ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

সাবিলা নূরের অনন্য অর্জন: সিজিপিএ ৪ এ ৩.৯৭ পেয়ে গ্রাজুয়েশন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
১৯ মার্চ, ২০২৩ ২৩:২১
নিজস্ব প্রতিবেদক
সাবিলা নূরের অনন্য অর্জন: সিজিপিএ ৪ এ ৩.৯৭ পেয়ে গ্রাজুয়েশন সম্পন্ন

অভিনয়ে নিজের জাত চিনিয়েছেন আগেই। এবার অ্যাকাডেমিক পড়াশোনায় কৃতিত্বের ছাপ রাখলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি) থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন তিনি। ইংরেজি সাহিত্যে সিজিপিএ ৪ পয়েন্টের মধ্যে পেয়েছেন ৩ দশমিক ৯৭ পয়েন্ট।

রবিবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ২১তম সমাবর্তনে সাবিলাকে ‘ড. আনোয়ারুল আবেদিন লিডারশিপ অ্যাওয়ার্ড’ এ ভূষিত করা হয়েছে। তাকে সম্মাননা স্মারকটি পরিয়ে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ইবির বিদেশি শিক্ষার্থীদের নবীন বরণ ও প্রবীণ বিদায়

    নিজস্ব প্রতিবেদক
    ১৯ মার্চ, ২০২৩ ২১:৪২
    নিজস্ব প্রতিবেদক
    ইবির বিদেশি শিক্ষার্থীদের নবীন বরণ ও প্রবীণ বিদায়

    মোস্তাক মোর্শেদ, ইবিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উচ্চশিক্ষায় ২০২১-২২ শিক্ষাবর্ষে সাত জন বিদেশী শিক্ষার্থী ভর্তি হয়েছেন। রোববার (১৯ মার্চ) সকাল ১০ টার দিকে প্রশাসন ভবনের তৃতীয় তলায় অবস্থিত কনফারেন্স রুমে সাতজন বিদেশি শিক্ষার্থীদের নবীনবরণ ও একজন প্রবীণ শিক্ষার্থীর বিদায় অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাফেয়ার্স সেল এ অনুষ্ঠানের আয়োজন করে।

    ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাফেয়ার্স সেলে'র পরিচালক অধ্যাপক ড. মো: আবু হেনা মোস্তফা জামালের সভাপতিত্বে এসময় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো: শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আলমগীর হোসেন ভুঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান এবং বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. শাহাদৎ হোসেন আজাদ। রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, এবছর স্নাতকে ৪ জন, পিএইচডিতে ২ জন এবং এমফিলে ১ জনসহ মোট ৭ জন আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি হয়েছেন এবং একজন স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

    এ বছর 'ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি' বিভাগ থেকে একজন সোমালিয়ান শিক্ষার্থী তার স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। স্নাতকে নেপাল থেকে ফার্মেসী ও 'ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং' বিভাগে দুজন এবং গাম্বিয়া থেকে 'ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং' ও 'হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি' বিভাগে ভর্তি হয়েছেন। এছাড়াও ভারত থেকে 'আরবি ভাষা ও সাহিত্য' বিভাগ ও 'ইংরেজি' বিভাগে পিএইচডিতে ২ জন এবং 'আরবি ভাষা ও সাহিত্য' বিভাগে ১ জন এমফিলে ভর্তি হয়েছেন।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      পটুয়াখালী জেলা ছাত্র কল্যাণ সংস্থার নতুন নেতৃত্বে ইমন ও জিহাদ

      নিজস্ব প্রতিবেদক
      ১৯ মার্চ, ২০২৩ ২০:১১
      নিজস্ব প্রতিবেদক
      পটুয়াখালী জেলা ছাত্র কল্যাণ সংস্থার নতুন নেতৃত্বে ইমন ও জিহাদ

      বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোঃ হাসনাঈন ইসলাম ইমন ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের গনিত বিভাগের শিক্ষার্থী জিয়াউল হক জিহাদ।

      রবিবার(১৯মার্চ) সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি মোঃ ইউসুফ সিকদার ও সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম শুভ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

      নবর্নিবাচিত সভাপতি মোঃ হাসনাঈন ইসলাম ইমন বলেন, ২০১৪ সাল থেকে পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ এ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হবার পর থেকে আজ পর্যন্ত এই সংগঠনটি পটুয়াখালী জেলার শিক্ষার্থীদের শিক্ষা বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা এই এসোসিয়েশনের কাজ আরও সুষ্ঠুভাবে এগিয়ে নিতে কাজ করবো এবং আমরা শিক্ষার্থীদের সেমিস্টার ফি ও ভর্তি হওয়া সংক্রান্ত যত সমস্যা আছে সেগুলো দূরীকরণে আমরা কাজ করব। এছাড়াও আমাদের লক্ষ্য হলো- বিভিন্ন খেলাধুলা,বনভোজন, নবীনবরন এর মাধ্যমে এসোসিয়েশনটি আরো সুন্দরভাবে সংগঠিত করা এবং এসোসিয়েশন কে সামনে দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া।

      পটুয়াখালী জেলা ছাত্র কল্যাণ সমিতি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্যতম বৃহত্তম এবং সনামধন্য একটি অরাজনৈতিক ছাত্র সংগঠন। আমাকে এই সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদানের জন্য আমি বিগত কমিটির শ্রদ্ধেয় বড় ভাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

      পাশাপাশি নবগঠিত কমিটির সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি যাতে করে আমরা সবাই মিলে সংগঠনকে আরো গতিশীল করতে পারি।

      উক্ত কমিটির উপদেষ্টা হিসাবে উপদেষ্টা মন্ডলী ( সম্মানিত শিক্ষক) ১) ডঃ মোঃ সফিউল আলম, (গনিত বিভাগ), বরিশাল বিশ্ববিদ্যালয়।২) ডঃ গাজী জহিরুল ইসলাম , রসায়ন বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়।৩)ইয়াসিফ আহম্মেদ ফয়সাল,(ইংরেজি বিভাগ), বরিশাল বিশ্ববিদ্যালয়(৪) ক্যামেলিয়া খান, আইন বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়।৫) মোঃ আল- আমিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ,বরিশাল বিশ্ববিদ্যালয়।৬) আবদুল্লাহ আল ফয়সাল, গনিত বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়।৭) তাহসিনা সুমাইয়া, লোক প্রশাসন,বরিশাল বিশ্ববিদ্যালয়।৮) ডঃ মহুয়া জাহান রূপা, গনিত বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়।৯) মোঃ সানবিন ইসলাম,রাষ্ট্রবিজ্ঞান বিভাগ,বরিশাল বিশ্ববিদ্যালয়।

      উক্ত কমিটির অন্যান্য সদস্যা হলেন, সহ-সভাপতি হুমায়ুন মাহমুদ ইলিয়াস, সোলায়মান শাহরিয়ার, মো. শাওরান, আসবিল্লাহ, হামিদুররহমানসুজন, মো. হৃদয় সিকদার, লিমন ইসলাম শান্ত, মো. নাঈমহোসেন, সাইদুজ্জামান সোয়েব, আব্দুল্লাহ আল সিফাত, সানবীন রহমান সজীব, ফায়জাম হোসেন আবির, ফাহিম দীপ্ত, হাসিবুল হাসান, উম্মে হানি মিলা, মহিবুল্লাহ ইমন, ফারিয়া সারামনি, নূর মুন্না,রাকিব মল্লিক, মো. হান্নান, মো. তানভীর হোসাইন, রাকিবুল ইসলাম অনিক, মো. মেহেদী হাসান, মেহরাব হোসেনমাশরুর, মো. তরিকুল ইসলাম আরিফ, মাহমুদুল হাসান রাকিব, মাহমুদুল হাসান শাকিল, সৌরভ চন্দ্র।

      যুগ্ম সাধারণ সম্পাদক- আবু সায়েম, মো. শাহদাত হোসেন, হাফিজ আর রহমান,হৃদয়, মেহেদী জিসান, রাশেদুল সিকদার, রাকিবুল ইসলাম রাকিব, আদনান রাকিব, মো. ইমাম হোসেন তাজ, গাজী আলীরাজ, ইউসুফ আলম সজীব, রিফাতুন নূর সারা, মো. ইব্রাহিম মৃধা,মানোস কান্তি রায়, মো. ইমাম হোসাইন, আবু বকর সিদ্দিক লাবিব, মো. ইমরান,জিহাদ হোসেন, তানভীর হাসান দিপ্ত, মো. সাকিব মাহমুদ, তাহিরা অনু, মো. জুয়েল রানা, মো. আশিকুর রহমান শাহিন, ইভান ইব্রাহীম, নাহিয়ান নির্ঝর,জুলকার নাঈন

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        নজরুল বিশ্ববিদ্যালয়ে দুইদিনব্যাপী গবেষণা মেলা

        নিজস্ব প্রতিবেদক
        ১৯ মার্চ, ২০২৩ ২০:৬
        নিজস্ব প্রতিবেদক
        নজরুল বিশ্ববিদ্যালয়ে দুইদিনব্যাপী গবেষণা মেলা

        বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, গবেষণা ও উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের আয়োজনে প্রথমবারের মতো আগামী ২০ থেকে ২১ মার্চ অনুষ্ঠিত হবে দুইদিনব্যাপী গবেষণা মেলা-২০২৩।

        সোমবার (২০ মার্চ) বিকেল ৫ টার দিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এম.পি অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করবেন।গবেষণা মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর।

        উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, "শিক্ষকদের গবেষণার প্রতি আকৃষ্ট করতে এই মেলার আয়োজন আমরা প্রতিবছর করতে চাই। এই মেলায় অংশগ্রহণের মধ্য দিয়ে শিক্ষকদের মধ্যে গবেষণা মনস্কতা বাড়াবে, বিদেশের সাথে যোগাযোগ করে যাতে তারা আরো বেশি গবেষণায় উদ্বুদ্ধ হতে পারেন সেটি আমাদের লক্ষ্য। এই আমরা মনে করি জ্ঞানসৃষ্টির জন্য গবেষণার কোনো বিকল্প নেই। আর বিশ্ববিদ্যালয় হলো সেই জ্ঞানসৃষ্টির জায়গা।"

        আয়োজক কমিটির সভাপতি ও গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক ড. শেখ মেহেদী হাসান বলেন, "গবেষণাকর্ম ও নতুন সৃষ্ট জ্ঞান দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দেয়ার জন্য এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করছি।"

        মেলার শেষ দিন বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজন শেষ হবে।

        উল্লেখ্য, প্রথমবারের মতো আয়োজিত এই গবেষণা মেলায় বিশ্ববিদ্যালয়ের ২৪টি বিভাগ, আইকিউএসি ও ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ অংশ গ্রহণ করবে। এ মেলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট ও গবেষণাকেন্দ্রের শিক্ষক ও গবেষকদের প্রকাশিত প্রবন্ধ, গ্রন্থ, জার্নাল, গবেষণা প্রকল্প, উদ্ভাবন, গবেষণা ও প্রকাশনা তুলে ধরা হবে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ইবিতে 'অরুণোদয়ের পথে' নাটক প্রদর্শন

          নিজস্ব প্রতিবেদক
          ১৯ মার্চ, ২০২৩ ২০:৩
          নিজস্ব প্রতিবেদক
          ইবিতে 'অরুণোদয়ের পথে' নাটক প্রদর্শন

          মোস্তাক মোর্শেদ, ইবিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) 'বিশ্ববিদ্যালয় থিয়েটারের' আয়োজনে সলিল চৌধুরী রচিত নাটক 'অরুণোদয়ের পথে' প্রদর্শিত হয়েছে।

          রবিবার (১৯ মার্চ) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন সংলগ্ন আম্রকাননের বাংলা মঞ্চে এটি অনুষ্ঠিত হয়। বদরুল আমিন পিয়াসের নির্দেশনায় থিয়েটারের সদস্যরা নাটকটি প্রদর্শন করেন।

          নাটকটির মূল প্রেক্ষাপট ছিলো বৃটিশ বিরোধী আন্দোলন। লেডি গ্রেগরির লেখা ১৭৯৩ সালে আয়ারল্যান্ডে বৃটিশবিরোধী আন্দোলন নিয়ে 'এট দ্য রাইসিং অন দ্য মুন' নামে একটি নাটক লিখেছিলেন যার বঙ্গানুবাদ করেছিলেন সলিল চৌধুরী। তিনি এই নাটকটিকে ভাবানুবাদ হিসেবে উপস্থাপন করেছিলেন।

          এছাড়াও প্রদর্শনীর দ্বিতীয় পর্বে থিয়েটারের সদস্যদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত