ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ১ চৈত্র ১৪৩৩
 
শিরোনাম

জাবিতে ইন্ডিজেনাস স্টুডেন্ট এসোসিয়েশনের নেতৃত্বে ডেবিট-ম্যানথাউ

নিজস্ব প্রতিবেদক
২৫ মার্চ, ২০২৩ ১২:৩৮
নিজস্ব প্রতিবেদক
জাবিতে ইন্ডিজেনাস স্টুডেন্ট এসোসিয়েশনের নেতৃত্বে ডেবিট-ম্যানথাউ

জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীদের সংগঠন ‘ইন্ডিজেনাস স্টুডেন্টস অ্যাসোসিয়েশনে’র নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ৪৭ ব্যাচের শিক্ষার্থী লাল ডেবিড বম এবং ৪৮ ব্যাচের শিক্ষার্থী ম্যানথাপ ম্রো কে সাধারন সম্পাদক মনোনীত করা হয়েছে।

শুক্রবার (২৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ইন্ডিজেনাস অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায় সদ্য বিদায়ী সভাপতি মংফা বম ও বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা শাখার উপ-পরিচালক ও সংগঠনের উপদেস্থা উথোয়াইচি মারমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে সহ-সভাপতি পদে দায়িত্ব প্রাপ্তরা হলেন : নিপুণ ত্রিপুরা, অংশৈনু মারমা,মংথিজাউ রাখাইন,রীতাশ্রী হাজং ও থোয়াই মারমা। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আর্নল্ড দ্রুং, শৈমিং মারমা ও পূর্ণবসু তঞ্চঙ্গ্যা।

সাংস্কৃতিক সম্পাদক জয়ন্ত ত্রিপুরা ও মন্জু ইয়াংয়ুন, ছাত্রী বিষয় সম্পাদক শিলবিয়া ম্রং,সাংগঠনিক সম্পাদক এলিজা পাংখোয়া, অর্থ সম্পাদক উসাই থিং মারমা। শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক অংহো খুমি আরসি চাকমা ও জিকো খিয়াং। তথ্য ও প্রচার সম্পাদক পংকজ ফ্রান্সিস, ত্রিবেনী চাকমা, অনন্ত ত্রিপুরা। দপ্তর সম্পাদক রিং ইয়ং ম্রো, রনেল তঞ্চঙ্গ্যা, তুতুল তঞ্চঙ্গ্যা, ক্রীড়া সম্পাদক জুয়েল ত্রিপুরা, মৃত্তিকা চাম্বুগং। এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন ৫০ তম আবর্তনের সকল আদিবাসী শিক্ষার্থীরা।

এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইন্ডিজেনাস এসোসিয়েশনের বার্ষিক সভায় সংগঠনের সকল সদস্য একত্র হয়ে বনবোজনের আয়োজন করেন এবং সদ্য বিদায়ী কমিটির কাছে থেকে নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে উথোয়াইচি মারমা বলেন, "এই সংগঠন আমাদের শিকড়কে ধরে রাখার একটি মাধ্যম, আমরা যেহেতু সংখ্যায় কম এবং আমাদের বৃহৎ জনগোষ্ঠীর সাথে প্রতিযোগিতা করেই টিকে থাকতে হবে, তাই সবার পড়াশোনা করে নিজেকে দক্ষ নাগরিকে পরিণত করতে হবে।"

সংগঠনটির আগামী কর্মপরিকল্পনা নিয়ে সদ্য নির্বাচিত সভাপতি ডেভিড বম বলেন "আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, পালন করা চ্যালেন্জের ব্যাপার। কারন এখানে বাংলাদেশের পার্বত্য ও সমতলের সকল আদিবাসী জনগোষ্ঠীকে এক্ষত্রে কাজ করতে হয় । আমরা সংগঠনের সদস্যরা যেন দক্ষ জনবল হয়ে উঠতে পারি সে জন্য আমরা উদ্যোগ নিয়ে কাজ করবো।"

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইন্ডিজেনাস স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাঙালি শিক্ষার্থী ব্যতিত বাংলাদেশের পার্বত্য ও সমতলের সকল(প্রায় ৪৯টি) জনগোষ্ঠীগুলোর শিক্ষার্থীদের নিয়ে কাজ করে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    কুবিতে পদ্মা ছাত্রকল্যাণ সংঘের ইফতার মাহফিল

    নিজস্ব প্রতিবেদক
    ২৪ মার্চ, ২০২৩ ২২:৪৫
    নিজস্ব প্রতিবেদক
    কুবিতে পদ্মা ছাত্রকল্যাণ সংঘের ইফতার মাহফিল

    কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পদ্মা ছাত্রকল্যাণ সংঘের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ মার্চ) বিজনেস স্টাডিজ অনুষদের কনফারেন্স রুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

    পদ্মা ছাত্রকল্যাণ সংঘের সম্পাদক সবুজ আহমেদের সঞ্চালনায় এবং শাহীন শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন।

    এসময় আরও উপস্থিত ছিলেন পদ্মা ছাত্রকল্যাণ সংঘের উপদেষ্টা ড. বনানী বিশ্বাস, ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা হাবিবুর রহমান, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার, বাংলা বিভাগের প্রভাষক সুমনা আকতার, কুমিল্লা জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. চৌধুরী ইমরুল হাসান ও সংগঠনের নেতৃবৃন্দসহ সাবেক-বর্তমান সদস্যরা।

    উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘আমি যেখানেই থাকি গোপালগঞ্জের নাম শুনলে ভালো লাগে। আমি সেখানে প্রথম যাই ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে মারার আগে এবং পরে আবার যাই ১৯৭৬ সালে মারার পরে। আজকে পদ্মাব্রীজ হওয়ার কারণে আমরা অনেক দ্রুত গোপালগঞ্জ পৌঁছে যাই। আমি মনে করি তোমারা যারা বৃহত্তর ফদিরপুর থেকে এসেছো তোমরা সবদিক দিয়ে নিজেদেরকে উন্নত করবে।’

    উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার শিক্ষার্থীদের সংগঠন পদ্মা ছাত্রকল্যাণ সংঘ।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      জাবিতে ‘Prevention of Misinformation and Social Inoculation' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

      নিজস্ব প্রতিবেদক
      ২৪ মার্চ, ২০২৩ ২২:৪১
      নিজস্ব প্রতিবেদক
      জাবিতে ‘Prevention of Misinformation and Social Inoculation' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

      জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ফার্মেসী বিভাগের আয়োজনে ‘Prevention of Misinformation and Social Inoculation' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

      বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের একটি কক্ষে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।

      সেমিনারে প্রধান আলোচক হিসেবে ভুল ও বিকৃত তথ্য কিভাবে ব্যক্তি ও সমাজ পর্যায়ে মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে সে বিষয়ে বক্তৃতা এবং বিভিন্ন সমসাময়িক ও বাস্তবভিত্তিক উদাহরণের সাহায্যে চমৎকারভাবে ফুটিয়ে তুলেন জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কোর) বাংলাদেশ প্রতিনিধি ও ঢাকা অফিসের ইন-চার্জ ড. সুজান ভাইজ।

      তিনি বিকৃত তথ্যের সৃষ্টি ও বিস্তার এবং কিভাবে তা চিহ্নিত করা যেতে পারে তার উপরও বিশেষভাবে আলোকপাত করেন। এছাড়াও সেমিনারের অপর আলোচক ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. সাকিবা ইয়াসমিন এধরণের বিকৃত তথ্য ঘটিত ক্ষতির হাত থেকে সমাজকে কীভাবে সুরক্ষা দেয়া যায় তা সংক্ষেপে আলোচনা করেন।

      সভাপতির বক্তৃতায় বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহম্মদ দিদারে আলম মুহসিন দেশের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির উন্নয়নে জাতিসংঘের তরফে ইউনেস্কো যে গুরুত্বপূর্ণ অবদান রাখছে তার প্রশংসা করেন। দেশে বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে যেসব প্রধান বাধা রয়েছে তার উপর সংক্ষেপে আলোকপাত করে তিনি বৈজ্ঞানিক গবেষণার জন্য বিভিন্ন ডাটাবেস থেকে তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় সরঞ্জাম যোগানের ক্ষেত্রে আর্থিক সীমাবদ্ধতা নিরসনে ইউনেস্কোর সহযোগিতা কামনা করেন।

      সভাপতির বক্তব্যের জবাবে ড. সুজান তাঁর অফিস থেকে তাদের নিয়মিত কর্মসূচির আওতায় সম্ভাব্য সব ধরণের সহযোগিতা প্রদানের এবং এব্যাপারে দ্বিপক্ষীয় যোগাযোগ অব্যাহত রাখার আশ্বাস দেন।

      এর আগে ড. সুজান এক সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ নূরুল আলমের সাথে মিলিত হন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক ও ট্রেজারার অধ্যাপক ড. রাশেদা আখতার। ফার্মেসী বিভাগের পক্ষে অধ্যাপক মোঃ মাফরুহী সাত্তার এবং অধ্যাপক ড. সাকিবা ইয়াসমিন এক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।

      উল্লেখ্য, ড. সুজান প্রায় ১৬ বছর ধরে ইউনেস্কোর হয়ে কাজ করছেন। ইউনেস্কোর হয়ে তাঁর পথ চলা শুরু হয় ২০০৬ সালে সামোয়ায় একজন সোস্যাল এন্ড হিউম্যান সায়েন্সেস প্রোগ্রাম অফিসার হিসেবে। যেখানে তিনি দীর্ঘ ৮ বছর এ দায়িত্বে নিয়োজিত ছিলেন। পরে ২০২২ সালের জুলাইয়ে তিনি ঢাকা অফিসের ইন-চার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং বাংলাদেশে শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, যোগাযোগ, তথ্য এবং সোস্যাল এন্ড হিউম্যান সায়েন্স প্রোগ্রামের আওতায় ইউনেস্কো ম্যান্ডেটের চার্জে রয়েছেন। এর আগে তিনি ইউনেস্কোর ব্যাংকক-ভিত্তিক রিজিওনাল অফিসে ইউনেস্কোর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রিজিওনাল সোস্যাল এন্ড হিউম্যান সায়েন্সেস অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ‘স্যার’ ডাকতে বাধ্য করার ঘটনায় বেরোবি নীল দলের নিন্দা ও প্রতিবাদ

        নিজস্ব প্রতিবেদক
        ২৪ মার্চ, ২০২৩ ১৯:৫২
        নিজস্ব প্রতিবেদক
        ‘স্যার’ ডাকতে বাধ্য করার ঘটনায় বেরোবি নীল দলের নিন্দা ও প্রতিবাদ

        বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সহযোগী অধ্যাপক উমর ফারুককে রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন ‘স্যার’ ডাকতে বাধ্য করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের মহান মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর চেতনা, আদর্শ ও মূল্যবোধে উজ্জীবিত শিক্ষকদের সংগঠন নীল দল।

        শুক্রবার (২৪ মার্চ) বিকেলে সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. নিতাই কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আনোয়ারুল আজিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

        বিজ্ঞপ্তিতে তারা বলেন, ‘সম্মানিত শিক্ষক উমর ফারুকের সাথে যে বিব্রতকর ও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় তাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মহান মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর চেতনা, আদর্শ ও মূল্যবোধে উজ্জীবিত শিক্ষকদের সংগঠন নীল দল অত্যন্ত ব্যথিত। নীল দল শিক্ষক উমর ফারুকের সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।’

        বিজ্ঞপ্তিতে তারা আরো বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বপ্নের অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ গড়তে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের সকলকে আরো দায়িত্বশীল আচরণ পালন করতে হবে। স্মার্ট নাগরিক সেবা প্রদানে রংপুরের জেলা প্রশাসককে আরও সচেতন ও দায়িত্বশীল আচরণ পালন করা উচিত। ভবিষ্যতে যেন এরকম পরিস্থিতি সৃষ্টি না হয়, সেজন্য সকলকে সতর্ক ও যত্নবান হওয়ার প্রত্যাশা রাখে নীল দল।’

        প্রসঙ্গত, গত ২২ মার্চ সন্ধ্যায় একটি স্কুলের বিষয়ে জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন-এর সাথে দেখা করতে যায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুক। এসময় জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনকে “স্যার” সম্বোধন না করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ড. চিত্রলেখা নাজনীন এবং চাপ প্রয়োগ করেন।

        এর প্রতিবাদে জেলা প্রশাসকের গেটে প্লাকর্ড নিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন তিনি। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে প্রতিবাদে শিক্ষক উমর ফারুকের সাথে সংহতি জানায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এর প্রায় এক ঘণ্টা পর জেলা প্রশাসক চিত্রলেখা নাজনীন এরকম আচরণের জন্য দুঃখ প্রকাশ করল বিষয়টি সমঝোতা হয়।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          জাবিতে রংপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মাহিদ, সম্পাদক শাহজাদা

          নিজস্ব প্রতিবেদক
          ২৪ মার্চ, ২০২৩ ১৯:২৭
          নিজস্ব প্রতিবেদক
          জাবিতে রংপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মাহিদ, সম্পাদক শাহজাদা

          জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত রংপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন 'রংপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি'র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

          নবগঠিত কমিটিতে লোকপ্রশাসন বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী মাহিদুল ফয়সাল সভাপতি এবং চারুকলা বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী শাহজাদা সরকার কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

          বুধবার (২২ মার্চ) সংগঠনের সদ্যবিদায়ী সভাপতি মাহির শাহরিয়ার সৌরভ ও সাধারণ সম্পাদক মওদুদ মিরাজ এর যৌথভাবে স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

          সংগঠনের সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি মাহিদুল ফয়সাল অনুভূতি ব্যক্ত করে বলেন, "দায়িত্ব মানে অনেক বড় কিছু, যদি সেটা উপলব্ধি করা যায়। তথাকথিত জেলা সমিতির ধারণা থেকে বের হয়ে শিক্ষা ও সংস্কৃতি বান্ধব স্মার্ট জেলা সমিতি হিসেবে রংপুর জেলা ছাত্রকল্যাণ সমিতিকে রুপান্তরিত করতে চাই। এই লক্ষ্যে সব দিক বিবেচনা করে শিক্ষার্থীদের কল্যাণের জন্য কাজ করার দৃঢ় প্রচেষ্টা চালিয়ে যাব।"

          সদ্য দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহজাদা সরকার বলেন, "নতুন দায়িত্ব পাওয়া মানেই দায়িত্বটা বেড়ে গেছে আরও। পূর্ববর্তী সিনিয়রদের মতো জেলার শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণের সর্বোচ্চ চেষ্টা করব।"

          উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের রংপুর জেলার শিক্ষার্থীদের যাবতীয় সহযোগিতা ছাড়াও রংপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন সেবামূলক কাজ করে থাকে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত