ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ২৭ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

খুবিতে আন্তর্জাতিক বন দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক
২১ মার্চ, ২০২৩ ২৩:১৪
নিজস্ব প্রতিবেদক
খুবিতে আন্তর্জাতিক বন দিবস উদযাপিত

খুবি প্রতিনিধি: ‘সুস্থ দেহে সুস্থ মন, যদি থাকে সমৃদ্ধ বন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের উদ্যোগে নানা আয়োজনে আন্তর্জাতিক বন দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ ২১ মার্চ (মঙ্গলবার) বেলা ১১টায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। পরে উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাসে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি হাদী চত্বর থেকে শুরু হয়ে শহিদ তাজউদ্দীন আহমদ ভবন ঘুরে অদম্য বাংলা চত্বরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য পরিবেশের গুরুত্ব অনেক। এজন্য পরিবেশ রক্ষা করতে হলে বনকে রক্ষা করতে হবে। বনের সাথে জীববৈচিত্র্য ওতপ্রোতভাবে জড়িত। জীববৈচিত্র্য রক্ষায় ইতোমধ্যে বাংলাদেশ সরকার ২০২৩ সাল পর্যন্ত সংরক্ষিত ও প্রাকৃতিক বনাঞ্চলে গাছ কাটার নিষেধাজ্ঞার বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এটা একটি সুদূরপ্রসারী সিদ্ধান্ত। তিনি বন রক্ষায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

এসময় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। সভাপতিত্ব করেন ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. রুমানা রানা। জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খান গোলাম কুদ্দুস এবং খুলনা সার্কেলের বন সংরক্ষক মিহির কুমার দো-সহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষ্যে বেলা ১১টায় ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের নতুন উদ্বোধনকৃত স্মার্ট ক্লাসরুমে থ্রি মিনিটস টক কম্পিটিশনের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। পরে বেলা ১২টায় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, খুলনা সার্কেলের বন সংরক্ষক মিহির কুমার দো এবং যুক্তরাষ্ট্রের ফরেস্ট্র সার্ভিসের প্রজেক্ট লিড (কমপাস প্রোগ্রাম) ড. আবু মোস্তফা কামাল উদ্দিন। সেমিনারে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. রুমানা রানা। স্বাগত বক্তব্য রাখেন ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত। অনুষ্ঠান কো-অর্ডিনেট করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে থ্রি মিনিটস টক কম্পিটিশনের গ্র্যান্ড ফিনালের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    বেরোবিতে তথ্য অধিকার আইন বিষয়ক র‌্যালি অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক
    ২১ মার্চ, ২০২৩ ২০:৪৫
    নিজস্ব প্রতিবেদক
    বেরোবিতে তথ্য অধিকার আইন বিষয়ক র‌্যালি অনুষ্ঠিত

    বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) তথ্য অধিকার আইন বিষয়ক সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (২১ মার্চ ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে র‌্যালির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ।

    বিশ্ববিদ্যালয়ের তথ্য বাতায়ন হালনাগাদকরণ ও তথ্য অধিকার বাস্তবায়ন কমিটি আয়োজিত সচেতনতামূলক র‌্যালিটি প্রশাসন ভবন থেকে শুরু হয়ে রাসেল চত্বরে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ, উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, তথ্য বাতায়ন হালনাগাদকরণ ও তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির আহবায়ক ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ গাজী মাজহারুল আনোয়ার এবং রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী বক্তৃতা করেন।

    এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      বাঙলা কলেজে দুইদিনব্যাপী ‘স্বাধীনতা দিবস বিজ্ঞান মেলা’ আরম্ভ

      নিজস্ব প্রতিবেদক
      ২১ মার্চ, ২০২৩ ২০:৩৯
      নিজস্ব প্রতিবেদক
      বাঙলা কলেজে দুইদিনব্যাপী ‘স্বাধীনতা দিবস বিজ্ঞান মেলা’ আরম্ভ

      বাঙলা কলেজ প্রতিনিধি: সরকারি বাঙলা কলেজে প্রথমবারের মত আয়োজিত হচ্ছে দুই দিনব্যাপী ‘স্বাধীনতা দিবস বিজ্ঞান মেলা’। আজ মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টায় কলেজ অডিটোরিয়ামে মেলার উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খান। মেলা শেষ হবে আগামী ২২ মার্চ।

      এসময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খান বলেন, প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমরাও এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। কলেজে বিজ্ঞান ক্লাব, ল্যাংগুয়েজ ক্লাবসহ বেশ কয়েকটি সহশিক্ষা কার্যক্রম চালু রয়েছে। আশা করছি, শিক্ষার্থীদের কৌতূহল মনকে প্রস্ফুটিত করতে প্রতিবছর এ ধরণের মেলার আয়োজন হবে।

      বিজ্ঞানভিত্তিক এ মেলায় একাধিক স্টল বসেছে। যার মধ্যে রয়েছে কলেজের একাধিক (গণিত, পরিসংখ্যান, পদার্থ বিজ্ঞান, রসায়নসহ কয়েকটি) বিভাগ। বিভিন্ন প্রজেক্ট উপস্থাপনার পাশাপাশি শিক্ষার্থীরা প্রথম দিনে আয়োজন করেছে পোস্টার প্রেজেন্টেশন, পদার্থবিজ্ঞান ও গণিত অলিম্পিয়াড, কুইজ স্মার্ট বাংলাদেশ। সমাপনী দিনে মেলায় থাকবে রসায়ন ও জীববিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন, পোস্টার প্রেজেন্টেশন, মহাকাশ পর্যবেক্ষণ ও পুরস্কার বিতরণী।

      অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বাঙলা কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর হোসেন, কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর মিটুল চৌধুরী, স্বাধীনতা দিবস বিজ্ঞান মেলার উপদেষ্টা প্রফেসর সাজেদা বেগম ও আহ্বায়ক মোহাম্মদ শরীফুল আরেফীন।

      মেলার তত্ত্বাবধানে রয়েছে সরকারি বাঙলা কলেজ ছাত্রলীগ। এ ছাড়া, সার্বিক সহযোগিতায় কাজ করেছে সরকারি বাঙলা কলেজ বিজ্ঞান ক্লাব।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        বাউয়েট ক্যাম্পাসে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা

        নিজস্ব প্রতিবেদক
        ২১ মার্চ, ২০২৩ ২০:৩৬
        নিজস্ব প্রতিবেদক
        বাউয়েট ক্যাম্পাসে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা

        বাউয়েট প্রতিনিধিঃ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে বাউয়েট ডিবেটিং সোসাইটি এর উদ্যোগে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোহাম্মাদ হামিদুল হক, পিএসসি (অব.)।

        “বিতর্ক হোক সত্যের, বিতর্ক হোক যুক্তির" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেক্সাস ভবনের স্কাইলাইট হলে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল "সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারই তরুণ সমাজ অবক্ষয়ের মূল কারণ" এর পক্ষে অবস্থান করে সিএসই বিভাগ এবং বিপক্ষে অবস্থান করে আইন ও বিচার বিভাগ। যুক্তি-তর্ক উপস্থাপনের মাধ্যমে বিপক্ষ দল আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়ন হওয়ায় গৌরব অর্জন করে। বিতর্কে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিপক্ষ দলের দলনেতা এবং আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী মেহেরিন জামান মৌ।

        প্রধান অতিথি মাননীয় ট্রেজারার তার বক্তব্যের শুরুতেই বিজয়ী দল আইন ও বিচার বিভাগকে অভিনন্দন জানান। একইসাথে এরকম প্রাণবন্ত ও শিক্ষামূলক বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করার জন্য বাউয়েট ডিবেটিং সোসাইটির সকল সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে আবারও এমন সময় উপযোগী আয়োজন করার জন্য বাউয়েট ডিবেটিং সোসাইটিকে নির্দেশনা প্রদান করেন।

        অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাউয়েট ডিবেটিং সোসাইটির সভাপতি এবং আইন ও বিচার বিভাগের প্রধান প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম। বিতর্ক প্রতিযোগিতার মডারেটর ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এর সাবেক সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. এম. হাসিবুল আলম প্রধান। বিতর্ক প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্বপালন করেন, ডেপুটি রেজিস্ট্রার মোঃ আশরাফুল ইসলাম, ডেপুটি ডাইরেক্টর মোঃ সেলিম রেজা, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ইমদাদ হোসেন খান, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাসুদার রহমান, পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক মোঃ বরকত উল্লাহ এবং বাংলার প্রভাষক আরিফা সুলতানা। মডারেটর কর্তৃক ফলাফল ঘোষণার পর বাউয়েট এর বিতর্কপ্রেমী শিক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়ে।

        শেষ পর্যায়ে প্রধান অতিথি বিজয়ী চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ দলকে মেডেল ও ক্রেস্ট প্রদান করা হয় এবং বির্তকে অংশগ্রহণকারী এবং বিচারকমন্ডলীকে সার্টিফিকেট প্রদান করা হয়।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          কুবিতে ‘অনুপ্রাস’র কমিটি গঠন, সভাপতি রফিক-সম্পাদক স্বাধীন

          নিজস্ব প্রতিবেদক
          ২১ মার্চ, ২০২৩ ২০:৩৩
          নিজস্ব প্রতিবেদক
          কুবিতে ‘অনুপ্রাস’র কমিটি গঠন, সভাপতি রফিক-সম্পাদক স্বাধীন

          কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবৃত্তি সংগঠন অনুপ্রাস কন্ঠচর্চা কেন্দ্রের ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী রফিক উদ্দিনকে সভাপতি এবং একই বিভাগের শিক্ষার্থী বিল্লাল হোসেন স্বাধীনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট এ নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

          মঙ্গলবার (২১ মার্চ) সংগঠনের উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ হাবিবুর রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলাম, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসেনা বেগম ও সংগঠনের সাবেক সভাপতি বায়েজিদ আহমেদ ও সাবেক সাধারণ সম্পাদক আবু হাসনাত অনিকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

          নব কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি আল মামুন ও সাদিয়া সুলতানা। যুগ্ম-সাধারণ সম্পাদক শারমিন মেঘলা, নাফিসা সুলতানা ঐশি, সাংগঠনিক সম্পাদক রুবাইয়াত তাজবীন, পাঠচক্র সম্পাদক ওয়াফা আক্তার রিমু, অর্থ সম্পাদক মোহাম্মদ মামুন, দপ্তর সম্পাদক সৈয়দা রাইসা তাসনীম, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক লায়লা পারভীন, যোগাযোগ সম্পাদক জাওয়াদ উর রাকিন খান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ আতিকুর রহমান, প্রচার সম্পাদক মোহাম্মদ আমিন, প্রশিক্ষণ ও অনুষ্ঠান সম্পাদক ফাহমিদা সুলতানা ও আপ্যায়ন সম্পাদক আমেনা আক্তার।

          এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন মোঃ সাইদুল হাসান, তানিয়া আক্তার, হেদায়েতুল ইসলাম নাবিদ, মেহেরুন নেছা, রুমা রাণী দেব শর্মা।

          উল্লেখ্য, আগামী ১ বছর নতুন কমিটি দায়িত্ব পালন করবে।

           

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত