেকে আমি অনেক কিছু শিখেছি, এখনো শিখে যাচ্ছি। অনিরুদ্ধ নাট্যদলের অ্যালামনাই এসোসিয়েশনের প্রতি কৃতজ্ঞ আমাকে এই পদে মনোনীত করে কাজ করার সুযোগ প্রদানের জন্য। সামনের দিনগুলোতে সবাইকে পাশে চাইবো,সবার দোয়া ও সহযোগিতা চাই"।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য