ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ২৯ অগ্রহায়ণ ১৪৩২
 
শিরোনাম

নরসিংদী ল স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অফ জেএনইউ এর সভাপতি রাতুল সম্পাদক লাকি

নিজস্ব প্রতিবেদক
১৬ মে, ২০২৩ ২১:৯
নিজস্ব প্রতিবেদক
নরসিংদী ল স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অফ জেএনইউ এর সভাপতি রাতুল সম্পাদক লাকি

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন অনুষদে অধ্যয়নরত নরসিংদী জেলার শিক্ষার্থীদের নিয়ে গড়া সংগঠন নরসিংদী ল স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অফ জেএনইউ এর প্রথম কার্যনিবার্হী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ১৩তম ব্যাচের শিক্ষার্থী রাতুল সাহা ও সাধারণ সম্পাদক হয়েছেন ১৪তম ব্যাচের শিক্ষার্থী লাকি আক্তার।

মঙ্গলবার সংগঠন সূত্রে এ তথ্য জানা যায়। আগামী এক বছরের জন্য নরসিংদী ল স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অফ জেএনইউ এর ২০২৩-২০২৪ নির্বাহী সংসদের ১৬ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটির অনুমোদন দেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট সাইফুল্লাহ আল মুজাহিদ, নরসিংদী জজ কোর্টের এডভোকেট ইখলাসুর রহমান মামুন, চট্রগ্রাম দুদকের পরিদর্শক (লিগ্যাল এন্ড প্রসিকিউশন) মো. শফিকুল ইসলাম, হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এডভোকেট সোহেল ভূঁইয়া, ঢাকা জজ কোর্টের এডভোকেট তাফান্নুম বিনতে কিবরিয়া, কিশোরগঞ্জের সহকারী জজ মোস্তাফিজুর রহমান।

কমিটিতে সহ-সভাপতি রাহাত খান (১৩ তম ব্যাচ) ও রিমি জামান (১৪ তম ব্যাচ)। যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহাম্মেদ সিজান (১৪ তম ব্যাচ) ও অন্তর হোসেন (১৫ তম ব্যাচ), সাংগঠনিক সম্পাদক মনির হোসেন (১৫ তম ব্যাচ), সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম খলিলুল্লাহ (১৫ তম ব্যাচ), অর্থ সম্পাদক মাহমুদুল হাসান নিশাত (১৫ তম ব্যাচ), দপ্তর সম্পাদক নাজমুন নাহার সুপ্তি (১৬ তম ব্যাচ), সাংস্কৃতিক সম্পাদক সিফাত সরকার মবিন (১৬ তম ব্যাচ), আইন সম্পাদক শ্রীকান্ত বাউল (১৭ তম ব্যাচ)। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. হাছিবুর রহমান নিশান (১৭ তম ব্যাচ) স্বর্ণা রিকাবদার ( ১৭ তম ব্যাচ) রাহেদ আলী (১৭ তম ব্যাচ) সাদিয়া ইমা (১৭ তম ব্যাচ)।

নতুন কমিটির উপদেষ্টামন্ডলীর সদস্যরা হলেন সাইফুল্লাহ আল মুজাহিদ (৫ম ব্যাচ), ইখলাসুর রহমান মামুন (৬ষ্ঠ ব্যাচ), মো. শফিকুল ইসলাম (৬ষ্ঠ ব্যাচ), সোহেল ভূঁইয়া (৭ম ব্যাচ), তাফাল্লুম বিনতে কিবরিয়া (৭ম ব্যাচ), মোস্তাফিজুর রহমান (৮ম ব্যাচ)।

এ ব্যাপারে নবনির্বাচিত সাধারণ সম্পাদক লাকি আক্তার বলেন, নরসিংদী ঢাকার কাছাকাছি জেলা হওয়ায় এই জেলার শিক্ষার্থীরা পড়াশুনায় সবসময় এগিয়ে থাকে। প্রতিবছরই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে নরসিংদীর বেশ সংখ্যক শিক্ষার্থী ভর্তি হয়। আমাদের জেলার আইন শিক্ষার্থীদের একসাথে রাখার এই উদ্যোগের জন্য সিনিয়রদের সাধুবাদ জানাই। নরসিংদী জেলার জবিয়ান আইন অনুষদের ভাই-বোনদের জন্যে দৃঢ়ভাবে কাজ করার সুযোগ দেয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা। সাংগঠনিক শৃঙ্খলা, গতিশীলতা এবং সুষ্ঠুভাবে সংগঠন পরিচালনার জন্য সবার সহযোগিতা আশা করছি।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ইবি রোটার‍্যাক্ট ক্লাবের নেতৃত্বে নাহিদ-রাসেল

    নিজস্ব প্রতিবেদক
    ১৬ মে, ২০২৩ ১৭:৪৫
    নিজস্ব প্রতিবেদক
    ইবি রোটার‍্যাক্ট ক্লাবের নেতৃত্বে নাহিদ-রাসেল

    নিজস্ব প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রোটার‍্যাক্ট ক্লাবের ২০২২-২৩ রোটারী বর্ষের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ল' এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মনজুরুল ইসলাম নাহিদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আল ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাতিজ বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী দিদারুল ইসলাম রাসেল।

    সোমবার (১৫ মে) বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত মীর মোশাররফ হোসেন ভবনের ৪২০ নম্বর কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

    ভোটগ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার রোটা. আরিফুজ্জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার রোটা. শামিমুল ইসলাম সুমন ও রোটা. সাদিয়া সুলতানা। পরে সংগঠনটির প্রধান উপদেষ্টা আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডলের কাছে ফলাফল হস্তান্তর করা হয়।

    নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন রোটা. আবু বকর সিদ্দিক ও মুনজুরুল ইসলাম নাহিদ। এতে সর্বোচ্চ ভোট পেয়ে নাহিদ সভাপতি নির্বাচিত হন।সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন রোটা. জিয়াউর রহমান আরিয়ান ও দিদারুল ইসলাম রাসেল। তারা সমান সংখ্যক ভোট পান। পরে নির্বাচন কমিশনারদের মতামত অনুযায়ী লটারি করা হয়। লটারিতে রাসেল বিজয়ী হন।

    নির্বাচনী অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সাহিদা আক্তার আশা। এছাড়াও নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী প্রক্টর ড. আমজাদ হোসেন ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক ইয়ামীন মাসুম।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      রবীন্দ্র-মৈত্রী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন ড. রাশিদ আসকারী

      নিজস্ব প্রতিবেদক
      ১৬ মে, ২০২৩ ১৫:৪৪
      নিজস্ব প্রতিবেদক
      রবীন্দ্র-মৈত্রী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন ড. রাশিদ আসকারী

      ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার বেসরকারি রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনিত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক উপাচার্য এবং ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হারুন উর-রাশিদ-আসকারী।

      মঙ্গলবার (১৬ মে) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগসূত্রে এ তথ্য জানা যায়।

      মঞ্জুরী কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো: ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ১৭ এর ১(ছ) উপ-ধারা অনুযায়ী বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এর প্রতিনিধি হিসেবে ড. হারুন উর-রাশিদ আসকারীকে আগামী ০২ (দুই) বছরের জন্য রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া- এর 'সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করা হলো। কমিশনের প্রত্যাশা অনুযায়ী আপনার অনবদ্য ভূমিকা এবং সুযোগ্য নেতৃত্বে উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় বিশ্ববিদ্যালয়টি সঠিক ও বাস্তবমুখী দিক নির্দেশনা পেতে সক্ষম হবে।

      বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মনোনীত সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে উক্ত বিশ্ববিদ্যালয়ের কোনো পূর্ণকালীন/খণ্ডকালীন শিক্ষক/উপদেষ্টা হিসেবে অথবা অন্য কোনো উপায়ে লাভজনক ভূমিকায় সম্পৃক্ত হওয়া যাবে না।

      এ বিষয়ে অধ্যাপক ড. হারুন উর-রাশিদ-আশকারী বলেন, প্রথমেই কমিশনকে ধন্যবাদ আমাকে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনিত করার জন্য। আমি রবীন্দ্র-মৈত্রী বিশ্ববিদ্যালয়ের মুখ্য উদ্দেশ্য পূরণের লক্ষ্যে যথাসম্ভব চেষ্টা চালিয়ে যাবো। বিশ্ববিদ্যালয়কে গতিশীল করতে একজন সিন্ডিকেট সদস্য হিসেবে আমি আমার দায়িত্ব পালন করবো এবং সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকল সদস্যদের সাহায্য কামনা করছি।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ইবি কর্মকর্তা সমিতির সভাপতিকে লাঞ্ছিতের ঘটনায় ক্ষমা চেয়েছেন ছাত্রলীগ সম্পাদক

        নিজস্ব প্রতিবেদক
        ১৫ মে, ২০২৩ ২০:৫১
        নিজস্ব প্রতিবেদক
        ইবি কর্মকর্তা সমিতির সভাপতিকে লাঞ্ছিতের ঘটনায় ক্ষমা চেয়েছেন ছাত্রলীগ সম্পাদক

        নিজস্ব প্রতিবেদক : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় ও তার অনুসারীদের বিরুদ্ধে কর্মকর্তা সমিতির সভাপতি এটিএম এমদাদুল হক কে লাঞ্ছিত করার অভিযোগ উঠে। ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার একটি উপ-কমিটিতে সম্পাদকের বাবার নাম না রাখার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। রবিবার (১৪ মে) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

        এর প্রেক্ষিতে সোমবার (১৫ মে) দুপুরে কর্মকর্তা সমিতির সভাপতির কক্ষে গিয়ে উক্ত ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক ওয়ালিদ হাসান মুকুট। তিনি বলেন, আমরা বিষয়টি নিয়ে মিটিংয়ে বসেছিলাম এবং এ ঘটনার বিচারের আবেদনের বিষয়ে সিদ্ধান্ত হবে এই মূহুর্তে সাধারণ সম্পাদক জয় আমাদের মিটিংয়ে এসে কর্মকর্তা সমিতির সভাপতি এটিএম এমদাদুল আলমের নিকট ক্ষমা চাই পরে তাকে ক্ষমা করেন সমিতির সভাপতি এবং এধরণের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সে ব্যাপারে জয়কে বলা হয়।

        এর আগে, গতকাল বিকেলে বাসের জন্য অপেক্ষা করছিলেন কর্মকর্তা সমিতির সভাপতি এটিএন এমদাদুল হক। এসময় সেখানে সমিতির সাধারণ সম্পাদক ওয়ালিদ হাসান মুকুটসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান শিক্ষার্থ, কর্মকর্তা ও কর্মচারীরাও ছিলেন। তার পাশেই বাবা তোবারক হোসেন বাদলের সাথে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় ছিলেন।

        এসময় জয় এমদাদের কাছে তার বাবাকে পরীক্ষা কমিটিতে না রাখার কারণ জানতে চান। এসময় এমদাদুল হক বলেন, এটা প্রশাসনের কাজ এর মধ্যে থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন যাদের প্রয়োজন মনে করেছে তাদের সিলেক্ট করেছে। এতে আমার কোনো হাত ছিল না। এর জের ধরে ছাত্রলীগ সম্পাদকের সাথে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে জয়ের অনুসারীরা তাকে মারতে উদ্যত হন। ছাত্রলীগ কর্মী শাহিন, হাফিজ, বাঁধনসহ ১০/১৫ জন কর্মী উপস্থিত ছিলেন। এসময় গাড়িতে থাকা অন্য কর্মকর্তারাও এক পর্যায়ে নেমে এসে পরিস্থিতি শান্ত করে।

        একপর্যায়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, বিশ্ববিদ্যালয়ের সবকিছু ছাত্রলীগের মতই চলবে। আমরা যা বলি তা করতে হবে। এসময় কর্মকর্তা সমিতির সভাপতি বলেন, সবকিছু এত সস্তা না। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা প্রশাসনের একটা অংশ তারা তাদের রুলস রেগুলেশন অনুযায়ী চলবে। তোমরা ছাত্রলীগ কর তোমরা তোমাদের মতই চলো।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          নিটারের এনপিএল এর শিরোপা ঘরে তুললো দুরন্ত দূর্নিবার

          নিজস্ব প্রতিবেদক
          ১৫ মে, ২০২৩ ১৯:৪৫
          নিজস্ব প্রতিবেদক
          নিটারের এনপিএল এর শিরোপা ঘরে তুললো দুরন্ত দূর্নিবার

          রিজানের বল লেগ সাইটে তুলে দিয়ে জয়ের উল্লাস শুরু করে স্বপন। উল্লাস করতে করতে মাঠে প্রবেশ করে দুরন্তের সকল ক্রিকেটার সমর্থকরা। আয়কন মাহমুদুলের অলরাউন্ডিং পার্ফমেন্সের উপর ভর করে ২য় বারের মতো নিটার প্রিমিয়ার লীগের ফাইনাল জয়ের স্বাদ পেল দুরন্ত দূর্নিবার।

          সোমবার, ১৫ মে নিটার সেন্ট্রাল মাঠে এনপিএল এর ৮ম আসরের ফাইনালে ডাজেল ডাইনামাইটস কে উইকেটে হারিয়ে ১ম আসরের পর আবারো নিজেদের ঘরে শিরোপা তুলে নিলো দুরন্ত দূর্নিবার। আগে ব্যাট করে ডাজেল ডাইনামাইটস এর আইকন তানভির শুভর ১৪ বলে ৩৮ রানের বিদ্ধংসি ক্যামিও, ওপেনার আল মাহিতের ২৬ বলে ৩৮ রানের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১ম ইনিংসে ১৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে। দুরন্ত দূর্নিবারের হয়ে সর্বোচ্চ ২ টি উইকেট নেয় আইকন মাহমুদুল হাসান।

          রান তাড়ায় দুরন্তের জয়ের নায়ক আয়কন মাহমুদুল হাসান। তার ২৫ বলে ৫৯ এবং মোহাম্মদ নিলয়ের ৮ বলে ২৪ রানের উপর ভর করে ৪ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌছে যায় দুরন্ত দূর্নিবার। বল হাতে ডাজলের হয়ে সর্বোচ্চ ২ টি উইকেট নেন ক্যাপ্টেন জাওয়াত।

          ফাইনালে ১৫৯ রানের চ্যালেঞ্জিং টার্গেট এ ব্যাট করতে নেমে কিছুটা ধীরস্থির শুরু করে দুরন্তের ওপেনার সাকিব। দ্বিতীয় ওভারে এসেই বোলার আরিফের উপর বিদ্ধংসি হয়ে উঠে ক্যাপ্টেন নাফিজ। কিন্তু ৩য় ও ৪র্থ ওভারে কিছুটা চাপে পড়ে দুরন্ত। সেই চাপ সামাল দেয় ৪র্থ উইকেটে নামা নিলয়। পরে জয়ের বাকি পথটা অতিক্রম করে আয়কন মাহমুদুল।

          ফাইনাল ম্যাচের ম্যাচ সেরা ও এনপিএল এর ৮ম আসরের ম্যান অফ দ্যা ট্যুর্নামেন্ট হয়েছে দুরন্তের মাহমুদুল হাসান। ব্যাট হাতে এ আসরে ৯ ম্যাচে ২৬২ রানের পাশাপাশি বল হাতে নিয়েছে ১৫ উইকেট। এই আসরের সেরা ব্যাটার শাটল ডাইনামাইটস এর আরিফ রায়হান। মাত্র ৬ ম্যাচে ৭৪.২০ ইকোনোমিতে ৩৭১ রান করেন তিনি। আসরের সেরা বোলার আক্সোক্রোম এর আরাফাত। ৮ ম্যাচে ৫.৬৯ ইকোনমিতে ২০ উইকেট নেন এই বোলার।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত