ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

জাবিতে মাদারীপুর জেলা ছাত্র সংসদের নেতৃত্বে মাসুম-মামুন

নিজস্ব প্রতিবেদক
১ এপ্রিল, ২০২৩ ১২:৫৬
নিজস্ব প্রতিবেদক
জাবিতে মাদারীপুর জেলা ছাত্র সংসদের নেতৃত্বে মাসুম-মামুন

জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) অধ্যয়নরত মাদারীপুর অঞ্চলের শিক্ষার্থীদের সংগঠন ‘মাদারীপুর জেলা ছাত্র সংসদ’র নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী মো. মাসুম বিল্লাহ'কে সভাপতি ও ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন'কে সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।

শুক্রবার (৩১ মার্চ) সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন শাকিল খান (৪৭ ব্যাচ)। সহ - সভাপতি পদে দায়িত্ব প্রাপ্তরা হলেন : নুসরাত জাহান ঊর্মি ( ৪৭ ব্যাচ), আব্দুল্লাহ আল জলিল (৪৭ ব্যাচ), গৌড়া আসাদুল্লাহ মারুফ (৪৭ ব্যাচ), অপূর্ব বৈদ্য (৪৭ ব্যাচ) ও তাওহিদুল ইসলাম (৪৭ ব্যাচ)।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে : মেজবাহ খান (৪৮ ব্যাচ),আরিফুল ইসলাম শুভ (৪৮ ব্যাচ), শেখ অনন্যা আনান (৪৮ ব্যাচ), মুন্না (৪৮ ব্যাচ)। সাংগঠনিক সম্পাদক পদে : ইয়াসিন আরাফাত (৪৮ ব্যাচ), শুক্কুর আলী (৪৮ ব্যাচ), আমিনুর রহমান শাওন (৪৮ ব্যাচ) ও নাজমিন জাহান নাবিলা (৪৮ ব্যাচ)।

এছাড়া কোষাধ্যক্ষ পদে রয়েছেন আবিদ হাসান খান কৌশিক ( ৪৯ ব্যাচ),দপ্তর সম্পাদক পদে আদনান হালিমি (৪৯ ব্যাচ), প্রচার সম্পাদক পদে বায়েজিদ হাসান রাকিব (৪৯ ব্যাচ), আইন বিষয়ক সম্পাদক পদে লিয়া মনি (৪৮ ব্যাচ),শিক্ষার্থী কল্যাণ বিষয়ক সম্পাদক পদে আমিনা সুলতানা (৪৯ ব্যাচ), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে সাফওয়ান সজীব (৪৮ ব্যাচ),সাংস্কৃতিক সম্পাদক পদে হালিমাতুজ সাদিয়া (৪৮ ব্যাচ),গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে মেহেরাব শিক্ষাত (৪৯ ব্যাচ ),আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে লামিয়া রহমান তৌশি পূর্ণতা (৪৯ ব্যাচ) ও ক্রীড়া সম্পাদক পদে আরমান আহমেদ (৪৯ ব্যাচ)।

এছাড়াও কমিটিতে উপ সম্পাদক এবং কার্যকরী সদস্য পদে রয়েছেন নয় জন করে মোট ১৮ জন সদস্য।

এ প্রসঙ্গে সংগঠনটির সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, মাদারীপুর জেলা ছাত্র সংসদ মাদরীপুরের শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করে আসছে। আমি স্বপ্ন দেখি আগামীতে মাদারীপুর জেলা ছাত্র সংসদকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    কাভার্ডভ্যান চাপায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

    নিজস্ব প্রতিবেদক
    ১ এপ্রিল, ২০২৩ ১২:৩৮
    নিজস্ব প্রতিবেদক
    কাভার্ডভ্যান চাপায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

    রাজধানীর লালবাগের বেড়িবাঁধ এলাকায় কাভার্ডভ্যানের চাপায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক  শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম সানজিদা আক্তার তামান্না (২৭)। শুক্রবার (৩১ মার্চ) রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।

    বিষয়টি নিশ্চিত করে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মোরশেদ গণমাধ্যমে বলেন, নিহত সানজিদা আক্তার তামান্না নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ধানমন্ডি আবাহনী মাঠের সামনে থেকে মোটরসাইকেলে করে লালবাগ হয়ে তার বাসা কামরাঙ্গীরচর যাচ্ছিলেন। পরে লালবাগ বেড়িবাঁধ এলাকায় এলে একটি কাভার্ডভ‍্যান মোটরসাইকেলকে ধাক্কা দিলে পেছন থেকে সানজিদা পড়ে যায়। এ সময় ওই কাভার্ডভ‍্যান সানজিদার ওপর দিয়ে চলে যায়। পরে আমরা খবর পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    এ ঘটনায় মোটরসাইকেল ও কাভার্ডভ‍্যান চালকসহ তিনজনকে আটক করা হয়েছে। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      রাবিতে ইচ্ছে'র ঈদ উপহার সামগ্রী ও বস্ত্র বিতরণ

      নিজস্ব প্রতিবেদক
      ৩১ মার্চ, ২০২৩ ২২:৫০
      নিজস্ব প্রতিবেদক
      রাবিতে ইচ্ছে'র ঈদ উপহার সামগ্রী ও বস্ত্র বিতরণ

      রাবি প্রতিনিধি: 'ইদ মানে খুশি, ইদ মানে আনন্দ'। কিন্তু এই আনন্দ যেন শুধু সামর্থ্যবানদের মাঝে সীমাবদ্ধ না থেকে সুবিধাবঞ্চিতদের মাঝেও পৌঁছে তারই উদ্যোগ নিয়ে থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজসেবামূলক একটি সংগঠন 'ইচ্ছে'। প্রতিবছরের ন্যায় এবারও সংগঠনটির উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।

      আজ শুক্রবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৫টায় খামারবাড়ি সংলগ্ন ইচ্ছে স্কুলে বিতরণ সামগ্রীসমূহ বিতরণ করা হয়।

      এসময় উপস্থিত ছিলেন ইচ্ছে'র প্রতিষ্ঠাকালীন সদস্য ও বর্তমান উপদেষ্টা দেবশ্রী মন্ডল ছুটু, নগরীর অন্যতম উদ্যোক্তা শারমিন আক্তার জুঁই, মোশাররফ হোসেন সজীব, নির্মল চন্দ্র দাস, তামান্না ফেরদৌস ও খাইরুল আলম প্রমুখসহ অন্যান্য উপদেষ্টামণ্ডলী।

      বিতরণকালে দেবশ্রী মন্ডল ছুটু বলেন, আমরা প্রতিবছরই সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ায়। সমাজের প্রতিটি স্তরে সকলের উচিত যথাসম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। এতে করে আমাদের সমাজ আরো এক ধাপ এগিয়ে যাবে। একে অপরের মাঝে সুখ দুঃখের ভাগাভাগির মাধ্যমে আত্মতৃপ্তি লাভ করা যায়। এছাড়াও অন্যান্য উপদেষ্টাগণ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

      উল্লেখ্য, ইচ্ছে' একটি ব্যতিক্রমধর্মী সমাজসেবামূলক সংগঠন। 'মেধা দেই, শ্রম দেই আর্তমানবতার সেবা করি, পৃথিবীকে বদলে দেই' প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১২ সালের ১২ই ফেব্রুয়ারি সংগঠনটির পথ চলা। 'ইচ্ছে' সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে থাকে। সংগঠনটি কখনো কারো কাছ থেকে কোনো দান কিংবা চাঁদা গ্রহণ করে না। সংগঠনের সদস্যরা নিজেদের মেধা ও শ্রম দিয়ে যে অর্থ উপার্জন করে তা শিশুদের মাঝে ব্যয় করে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        বাকৃবিতে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের নতুন কমিটি গঠিত

        নিজস্ব প্রতিবেদক
        ৩১ মার্চ, ২০২৩ ২২:৪০
        নিজস্ব প্রতিবেদক
        বাকৃবিতে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের নতুন কমিটি গঠিত

        আমান উল্লাহ, বাকৃবিঃ স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন “বাঁধন” বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) জোনাল পরিষদের ১৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি-২০২৩ ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী মো. নাজমুল হুদা সভাপতি এবং কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থী ওয়াহাদা জীন্নাত ঐশ্বী ভূঁইয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

        শুক্রবার (৩১ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর-২০২২ অনুষ্ঠানের আয়োজন করে বাঁধন বাকৃবি জোনাল পরিষদ।

        নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি তানভীর আহমেদ নিলয় ও মো. আব্দুল হাকিম, সহ-সাধারণ সম্পাদক আবদুল সাঈদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শাহরিয়া আক্তার সূচী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হাসান, কোষাধ্যক্ষ নূর সায়াদ হোসেন, দপ্তর সম্পাদক অন্দ্রিলা সরকার শ্যামা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শামীম গাজী এবং তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক রিফাত হাসান। কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন তাজমীম আক্তার ও সুমাইয়া আফরোজ লিজা।

        বাধঁন বাকৃবি জোনাল পরিষদের বিদায়ী সভাপতি এম. এম. আশিক রায়হানের সভাপতিত্বে ও বিদায়ী সাধারণ সম্পাদক রেজভী আহমেদ জনির সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. জাকির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম ও প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক এবং বিভিন্ন আবাসিক হলের শতাধিক বাঁধন কর্মী উপস্থিত ছিলেন।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          নোবিপ্রবিতে বৃহত্তর ময়মনসিংহ অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

          নিজস্ব প্রতিবেদক
          ৩১ মার্চ, ২০২৩ ২২:৩৪
          নিজস্ব প্রতিবেদক
          নোবিপ্রবিতে বৃহত্তর ময়মনসিংহ অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

          নোবিপ্রবি প্রতিনিধিঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(নোবিপ্রবি) বৃহত্তর ময়মনসিংহ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও কিশোরগঞ্জ জেলা থেকে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নোবিপ্রবির প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

          শুক্রবার (৩১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর বাংলা বিভাগের কক্ষে বিশাল আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. মো. সেলিম হোসেন, অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান রিমন ও মো. মাহবুবুল আলম নাঈম।

          এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য ড. মো. রুহুল আমিন, পরিবহন উপদেষ্টা ড. কাওসার হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

          ইফতার মাহফিল শেষে অ্যাসোসিয়েশনের সভাপতি শাহরিয়ার নাসেরের সভাপতিত্বে ও তামিম ইবনে মাহবুবের সঞ্চালনায় নবীন শিক্ষার্থীদের সঙ্গে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বিভিন্ন জেলার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্তরা। অন্যান্যের মধ্যে অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত